২০২৭ সালের রোজা কত তারিখে | রোজা রাখার নিয়ত | Ramadan

২০২৭ সালের রোজা কত তারিখে | রোজা রাখার নিয়ত | Ramadan আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক আপনি কি ২০২৭ সালের রোজা কত তারিখে, 2027 সালের রমজান কত তারিখ থেকে শুরু হবে, রোজা রাখার নিয়ত, Ramadan 2027 জানতে বিশেষ আগ্রহী? তাইতো বন্ধুরা আজকে আমরা সবার আগে আপনাদের জন্য ২০২৭ সালের রোজা কত তারিখে | রোজা রাখার নিয়ত | Ramadan নিয়ে হাজির হয়েছি।
রোজা-কত-তারিখে
রোজা-কত-তারিখে
পোস্ট সূচিপত্র: ২০২৭ সালের রোজা কত তারিখে | রোজা রাখার নিয়ত | Ramadan২০২৭ সালের রমজান কত তারিখ থেকে শুরু হবে সেই নিয়ে মুসলমানদের মধ্যে আগ্রহের শেষ নেই। কারণ রমজান মাস সিয়াম সাধনার মাস, মুসলিমগণ রমজান মাসে রোজা রেখে ইবাদত বন্দেগী করে নিজেকে নিষ্পাপ শিশুর ন্যায় করে গড়ে তোলার চেষ্টা করে। তাইতো রমজান মাস নিয়ে মুসলমানগণ একটু বেশি এক্সাইটেড থাকেন।

২০২৭ সালের রোজা কত তারিখে | রোজা রাখার নিয়ত | Ramadan

আজকে থাকছে, ২০২৭ সালের রোজা কত তারিখে, রোজা রাখার নিয়ত, রমজান মাস কত তারিখ থেকে শুরু হবে, রোজা রাখার ফজিলত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা। মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসেই মহান আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য বরকতময় রোজা (সিয়াম) এবং বিশ্ব মানবজাতির মুক্তি ও কল্যাণের জন্য মহাগ্রন্থ "আল কুরআন" নাযিল করেছেন। এই মাসে এমন একটি রাত "লাইলাতুল কদর/শবে কদর" রয়েছে যে রাতের ইবাদত এক হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। তাহলে চলুন বন্ধুরা, ২০২৭ সালের রোজা কত তারিখে | রোজা রাখার নিয়ত | Ramadan 2027 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

২০২৭ সালের রোজা কত তারিখে শুরু | Ramadan 2027

২০২৭ সালের রোজা ৮ বা ৯ ফেব্রুয়ারি, রোজ সোমবার বা মঙ্গলবার তারিখে শুরু হবে অর্থাৎ প্রথম রমজান শুরু হবে ৮ বা ৯ ফেব্রুয়ারি, রোজ সোমবার বা মঙ্গলবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল)। যেহেতু হিজরি ক্যালেন্ডার চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই ইসলাম ধর্মের প্রতিটি ইবাদত ও উৎসব চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। কিন্তু ২০২৬ সালের রোজা শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার; সেই হিসেবে ২০২৭ সালে (১৪৪৮ হিজরি সনের) রোজা শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার। কেননা হিজরি সন সৌর বছর (খ্রিষ্টাব্দ) অপেক্ষা ১০ দিন কম হয়ে থাকে।

মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমানসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। তবে আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় এই তারিখ একদিন আগে বা পরে হতে পারে। নিচে ২০১৭ সালের রমজান মাসের সম্ভাব্য গুরুত্বপূর্ণ তারিখ সমূহ উল্লেখ করা হলো।

২০২৭ সালের রমজান মাসের সম্ভাব্য গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

রমজান/রোজা শুরু: ৯ ফেব্রুয়ারি, ২০২৭ ইং (মঙ্গলবার)
লাইলাতুল কদর/শবে কদর রাত: (২৭ রমজান রাত) ৭ মার্চ ২০২৭ ইং (রবিবার)
ঈদুল ফিতর/রোজার ঈদ: ১০ মার্চ ২০২৭ ইং (বুধবার), যদি ২৯ টি রোজা পূর্ণ হয়। অথবা ১১ মার্চ ২০২৭ ইং (বৃহস্পতিবার), যদি ৩০ টি রোজা পূর্ণ হয়।
উপরে উল্লেখিত ২০২৭ সালের রমজান মাসের সম্ভাব্য গুরুত্বপূর্ণ তারিখ সমূহ সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভরশীল। জ্যোতির্বিদ্যা ভিত্তিক গণনা এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের প্রতিবেদনের আলোকে তারিখগুলো উল্লেখ করা হয়েছে। তাই সম্ভাব্য গুরুত্বপূর্ণ তারিখগুলো একদিন আগে বা পরে হতে পারে।

2027 সালের রমজান কত তারিখ থেকে শুরু হবে

2027 সালের রমজান কত তারিখ থেকে শুরু হবে তা বিশ্বের কোটি কোটি মুসলিম প্রহর গুণে থাকেন। কেননা এই মাসের ইবাদত অন্যান্য মাসের তুলনায় অধিক ফজিলতপূর্ণ এবং বরকতময়। একটি রমজান মাস শেষ হতে না হতেই ধর্মপ্রাণ মুসলিমগণ পরবর্তী রমজান মাসের প্রস্তুতি শুরু করে থাকেন। কেননা, হযরত কাব বিন আজরাহ (রা.) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ রোজা পালন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার পূণ্য (সওয়াব) অর্জন করতে পারল না, সে যেন ধ্বংস হয়"। (সহীহ ইবনে হিব্বান, হাদিস নম্বর- ৪০৭; তিরমিজি)

তাই সচেতন ধর্মপ্রাণ মুসলিমগণ পরবর্তী রমজান মাসের রোজা কখন শুরু হবে তা নিয়ে মুখিয়ে থাকে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস (Astronomical Forecast) অনুযায়ী, ২০২৭ সালের রমজান ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ (চাঁদ দেখা সাপেক্ষে, একদিন আগে বা পরে হতে পারে)। তবে ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী শাবান মাসের চাঁদ দেখার পরই পবিত্র রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা শুরু হয়ে থাকে। বিধি মোতাবেক বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটি "আল হেলাল" আনুষ্ঠানিকভাবে রোজা শুরু হওয়ার দিন-তারিখ ঘোষণা করে থাকেন।

রোজা রাখার নিয়ত

রোজার নিয়ত কি, রোজার নিয়ত কিভাবে করতে হয়, রোজা রাখার নিয়তের দোয়া কি, রোজা রাখার নিয়ম কি ইত্যাদি সম্পর্কে অনেকেই জানতে চান। তবে রমজানের রোজা রাখার জন্য মনে মনে আন্তরিক সংকল্প করাই হলো রোজা রাখার মূল নিয়ত। অনেক সময় মুখে জোরে জোরে উচ্চারণ করে রোজা রাখার নিয়ত অতি জরুরি নয় তবে সবচেয়ে উত্তম হবে রাতে সেহরি খাওয়ার পূর্বে মনে মনে ইচ্ছা পোষণ করা যে "আমি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আগামী কালকের রোজা রাখছি"। এভাবে নিয়ত করাই যথেষ্ট। তবে প্রতিদিনের জন্য আলাদা আলাদা করে নিয়ত করা অত্যন্ত জরুরী। (আল বাহরুর রায়েক ২/২৫৯, ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৫)
রোজা-রাখার-নিয়ত
রোজা-রাখার-নিয়ত
রোজা রাখার নিয়ত আরবি
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَারَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজা রাখার নিয়ত উচ্চারণ
নাওয়াইতু আন আসুমা গাদাম মিন সাহারি রামাদানুল মোবারক, ফারদা ল্লাকা ইয়া আল্লাহু ফাতা কাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজা রাখার নিয়ত অর্থ
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজান মাসের আপনার পক্ষ হতে খরচ করা রোজা রাখার নিয়ত করলাম। অতএব আপনি আমার পক্ষ হতে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্ব জ্ঞানী।
রোজা রাখার নিয়ত সহজ বাংলায় (নিজে নিজে)
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করছি, যা আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে। অতএব আমার পক্ষ হতে তা কবুল করুন।

রোজা রাখার নিয়ত ভুলে গেলে কি করব?

অনেকে রোজা রাখার নিয়ত করতে রাতে সেহরি খাওয়ার পূর্বে অসাবধানতাবশত ভুলে যান। কিন্তু এতে উদ্বিগ্ন বা দুশ্চিন্তার কোন কারণ নেই। রোজার নিয়ত রাতে সেহরি খাওয়ার পূর্বে করা উত্তম; তবে কেউ রোজা রাখার নিয়ত ভুলে গেলে বা দেরিতে মনে পড়লে সুবহে সাদিকের পর তবে দুপুরের আগে নিয়ত করা যাবে, যদি সে রোজা অবস্থায় থাকেন।

রোজা রাখার নিয়ত সংক্রান্ত ৫টি মাসআলা

১. রোজা রাখার আরবি নিয়ত অতি জরুরী নয়, আবার উত্তমও নয় কিংবা আরবিতে পৃথক রোজা রাখার নিয়ত করলে বাড়তি কোন সওয়াবও নেই।
২. রমজানের রোজা রাখার নিয়ত রাতে সেহরি খাওয়ার পূর্বে করা উত্তম তবে শুভেচ্ছা দিক থেকে দুপুরের মধ্যে নিয়োগ করলেও রোজা হয় যাবে। তবে এর চেয়ে বিলম্বে নিয়ত করলে সেই রোজা সহিহ নাও হতে পারে।
৩. প্রতিটি রোজা আলাদা আলাদা ইবাদত এবং প্রত্যেকটি ইবাদতের জন্য নিয়ত আলাদা। অর্থাৎ পুরো রমজান মাসের রোজার নিয়ত একত্রে পাড়া যথেষ্ট হবে না। প্রতিদিনের রোজার জন্য আলাদা ভাবে প্রতিদিনই নিয়ত করতে হবে। (বুখারী ১/২)
৪. রাতে রমজানের রোজার নিয়ত করার পরেও সুবেহ সাদিকের আগ পর্যন্ত খাওয়া-দাওয়া এবং স্ত্রী মিলন জায়েজ আছে; এতে নিয়তের কোন হেরফের হবে না বা ক্ষতি হবে না।
৫. রোজা রাখার নিয়ত করার আগেই কেউ যদি অজ্ঞান বা পাগল হয়ে যায় এবং রোজার নিয়তের শেষ সময়ের আগ পর্যন্ত সুস্থ না হয়, তাহলে তার অনাহারে থাকা 'রোজা' হিসেবে কবুল হবে না। বরং পরবর্তী সময়ে সুস্থ হওয়ার পরে কাজা হিসেবে রোজা পালন করতে হবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৬)

২০২৭ সালের রোজার গুরুত্বপূর্ণ দিক

১। শীতকালীন রোজা
২০২৭ সালের রমজান মাস পড়বে একদম শীতের শেষ এবং বসন্তের শুরুর দিকে। এ সময় দিনের দৈর্ঘ্য তুলনামূলকভাবে ছোট এবং আবহাওয়া আরামদায়ক থাকবে যা রোজাদারদের জন্য অনেকটা স্বস্তিদায়ক। এজন্য বাংলাদেশ ও আশেপাশের দেশগুলোর সাহরি থেকে ইফতার পর্যন্ত গড়ে প্রায় ১৩-১৪ ঘন্টা হতে পারে, যা প্রচন্ড গরম গ্রীষ্মকালের তুলনায় কিছুটা কম।
২। রোজার চাঁদ দেখা প্রথা
বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি আল হেলাল স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর ভিত্তি করে রমজানের রোজার চূড়ান্ত তারিখ ঘোষণা করে থাকে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রমজানের তারিখের তুলনায় বাংলাদেশের সাধারণত একদিন পরে পার্থক্য থাকে।

রমজানের রোজা রাখার প্রস্তুতি ও পরামর্শ

  • পবিত্র রমজান মাসের রোজা শুরু হওয়ার পূর্বেই মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিন। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, বিশেষ করে যারা ডায়াবেটিস, হৃদরোগ, এসিডিটি ইত্যাদি দীর্ঘমেয়াদি রোগের সমস্যায় ভুগে থাকেন তারা রোজা শুরু হওয়ার পূর্বেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
  • রমজানের রোজার চূড়ান্ত তারিখের জন্য বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর পরামর্শ গ্রহণ করুন।
  • মোটামুটি শীতকালীন স্বস্তিদায়ক রমজান মাসে রোজা শুরু হলেও সাহরি ও ইফতারে রোজাদারদের পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণে সচেষ্ট থাকা উচিত।
  • শীতকালের শেষদিকে রমজান মাস শুরু হলেও শারীরিক সুস্থতার জন্য যথেষ্ট পরিমাণে তরল খাবার খান ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখুন।
  • শীতকালীন স্বল্প সময়ের জন্য রোজা হলেও রমজান মাসের পূর্ণ ফজিলত পাওয়ার জন্য ফরজ, সুন্নত ও নফল ইবাদতের পাশাপাশি ধান খায়রাত করে আত্মশুদ্ধিতে মনোনিবেশ করুন।

FAQ (প্রশ্নোত্তর) - ২০২৭ সালের রোজা কত তারিখে | রোজা রাখার নিয়ত | Ramadan

Q1. ২০২৭ সালের রোজা কবে থেকে শুরু হবে?
উত্তর: ২০২৭ সালের রোজা ৮ অথবা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যেহেতু রোজা চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই একদিন আগে বা পরে খেতে পারে।
Q2. রোজা রাখার নিয়ত কিভাবে?
উত্তর: রোজা রাখার নিয়ত আপনি আরবি, বাংলা অথবা নিজ মাতৃভাষায় করতে পারেন। আপনি নিজ বাংলা ভাষায় এভাবে নিয়ত করতে পারেন -
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করছি, যা আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে। অতএব আমার পক্ষ হতে তা কবুল করুন।
Q3. রোজার নিয়ত কি মুখে মুখে বলতে হবে?
উত্তর: ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী রোজার নিয়ত মুখে মুখে জোরে উচ্চারণ করা জরুরী নয় তবে সেহরি খাওয়ার পূর্বে মনে মনে নিয়ত করাই উত্তম।
Q4. রোজা রাখার দোয়া কি?
উত্তর: রোজা রাখার দোয়া হলো -
রোজা রাখার নিয়ত আরবি
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَারَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজা রাখার নিয়ত উচ্চারণ
নাওয়াইতু আন আসুমা গাদাম মিন সাহারি রামাদানুল মোবারক, ফারদা ল্লাকা ইয়া আল্লাহু ফাতা কাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
Q5. রোজা রাখার নিয়ম কি?
উত্তর: রোজা রাখার নিয়ম হলো সুবেহ সাদিকের পূর্বে রোজার নিয়ত করে সেহরি খেয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। তারপর সূর্যাস্তের পর দ্রুত ইফতার করে রোজা সমাপ্তি করা। সুবেহ সাদিক থেকে ইফতার পর্যন্ত রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা, পরনিন্দা এবং পাপাচার থেকে বিরত থাকা অত্যাবশ্যক।
Q6. রোজা রেখে স্ত্রীর বুকে হাত দেওয়া যাবে কি?
উত্তর: হ্যাঁ, রোজা রেখে স্ত্রীর বুকে হাত দেওয়া যাবে। তবে যেকোন প্রকার যৌন কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।

সর্বশেষ কথা - ২০২৭ সালের রোজা কত তারিখে | রোজা রাখার নিয়ত | Ramadan

প্রিয় পাঠক এতক্ষণ আমরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা ভালোভাবে লেখাটি পড়েছেন এবং বুঝতে পেরেছেন। রোজা মহান আল্লাহ তায়ালার দেওয়া তার বান্দার প্রতি এক বিশেষ নেয়ামত যার গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত বেশি। এ মাসেই লাইলাতুল কদরের রাত্রিতে মহাগ্রন্থ আল কুরআন নাযিল করা হয়েছে যা বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক। এই একটি রমজান মাসের রোজার জন্য সমগ্র মুসলিম জাতি সারা বছর অপেক্ষা করে থাকেন।

তাই ২০২৭ সালের রমজান মাস কত তারিখ থেকে শুরু হবে সে বিষয়েও বেশ উদ্বিগ্ন এবং এক্সাইটেড থাকেন। সুতরাং ২০২৭ সালের রোজা ৮ অথবা ৯ ফেব্রুয়ারি শুরু হবে ইনশাআল্লাহ। যেহেতু ইসলাম ধর্মের প্রত্যেকটি উৎসব এবং ইবাদত চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই 2000 রমজান মাসের রোজার তারিখ একদিন আগে বা পরে শুরু হবে। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে পবিত্র রমজান মাসের রোজা পালনের তৌফিক দান করুন এবং সকল গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমীন।

এতক্ষণ ২০২৭ সালের রোজা কত তারিখে | রোজা রাখার নিয়ত | Ramadan লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। এরকম আরো ভালো ভালো লেখা পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url