নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায় ২০২৬

নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায় ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক আপনি কি একেবারেই নতুন? অনলাইন ইনকাম শুরু করার সহজ উপায় খুঁজছেন? তাহলে আজকের লেখাটি শুধু আপনার জন্য। কেননা আজকে আপনাদের জানাবো কিভাবে নতুনরা সহজভাবে অনলাইনে ইনকাম শুরু করতে পারেন - সেই উপায় সম্পর্কে।
অনলাইনে-ইনকাম-করার-উপায়
অনলাইনে-ইনকাম-করার-উপায়

পোস্ট সূচীপত্র:আজকাল দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে সাধারণ জনগণের জীবন যাপন করা খুবই কষ্টকর হয়ে গেছে এজন্য অনেকেই বাড়তি ইনকামের আশায় অনলাইনে বিভিন্ন উপায় খুঁজে তাদের কথা বিবেচনা করে আজকে আমরা আপনাদের জন্য ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ইনকাম শুরু করার সেরা ১০টি উপায় নিয়ে হাজির হয়েছিআশা করি আমাদের সাথেই থাকবেন।

নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার উপায় ২০২৬

আপনারা যারা একেবারেই নতুন, অনলাইনে সহজে ইনকাম শুরু করার সহজ উপায় খুঁজছেন, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের সম্পূর্ণ লেখাটি নিয়ে হাজির হয়েছি। আজকের লেখায় আপনাদের আমরা অনলাইনে ইনকাম শুরু করার সম্পূর্ণ গাইডলাইন জানিয়ে দিব। তাহলে আর দেরি না করে চলুন একেবারেই নতুনরা কিভাবে অনলাইনে টাকা ইনকাম শুরু করতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

অনলাইনে ইনকাম শুরু করার সেরা ১০টি উপায়

আজকের আলোচনায় আমরা আপনাকে ১০টি বিষয়ের উপর অনলাইনে ইনকাম শুরু করার ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা যারা একেবারেই নতুন আছেন তারা আজকের অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায় লেখাটি মনোযোগ সহকারে পড়বেন। নিচে নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার বাছাইকৃত ১০টি উপায় তুলে ধরা হলো।
১। ডিজিটাল মার্কেটিং করে আয়
২। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন ইনকাম
৩। ব্লগিং করে অনলাইন ইনকাম
৪। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
৫। ইউটিউব থেকে অনলাইনে ইনকাম
৬। ফেসবুক থেকে অনলাইন ইনকাম
৭। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ছবি বিক্রি করে ইনকাম
৮। মোবাইল অ্যাপ বানিয়ে অনলাইনে ইনকাম
৯। আ্যামাজন থেকে বই বিক্রি করে অনলাইনে ইনকাম
১০। ভিডিও দেখে অনলাইন ইনকাম।
তাহলে চলুন বন্ধুরা আমরা উপরে উল্লেখিত নতুনদের জন্য অনলাইন ইনকাম করার বাছাইকৃত দশটি উপায় সম্পর্কে জেনে নিই।
অনলাইন-থেকে-টাকা-ইনকাম-করার-উপায়
অনলাইন-থেকে-টাকা-ইনকাম-করার-উপায়

১। ডিজিটাল মার্কেটিং করে আয়

দেখুন বর্তমান যুগ ডিজিটাল যুগ। আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে নেওয়াটা আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আসলে ডিজিটাল মার্কেটিং হল কোন পণ্য বা সার্ভিসের অনলাইনের মাধ্যমে প্রচার এবং সেল বাড়ানোর ডিজিটাল পদ্ধতিকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। যেকোনো ব্যবসা, পণ্য বা সার্ভিস প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নেই। বর্তমানে বিশ্বে প্রায় ছয় বিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সেই হিসেবে বাংলাদেশ প্রায় ৮ কোটি মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে সাথে সংযুক্ত রয়েছে। আগামী বছরগুলোতে এর সংখ্যা বেড়ে যাবে। সুতরাং যারা তাদের ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সার্ভিস প্রচার এবং প্রচার করবে তাদেরকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল অবশ্যই হতে হবে। কেননা মানুষ এখন হাতের কাছে থাকা মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে সবকিছু কেনাকাটা এবং জানার চেষ্টা করে থাকেন।
তবে আপনি যদি দক্ষ ডিজিটাল মার্কেট আর হতে চান তবে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ইত্যাদি বিষয়ে অবশ্যই দক্ষ হতে হবে। কেননা বিভিন্ন নামিদামি কোম্পানিতে তাদের পণ্য ও সার্ভিস প্রচার এবং সেল বাড়ানোর জন্য দক্ষ ডিজিটাল মার্কেটার উচ্চ বেতনে নিয়োগ দিয়ে থাকেন। বর্তমানে ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিস আদালতে ব্যাপক চাহিদা রয়েছে। এজন্য আপনি বিশ্বস্ত কোন প্রতিষ্ঠানে সরাসরি (অফলাইন) অথবা অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিষয়ে কোচিং ফি এর মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারেন।  তাই নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায় এর মধ্যে এটি বেস্ট হতে পারে।

২। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন ইনকাম

আপনার কি নির্দিষ্ট কোন অফিসে নির্দিষ্ট কোন সময়ে অর্থাৎ একই প্রতিষ্ঠানে প্রতিদিন সকাল ৯ টা - ৫টা অফিস বিরক্ত বোধ হয়? আপনি কি আপনার ইচ্ছামত সময়ে কাজগুলো করে দিতে পছন্দ করেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে ফ্রিল্যান্সিং পেশা আপনার জন্য বেস্ট অপশন। কেননা আপনি যে কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করে নিলেই আপনি আপনার সময় সুযোগ মতো ঘরে বসে থেকেই কিংবা আপনার পছন্দনীয় জায়গায় বসে কাজগুলো করে আপনি আপনার কাজগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী তাদের কাজগুলো জমা দিতে পারবেন। আর আপনি তার বিনিময়ে পেয়ে যাবেন মোটা অংকের স্যালারি। এমনকি আপনি দেশে বসেই ইউরোপ আমেরিকার মত বিদেশের অফিস আদালতেও কাজগুলো করে মোটা টাকা আয় করতে সক্ষম হবেন। কি, আপনি শুনে কি অবাক হলেন? আসলে অবাক হওয়ার মতোই কথা। বর্তমান তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের যুগে আজকাল ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই এই কাজগুলো সহজেই করা যায়। আর তা হল ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সিং কথাটি শুনতে যতটি সহজ মনে হচ্ছে আসলে তা অত সহজ নয়। এজন্য আপনার ধৈর্য এবং শেখার আগ্রহ থাকতে হবে। আপনাকে যেকোনো একটি বিষয় ভালোভাবে শিখে দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেট ফাইবার, আপ ওয়ার্ক এ একাউন্ট খুলে দেশে বসে বিদেশি বায়ারদের কাজ করে দিতে হবে। আর এর জন্য মোটা অংকের টাকা আয় করা সম্ভব। বর্তমানে আমাদের বিভিন্ন দেশীয় সরকারি ও বেসরকারি অফিসে ফ্রিল্যান্সারদের চাহিদা রয়েছে। তারা অফিসে গিয়ে অথবা ঘরে বসে কাজগুলো করে দিলে হয়ে যায় এবং মাসিক অথবা চুক্তিভিত্তিক সেলারি পেয়ে থাকেন। এজন্য আপনি ইউটিউব থেকে অথবা নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত জেনে নিয়ে কোর্স করে নিলে সবকিছু বুঝে নিতে পারবেন।

৩। ব্লগিং করে অনলাইন ইনকাম

অনলাইনে টাকা ইনকাম করার আরেকটি ভালো উপায় হচ্ছে ব্লগিং করা। আপনারা যারা লেখালেখিতে অভ্যস্ত এবং বিভিন্ন বিষয় সম্পর্কে লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য ব্লগিং হতে পারে উৎকৃষ্ট উপায়। আপনি ফ্রিতে গুগল থেকে একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে তথ্য মূলক লেখা প্রকাশ করলে বিভিন্ন পাঠকেরা তা পড়ে জ্ঞান অর্জন করবে এবং আপনার লেখাটি আরো পাঠকের সামনে উপস্থাপন করা হবে। এভাবে যত পাঠক হবে তত আপনার ওয়েবসাইটের ভিউ বাড়বে। তাতে আপনি গুগল এডসেন্স সংযুক্ত করে প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন। অবশ্য এর জন্য আপনাকে আগে বিশ্বস্ত কোন প্রতিষ্ঠানে অথবা ইউটিউব দেখে ব্লগিং বিষয়ে দক্ষতা অর্জন করে নিতে হবে। অবশ্য ব্লগে google এর ফ্রিতে ব্লগার ওয়েবসাইট এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দুই ধরনের মধ্যে যেকোনো একটি পছন্দ করে নিতে পারেন। তবে দুটিতেই আপনাকে ডোমেন কিনতে হবে এবং প্রতিবছর ডোমেন রিনিউ করতে হবে। অবশ্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের চেয়ে ব্লগার ওয়েবসাইটে খরচ কিছুটা কম।

৪। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়

আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে আপনার জন্য একটি বেস্ট অপশন। কেননা বর্তমানে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইনে ইনকাম শুরু করা একটি বিশেষ ট্রেন্ডে পরিণত হয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং হল মূলত বড় বড় কিছু কোম্পানির প্রোডাক্ট বা সেবা, সার্ভিস প্রমোট করে কমিশন উপার্জনের একটি বিশেষ প্রক্রিয়া। এক্ষেত্রে আপনি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে amazon, daraz ইত্যাদি বড় বড় কোম্পানির প্রোডাক্টের সুবিধা, অসুবিধা এবং দাম ইত্যাদি প্রচার করে ওই প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য আপনি যদি সেই কোম্পানির লিংক শেয়ার করেন এবং তার মাধ্যমে যদি ওই প্রোডাক্ট সেল হয় সে ক্ষেত্রে আপনি একটা ওই কোম্পানি থেকে পাবেন যেটা আপনার অনলাইন ইনকাম হিসেবে প্রযোজ্য হবে। এটি একটি প্যাসিভ ইনকামের দারুন আইডিয়া। অর্থাৎ একবার লিংক শেয়ার করলে তার মাধ্যমে দীর্ঘদিন যাবত সেল হতে পারে এবং সেখান থেকে আপনি কমিশন পাবেন। এভাবে আপনি প্রতি মাসে কমপক্ষে ৩০ - ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আমাদের বাংলাদেশ ে কিছু ই-কমার্স সাইট যেমন দারাজ, রকমারি ডট কম, টেন মিনিটস স্কুল ইত্যাদি এ কমার্স সাইটগুলোর অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে যেগুলোতে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন খুব সহজে। তবে এই এফিলিয়াট মার্কেটিং এ সফল হতে হলে আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর ওয়েবসাইট, ব্লক বা সোশ্যাল মিডিয়া একাউন্ট খুলে সেখানে ওই বড় বড় ই-কমার্স কোম্পানিগুলোর প্রোডাক্ট সম্পর্কে রিভিউ প্রদান করবেন এবং যত বেশি সেল হবে তত বেশি আপনার ইনকাম হবে।  তাই নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায় এর মধ্যে এটি বেস্ট হতে পারে।

৫। ইউটিউব থেকে অনলাইনে ইনকাম

অনলাইন ইনকাম শুরু করার আরো একটি চমৎকার আইডিয়া হতে পারে ইউটিউব প্ল্যাটফর্ম। কেননা আজকাল মানুষ ভিডিও দেখতে পছন্দ করেন। অনেকেই শখের বসে ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন তথ্যমূলক, খেলাধুলা সম্পর্কিত, রান্নাবান্না, বিনোদনমূলক ইত্যাদি ভিডিও বানিয়ে সহজেই ফেসবুকের মাধ্যমে ভালো একটা ইনকাম করছেন। আপনি যদি আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে ভিডিও করতে পছন্দ করে থাকেন তাহলে সেই ভিডিও গুলো আপনার একটি ইউটিউব একাউন্ট খুলে সেখানে প্রচার করতে পারেন। কিছুদিন প্রচার করার পর যখন ভিউ বেড়ে যাবে তখন গুগল এডসেন্স থেকে অনুমোদন নিয়ে সেখানে এডসেন্সের মাধ্যমে, প্রোডাক্ট সেল করে, অ্যাফিলিয়েট লিংক বসিয়ে প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে ট্রাভেলিং ব্লগিং করে দেশে-বিদেশে বিভিন্ন তথ্য মূলক ভিডিও তৈরি করে ইউটিউব এর মাধ্যমে খুব সহজেই ইনকাম করছে। তারা যদি অনলাইনে ইউটিউব এর মাধ্যমে ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না। তাছাড়া বর্তমানে এআই যুগে অনেকেই ঘরে বসেই ভিডিও তৈরি করে সেগুলো কাটছাট করে ইউটিউব চ্যানেলে প্রচার করে থাকেন। এতে করে ভিডিওগুলো ভালো ভিউ পাচ্ছে এবং ইনকাম হচ্ছে। তাই আপনি নতুন হিসেবে অনলাইন ইনকাম শুরু করার উপায় হিসেবে ইউটিউব বেছে নিতে পারেন। তবে একেবারে নতুন হিসেবে আপনার প্রথমে কিছুটা সমস্যা হতে পারে। এজন্য বিশ্বস্ত কোন বিশ্বস্ত আইটি ইনস্টিটিউটে এই বিষয়ে কোর্স শিখে নিলে একটু ভালো সুবিধা হবে। তাছাড়া আপনি গুগলের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কোর্স গুলো ভালোভাবে ফ্রিতে দেখে নিয়ে নিজেই শুরু করতে পারেন। যদিও প্রথমদিকে কিছুটা ইনকাম কম হয় তবে আপনার ভিডিও কনটেন্ট গুলো যদি দর্শক আকর্ষণ করতে পারে এবং ভালো মানের হয়ে থাকে তাহলে YouTube থেকে অনলাইনে ইনকাম করার একটি ফুল টাইম ক্যারিয়ার হতে পারে।
মাসে-৫০-হাজার-টাকা-আয়-করার-উপায়
মাসে-৫০-হাজার-টাকা-আয়-করার-উপায়

৬। ফেসবুক থেকে অনলাইন ইনকাম

বর্তমানে ফেসবুক শুধু দেখার বিষয় নয় এই প্লাটফর্ম একটি অনলাইন ইনকামের ভালো একটি উৎস। আপনি যদি একটি ভাল মানের ফেসবুক পেইজ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং সেখানে নিয়মিত বিভিন্ন প্রোডাক্টের গুণাগুণ প্রচার করতে পারেন সেখান থেকেও আপনি একটা ভালো মানের ইনকাম করতে পারবেন। সেই প্রোডাক্টগুলো আপনি বিক্রি করেও মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি ফেসবুকের নিয়মগুলো পূর্ণ করতে পারেন তাহলে ফেসবুক থেকে মনিটাইজেশন নিয়ে ইনস্ট্রিম অ্যাডস আপনার ভিডিওতে শো করিয়ে আপনি সেখান থেকে টাকা আয় করতে পারবেন। তাছাড়াও আপনার ফেসবুক পেইজে যদি অনেক ফলোয়ার থাকে এবং লাইক কমেন্ট করে তাহলে বড় বড় কোম্পানিগুলো আপনার পেইজে স্পন্সর করিয়ে চুক্তিভিত্তিক প্রতিমাসে টাকা আয় করতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, ফেসবুক শুধু বিনোদনের জায়গা নয়। এখান থেকে প্রতি মাসে ৩০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিয়মকানুন ভালোভাবে শিখিয়ে নিয়ে শুরু করলে খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করা সম্ভব। তাই নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায় এর মধ্যে এটি বেস্ট হতে পারে। তাছাড়া আপনি ফ্রিতেই ইউটিউব চ্যানেলের বিভিন্ন কোর্স দেখে কাজগুলো শিখে নিতে পারবেন।

৭। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ছবি বিক্রি করে ইনকাম

বর্তমানে অনলাইন ইনকাম করার আরো একটি সহজ উপায় হলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ছবি বিক্রি করে টাকা আয় করা। আপনি যদি এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন, তবে প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করা কোন ব্যাপারই না। এজন্য আপনাকে বিশ্বস্ত কোন আইটি ইনস্টিটিউট থেকে এ বিষয়ে দক্ষতা অর্জন করে নিতে হবে। যেমন ধরুন আপনি যদি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর ইত্যাদির মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে নিতে পারেন তাহলে এডোবি স্টক, সাটার স্টক, ভিক্টিজি, আই স্টক, পিক্সা বে, ফ্রি পিক ইত্যাদির প্লাটফর্মে ছবি, ভেক্টর, ইমেজ ইত্যাদি বানিয়ে বিক্রি করতে পারবেন। প্রথমে আপনার ইমেইল এড্রেস দিয়ে এসব প্লাটফর্মে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তারপর আপনার গ্রাফিক্স ডিজাইন এর ছবিগুলো নিয়মিত আপলোড করতে হবে। তারপর উন্নত বিশ্বের বায়াররা বিভিন্ন লোগো, ছবি ডাউনলোড করবে এবং সেখান থেকে আপনার একটা ভালো ইনকাম হবে। সেই টাকা আপনি স্ক্রিল, পেও নেয়ার ইত্যাদির মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। এটি একটি প্যাসিভ ইনকাম হতে পারে। কেননা একবার ছবি আপলোড করবেন আর সারা জীবন সেখান থেকে ছবিগুলো ডাউনলোড হতে থাকে এবং আপনার ইনকাম হতে থাকবে। তাই আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে থাকেন তাহলে অনলাইনে ইনকাম করা কোন ব্যাপারই না।

৮। মোবাইল অ্যাপ বানিয়ে অনলাইনে ইনকাম

বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। । তাই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এখন স্বর্ণযুগ চলছে বলা যায়। আপনি যদি প্রোগ্রামিং এ দক্ষ হয়ে থাকেন কিংবা আপনার ইন্টারেস্ট থাকে তাহলে খুব সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখে অনলাইন ইনকাম শুরু করতে পারেন। এ বিষয়ে দক্ষতা অর্জন করে নিজের বানানো মোবাইল অ্যাপ থেকে গুগল অ্যাডমব (Google Admob) এর মাধ্যমে খুব সহজেই ইনকাম করতে পারবেন। তাছাড়া মোবাইল অ্যাপ বানিয়ে সেগুলো সেল করেও ইনকাম করতে পারবেন। এজন্য আপনি যদি একজন প্রফেশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চান তাহলে বিশ্বস্ত আইটি ইনস্টিটিউট থেকে এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে মোবাইল অ্যাপ হতে পারে আপনার অনলাইন ইনকামের একটি সেরা উপায়। যেখান থেকে আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে সক্ষম হবেন।

৯। আ্যামাজন থেকে বই বিক্রি করে অনলাইনে ইনকাম

অ্যামাজন হল বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স সাইট -একথা আমরা কম বেশি সবাই জানি। আপনার যদি লেখালেখিতে আগ্রহ থাকে তবে আপনি যে বিষয়ে অভিজ্ঞ বা আপনার যে বিষয়টি পছন্দনীয় সেই বিষয়ে লিখে amazon এর ওয়েবসাইটে আপনার লেখা পাবলিশ করে সহজেই অনলাইনে টাকা আয় করতে পারবেন। আপনি যদি ভ্রমণ বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে সে বিষয়ে বই লিখবেন। অথবা রান্না বান্না, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, সাহিত্য কিংবা চিকিৎসা বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে সে বিষয়ে লেখালেখি করতে পারেন। Amazon platform এ প্রতিদিন কোটি কোটি প্রডাক্ট বেচাকেনা হচ্ছে এবং সেখান থেকে একটা ভালো মানের টাকা ইনকাম হচ্ছে। অ্যামাজনের অনলাইনে ডিজিটাল বইয়ের প্ল্যাটফর্মকে অ্যামাজন কিন্ডেল বলা হয়। এখানে পৃথিবীর সব বিখ্যাত, পুরনো, নতুন সব ধরনের বই পাবলিশ করা হয় আর সেখান থেকে পাঠকগণ পিডিএফ ফাইল ডাউনলোড করে থাকেন। আপনি চাইলে আপনার নিজের লেখা গুলো বই আকারে সেই অ্যামাজনের প্ল্যাটফর্মে বিক্রি করে মাসে ৫০,০০০ টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এ বিষয়ে আপনি ইউটিউব এর বিভিন্ন ভিডিও দেখে ফ্রিতেই শিখে নিতে পারবেন।

১০। ভিডিও দেখে অনলাইন ইনকাম

আজকাল আমরা অনেকেই ভিডিও দেখতে অভ্যস্ত। কিন্তু ভিডিও দেখেই যদি টাকা আয় করা যায় তাহলে কেমন হয়? কি আশ্চর্য হচ্ছেন! না, আপনি ঠিকই শুনেছেন। আজকাল কৌতুহলবশত শুধু ভিডিও দেখেই অনলাইনে টাকা আয় করা সম্ভব। তবে অনলাইনে বর্তমানে প্রতারণা বা স্ক্যাম খুবই বেড়ে গেছে। বিশ্বস্ত কিছু ওয়েবসাইট রয়েছে যারা আপনাকে ভিডিও দেখতে বলবে এবং তারপর তারা পেমেন্ট করবে। তবে কিছু কিছু ভুয়া ওয়েবসাইট রয়েছে যারা আপনাকে চটকদারি বিজ্ঞাপনের ফাঁদে ফেলে ভিডিও দেখিয়ে নেবে কিন্তু পরে আর পেমেন্ট করবে না এগুলো থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। অনেকেই ভিডিও তৈরি করে সেগুলো ওয়াচটাইম পূর্ণ করার জন্য ভিডিও দেখিয়ে পেমেন্ট করে থাকেন। অর্থাৎ তারা তাদের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে গুগল প্ল্যাটফর্মে বিশ্বস্ততা অর্জন করার জন্য ভিডিওগুলো দেখিয়ে থাকে। আর তার বিনিময়ে তারা পেমেন্ট করে থাকেন। তবে আপনাকে অবশ্যই কোনটি আসল এবং কোনটি প্রতারণা ওয়েবসাইট সে বিষয়ে প্রথমেই খেয়াল ও সতর্ক থাকতে হবে। এ বিষয়ে আপনি YouTube চ্যানেলে বিস্তারিত জেনে নিতে পারবেন।

অনলাইনে সফল হতে যে সকল বিষয়ে আপনাকে জানতে হবে

  • যেকোনো একটি বিষয়ে আপনাকে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে।
  • প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করে আপনার প্লাটফর্মে আপলোড করতে হবে অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
  • প্রতারণামূলক ওয়েবসাইট থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে।
  • আপনার কাজের মান ভালো হতে হবে এবং ক্লাইন্টকে সন্তুষ্ট রাখতে হবে।
  • সর্বোপরি সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে।
FAQ (প্রশ্নোত্তর) - নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায়
Q1. কিভাবে  সহজে অনলাইনে আয় করা যায়?
উত্তর: সহজে অনলাইনে টাকা আয় করার একটি উপায় হলো Swagbucks বা Amazon Mechanical Turk এর মত বড় প্লাটফর্মে অনলাইন সমীক্ষায় অংশগ্রহণ করা কিংবা ছোট ছোট কাজ করা।
Q2. ঘরে বসে অর্থ উপার্জন করার পদ্ধতিকে কী বলে?
উত্তর: ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করার পদ্ধতিকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলে। 

সর্বশেষ কথা - নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায় ২০২৬

প্রিয় পাঠক, এতক্ষণ আমরা নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। তবে মনে রাখবেন, অনলাইনে টাকা ইনকাম করা খুব কঠিন নয় আবার খুব সহজও নয়। তবে আমি যে ১০টি অনলাইন ইনকাম করার সেরা বা বেস্ট উপায় সম্পর্কে আলোচনা করেছি তার বাইরেও প্রচুর ইনকাম করার প্ল্যাটফর্ম রয়েছে। সবগুলো প্ল্যাটফর্মেই আপনি বিশেষজ্ঞ হতে পারবেন না। আপনার যেটা পছন্দ, যে বিষয়ে আপনার ভালো লাগে ঠিক সেই বিষয়েই আপনি দক্ষতা অর্জন করে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। একজন লোক যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি হতে পারবেন না ঠিক তেমনি ইউটিউবার, ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনার একজন লোক হতে পারবেন না। সর্বোপরি, সতর্ক ও সাবধান হয়ে যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সময় ও সাধনার মাধ্যমে আপনি সফল হতে পারবেন। আপনি যদি এ বিষয়ে সত্যি সিরিয়াস হয়ে থাকেন তবে আপনার জন্য রইল শুভকামনা। এরকম আরো ভালো ভালো লেখা পেতে হলে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং লাইক কমেন্ট করুন। কোন বিষয়ে আপনার প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url