জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan ২০২৬
জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায়, জরুরী মুহূর্তে অনলাইন লোন বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন, জরুরী লোন বাংলাদেশ, পার্সোনাল লোন কিভাবে নেবেন, জামানত ছাড়া অনলাইন লোন বাংলাদেশ, অনলাইন মোবাইল লোন বাংলাদেশ, Urgent Personal Loan in Bangladesh, Urgent Loan in Dhaka সম্পর্কে জানতে আগ্রহী?
পোস্ট সূচিপত্র: জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loanতাহলে আপনি একদম সঠিক জায়গায় আছেন। কেননা আজকে আমরা আপনাদের সামনে জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায়, জরুরী মুহূর্তে অনলাইন লোন বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন, জরুরী লোন বাংলাদেশ, পার্সোনাল লোন কিভাবে নেবেন, জামানত ছাড়া অনলাইন লোন বাংলাদেশ, অনলাইন মোবাইল লোন বাংলাদেশ, Urgent Personal Loan in Bangladesh, Urgent Loan in Dhaka ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।
জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan
আজকে আপনাদের জানাবো, জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায়, Urgent Personal Loan কী, লোন পেতে প্রয়োজনীয় কাগজপত্র, লোনের সুদের হার, লোনের মেয়াদ এবং লোন পরিশোধের নিয়ম সম্পর্কে বিস্তারিত। জরুরী মুহূর্তে টাকার প্রয়োজন হতেই পারে, আর সেই মুহূর্তে হাতে টাকা না থাকলেও কোন সমস্যা নাই। কারণ বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) যেমন - বিকাশ অ্যাপ, নগদ ইত্যাদি Urgent Personal Loan সেবা চালু করেছে। তাই আজকে আপনাদের জন্য সঠিকভাবে ইমারজেন্সি পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমরা জানবো, জরুরী পার্সোনাল লোন | Urgent Personal Loan কী?
জরুরী পার্সোনাল লোন | Urgent Personal Loan কী?
অনেক সময় জরুরী মুহূর্তে আমাদের টাকার প্রয়োজন হতে পারে, যেমন -
- চিকিৎসার জন্য খরচ
- শিক্ষার জন্য টিউশন ফি ব্যয়
- বাসা ভাড়া ব্যয়
- বিয়ের খরচ
- ভ্রমণ খরচ
- ব্যবসার জন্য খরচ
- অন্যান্য কেনাকাটা খরচ ইত্যাদি।
এমন জরুরী পরিস্থিতিতে ব্যাংক থেকে ইমারজেন্সি পার্সোনাল লোন নেওয়ার বা Urgent Personal Loan প্রয়োজন পড়ে। এই জন্য ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন, সিটি ব্যাংক পার্সোনাল লোন, সোনালী ব্যাংক পার্সোনাল লোন ইত্যাদি ব্যাংক এই সেবা চালু করেছে। মূলতঃ জরুরী প্রয়োজনে এই লোন নেওয়াকেই জরুরী পার্সোনাল লোন বা Urgent Personal Loan বলে। আজকে আমরা ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার উপায় সম্পর্কে আলোচনা করব।
জরুরী পার্সোনাল লোন বা Urgent Personal Loan এর বৈশিষ্ট্য
- জরুরী ব্যক্তিগত প্রয়োজনে পার্সোনাল লোন ব্যবহার করা যায়।
- কোন রকম জামানত বা সিকিউরিটি প্রয়োজন নাই।
- ঋণের পরিমাণ সর্বনিম্ন ১ লাখ টাকা এবং সর্বোচ্চ ৪০ লাখ টাকা।
- মাসিক কিস্তি (EMI) এর মাধ্যমে ১২ মাস থেকে ৬০ মাসে পরিশোধ করা যায়।
- ৫ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন এর জন্য কোন গ্যারান্টার/জামিনদারের প্রয়োজন নেই।
- প্রথম ইএমআই (EMI) পরিশোধে অতিরিক্ত সময় পাওয়া যায়।
- এই লোন ইনস্যুরেন্স শিল্ড দিয়ে সুরক্ষিত।
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন কারা কারা পাবেন
ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন পেতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং আপনার বেতনের আয় সহ অন্যান্য আয় যদি থাকে প্রয়োজন হবে।
আরো পড়ুন: প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের জন্য আবেদন করুন
কারা কারা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন তা নিচে উল্লেখ করা হলো।
- চাকরি দাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ।
- বহুজাতিক (মাল্টিন্যাশনাল) প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ।
- স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ।
- সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ।
- স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবী গণ।
পেশাদার ব্যক্তিত্ব
- চিকিৎসক বা ডাক্তার
- স্থপতি বা আর্কিটেকচার
- প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার
- ব্যাংকার
- শিক্ষক
- চার্টার্ড আ্যাকাউন্ট্যান্ট
- সিপিএ
- এসিসিএ
- সিএমএ
- এফসিএমএ এবং
- ব্র্যাক ব্যাংক তালিকাভুক্ত সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মীগণ।
জরুরী পার্সোনাল লোন বা Urgent Personal Loan পাওয়ার যোগ্যতা
ব্র্যাক ব্যাংক থেকে ইমারজেন্সি পার্সোনাল লোন বা Urgent Personal Loan পাওয়ার যোগ্যতা নিচে উল্লেখ করা হলো।
- লোন আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর চাকরির মাসিক আয় সরকারি চাকরিজীবীর কমপক্ষে ২৫ হাজার টাকা এবং বেসরকারি চাকরিজীবীর ৩০ হাজার টাকা থাকতে হবে।
- আবেদনকারীর অন্যান্য আয় যেমন ক্যাশ আয়, রেন্টাল আয়, ডাক্তারদের প্র্যাকটিস থেকে আয়, শিক্ষকদের টিউশন আয় ইত্যাদি বিবেচনায় নেওয়া হবে।
- বেতনভুক্ত আবেদনকারী বেসরকারি চাকরিজীবী হলে ন্যূনতম ৬ মাসের, এমপ্লয়ী ব্যাংকিং চাকরিজীবী হলে কমপক্ষে ১ মাসের অভিজ্ঞতা লাগবে এবং সরকারি চাকরিজীবীদের জন্য কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
- আবেদনকারী ডাক্তার হিসেবে কমপক্ষে ২ বছরের বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে।
- ব্যবসায়ী আবেদনকারীর কমপক্ষে ৩ বছরের একইভাবে ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে।
- লোন গ্রহণকারীর ব্যাংকের নিকট গ্রহণযোগ্য একটি ভালো ক্রেডিট হিস্ট্রি বা CIB রিপোর্ট থাকা আবশ্যক।
আরো পড়ুন: ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি
ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে যেসব কাগজপত্র ও ডকুমেন্টস লাগবে
ব্র্যাক ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিতে হলে একজন গ্রাহককে অবশ্যই প্রয়োজনীয় কিছু কাগজপত্র এবং ডকুমেন্টস জমা দিতে হবে। কোন আবেদনকারী যদি ব্র্যাক ব্যাংকের শর্ত মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ডকুমেন্টস দিতে অস্বীকার করেন বা জমা না দেন তবে তিনি ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন থেকে বঞ্চিত হবেন। তাহলে ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন পেতে কি কি কাগজপত্র ও ডকুমেন্ট লাগবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সাধারণ বা আবশ্যিক কাগজপত্র
- একজন ঋণগ্রহীতা ও তার জামিনদার (লোন ৫ লক্ষ টাকার উপরে) এর জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ড এর ফটোকপি।
- ঋণগ্রহীতা ও তার জামিনদার (লোন ৫ লক্ষ টাকার উপরে) এর পাসপোর্ট সাইজের এক কপি করে রঙিন ছবি।
- ঋণগ্রহীতা ও তার জামিনদার (লোন ৫ লক্ষ টাকার উপরে) উভয়ের ভিজিটিং কার্ড/অফিস আইডি কার্ড এর কপি (যদি প্রয়োজন হয়)।
- ইউটিলিটি বিল যেমন -বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানি বিল এর কপি জামা দিতে হবে (প্রয়োজন অনুযায়ী)।
- আবেদনকারীর ই-টিআইএন (e-TIN) এর সনদ (৫ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে প্রযোজ্য)।
চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীদের জন্য যা যা লাগবে
- চাকরির প্রমাণপত্র হিসেবে লেটার অব ইন্ট্রোডাকশন (এলওআই) এর কপি।
- পে-স্লিপ বা স্যালারি সার্টিফিকেট এর কপি।
- শেষ ৬ মাসের ক্যাশ ভাউচার (প্রয়োজনীয় ক্ষেত্রে)।
- শেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
চিকিৎসক বা ডাক্তারদের জন্য যা যা লাগবে
- পেশাজীবী ডাক্তার হিসেবে বিএমডিসি সনদপত্রের কপি।
- ব্যাংক স্টেটমেন্ট এর কপি।
- চেম্বার প্যাডে গ্রাহকের প্র্যাকটিস থেকে আয়ের ঘোষণা (প্রযোজ্য ক্ষেত্রে)।
চার্টার্ড আ্যাকাউন্ট্যান্ট, ইন্জিনিয়ার, স্থপতিদের জন্য যা যা লাগবে
- পেশাজীবী হিসেবে সদস্যপদ কার্ড বা পেশাগত সনদপত্রের ফটোকপি।
- শেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট কপি।
ব্যবসায়ীদের জন্য যা যা লাগবে
- রেগুলার ব্যবসায়ী হিসেবে হালনাগাদ ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)।
- রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড/চুক্তিপত্র - পার্টনারশিপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে (যদি প্রয়োজন হয়)।
- লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এমওএ (MOA) এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন (প্রযোজ্য ক্ষেত্রে)।
- শেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট কপি।
ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম - আবেদন প্রক্রিয়া
ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম হিসেবে আপনাকে লোনের জন্য আবেদন করতে হবে। ব্র্যাক ব্যাংকের লোন আবেদন প্রক্রিয়ার খুবই সহজ এবং গ্রাহক কেন্দ্রিক। ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কিভাবে আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলো।
১ম ধাপ: প্রাথমিক যোগাযোগ করুন
প্রথমে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংকের শাখায় গিয়ে অথবা যেকোনো সময় ১৬২২১ নম্বরে কল করে যোগাযোগ করুন। তাদের সাথে যোগাযোগ করে আপনার লোন নেওয়ার বিষয়টি তাদের সাথে আলোচনা করুন এবং তাদের মধ্য থেকে একজন ব্যাংক কর্মকর্তা আপনাকে পার্সোনাল লোন নেওয়ার বিষয়ে পরামর্শ দিবেন। আপনি তাদের সাথে লোন নেওয়ার নিয়ম, লোনের সুদের হার এবং পরিশোধের নিয়মাবলী ইত্যাদি জেনে লোন নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।
২য় ধাপ: আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন
ব্র্যাক ব্যাংক শাখায় গিয়ে যোগাযোগ করার পর আপনার পার্সোনাল লোন নেওয়ার বিষয়টি চূড়ান্ত হলে ব্যাংক থেকে প্রদত্ত আবেদন ফরমটি সংগ্রহ করুন। তারপর লোনের আবেদন ফরমটি ভালোভাবে পড়ার পর সতর্কতার সাথে জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড ইত্যাদির তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন। তারপর আবেদন ফরমের সাথে যে সকল কাগজপত্রের ফটোকপি, ছবি ও ডকুমেন্টস জমা দিতে হবে তা সঠিকভাবে আবেদন পত্রের সাথে জমা দিন।
৩য় ধাপ: ব্যাংক কর্তৃপক্ষের যাচাই-বাছাই (Verification)
ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের জন্য আবেদন ফরম জমা দেওয়ার পর ব্যাংকের ট ক্রেডিট টিম আপনার দেওয়া তথ্য গুলো ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন। এর মধ্যে আপনার এলাকায় আপনার কর্স্থলে পেশাগত পরিচয় ও ব্যাংক স্টেটমেন্ট কিংবা চারিত্রিক বিষয় ইত্যাদি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেবেন। তাছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আপনার লোনের জামিনদারের ব্যাপারেও যথাযথ খোঁজখবর নেবেন।
৪র্থ ধাপ: ঋণ অনুমোদন এবং অফার লেটার
ব্যাংক কর্তৃপক্ষ আপনার ব্যাপারে এবং আপনার গ্যারেন্টারের বিষয়ে যথাযথ ভেরিফিকেশন করার পর সন্তোষজনক মনে করলে আপনার পার্সোনাল লোনটি অনুমোদন করবেন। সেখানে আপনার পেশাগত পরিচয় সঠিক, লোন পরিশোধ করার সক্ষমতা, আপনার পারিপার্শ্বিক পজিটিভ দিক বিবেচনা করতে পারেন।
আপনার পার্সোনাল লোন অনুমোদন করার পর আপনাকে একটি অফার লেটার দেওয়া হবে যেখানে লোনের পরিমাণ, সুদের পরিমাণ, লোনের মেয়াদ, কিস্তির মেয়াদ ইত্যাদি পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে।
৫ম বা শেষ ধাপ: চুক্তি স্বাক্ষর ও লোন বিতরণ
আপনি যথাযথভাবে অফার লেটার পড়ে লোন নেওয়ার ব্যাপারে সম্মত হলে ব্যাংক কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক লোন চুক্তিতে রাজি হবেন। তারপর চুক্তিপত্রে সই স্বাক্ষরের পরেই ব্যাংক আপনার নামে লোন দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপর চুক্তিপত্রে আপনার সই স্বাক্ষর হয়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ আপনার ব্যাংক একাউন্টে বা সরাসরি হাতে ব্যাংকের লোন এর সমুদয় টাকা প্রসেসিং ফি ও ভ্যাট কেটে দিয়ে দিবেন।
এভাবেই আপনি আপনার ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন হাতে পাবেন। আশা করি ব্র্যাক ব্যাংক হতে পার্সোনাল লোন পাওয়ার নিয়মটি ভালোভাবে পড়েছেন এবং বুঝতে পেরেছেন।
ব্যাংক লোনের মাসিক কিস্তি হিসাব বাংলাদেশ
আপনি যদি জরুরিভাবে পার্সোনাল লোন নিয়ে থাকেন তাহলে আপনি ১২ মাস, ২৪ মাস, ৩৬ মাস, ৪৮ মাস এবং ৬০ মাস অর্থাৎ সর্বনিম্ন ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদী লোন নিতে পারেন। নিচে বাংলাদেশের ব্যাংক গুলোর লোন এর মাসিক কিস্তি হিসাব ছকের মাধ্যমে দেওয়া হল।
| লোনের পরিমাণ (টাকা) | মাসিক কিস্তি ১২ মাসে (EMI) | মাসিক কিস্তি ২৪ মাসে (EMI) | মাসিক কিস্তি ৩৬ মাসে (EMI) |
|---|---|---|---|
| ২০ হাজার | ১,৭৭৫ টাকা | ৯৩৮ টাকা | ৬৫৮ টাকা |
| ৩০ হাজার | ২,৬৬২ টাকা | ১,৪০৭ টাকা | ৯৮৭ টাকা |
| ৪০ হাজার | ৩,৫৫০ টাকা | ১,৮৭৬ টাকা | ১,৩১৬ টাকা |
| ৫০ হাজার | ৪,৪৩৮ টাকা | ২,৩৪৫ টাকা | ১,৬৪৫ টাকা |
| ৬০ হাজার | ৫,৩২৫ টাকা | ২,৮১৪ টাকা | ১,৯৭৪ টাকা |
| ৭০ হাজার | ৬,২১২ টাকা | ৩,২৮৩ টাকা | ২,৩০৩ টাকা |
| ৮০ হাজার | ৭,১০০ টাকা | ৩,৭৫২ টাকা | ২,৬৩২ টাকা |
| ৯০ হাজার | ৭,৯৮৭ টাকা | ৪,২২১ টাকা | ২,৯৬১ টাকা |
| ১ লাখ | ৮,৮৭৫ টাকা | ৪,৬৯০ টাকা | ৩,২৯০ টাকা |
এখানে সুদের হার বার্ষিক ১২% ধরা হয়েছে এবং সেই হিসাবে মাসিক কিস্তির পরিমাণ হিসাব করা হয়েছে। যেহেতু সুদের হার পরিবর্তনশীল তাই যে কোন সময় কম বেশি হতে পারে।
FAQ (প্রশ্নোত্তর) - জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan
Q1. পার্সোনাল লোন নিতে কি কি লাগে?
উত্তর: পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নিতে হলে জাতীয় পরিচয় পত্র, আপনার আয়ের প্রমাণ হিসেবে বেতন এর বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং টিন (e-TIN) সার্টিফিকেট এর কপি।
Q2. পার্সোনাল লোনের সুদের হার কত?
উত্তর: বাংলাদেশে বর্তমানে পার্সোনাল লোনের সুদের হার বার্ষিক ১২% থেকে ১৬% এর মধ্যে উঠানামা করে।
আরো পড়ুন: আমি সহজ কিস্তিতে লোন নিতে চাই
Q3. কোন কোন ব্যাংক জরুরীভাবে পার্সোনাল লোন দেয়?
উত্তর: ব্র্যাক ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি ইত্যাদি।
Q4. এবি ব্যাংক পিএলসি এর পার্সোনাল লোনের সুদের হার কত?
উত্তর: এবি ব্যাংক পিএলসি এর পার্সোনাল লোনের সুদের হার বার্ষিক ১৪% থেকে ১৬% মাঝে উঠা নামা করে।
Q5. সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সর্বোচ্চ মেয়াদ কত বছর?
উত্তর: সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সর্বোচ্চ মেয়াদ সর্বোচ্চ ৫ বছর বা ৬০ মাস।
সর্বশেষ কথা - জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan
প্রিয় পাঠক এতক্ষণ আমরা ইমারজেন্সি পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের লেখাটি ভালো লাগবে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যরাও উপকৃত হতে পারেন। লেখার মাধ্যমে কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের জরুরী পার্সোনাল লোন নেওয়ার উপায় | Urgent Personal Loan লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)

.png)


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url