ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৬
ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক - আপনি কি ফ্রিল্যান্সিং কি, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখব, ফ্রিল্যান্সিং এর কাজ কি, গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কোর্স ফি ইত্যাদি জানতে আগ্রহী? তাহলে আপনি একদম সঠিক জায়গায় আছেন।
![]() |
| ফ্রিল্যান্সিং-কি |
পোস্ট সূচিপত্র:ফ্রিল্যান্সিং কি, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখব, ফ্রিল্যান্সিং শিখতে কত ফি লাগে ইত্যাদি জানতে চাওয়া যেন বর্তমানে একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। দেশে দিন দিন যে হারে বেকার যুবক-যুবতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই হারে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না। তাই যুবসমাজ অত্যন্ত হতাশ । কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আজ আমরা আপনাদের জন্য ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন এ সম্পর্কে আমরা বিস্তারিত আর্টিকেল নিয়ে হাজির হয়েছি।
ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
আজকে জানাবো ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন, কোথায় কাজ পাবেন, কিভাবে ইনকাম করবেন, ফ্রিল্যান্সিং কোর্স ফি কত - সেই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন ও পরামর্শ। ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, যা শিখে মানুষ ভালো পরিমাণে টাকা আয় করতে পারে। আপনি চেষ্টা করলে ও ধৈর্য সহকারে কাজ করলে আপনিও তাদের মত অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন ,ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখব, শিরোনামের লেখাটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং হল মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট কোন অফিস বা বসের অধীনে না থেকে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে অনলাইনে টাকা আয় করা। ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় মুক্ত পেশা, যেখানে কাজের স্থান এবং সময় নিজের ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করা যায়। বর্তমানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, এসইও ইত্যাদি কাজগুলো জনপ্রিয়। আপনি যদি এই কাজগুলোর মধ্যে যেকোনো একটি কাজের ওপর গভীর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন তাহলে অনলাইন মার্কেটে কাজের অভাব হবে না এবং আপনার প্রচুর পরিমাণে টাকা আয় হবে।
বিদেশি বায়ার বা ক্লায়েন্ট কেন ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করিয়ে নেয়?
যারা ফ্রিল্যান্সিং কাজ করে তাদেরকে মূলত ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে। বিদেশি বায়ার বা ক্লায়েন্ট যখন নিজের কাজ সময় স্বল্পতা বা কাজ না জানার কারণে নিজে নিজে করতে পারে না তখন তারা অন্য দেশ থেকে তাদের কাজগুলো করিয়ে নেওয়ার জন্য আমাদের মত দেশের দক্ষ লোককে হায়ার বা ভাড়া করে। হয়তো তাদের দেশের লোক দিয়ে কাজগুলো করিয়ে নিলে বেশি টাকা তাদের খরচ হতে পারে। কিন্তু তারা অল্প টাকায় আমাদের মত তৃতীয় বিশ্বের লোক হায়ার করে থাকে। তাদের অল্প টাকা আমাদের বাংলাদেশী টাকায় কনভার্ট করলে অনেক টাকা হয়ে যায়। যেমন ধরুন, আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি ১২৫ টাকা (প্রায়)। আবার ইউরোপিয়ান এক ইউরো সমান বাংলাদেশি ১৫০ টাকার (প্রায়)। সেই জন্য ১০ মিনিটে একটি লোগো বানিয়ে দিলে তারা ২০ ডলার দিয়ে থাকে, যা বাংলাদেশী প্রায় ২,৫০০ টাকা। তাহলে ভাবুন তো, বাংলাদেশে ১০ মিনিটে কি ২৫০০ টাকা ইনকাম করা সহজ? মোটেই না। আবার আমেরিকানরা তাদের দেশে কাজটি করিয়ে নিলে হয়তো ৫০ ডলার লাগতো। এতে দেখা গেল বিদেশি বায়ার অল্প টাকায় সে তার কাজ বুঝিয়ে পেল এবং বাংলাদেশী ফ্রিল্যান্সার ইনকাম করে লাভবান হলেন। সেজন্য বিদেশি বায়াররা বা ক্লায়েন্টরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ইত্যাদি দেশ থেকে দক্ষ ফ্রিল্যান্সারদের হায়ার করে থাকেন।
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন? (How to start freelancing?)
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব - এ প্রশ্নটি প্রায় সকলেই করে থাকেন। দেখুন, অনেক বিষয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তাই এই পেশায় প্রবেশের আগে আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট বিষয় গভীর জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। এর ফলে আপনি যে বিষয়ে পারদর্শী এবং আগ্রহী সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে আপনাকে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে হবে। এর ফলে আপনি সেই বিষয়ে কাজ করে আনন্দ পাবেন এবং আপনার ক্যারিয়ার জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। যেমন ধরুন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) সেক্টরটা বেছে নেন তাহলে আপনাকে সেই বিষয়ে ভালো জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে।
গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কাজগুলো হলো লোগো ডিজাইন করা, টি-শার্ট ডিজাইন করা, ফেসবুক পেইজের কভার ফটো ডিজাইন করা, ইউটিউব চ্যানেলের লোগো ও কভার ফটো ডিজাইন করা, বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করা, ব্যানার, পোস্টার, লিফলেট ডিজাইন করা ইত্যাদি। আবার আপনি যদি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করার বিষয়ে পারদর্শী হন তাহলে আপনি আপনার ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট বানাতে পারবেন। আবার আপনি যদি এসইও (SEO) সেক্টর পছন্দ করেন তাহলে আপনি বায়ারদের ওয়েবসাইট সংক্রান্ত এসইও সার্ভিসিং/সেবা দিয়ে আপনি প্রচুর পরিমাণে টাকা আয় করতে সক্ষম হবেন। এরকম হাজারো কাজ রয়েছে যেগুলোর মধ্যে আপনি যেকোনো এক ধরনের বা এক সেক্টর এর কাজ বেছে নিতে পারবেন। ফ্রিল্যান্সিং এ অনেকগুলো সেক্টর রয়েছে তার মধ্যে জনপ্রিয় কিছু সেক্টর/কাজ নিচে উল্লেখ করা হলো।
- গ্রাফিক্স ডিজাইন
- ডিজিটাল মার্কেটিং
- ওয়েব ডেভেলপার
- কন্টেন্ট রাইটার
- মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
- ডাটা এন্ট্রি এন্ড এডমিন সাপোর্ট
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
- ভিডিও এডিটিং
- অনলাইন কোচিং/টিউটরিং
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
- ইমেইল মার্কেটিং ইত্যাদি।
এরকম হাজারো কাজের সেক্টর রয়েছে যেগুলো আপনি আপনার পছন্দ মত শিখে দক্ষতা অর্জন করতে পারবেন। এখন আপনারা কোথায় কাজগুলো শিখবেন, কোথায় কাজগুলো পাবেন এবং কিভাবে অনলাইন থেকে আপনি টাকা আয় করতে পারবেন - এবার চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফ্রিল্যান্সিংয়ের কোন সেক্টরটি আপনি পছন্দ করবেন? (Which sector of freelancing would you prefer?)
ফ্রিল্যান্সিংয়ের কোন সেক্টরটি বা কোন কাজটি আপনি বেছে নিবেন বা পছন্দ করে নেবেন তা হয়তো বুঝতে পারছেন না। তাহলে আপনি ইউটিউবে দেখে উপরে লেখা সেক্টরগুলোর নাম লিখে সার্চ দিন। যেমন প্রথমে লিখুন 'গ্রাফিক্স ডিজাইন' এরপর দেখবেন প্রচুর ভিডিও আসছে। আপনি কয়েকটি ভিডিও দেখতে থাকুন। যখন দেখবেন যে হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন আপনার কাছে সহজ মনে হচ্ছে এবং আপনি এটি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তাহলে আপনি 'গ্রাফিক্স ডিজাইন' সেক্টরটি সিলেক্ট করুন। আবার আপনি 'ডিজিটাল মার্কেটিং কোর্স' লিখে ইউটিউবে সার্চ দিন। অনেকগুলো ভিডিওর মাঝে কয়েকটি ভিডিও আপনি দেখতে থাকুন। তারপর যদি আপনার মনে হয় না, গ্রাফিক্স ডিজাইনের চেয়ে ডিজিটাল মার্কেটিং আপনার বেশি সহজ মনে হচ্ছে তাহলে আপনি এই সেক্টরটি পছন্দ করতে পারেন। তারপর আপনি 'ভিডিও এডিটিং' ইউটিউবে লিখে সার্চ দিন। পর পর বেশ কয়েকটি ভিডিও দেখতে থাকুন। ভিডিও এডিটিং কাজটি বেশ ইন্টারেস্টিং এবং কাজ শিখলে মজা পাওয়া যায়। তাই আপনি সেক্টরটি পছন্দ করতে পারেন। অর্থাৎ আপনি যেই কাজটি ভালোভাবে শিখতে পারবেন মনে হচ্ছে ঠিক সেই কাজটি আপনি পছন্দ করে নিন। এবার চলুন দেখে নেওয়া যাক - ফ্রিল্যান্সিং কোথায় শিখবেন।
![]() |
| মোবাইল-দিয়ে-ফ্রিল্যান্সিং-কিভাবে-শিখবো |
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? (How to learn freelancing using mobile?)
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো - এটা বর্তমান তরুণ সমাজের একটি কমন প্রশ্ন। কেননা তরুণদের হাতে যেভাবে সব সময় একটি স্মার্ট মোবাইল ফোন থাকে সেই হিসেবে অনেকের ল্যাপটপ, কম্পিউটার কেনা সম্ভব হয় হয়তো ওঠে না। তাই তাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখা যায় কিনা। এর উত্তরে বলা যায় হ্যাঁ, মোবাইল দিয়ে শেখা যায়। তবে ফ্রিল্যান্সিং সেক্টর যেমন অনেক বড় একটা সেক্টর সে হিসেবে শুধু মোবাইল দিয়ে সব সেক্টরের কাজ করা সম্ভব হয় না। তবে কিছু কিছু কাজ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সবকিছু দিয়েই করা যায়। আবার কিছু কিছু কাজ রয়েছে যেগুলো মোবাইল দিয়ে সম্ভব হয় না। তবে মোবাইল দিয়ে অনেক কিছুই ফ্রিল্যান্সিং এর কাজ করা সম্ভব। কেননা বর্তমান স্মার্ট মোবাইল ফোন গুলো অনেক উন্নত প্রযুক্তি সমৃদ্ধ যা ছোটখাটো ল্যাপটপ, কম্পিউটার বলা চলে। অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপে যা যা অপশন থাকে বর্তমান স্মার্ট মোবাইল ফোন গুলোতেও সেই অপশন গুলো লক্ষ্য করা যায়। ফ্রিল্যান্সিং এর অনেক বড় একটা সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং।
আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে মোবাইল ফোন দিয়েই শিখতে পারবেন। তাছাড়া অন্যান্য ফ্রিল্যান্সিংও শিখতে পারবেন। তবে ওয়েবসাইট সংক্রান্ত ফ্রিল্যান্সিং কাজগুলো একটু জটিল। সেগুলো শিখতে হলে এবং করতে হলে অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার প্রয়োজন হবে। ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদির মতো কাজগুলো আপনি মোবাইল দিয়েই শিখতে এবং করতে পারবেন। আমরা ফেসবুক দেখতে প্রায় সবাই মোবাইল ব্যবহার করে থাকি। তাই মোবাইলের মাধ্যমে ফেসবুক পেইজ খোলা, তার মার্কেটিং করা, এ্যাডস রান করানো ইত্যাদি মোবাইল দিয়েই সম্ভব। তাই আপনি যদি শুধু মনে করেন যে মোবাইল দিয়েই ফ্রিল্যান্সিং শিখবেন, তাহলেও সম্ভব। আশা করি বন্ধুরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এর উত্তর জানতে পেরেছেন।
গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং (Graphics design freelancing)
গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি কি জানতে আগ্রহী? হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন হলো ফ্রিল্যান্সিং এর একটি বড় সেক্টর আপনি যদি ছবি আঁকা-আঁকিতে অভ্যস্ত হন, আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি গুণ থাকে, আপনি যদি নতুনত্ব কিছু ছবির মাধ্যমে বানাতে পারেন, তাহলে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আপনার ফাস্ট চয়েজ হতে পারে। গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং সেক্টর হল বিভিন্ন কোম্পানির লোগো, ফেসবুক, ইউটিউব এর লোগো, কভার ফটো ইত্যাদি ডিজাইন করা। এমনকি গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে আপনি ফুল, পাখি, প্রকৃতি, পশু, টি শার্ট, টাইলস, বাড়ির আসবাবপত্র ইত্যাদির ডিজাইন ও ছবি বানিয়ে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে অনা আছে কাজ করে প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন। আপনি এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর ইত্যাদি টুলস ব্যবহার করে ছবি বানিয়ে এডোবি স্টক (Adobe Stock), সাটার স্টক (Shutterstock), ভেকটিজি (Vecteezy) ইত্যাদি প্ল্যাটফর্মে একাউন্ট খুলে সেগুলোর ছবি, ভেক্টর পোস্ট করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ অনেক বড় বড় কোম্পানি তাদের নিজ প্রয়োজনে সেখান থেকে ছবি, ভেক্টর টাকার বিনিময়ে আপলোড করবে এবং আপনি সেখান থেকে টাকা আয় করতে পারবেন। সেখানে আপনার ২৫ ডলার পূর্ণ হলেই আপনি সেই টাকা উইথড্র করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কি - সে সম্পর্কে আশা করি কিছুটা ধারণা পেয়েছেন।
ফ্রিল্যান্সিং কোথায় শিখবেন? (Where to learn freelancing?)
ফ্রিল্যান্সিং কোথায় শিখব এ প্রশ্নটিও অনেকেই করে থাকেন। দেখুন লেখাপড়া শেখার জন্য স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখান থেকে আপনি আপনার একাডেমিক লেখাপড়া শিখে একটি সার্টিফিকেট অর্জন করতে পারবেন কিন্তু সেখানে হয়তো যথেষ্ট পরিমাণে দক্ষতা সেখানে হয় না। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে হাতে-কলমে শিখিয়ে দক্ষতা করানো হয় না বললেই চলে। কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে হাতে কলমে বাস্তবে শিক্ষা গ্রহণ করতেই হবে। এজন্য আপনি গুগল থেকে সার্চ করে এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স কোর্স থেকে দেখে দেখে শিখতে পারেন। আবার অনলাইনে বিভিন্ন কোর্স কিনতে পাওয়া যায়, সেখান থেকেও আপনি শিখতে পারেন। তাছাড়া আমাদের দেশে বেশ কিছু জনপ্রিয় ফিলান্সার রয়েছেন যারা নিজে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করছেন এবং তারা প্রশিক্ষণ দিয়েও টাকা ইনকাম করছেন।
আপনি তাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকেও অফলাইনে/অনলাইনে কোর্স করে কাজগুলো শিখতে পারেন। এজন্য আপনি এখনই গুগল অথবা ইউটিউবে সার্চ করুন 'আমি ফ্রিল্যান্সিং কিভাবে কোথায় শিখব' দেখবেন আপনার সামনে হাজার হাজার ওয়েবসাইট এবং ইউটিউবে ভিডিও চলে আসছে। তাছাড়া আপনার পরিচিত ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে ভালোভাবে খোঁজ-খবর নিয়ে আসতে পারেন। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই ওই ইনস্টিটিউটের ব্যাপারে ভালোভাবে খোঁজ নিন তারা সঠিক কিনা। কারণ আজকাল অনেকেই ফ্রিল্যান্সিং শেখানোর কথা বলে শিক্ষার্থী ভর্তি করিয়ে পরে যোগাযোগের সকল রাস্তা বন্ধ করে দেন। এভাবে অনেকে প্রতারিত হচ্ছেন। তাই আপনাকে অবশ্যই ভালোভাবে খোঁজ-খবর নিয়ে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিতে হবে।
ফ্রিল্যান্সিং এর কাজ কি? (What is freelancing work?)
ফ্রিল্যান্সিং এর কাজ কি - অনেক শিক্ষিত/অশিক্ষিত লোক নতুন অবস্থায় সবাই জানতে চান। যারা ফ্রিল্যান্সিং শব্দটি কোনদিন হয়তো শোনেননি বা শুনলেও তারা জানেন না আসলে ফ্রিল্যান্সিং কি। তাই তারা প্রায়ই জানতে চান - ফ্রিল্যান্সিং এর কাজ কি? আসলে ফ্রিল্যান্সিং হলো একজন ব্যক্তি এক জায়গায় বসে ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে দূরবর্তী কোনো স্থানের কাজ বিশেষ করে অফিস সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত কাজ করে দেন। যেমন ধরুন, আপনার একটি ফেসবুক পেইজ রয়েছে, যার মাধ্যমে আপনি ব্যবসা করতে চাচ্ছেন। এখন আপনার ফেসবুক পেইজের একটি আকর্ষণীয় কভার ফটো ডিজাইন করা দরকার। অর্থাৎ আপনার পেইজটির কভার ফটো ও লোগো দেখে যেন মানুষ বা ক্লায়েন্ট সহজেই বুঝতে পারে যে আপনার পেইজটি পোশাক বিক্রয়ের জন্য, নাকি কসমেটিক্স, প্রসাধনী বিক্রয়ের জন্য।
তাই আপনার ফেসবুক পেইজের লোগো এবং কভার ফটো অবশ্যই আপনার ব্যবসা সংশ্লিষ্ট হওয়া উচিত। তাহলে ফেসবুকের এলগরিদম সহজেই বুঝতে পারবে যে আপনার পেইজ হলো হয়তো পোশাক বিক্রয়ের জন্য। তখন ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেইজটিকে যারা পোশাক সংক্রান্ত পোস্ট সার্চ করে থাকেন তাদের সামনে নিয়ে যাবেন। তাই ফেসবুক পেইজের লোগো এবং কভার ডিজাইন অবশ্যই আকর্ষণীয় হতে হবে। কিন্তু আপনি হয়তো নিজে নিজেই সেই রকম আকর্ষণীয় লোগো বা কভার ডিজাইন বানাতে পারেন না। তখন আপনাকে লোগো ও কভার ডিজাইন করার জন্য দূরবর্তী কেউ ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে হায়ার করতে হবে অর্থাৎ কাজটি আপনাকে দিয়ে করিয়ে নেবে এবং বিনিময় আপনি একটা পারিশ্রমিক পাবেন। এটাই হলো ফ্রিল্যান্সিং এর কাজ। বিশেষ করে বিদেশি বায়ার বা ক্লায়েন্ট ফ্রিল্যান্সিং এর কাজগুলো বেশি করিয়ে নেয়। কারণ তাদের সময়ের অভাব এবং তারা হয়তো এ বিষয়ে অতটা দক্ষ নয়। আশা করি, ফ্রিল্যান্সিং এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন।
![]() |
| ফ্রিল্যান্সিং-এর-কাজ-কি |
ফ্রিল্যান্সিং এর কাজগুলো কোথায় পাবেন? (Where can you find freelancing jobs?)
ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এর কাজ কি ইত্যাদি জানার পর এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে কাজ তো শিখলাম - এখন কাজ কোথায় পাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা কাজ পাওয়ার জন্য প্রথমে আপনাকে একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একাউন্ট খুলতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেট বা প্লাটফর্ম বলতে সাধারণত ফাইবার (Fiverr), আপ ওয়ার্ক (Upwork), ফ্রিল্যান্সার ডট কম (Freelancer) ইত্যাদিকে বুঝিয়ে থাকে। নতুনদের জন্য প্রথমে ফাইবার মার্কেট পছন্দ করায় ভালো হবে।
তাহলে ফাইবার মার্কেটে বা প্লাটফর্মে আপনার জাতীয় পরিচয় পত্রের/ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনার নাম, পিতার নাম, ইমেইল নাম্বার ইত্যাদি দিয়ে নির্ভুলভাবে একটি একাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর সেখানে আপনি যে কাজগুলো পারেন সেগুলো উল্লেখ করতে হবে এবং প্র্যাকটিস করার সময় যে কাজগুলো করেছেন সেগুলোর ছবি, ডকুমেন্টস ইত্যাদি পোর্টফলিও হিসেবে সংযুক্ত করবেন। অর্থাৎ আপনার কাজের পোর্টফলিও গুলো দেখে যেন একজন বায়ার/ক্লায়েন্ট বুঝতে পারেন যে আপনি কাজটি ভালোভাবে বুঝেন এবং পারেন। আপনার কাজের এসব দক্ষতা দেখে তারপরেই তারা আপনাকে কাজটি দেবেন।
অবশ্য প্রথম অবস্থায় যেকোনো কাজেই কঠিন হয়ে থাকে। তাই ফ্রিল্যান্সিং মার্কেটও তার ব্যতিক্রম নয়। এখানে প্রথম অবস্থায় কাজ পাওয়া বেশ কঠিনই বলা চলে। তাই কারো সাহায্য বা রেফারেন্সে কিছুটা সহজেই কাজ পাওয়া যায়। এক্ষেত্রে আপনি আপনার পরিচিত কোন মেন্টর বা ফ্রিল্যান্সারের সহযোগিতা নিতে পারেন। তাহলে কাজ পাওয়া মোটামুটি সহজ হবে। অবশ্য বাংলাদেশে ফ্রিল্যান্সারদের কয়েকটি কমিউনিটি রয়েছে আপনি সেখান থেকেও সহযোগিতা নিতে পারেন। প্রথমবার কাজ পাওয়া গেলে পরে আর কোন কাজের অভাব হয় না এবং টাকা ইনকাম দ্রুত গতিতে বেড়ে যায়। অবশ্য সেক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে যেন আপনার বায়ার/ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট থাকেন।
আর আপনার কাজের মান ভালো থাকলে বায়ার সন্তুষ্ট থেকে আপনাকে পজিটিভ রিভিউ দেবে এবং মার্কেটে অন্যান্য বায়ারদের উৎসাহিত করবে। তারপর আপনি ধীরে ধীরে Upwork, Freelancerডটcom ইত্যাদি মার্কেট প্লেসেও পরবর্তীতে অ্যাকাউন্ট খুলে ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে পারবেন। তবে এখানে একটা সতর্কতা হলো- আপনি ভালোভাবে কাজ না শিখে মার্কেটে প্রবেশ করবেন না। কারণ মার্কেটে একবার অ্যাকাউন্ট খোলা যায়। কোন কারণে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে পরে আর ওই ডিভাইস থেকে অ্যাকাউন্ট সচল করা সম্ভব হয় না।
ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার আরো একটি উপায় হলো আমাদের দেশীয় মার্কেট। অনেক বড় বড় অফিস আদালত তাদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ফ্রিল্যান্সার নিয়োগ করে থাকেন। সেখানেও আপনি চুক্তিভিত্তিক অথবা চাকরি হিসেবে কাজ পেতে পারেন। বর্তমানে প্রত্যেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজস্ব ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেইজ রয়েছে। কারণ প্রত্যেক মানুষের হাতে হাতে এখন স্মার্ট মোবাইল ফোন দেখতে পাওয়া যায়। আর প্রায় সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে কনটেন্ট বানিয়ে তাদের ব্যবসা-বাণিজ্যের প্রচার করে থাকেন।
তাই তারা দক্ষ ফ্রিল্যান্সার নিয়োগ দিয়ে থাকেন। বর্তমানে অনেকেই ফ্রিল্যান্সিং শিখেন কিন্তু কাজ পান না বলে অভিযোগ করে থাকেন। অন্যদিকে বড় বড় কোম্পানিগুলো দক্ষ ফ্রিল্যান্সার পান না বলেও অভিযোগ করেন। তাই আপনি যদি ভালোভাবে কাজ শিখে দক্ষ হতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবে না। ফ্রিল্যান্সিং সেক্টরটি দিন দিন অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসাবে এই সুযোগটি সহজেই লুফে নিতে পারেন। আশা করি ফ্রিল্যান্সিং শিখে কোথায় কাজ পাবেন সে বিষয়ে একটি ধারণা পেয়েছেন।
ফ্রিল্যান্সিংয়ে কিভাবে টাকা ইনকাম হবে এবং আপনি টাকাটা হাতে পাবেন
ফ্রিল্যান্সিং মার্কেটে যখন আপনি আপনার কাঙ্খিত কাজটি পাবেন তখন আপনি আপনার পছন্দমত মূল্য নির্ধারণ করে কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে বায়ার/ক্লায়েন্ট কে অবশ্যই রাজি থাকতে হবে। তার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে তিনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ডলার পেমেন্ট করে দিবেন। আপনার একাউন্টে ডলার নামক মুদ্রা জমা হওয়ার মোটামুটি ১৫ দিন পর আপনি সেই টাকা উইথড্র (উঠাতে) করতে পারবেন। অবশ্য টাকা উইথড্র করার সময় সামান্য পরিমাণে সরকারি কমিশন কাটবে।
ফ্রিল্যান্সিং এর কাজ ভালোভাবে শিখে আপনি যখন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে একাউন্ট খুলবেন তখন একটা পেমেন্ট অপশন থাকে। যেমন ধরুন, ফাইবার প্লাটফর্মে একাউন্ট খোলার সময় সেখানে 'পেওনিয়ার' বা 'পেপাল' নামক পেমেন্ট গেটওয়ে অপশন পছন্দ করে সেটা ফিলাপ করতে হয়। তারপর আপনার একাউন্টে টাকা উইথড্র করার সময় হলে আপনার একাউন্টে জমাকৃত 'ডলার' নামক মুদ্রা আপনি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন। ব্যাস, আপনি আপনার ফ্রিল্যান্সিং জীবনের প্রথম ইনকামের টাকাটা হাতে পেয়ে যাবেন।
তাছাড়া আপনি যদি দেশীয় মার্কেটে ফ্রিল্যান্সার হিসেবে চাকুরী বা চুক্তিভিত্তিক কাজ করেন তাহলে আপনি হাতে হাতে অথবা আপনার ব্যাংক একাউন্টে আপনার চুক্তি অনুযায়ী বেতন বা পারিশ্রমিক টাকা পেয়ে যাবেন। আশা করি ফ্রিল্যান্সিং এ কিভাবে টাকা আয় হবে এবং আপনি টাকাটা কিভাবে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন।
FAQ (প্রশ্নোত্তর) - ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৬
Q1. ফ্রিল্যান্সিং (Freelancing) কি?
উত্তর: ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা, যেটা কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনস্থ না থেকে নিজের ইচ্ছে মত কাজ করাকে বোঝায়। আর ফ্রিল্যান্সিং যারা করেন তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।
Q2. মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়?
উত্তর: হ্যাঁ, মোবাইল দিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর মত সহজ কাজগুলো মোবাইল দিয়ে করা যায়।
Q3. ফ্রিল্যান্সিং করতে কোন কোন দক্ষতা লাগে?
উত্তর: ফ্রিল্যান্সিং করতে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি ইত্যাদির মত দক্ষতা লাগে।
Q4. ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় কাজ কোনটি?
উত্তর: ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় কাজ হল গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি, এগুলোতে সবচেয়ে বেশি কাজের সুযোগ রয়েছে।
Q5. ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে?
উত্তর: ফ্রিল্যান্সিং শিখতে মোটামুটি ৩ থেকে ৬ মাসের মত সময় লাগতে পারে। তবে আপনার কাজ শেখার আগ্রহ এবং কাজ আয়ত্ব করার ওপর নির্ভরশীল।
Q6. ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে বা ফ্রিল্যান্সিং কোর্স ফি কত?
উত্তর: ফ্রিল্যান্সিং শিখতে ৩ হাজার থেকে ২৫ হাজার টাকা লাগে বা ফ্রিল্যান্সিং কোর্স ফি ৩ হাজার থেকে ২৫ হাজার টাকা। তবে সরকারী প্রজেক্টে সম্পূর্ণ ফ্রী শেখা যায় এবং সাথে ভাতা (টাকা) পাওয়া যায়।
Q7. ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সহজ কাজ কোনটি?
উত্তর: ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সহজ কাজ হলো ডাটা এন্ট্রি (Data Entry)।
Q8. মোবাইল দিয়ে কি কি ফ্রিল্যান্সিং করা যায়?
উত্তর: মোবাইল দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি ফ্রিল্যান্সিং কাজগুলো করা যায়।
Q9. ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায়?
উত্তর: ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায় তা বলা মুশকিল অর্থাৎ টাকা আয়ের নির্দিষ্ট সীমা নেই। শুরুতে মাসে ১০ হাজার টাকা ইনকাম হলেও ভালো কাজে মাসে ৩ লাখ টাকা আয় করা সম্ভব।
Q10. ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?
উত্তর: বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব দেখে ফ্রিতে এবং ফ্রিল্যান্সিং ইন্সটিটিউটে টাকা দিয়ে ভর্তি হয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। তবে সরকারী প্রজেক্টে সম্পূর্ণ ফ্রী শেখা যায় এবং সাথে ভাতা (টাকা) পাওয়া যায়।
সর্বশেষ কথা - ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৬
প্রিয় পাঠক, এতক্ষণ আমরা নতুনদের জন্য 'ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৬' সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ফ্রিল্যান্সিং করতে যা যা কিছু লাগে সবকিছুই আপনাকে শিখতে হবে। তবে মনে রাখবেন সবগুলো শেখা একজন ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব নয়। এজন্য আপনাকে ফ্রিল্যান্সিং এর একটা নির্দিষ্ট বিষয় আপনাকে বেছে নিতে হবে যা আপনি বাস্তব জীবনে পছন্দ করেন। সুতরাং ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রথমেই নির্ভরযোগ্য কোনো আইটি প্রতিষ্ঠান, ওয়েবসাইট পড়ে বা ফ্রি ইউটিউব এর কোর্স গুলো ভালোভাবে দেখে আপনাকে দক্ষতা ও গভীর জ্ঞান অর্জন করতে হবে। তবে YouTube থেকে ফ্রি কোর্স শিখতে হলে আপনি ভালোভাবে হাতে-কলমে হয়তো সাপোর্ট পাবেন না।
তাই ভালোভাবে খোঁজ-খবর নিয়ে আপনি অনলাইনে বা অফলাইনে কোন নির্ভরযোগ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান অথবা প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সারের কাছ থেকে উক্ত বিষয়গুলোতে ভালোভাবে জ্ঞান-দক্ষতা অর্জন করতে পারেন। তবে খেয়াল রাখবেন, বর্তমানে অনলাইনে কোর্স শেখানোর কথা বলে অনেকেই প্রতারিত হয়ে থাকেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। তাই আপনি ভালোভাবে খোঁজ নিয়ে তারপরেই আপনি শিখতে পারবেন। আর এর জন্য আপনার থাকতে হবে ল্যাপটপ, কম্পিউটার অথবা স্মার্ট মোবাইল ফোন এবং এর সাথে ইন্টারনেটের সংযোগ অবশ্যই থাকতে হবে। আশা করি, 'ফ্রিল্যান্সিং কি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো' লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি এ বিষয়ে সত্যিই সিরিয়াস হয়ে থাকেন তবে আপনার জন্য রইল শুভকামনা। এরকম আরো ভালো ভালো লেখা পেতে হলে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং লাইক, কমেন্ট করুন। কোন বিষয়ে আপনার প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url