সোনালী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম | Sonali Bank Loan ২০২৬

সোনালী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম | Sonali Bank Loan ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম, সোনালী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম, সোনালী ব্যাংক লোন চার্ট, সোনালী ব্যাংক লোন অনলাইন আবেদন, সোনালী ব্যাংক লোন কিস্তি, সোনালী ব্যাংক লোন ক্যালকুলেটর, Urgent Personal Loan in Bangladesh, Sonali Bank Loan Calculator ইত্যাদি সম্পর্কে?
সোনালী-ব্যাংক-লোন
পোস্ট সূচিপত্র: সোনালী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম | Sonali Bank Loanতাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমরা সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম, সোনালী ব্যাংকের পার্সোনাল লোন নেওয়ার নিয়ম, সোনালী ব্যাংক লোন চার্ট, সোনালী ব্যাংক লোন অনলাইন আবেদন, সোনালী ব্যাংক লোন কিস্তি, সোনালী ব্যাংক লোন ক্যালকুলেটর, Urgent Personal Loan in Bangladesh, Sonali Bank Loan Calculator ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

সোনালী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম | Sonali Bank Loan ২০২৬

আজকে আপনাদের জানাবো, সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার নিয়ম, লোন নেওয়ার যোগ্যতা, লোনের সুদের হার, লোনের জন্য আবেদন পদ্ধতি, কাগজপত্র ও লোন পরিশোধের নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত। বর্তমান সময়ে যে কোন মানুষের হঠাৎ টাকার প্রয়োজন পড়তেই পারে। পার্সোনাল বিষয়ে যেমন - চিকিৎসা খরচ, বাড়িঘর মেরামত, গাড়ি কেনাকাটা, বিয়ে, শিক্ষা খরচ, ব্যবসা-বাণিজ্য বাড়ানো ইত্যাদি ক্ষেত্রে টাকার প্রয়োজন হয়ে থাকে। তাই বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত বৃহত্তর সোনালী ব্যাংক পিএলসি জনগণের এ সকল সমস্যা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের লোন সহায়তা নিয়ে এসেছে। তাহলে চলুন সোনালী ব্যাংক কয় ধরনের লোন দিয়ে থাকে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

সোনালী ব্যাংক কয় ধরনের লোন দেয়

সোনালী ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখে নানা ধরনের লোন সেবা চালু রেখেছেন। আপনি আপনার প্রয়োজনে কোন ক্যাটাগরি আপনার পছন্দ সেই হিসেবে আপনি আপনার লোন পদ্ধতি বেছে নিতে পারেন। নিচে সোনালী ব্যাংক কয় ধরনের লোন দিয়ে থাকে তা নিচে উল্লেখ করা হলো।
  1. পার্সোনাল লোন
  2. ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) লোন
  3. শিক্ষা লোন
  4. কৃষি লোন
  5. প্রবাসী কর্মসংস্থান লোন
  6. মুক্তিযোদ্ধা লোন।
সোনালী ব্যাংক উপরোক্ত ৬টি বিষয়ে গ্রাহকদের লোনসেবা দিয়ে থাকেন। আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার লোন সেবাটি পছন্দ করে লোন নিতে পারেন। আজকে আমরা পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ সুবিধা নিয়ে আলোচনা করব।

সোনালী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতা

সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন যে কেউ ইচ্ছা করলেই নিতে পারবেন না। কেননা পার্সোনাল লোন নিতে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। আপনার যদি নিম্নলিখিত যোগ্যতা, ব্যাংক নীতি ও লোন নেওয়ার স্কোরিং থাকে তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন। নিচে সোনালী ব্যাংক পার্সোনাল নেওয়ার যোগ্যতা উল্লেখ করা হলো।
  • আবেদনকারী কে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • লোন গ্রহণকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।
  • পার্সোনাল লোন আবেদনকারীর একটি স্থায়ী এবং বৈধ ঠিকানা থাকতে হবে।
  • সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত কর্মকর্তা ও কর্মচারী।
  • আধা সরকারি এবং স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী।
  • প্রতিষ্ঠিত প্রশিক্ষণ বা গবেষণা ইনস্টিটিউটে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী।
  • গ্রামীণ ব্যাংক বা ব্রাক বা প্রশিকা এবং অন্যান্য স্বীকৃত এনজিওতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী।
  • আন্তর্জাতিক সংস্থা বা বহু জাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী।
  • বেসরকারি ব্যাংক এবং বীমা কোম্পানিতে চাকুরিরত কর্মকর্তা-কর্মচারীগণ।
  • বিদেশে বসবাসকারী আমানত প্রকল্প/এফডিআর/বন্ডের ধারকগণ শর্তসাপেক্ষে অঙ্গীকার পত্রের মাধ্যমে জমাকৃত মূল্যের ৮০% পর্যন্ত লোন সুবিধা পেতে পারেন।
  • আবেদনকারীকে অবশ্যই ব্যাংকের ক্রেডিট স্কোরিং থ্রেশ হোল্ড পূরণ করতে হবে এবং তাদের শ্রেণীবদ্ধ বা অকার্যকর ঋণ বা ঋণ খেলাপী থাকতে হবে না।
  • বিভিন্ন প্রতিষ্ঠানে বা ইনস্টিটিউটে বা এনজিওতে কর্মরত কর্মচারীদের কমপক্ষে ৫ বছর চাকরি থাকতে হবে যা প্রযোজ্য ক্ষেত্রে পিআরএল (PRL) সহ।
সোনালী-ব্যাংক-পার্সোনাল-লোন-নেওয়ার-নিয়ম

সোনালী ব্যাংক পার্সোনাল লোন কোন কোন খাতে দেয়

সোনালী ব্যাংক পার্সোনাল লোন হল এমন একটি লোন যেটি আপনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটি একটি ব্যক্তিগত ঋণ। এই ঋণ সুবিধা নিয়ে আপনি আপনার নিম্নলিখিত প্রয়োজনগুলো খুব সহজেই মেটাতে পারবেন।
  • চিকিৎসা খরচ
  • শিক্ষা খরচ
  • বিবাহ বা পারিবারিক অনুষ্ঠানে ব্যয়
  • বাড়ি বা ঘর মেরামতে খরচ
  • ভ্রমণ বা অন্যান্য জরুরী প্রয়োজনে ব্যয়।
সোনালী ব্যাংক থেকে উপরোক্ত খাত গুলোর জন্য পারসোনাল লোন পাওয়া যায়। এই পারসোনাল লোন সাধারণত সরকারি বেসরকারি চাকরিজীবী গণ, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও নির্দিষ্ট আয়ের কিছু মানুষের জন্য প্রযোজ্য।

সোনালী ব্যাংক পার্সোনাল লোনের বৈশিষ্ট্য

সোনালী ব্যাংক থেকে যে ব্যক্তিগত ঋণ পাওয়া যায় তার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। নিচে পার্সোনাল লোনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলো।
  • কোনরকম জামানত ছাড়াই লোন পাওয়া যায়।
  • তুলনামূলক কম সুদের হার
  • দীর্ঘমেয়াদে কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধের সুযোগ
  • সরকারি ব্যাংকের নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা
  • নির্দিষ্ট আয়ের ওপর ভিত্তি করে লোনের পরিমাণ নির্ধারণ করা।
  • খুব দ্রুত লোন পাওয়ার সুবিধা।
  • কোন হিডেন চার্জ এবং প্রক্রিয়াকরণ ফি নেই, তবে অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় চার্জ (ক্ষেত্রবিশেষে) প্রযোজ্য হতে পারে।

সোনালী ব্যাংক পার্সোনাল লোনের পরিমাণ

সোনালী ব্যাংক ব্যক্তিগত ঋণের পরিমাণ নির্ধারণ করা হয় আবেদনকারীর বর্তমান আয় এবং চাকরির পজিশনের ওপর। অর্থাৎ আপনার বেতন যদি ভালো মানের হয় তাহলে বেশি লোন পাবেন এবং যদি বেতন কম হয় তাহলে কম লোন পাবেন। অর্থাৎ সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপনার মাসিক আয়ের একটি নির্দিষ্ট গুণফল হিসাব করে লোনের পরিমাণ নির্ধারণ করে থাকেন। তবে সাধারণত সর্বনিম্ন ও সর্বোচ্চ লোনের পরিমাণ হল-
সর্বনিম্ন লোন দেওয়া হয়: ১ লাখ টাকা এবং
সর্বোচ্চ লোন দেওয়া হয়: ২০ লাখ টাকা।

সোনালী ব্যাংক লোন আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে | সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম

সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনাকে সঠিক নিয়মে লোনের জন্য আবেদন করতে হবে। এজন্য আপনাকে ধাপে ধাপে এগোতে হবে অর্থাৎ আপনি প্রথমে কি করবেন, তারপর কি কাগজপত্র জমা দেবেন এবং কিভাবে যোগাযোগ করবেন ইত্যাদি আগে থেকেই জানা থাকলে লোন পাওয়া সুবিধা হবে। তাহলে চলুন সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন আবেদন প্রক্রিয়া পদ্ধতি ধাপে ধাপে জেনে নেওয়া যাক।
১ম ধাপ: ব্যাংকের শাখায় যোগাযোগ
আপনি সোনালী ব্যাংকের যেই নিকটস্থ শাখা থেকে পার্সোনাল লোন নিতে চান প্রথমে সেই ব্যাংক শাখায় গিয়ে লোন অফিসারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও লোন সম্পর্কিত বিষয় জেনে নিন। আপনার লোন পাওয়ার যোগ্যতা অনুযায়ী কোন পার্সোনাল লোনটি আপনার জন্য উপযুক্ত হবে সেটি লোন কর্মকর্তার সাথে যোগাযোগ করে ঠিক করুন।
২য় ধাপ: পার্সোনাল লোনের জন্য আবেদন করুন
সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট লোন অফিসার আপনার ব্যাপারে পজিটিভ ধারনা পেলে আপনাকে আপনার প্রয়োজন মত পার্সোনাল লোনের জন্য অফার করবেন। এরপর আপনি ব্যাংক থেকে দেওয়া একদম ফ্রি পার্সোনাল লোন ফরম গ্রহণ করে তা আপনার ভোটার আইডি কার্ড/NID কার্ড মোতাবেক ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস সহ জমা দিন।
৩য় ধাপ: আবেদন ফরম যাচাই-বাছাই (Verification)
এবার সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপনার আবেদন ফরম যাচাই বাছাই করে দেখবেন। তারপর আপনার ব্যবসা প্রতিষ্ঠান/চাকরি প্রতিষ্ঠান/বাড়ি পরিদর্শন করে আপনার ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ব্যাপারে আপনাকে সোনালী ব্যাংক পার্সোনাল লোন দেওয়ার অনুমোদন করতে পারেন।
৪র্থ ধাপ: ঋণ অনুমোদন ও অফার লেটার
সংশ্লিষ্ট সোনালী ব্যাংকের লোন অফিসার আপনার বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আপনার জন্য লোনের টাকা অনুমোদন করবেন। এরপর তারা আপনাকে লোন দেওয়ার বিষয়ে একটি অফার লেটার দেবেন। আপনি সম্মতি দিয়ে অফার লেটারে স্বাক্ষর করলেই আপনার ঋণ অনুমোদন হয়ে যাবে।
৫ম বা শেষ ধাপ: স্বাক্ষর ও লোনের টাকা উত্তোলন
সর্বশেষ আপনার কিছু আইনি জটিলতা এড়াতে আপনাকে তাদের চুক্তিপত্রে স্বাক্ষর করতে বলবেন। আপনি ভালোভাবে জেনে বুঝে তারপর স্বাক্ষর করলেই আপনার সোনালী ব্যাংকের পার্সোনাল লোন হয়ে যাবে এবং আপনার একাউন্টে পার্সোনাল লোনের টাকা জমা হয়ে যাবে। এরপর আপনি আপনার একাউন্টে জামাকৃত টাকা দিয়ে কাঙ্খিত প্রয়োজন মেটাতে পারবেন।
প্রিয় পাঠক, আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনি এভাবেই আপনার কাঙ্খিত লোনের টাকা পেতে পারেন। আশা করি সোনালী ব্যাংক লোন আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে লেখাটি পড়ে ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছেন।

সোনালী ব্যাংকের পার্সোনাল লোন নিতে কি কি কাগজপত্র ও ডকুমেন্টস লাগবে

সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনার কি কি কাগজপত্র এবং ডকুমেন্টস লাগবে তা নিচে বিস্তারিত উল্লেখ করা হলো।
  • ঋণ গ্রহণকারীর কাগজপত্র ও ডকুমেন্টস
  • জাতীয় পরিচয় পত্র/NID কার্ডের ফটোকপি।
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
  • ইটিআইএন (e-TIN) সার্টিফিকেট কপি।
  • অফিস/কর্মচারীর পরিচয় পত্র/NID কার্ড এর ফটোকপি।
  • সর্বশেষ মাসের বেতনের পে স্লিপ/ভাউচার প্রমাণ পত্র।
  • সিপিএফ/জিপিএফ স্টেটমেন্ট (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • আপনার সর্বশেষ ৩ মাসের/ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
  • ব্যাংকের চেকের দুটি পাতা।
জামিনদারের কাগজপত্র ও ডকুমেন্টস
  • জামিনদারের কাগজপত্র ও ডকুমেন্টস
  • জাতীয় পরিচয় পত্র/NID কার্ডের ফটোকপি।
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
  • ইটিআইএন (e-TIN) সার্টিফিকেট কপি।
  • অফিস/কর্মচারীর পরিচয় পত্র/NID কার্ড এর ফটোকপি।
  • জামিনদারের সর্বশেষ মাসের বেতনের পে স্লিপ/ভাউচার প্রমাণ পত্র।
  • সিপিএফ (CPF)/জিপিএফ (GPF) স্টেটমেন্ট (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • জামিনদারের সর্বশেষ ৩ মাসের/ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে ঋণগ্রহীতা এবং জামিনদারের উভয়ের উপরোক্ত কাগজপত্র এবং ডকুমেন্টসগুলো অবশ্যই জমা দিতে হবে। তাছাড়া আপনাকে সোনালী ব্যাংক থেকে কোন প্রকার লোন দেওয়া হবে না। তাই বুঝে শুনে কাগজপত্রগুলো ঠিকঠাক মতো আবেদনপত্রের সাথে দিতে হবে।

সোনালী ব্যাংক পার্সোনাল লোনের সুদের হার

ব্যাংকের সুদের হার যেকোনো লোনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তবে লোন নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ব্যাংকের লোনের সুদের হার ভালোভাবে জেনে নিতে হবে। কিন্তু সোনালী ব্যাংকের পার্সোনাল লোন এর সুদের হার তুলনামূলক সহনীয়।
বর্তমানে সোনালী ব্যাংক পার্সোনাল সুদের হার = ১৩.২৫% এবং প্রসেসিং ফি ০.৫% হবে (যেকোনো সময় পরিবর্তনশীল)।
উদাহরণ: আপনি যদি ২ লাখ টাকা ৩ বছর মেয়াদে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেন তবে আপনার মাসিক কিস্তি আসবে প্রায় ৪ হাজার টাকা। তাই আপনার সমস্ত খরচ বাদ দিয়ে আপনার মাসিক নীট অনুযায়ী বেতন কমপক্ষে ৪ হাজার টাকা হতে হবে (এটা মোট বেতন থেকে কর্তন বাদে)। তবে পারসোনাল লোনের মূল শর্ত হলো লোনের মাসিক কিস্তির পরিমাণ নীট বেতনের থেকে বেশি হবে না।

সোনালী ব্যাংক পার্সোনাল লোন পরিশোধের মেয়াদ ও নিয়ম

সোনালী ব্যাংকের পার্সোনাল লোন সাধারণত ১ বছর থেকে ৫ বছর মেয়াদী হয় অর্থাৎ ১২ মাস থেকে ৬০মাস মেয়াদী হয়। এখানে কোন জামানত লাগে না তবে একজন ব্যক্তিগত গ্যারান্টার প্রয়োজন হয়। সোনালী ব্যাংক ব্যক্তিগত ঋণ মাসিক কিস্তির (EMI) মাধ্যমে পরিশোধ করতে হয়। আপনি ব্যাংকের লোন পরিশোধের জন্য যত বেশি সময় নেবেন, আপনার মাসিক কিস্তি তত কম হবে কিন্তু মোট সুদের পরিমাণ বাড়বে।

সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সুবিধা ও অসুবিধা

আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তবে এর সুবিধা এবং অসুবিধা দুটি রয়েছে। এজন্য আমরা প্রথমেই লোন নেওয়ার সুবিধা গুলো আলোচনা করব।
সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সুবিধা
  • সোনালী ব্যাংকের লোনের খুব সহজ আবেদন প্রক্রিয়া।
  • কোনরকম জামানত ছাড়াই এই লোন পাওয়া যায়।
  • অন্যান্য ব্যাংকের চেয়ে তুলনামূলক কম সুদের হার
  • সরকারি ব্যাংকের নির্ভরযোগ্যতা রয়েছে।
  • আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে এই লোন ব্যবহার করতে পারবেন।
সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের অসুবিধা
  • সোনালী ব্যাংকের পার্সোনাল লোন প্রক্রিয়া তুলনামূলক সময় সাপেক্ষ।
  • শুধুমাত্র নির্দিষ্ট কিছু পেশার লোকজন এই লোন সুবিধা পেয়ে উপকৃত হন।
  • সুদের হার বেসরকারি কিছু ব্যাংকের অফার এর তুলনায় মাঝেমধ্যে বেশি হতে পারে।

সোনালী ব্যাংক লোন চার্ট | সোনালী ব্যাংক লোন কিস্তি | সোনালী ব্যাংক লোন ক্যালকুলেটর | Sonali Bank Loan Calculator

সোনালী ব্যাংক লোন চার্ট, সোনালী ব্যাংক লোন কিস্তি, সোনালী ব্যাংক লোন ক্যালকুলেটর, Sonali Bank Loan Calculator নিচে সুন্দর করে সাজিয়ে দেখানো হলো। আপনি আপনার প্রয়োজনীয় হিসাবটি দেখে নিতে পারেন।
লোনের বার্ষিক সুদের হার: ১২% (সরকারি সার্কুলার অনুযায়ী)।
লোন পরিশোধের মেয়াদ: ১২, ২৪, ৩৬ মাস।
কিস্তিগুলো হল EMI অর্থাৎ সামান মাসিক পরিশোধযোগ্য কিস্তি।
লোনের পরিমাণ (টাকা) মাসিক কিস্তি ১২ মাসে (EMI) মাসিক কিস্তি ২৪ মাসে (EMI) মাসিক কিস্তি ৩৬ মাসে (EMI)
২০ হাজার ১,৭৭৫ টাকা ৯৩৮ টাকা ৬৫৮ টাকা
৩০ হাজার ২,৬৬২ টাকা ১,৪০৭ টাকা ৯৮৭ টাকা
৪০ হাজার ৩,৫৫০ টাকা ১,৮৭৬ টাকা ১,৩১৬ টাকা
৫০ হাজার ৪,৪৩৮ টাকা ২,৩৪৫ টাকা ১,৬৪৫ টাকা
৬০ হাজার ৫,৩২৫ টাকা ২,৮১৪ টাকা ১,৯৭৪ টাকা
৭০ হাজার ৬,২১২ টাকা ৩,২৮৩ টাকা ২,৩০৩ টাকা
৮০ হাজার ৭,১০০ টাকা ৩,৭৫২ টাকা ২,৬৩২ টাকা
৯০ হাজার ৭,৯৮৭ টাকা ৪,২২১ টাকা ২,৯৬১ টাকা
১ লাখ ৮,৮৭৫ টাকা ৪,৬৯০ টাকা ৩,২৯০ টাকা
প্রিয় পাঠক আমরা লোনের বিভিন্ন পরিমাণের ওপর ভিত্তি করে ১২, ২৪ ও ৩৬ মাসের ১২% বার্ষিক সুদের হারের ওপর নির্ভর করে হিসাব করা হয়েছে। এর পরিমাণ কম বেশি হতে পারে। আপনি নিচে উল্লেখিত ছবিতে EMI সূত্র ব্যবহার করা হয়েছে আপনি সেখান থেকে হিসাব মিলিয়ে নিতে পারেন। নিচে ছবি দেওয়া হল -
সোনালী-ব্যাংক-লোন-ক্যালকুলেটর

FAQ (প্রশ্নোত্তর) - সোনালী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম | Sonali Bank Loan ২০২৬

Q1. বর্তমানে সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সুদের হার কত?
উত্তর: বর্তমানে সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সুদের হার ১৩.২৫% (পরিবর্তনশীল)।
Q2. সোনালী ব্যাংক ন্যানো লোন কি?
উত্তর: সোনালী ব্যাংক অতি ক্ষুদ্র লোন অল্প সময়ের জন্য কোন কাগজপত্রের ঝামেলা ছাড়া সম্পূর্ণ অনলাইন এবং তাৎক্ষণিক 'Sonali e-Wallet' অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে তাকেই সোনালী ব্যাংক ন্যানো লোন বলে। লোনের সীমা সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এবং মেয়াদ সর্বোচ্চ ৬ মাস।
Q3. সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সর্বোচ্চ মেয়াদ কত বছর?
উত্তর: সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সর্বোচ্চ মেয়াদ ৫ বছর বা ৬০মাস।
Q4. সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে কত সময় লাগে?
উত্তর: সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে সাধারণত ৭ থেকে ১৫ কার্য দিবসের মধ্যে পাওয়া যায়।
Q5. জামানত ছাড়া কি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন পাওয়া যায়?
উত্তর: হ্যাঁ, নির্দিষ্ট কিছু শর্তে জামানত ছাড়াই এই লোন পাওয়া যায় তবে গ্যারান্টারের প্রয়োজন হতে পারে।

সর্বশেষ কথা - সোনালী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার নিয়ম | Sonali Bank Loan ২০২৬

প্রিয় পাঠক, এতক্ষণ আমরা সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে অবশ্যই ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করে লোনের পরিমাণ, মেয়াদ, সুদের পরিমাণ ইত্যাদি ভালোভাবে জেনে ও বুঝে লোন নিবেন।
আশা করি, সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। আপনি উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। লেখার বিষয়ে কোনো রকম ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
sonali-bank-loan
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url