গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট সমূহ ২০২৬
গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট সমূহ ২০২৬।আস সালামু আলাইকুম। প্রিয় পাঠক আপনি কি গ্রাফিক্স ডিজাইন কি, গ্রাফিক্স ডিজাইন ছবি, গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন, ফ্রী গ্রাফিক্স ডিজাইন কোর্স এবং গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট খুঁজে বেড়াচ্ছেন?
![]() |
| গ্রাফিক্স-ডিজাইন-শেখার-ওয়েবসাইট |
পোস্ট সূচিপত্র:গ্রাফিক্স ডিজাইন হলো ডিজিটাল মার্কেটিং এর একটি বৃহৎ পার্ট। বর্তমানে বাংলাদেশের কর্মক্ষম বৃহৎ জনগোষ্ঠীর একটি বিশাল অংশ বিশেষ করে তরুণ-তরুণীরা প্রায় বেকার ও হতাশ। তাই তারা আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ফ্রিল্যান্সিং জগতে ঢুকে পড়ছে। অনেকে ঘরে বসে স্বাধীন মত টাকা ইনকাম করার চেষ্টা করছেন। তাই তারা ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং এর একটি তুলনামূলক সহজ এবং বিশাল সেক্টর গ্রাফিক্স ডিজাইন পছন্দ করে থাকেন। কাজটি মোটামুটি অল্প দিনের মধ্যে কম খরচে শেখা যায় এবং অনলাইন থেকে টাকা ইনকাম অনেকটা সহজ। কিন্তু দক্ষ ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য তারা নির্ভরযোগ্য কোনো ওয়েবসাইট পান না।
মূলত তাদের কথা বিবেচনা করেই আমরা গ্রাফিক্স ডিজাইন শেখার কয়েকটি বেস্ট ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট সমূহ ২০২৬
আজকে আপনাদের জানাবো, গ্রাফিক্স ডিজাইন শেখার কয়েকটি বেস্ট ওয়েবসাইটের ঠিকানা, ফ্রী ও পেইড গ্রাফিক্স ডিজাইন কোর্সের আদ্যোপান্ত যা আপনার কাঙ্খিত লক্ষ্য পূরণে সক্ষম হবে। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য যেমন অনেক ওয়েবসাইট রয়েছে ঠিক তেমনি কাজ পাওয়ারও অনেক ওয়েবসাইট রয়েছে। গ্রাফিক্স ডিজাইন এর অনেক ক্যাটাগরির কাজ রয়েছে। গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কেমন কাজ পাওয়া যায়, এ সেক্টরের মাধ্যমে কেমন আয় হতে পারে এবং গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট কি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন প্রথমে আমরা গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট সমূহ সম্পর্কে জেনে নিই।
গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট
গ্রাফিক্স ডিজাইন কে বর্তমানে অনলাইন জগতের বিশাল একটি সেক্টর হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই সেক্টরের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং এর চাহিদা আকাশচুম্বী। সুতরাং আপনি যদি একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনাকে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে গভীর জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি ভাল ছবি আঁকতে ও ডিজাইন করতে পছন্দ করেন এবং আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, নতুন কিছু বানানোর আগ্রহ থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলুন। কিন্তু অনেকে সম্ভাবনাময় মোটা অংকের টাকা ইনকামের ক্রিয়েটিভ এই প্লাটফর্মে নিজের ক্যারিয়ার গড়তে চান কিন্তু অনেকেই সফল হতে পারেন না। তাই একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে হলে মনের মধ্যে আনন্দ, স্বাচ্ছন্দ্য, দক্ষতা আর মেধাকে নিজের ইচ্ছামত সৃজনশীল ভাবে ফুটিয়ে তুলতে হবে। আর এর জন্য আপনাকে করতে হবে কঠোর পরিশ্রম, সময় ব্যয় এবং অধ্যবসায়।
![]() |
| গ্রাফিক্স-ডিজাইন-শেখার-বেস্ট-ওয়েবসাইট |
আপনার মধ্যে যদি গ্রাফিক্স ডিজাইনার হওয়ার প্রবল ইচ্ছা থাকে এবং আপনি যদি এর পেছনে লেগে থাকেন তাহলে আপনি অবশ্যই একদিন সফল হবেন। তাই আজকে আমি আপনাদের গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কিছু দুর্দান্ত ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যেখান থেকে আপনারা খুব সহজেই গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারবেন এবং ফ্রিল্যান্সিং জগত থেকে ভালো পরিমাণে টাকা আয় করতে সক্ষম হবেন। গ্রাফিক্স ডিজাইন বেশ কিছু উপায়ে আপনি শিখতে পারেন। তাই আপনাদের কথা বিবেচনা করে আমি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট গুলোকে দুই ভাগে ভাগ করেছি। একটি হলো ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট এবং আরেকটি হলো পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট।
ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট গুলো থেকে আপনি কোন টাকা খরচ না করেই ফ্রিতে বিভিন্ন ভিডিও দেখে, টিউটোরিয়াল কোর্স করে আপনি গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারবেন। আবার পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট গুলোতে আপনি টাকার বিনিময়ে প্রিমিয়াম লেভেলের কোর্স ভিডিও, টিউটোরিয়াল ইত্যাদি দেখে ও প্র্যাকটিস করে আপনি গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারবেন। তবে পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট গুলো থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত একটি সার্টিফিকেটও পেয়ে যাবেন যা আপনার বিভিন্ন কর্ম ক্ষেত্রে প্রমাণ পত্র হিসেবে কাজে লাগবে এবং কাজ পাওয়ার ব্যাপারে কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন। তাহলে চলুন ফ্রি এবং পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমেই ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব।
1. ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট
আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট খুঁজে থাকেন তাহলে আপনি ঠিক কাজটি করছেন। একদম নতুন অবস্থায় আপনি ফ্রিতেই যেকোনো ওয়েবসাইট থেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। কেননা আপনার কিছুটা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা থাকলে তারপর আপনি প্রিমিয়াম লেভেলের গ্রাফিক্স ডিজাইন কোর্স করলে তাড়াতাড়ি শিখতে ও বুঝতে পারবেন।
তাই আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কয়েকটি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট নিচে তুলে ধরলাম।
ইউটিউব (YouTube)
আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট খোঁজেন তাহলে YouTube আপনার জন্য পারফেক্ট হতে পারে। কেননা YouTube ওয়েবসাইটে এমন কোন কোর্স নেই যে আপনি শিখতে পারবেন না। অর্থাৎ ইউটিউবে আপনি যে কোন বিষয় শেখার জন্য সার্চ করলেই সেই বিষয়ে আপনি গাইডলাইন খুব সহজেই পেয়ে যাবেন। সুতরাং আপনি ইউটিউবে সার্চ বক্সে "গ্রাফিক্স ডিজাইন কোর্স" লিখে সার্চ দিন। এরপর আপনার সামনে গ্রাফিক্স ডিজাইন সংশ্লিষ্ট অনেক ভিডিও আসবে। তারপর আপনি সেখান থেকে একটা একটা করে ভিডিও দেখতে থাকুন।
এর মধ্যে আপনি গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল কোর্স পেয়ে যাবেন। আপনি এই গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল কোর্স দেখে দেখে ও প্র্যাকটিস করে আপনি খুব সহজেই গ্রাফিক্স ডিজাইন কোর্স শিখে ফেলতে পারবেন। তাই সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট খুঁজে থাকলে ইউটিউব (YouTube) হবে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট।
আব্দুজিডো (Abduzeedo)
ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট গুলোর মধ্যে আরও একটি বেস্ট অপশন হতে পারে আব্দুজিডো (Abduzeedo) ওয়েবসাইট। যারা সবেমাত্র গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করেছেন তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন শেখার এই ওয়েবসাইটটি খুবই উপকারী। কেননা এখানে গ্রাফিক্স বানানোর জন্য যে দুটি অ্যাপ এডোবি ফটোশপ এবং এডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করা হয় তার সমস্ত টিউটোরিয়াল গুলো খুব সহজে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তাছাড়া আপনি এখানে প্রচুর ব্লগ এবং গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল পাবেন যেখানে আপনি মনোযোগ সহকারে পড়ে সেগুলো আপনার ল্যাপটপে প্র্যাকটিস করলে আপনি খুব কম সময়ের মধ্যেই গ্রাফিক্স ডিজাইনের অনেক কিছুই আয়ত্ত করে নিতে পারবেন। সুতরাং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট খুঁজে থাকেন তাহলে এই আব্দুজিডো (Abduzeedo) ওয়েবসাইটটি আপনার জন্য পারফেক্ট হতে পারে।
লুন ডিজাইন (Loon Design)
গ্রাফিক্স ডিজাইন শেখার সম্পূর্ণ ফ্রি আরও একটি ওয়েবসাইট হলো লুন ডিজাইন। মালয়েশিয়ার একজন গ্রাফিক্স ডিজাইনারের নাম হল গাইলুন তিনি ড্রইং এবং গ্রাফিক্স ডিজাইনে এ প্রচণ্ড আকৃষ্ট হয়ে মূলত লুন ডিজাইন (Loon Design) নামক ওয়েবসাইটটি তৈরি করেছিলেন। তাছাড়াও তিনি এনভাটো টাটল প্লাস অনেকদিন যাবত কাজ করে আসছেন। একজন সাধারণ গ্রাফিক্স ডিজাইনার কে কিভাবে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে উপস্থাপন করা যায় সে সম্পর্কে এই লুন ডিজাইন (Loon Design) ওয়েবসাইটটিতে পুরো টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে। কেউ যদি সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট সার্চ করে থাকেন তাহলে লুন ডিজাইন (Loon Design) ওয়েবসাইটটি হবে তার জন্য একদম পারফেক্ট।
গ্রাফিক্স ডিজাইনার টিপস (Graphics Designer Tips)
সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার অন্যতম সেরা অপশন হলো গ্রাফিক্স ডিজাইনার টিপস ওয়েবসাইট। মূলত বিশ্বের বিখ্যাত গ্রাফিক্স ডিজাইনার স্টিফেন লুনি (Stephen Looney) এই গ্রাফিক্স ডিজাইনার টিপস (Graphics Designer Tips) ওয়েবসাইটটি তৈরি করেন। যাতে করে নতুন গ্রাফিক্স ডিজাইনাররা খুব সহজেই ডিজাইন শিখতে পারেন এবং শেখার পর তা কাজে লাগাতে পারেন। স্টিফেন লুনি একজন ছোট গ্রাফিক্স ডিজাইনার থেকে কিভাবে তিনি একজন বিখ্যাত গ্রাফিক্স ডিজাইনার হয়ে বিখ্যাত গ্রাফিক্স কোম্পানি এসএমএল (SML) এর মালিক হলেন তার সকল কিছু অভিজ্ঞতা, দক্ষতা, টিপস, ভিডিও এবং আপডেট তথ্য গ্রাফিক্স ডিজাইনার টিপস (Graphics Designer Tips) এ শেয়ার করে থাকেন।
![]() |
| গ্রাফিক্স-ডিজাইন-কিভাবে-শিখব |
তাই আপনি একজন নতুন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যদি এই ওয়েবসাইটটি ফলো করেন তাহলে আপনিও একজন দক্ষ ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন।
স্ম্যাশিং ম্যাগাজিন এন্ড সেক্স রিভিশন্স (SMASHING MAGAZINE)
গ্রাফিক্স ডিজাইনারের মধ্যে যারা ওয়েব ডিজাইনার হতে চান তাদের জন্য মূলত এই স্ম্যাশিং ম্যাগাজিন এন্ড সেক্স রিভিশন্স (SMASHING MAGAZINE) ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।
আরো পড়ুন: আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম)
স্ম্যাশিং ম্যাগাজিন এন্ড সেক্স রিভিশন্স (SMASHING MAGAZINE) ওয়েবসাইটটি ওয়েব ডিজাইনারদের জন্য ওয়েব ডিজাইনিং এর সকল রিসোর্স সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে তারপরেও গ্রাফিক্স ডিজাইনাররা এখান থেকে সকল সুবিধা নিতে পারবেন।
আলিসন ডট কম (Alison Dot Com)
ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট হিসেবে অনলাইন প্লাটফর্মে এলিসন ডট কম ওয়েবসাইটটিতে আপনি সম্পূর্ণ ফ্রিতে অনেকগুলো কোর্স পেয়ে যাবেন। এই কোর্সগুলো করতে আপনাকে কোনরকম কোন টাকা পয়সা পরিষদ করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। এই পোস্টগুলো করে আপনি দক্ষতা অর্জনের পাশাপাশি একটি ভালো মানের সার্টিফিকেটও পাবেন যেটি আপনার ভবিষ্যতে চাকরির জন্য কাজে লাগবে পারে এবং কাজ পাওয়ার ব্যাপারে বাড়তি সুবিধা পেতে পারেন। তবে এখান থেকে সার্টিফিকেট পেতে হলে আপনাকে অবশ্যই ৮০% বা এর উপরে মার্ক বা পয়েন্ট পেতে হবে অন্যথায় আপনি কোন প্রকার সার্টিফিকেট/সনদপত্র পাবেন না।
গ্রাফিক্স ডিজাইন শেখার ফ্রী ওয়েবসাইট গুলোতে আপনার নাম, ঠিকানা ও ইমেইল দিয়ে প্রথমে সাইন আপ করা লাগবে পারে। তাহলে আপনি উক্ত ওয়েবসাইট গুলোর সকল ফিচার ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাই সাইন আপ করে নিয়ে তারপর গ্রাফিক্স ডিজাইন শেখার ফ্রী ওয়েবসাইট গুলো থেকে আপনার প্রয়োজনীয় শিক্ষা আয়ত্ত করে নিতে পারেন।
এখান থেকে আপনি যে মডিউল গুলো পাবেন:
- ইন্ট্রোডাকশন টু গ্রাফিক্স ডিজাইন (Introduction to Graphic Design)
- গ্রাফিক্স ডিজাইন হিস্টরি (Graphic Design History)
- ডিজাইন প্রসেস (Design Process)
- ডিজাইন এলিমেন্টস (Design Elements)
- কোর্স এসেসমেন্ট (Course Assessment)
যে তিন ধরনের সার্টিফিকেট দেওয়া হয়:
- ডিজিটাল সার্টিফিকেট (Digital Certificate)
- ফিজিক্যাল সার্টিফিকেট (Physical Certificate)
- ফ্রেম্ড সার্টিফিকেট (Framed Certificate)
বন্ধুরা এতক্ষণ আমরা ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। এবার আমরা পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট সম্পর্কে জেনে নেব।
2. পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট
গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট গুলোর মধ্যে পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইটগুলোকে একটি ভালো অপশন হিসেবে উল্লেখ করা যায়। কারণ বুঝতেই পারছেন ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট গুলো পুরোপুরি ভাবে সবকিছু শেখায় না। তারা কিছুটা হিডেন রেখে আপনাকে মোটামুটি শেখার ব্যবস্থা করে থাকেন। তাছাড়া আপনি কোন জায়গায় সমস্যাই পড়লে কেউ হেল্প/সহযোগিতা করার মত থাকবে না। আর আপনি যদি টাকার মাধ্যমে পেইড গ্রাফিক্স ডিজাইন কোর্স করে থাকেন তাহলে তারা আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকে। সুতরাং ফ্রিতে আপনি গ্রাফিক্স ডিজাইন কোর্সগুলো মোটামুটি শিখে নেওয়ার পর পেইড অপশনে গেলে আপনি বুদ্ধিমানের কাজ করবেন। তাহলে চলুন পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইউটিউব (YouTube)
গুগল (Google) এর একটি জনপ্রিয় ওয়েবসাইট হল ইউটিউব। এখানে এমন কোন ফিচার নেই যা আপনি এখান থেকে পাবেন না। অর্থাৎ Google এর বিশাল তথ্যভাণ্ডার ইউটিউব থেকে আপনি ফ্রিতে যেমন গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন তেমনি পেইড/টাকার বিনিময়েও আপনি গ্রাফিক্স ডিজাইন খুব ভালোভাবে আপনি শিখতে পারবেন। কারণ অনেক গ্রাফিক্স ডিজাইন ইনস্টিটিউটের প্রশিক্ষকগণ অফলাইনে ক্লাস করার সময় ভিডিও করে অল্প কিছু ভিডিও ফ্রিতে ইউটিউবে আপলোড করে থাকেন। তারপর তারা অবশিষ্ট কোর্সগুলো দেখার জন্য হিডেন হিসেবে রাখেন। অর্থাৎ টাকার বিনিময়ে পেইড ভার্সনে কোর্স গুলো দেওয়া থাকে। আপনি তাদের ডিরেকশন মত টাকা পেমেন্ট করলে তারা আপনাকে অবশিষ্ট গ্রাফিক্স ডিজাইন কোর্সের ভিডিওগুলোর এক্সেস আপনাকে দিবে। তারপর আপনি সেগুলো দেখে দেখে শিখে প্র্যাকটিস করতে পারবেন। অনেক সময় সেই ভিডিওগুলোকে অনলাইন ইউটিউব পেইড কোর্স হিসাবেও উল্লেখ করা হয়। অর্থাৎ আপনি ইউটিউব থেকে ফ্রি ভাবে গ্রাফিক্স ডিজাইন শেখার পাশাপাশি টাকার বিনিময়েও গ্রাফিক্স ডিজাইন কোর্স খুব ভালোভাবে শিখতে এবং প্র্যাকটিস করতে পারবেন।
লিংকডইন (Linkedin) লার্নিং কোর্স
গ্রাফিক্স ডিজাইন শেখার পেইড ওয়েবসাইট গুলোর মধ্যে লিংকডইন লার্নিং প্লাটফর্ম একটি জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এখানে আপনি একদম প্রফেশনাল লেভেলে গ্রাফিক্স ডিজাইনিং এর উপর প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রশিক্ষণ শেষে আপনাকে একটি ভালো মানের সার্টিফিকেট দেওয়া হবে, যা পরবর্তীতে চাকরি বা পোর্টফলিও হিসেবে কাজে লাগবে। এই প্লাটফর্মে আপনাকে প্রথমে ১ মাসের জন্য ফ্রি ট্রায়াল হিসেবে গ্রাফিক্স ডিজাইন শেখার সুযোগ দেওয়া হবে। তারপর এক মাস পরে অবশ্যই টাকা দিয়ে পেইড সাবসক্রিপশন নিতে হবে। অবশ্য তাদের সাবস্ক্রিপশন অপশন ১মাস অথবা ১বছর পর্যন্ত এককালীন নিতে হবে, অর্থাৎ আপনার যেটা পছন্দ সেই সাবসক্রিপশন দিতে পারবেন।
ইউডেমি (Udemy)
ইউডেমি হলো একটি আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম একাডেমি। যেখান থেকে যেকোনো কোর্স শিখে দক্ষতা অর্জন করা যায় এবং কোর্স শেষে একটি সার্টিফিকেট পাওয়া যায়। এখানে অবশ্য ফ্রী এবং পেইড দুই রকম গ্রাফিক্স ডিজাইন শেখার কোর্স পাওয়া যায়। তবে ভালো মানের দক্ষ ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে পেইড অপশনে যেতেই হবে। কেননা এখানে বিশ্বের নামি দামি প্রফেশনাল ও দক্ষ গ্রাফিক্স ডিজাইনাররা তাদের অতীত অভিজ্ঞতা এবং দক্ষতা শেয়ার করে ক্লাস নিয়ে থাকেন। সুতরাং আপনি যদি একজন ভালো মানের দক্ষ এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনি ইউডেমি প্ল্যাটফর্ম থেকে প্রিমিয়াম গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে পারেন। ওয়েবসাইট-
ফ্রী গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কোর্স (Free Graphics Design Freelancing Course)
ফ্রী গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কোর্স শিখতে হলে আপনাকে গুগলের অন্যতম বৃহৎ ওয়েবসাইট ইউটিউবে সার্চ করতে হবে। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রায় সকল তথ্যের সন্ধান পাবেন। তাই আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কোর্স শিখতে চান তাহলে আপনি ইউটিউবে চলে আসুন। এরপর YouTube এর সার্চ অপশনে লিখুন "ফ্রী গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কোর্স", তারপর সার্চ করুন। আপনি যদি বাংলায় শিখতে চান তাহলে বাংলায় লিখুন, যদি হিন্দিতে শিখতে চান তাহলে হিন্দিতে লিখুন এবং আবার যদি ইংরেজিতে শিখতে চান তাহলে ইংরেজিতে লিখুন। এরপর দেখবেন আপনার সামনে হাজার হাজার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত ভিডিও কোর্স আপনার সামনে চলে এসেছে। এখান থেকে আপনি একটার পর একটা ভিডিও দেখলেই আপনি গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুব সহজেই ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কোর্স দেখে ও প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে পারবেন। তারপর থেকেই আপনি আপনার ফ্রিল্যান্সিং জগতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবেন। আশা করি আপনি ফ্রী গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কোর্স (Free Graphics Design Freelancing Course) সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন।
গ্রাফিক্স ডিজাইন ছবি (Graphic Design Image)
গ্রাফিক্স ডিজাইন ছবি দেখলে আপনাদের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কিছু ধারনা পেয়ে যাবেন। অনেক সময় ছবি কথা বলে, কথাটি একেবারেই বাস্তব। ছবি দেখলে অনেক কিছু সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যায়। অনেকেই গ্রাফিক্স ডিজাইন শব্দটি ভালোভাবে বুঝতে পারেন না। সেজন্য গ্রাফিক্স ডিজাইনের কিছু ছবি দেখলে এর কাজ এবং শেখার একটা বাস্তব ধারণা পাবেন। তাই আপনাদের কথা বিবেচনা করে কিছু গ্রাফিক্স ডিজাইনের ছবি দেওয়া হল।
গ্রাফিক্স ডিজাইন ছবি
Q1. গ্রাফিক্স ডিজাইন কি?
উত্তর গ্রাফিক্স ডিজাইন হলো শিল্প ও প্রযুক্তির সমন্বয়ে দৃশ্যমান কনটেন্ট তৈরীর প্রক্রিয়া যা রং, ছবি, টেক্সট ইত্যাদির মাধ্যমে কোন নির্দিষ্ট ধারণা বা বার্তা মানুষের সামনে তুলে ধরা হয়। সাধারণত লোগো ডিজাইন, কভার ডিজাইন, পোস্টার, ওয়েবসাইট ডিজাইন, দৃশ্য ইত্যাদি গ্রাফিক্স ডিজাইনের কাজ।
Q2. মোবাইল দিয়ে কি গ্রাফিক্স ডিজাইন করা যায়?
উত্তর: হ্যাঁ; মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করা যায়।
Q3. গ্রাফিক্স ডিজাইন শিখতে কত সময় লাগে?
উত্তর: গ্রাফিক্স ডিজাইন শিখতে সাধারণত ৩ মাস থেকে ৬ মাস লাগে। তবে দক্ষ ও প্রফেশনাল একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে ১ থেকে ২ বছর বা তারও বেশি সময় লাগতে পারে।
Q4. একজন গ্রাফিক্স ডিজাইনারের বেতন কত?
উত্তর: একজন গ্রাফিক্স ডিজাইনারের বেতন কত তা বলা মুশকিল। তবে প্রাথমিক অবস্থায় মাসে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত।
Q5. গ্রাফিক্স ডিজাইন কোর্স ফি কত?
উত্তর: সাধারণত ইউটিউব দেখে ফ্রিতেই গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারবেন। তবে বাংলাদেশে এই কোর্সের ফি মোটামুটি ৫ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত হয়। এটা সময় এবং কাজের ধরন অনুযায়ী নির্ধারিত হয়।
সর্বশেষ কথা - গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট সমূহ ২০২৬
প্রিয় পাঠক এতক্ষণ আমরা গ্রাফিক্স ডিজাইন কি, গ্রাফিক্স ডিজাইন মোবাইল দিয়ে করা যায় কিনা, গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইটসমূহ ইত্যাদি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের গ্রাফিক্স ডিজাইন শেখার বেস্ট ওয়েবসাইট সমূহ ২০২৬ শিরোনামের লেখাটি ভালোভাবে মনোযোগ সহকারে পড়েছেন। গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে প্রথমে আপনাকে ইউটিউব দেখে দেখে এবং প্র্যাকটিস করতে হবে। আপনি যখন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিছুটা ভালো ধারণা পেয়ে যাবেন তারপর আপনি পেইড গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি হবেন। তাহলে আপনি ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে এবং বুঝতে পারবেন। এরপর আপনি একজন দক্ষ ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন এবং প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে সময়, ধৈর্য এবং দক্ষ অবশ্যই হতে হবে। আপনি যদি সত্যিই গ্রাফিক্স ডিজাইন শিখে আপনার ক্যারিয়ার করে তুলতে চান তাহলে আপনার জন্য শুভকামনা রইল। আশা করি আজকের লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লেখাটি শেয়ার করার অনুরোধ রইলো যেন আপনার বন্ধু-বান্ধবও লেখাটি পড়ে উপকৃত হতে পারেন। আজ আর নয়। লেখার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। তাছাড়া ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আরো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।








অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url