বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে | রোজার ঈদ | Eid ul Fitr জানা গেল

বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে | Eid ul Fitr জানা গেল। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে, ২০২৭ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ, রোজার ঈদ, ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য, Eid ul Fitr 2027 সম্পর্কে জানতে আগ্রহী?
বাংলাদেশে-ঈদুল-ফিতর
পোস্ট সূচিপত্র: বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে | রোজার ঈদ | Eid ul Fitrতাহলে আপনি একদম সঠিক জায়গায় আছেন। কেননা আজকে আমরা বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে, ২০২৭ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ, রোজার ঈদ, ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য, Eid ul Fitr 2027 ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের শিরোনামের লেখাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।

বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে | রোজার ঈদ | বাংলাদেশে ঈদুল ফিতর কবে | ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে | Eid ul Fitr 2027

আজকে জানাবো বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে বা রোজার ঈদ ২০২৭ কত তারিখে, ঈদুল ফিতর নামাজের গুরুত্ব ও তাৎপর্য। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলমান সম্প্রদায় একযোগে ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকেন। কিন্তু অনেক ব্যস্ততার কারণে আমরা সেই রোজার ঈদের নামাজের সময় বা তারিখ সঠিকভাবে জানিনা। তাই আজকে আমরা বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে | রোজার ঈদ | Eid ul Fitr 2027 নিয়ে হাজির হয়েছি।

সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, সে দেশে ২০২৭ সালের ঈদুল ফিতর বা রোজার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। সেই হিসেবে ওই দেশে পবিত্র রমজান মাস শুরু হবে ৮ ফেব্রুয়ারি। আর সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন - সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ইত্যাদি দেশে পবিত্র রোজা এবং ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়ে থাকে। তবে সৌদি আর ব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরেই বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে রোজা, ঈদুল ফিতর/রোজার ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে। তাই বাংলাদেশে ২০২৭ সালের রোজার ঈদ অনুষ্ঠিত হবে ১০ মার্চ, বুধবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।

২০২৭ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ | Eid ul Fitr 2027

বাংলাদেশে ২০২৭ সালের রোজার ঈদ অনুষ্ঠিত হবে ১০ মার্চ, বুধবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল)। হিজরী ক্যালেন্ডার অনুযায়ী, আরবি মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। তাই বাংলাদেশে 2027 সালের রমজান মাস যদি ২৯ দিনের হয় তবে ঈদুল ফিতর/রোজার ঈদ হবে ১০ মার্চ, বুধবার। আবার যদি রমজান মাস ৩০ দিনের পূর্ণ হয় তবে ঈদুল ফিতর/রোজার ঈদ হবে ১১ মার্চ, বৃহস্পতিবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
ইসলামী বিধান অনুযায়ী, একমাস রমজানের রোজা শেষ হওয়ার পর শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর বা রোজার ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে। আশা করা হচ্ছে, 2027 সালের রমজান মাস শুরু হবে ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তাই এই বছর ২০২৭ সালে যদি রমজান মাস ২৯ দিনে হয়ে থাকে তবে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর/রোজার ঈদ ১০ মার্চ, বুধবার অনুষ্ঠিত হবে। আবার যদি রমজান মাস ৩০ দিনের হয়ে থাকে তবে ঈদুল ফিতর/রোজার ঈদ ১১ মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।

চাঁদ দেখা ও সরকারি ঘোষণা

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর অধীনে জাতীয় চাঁদ দেখা কমিটি 'আল হেলাল' প্রতিবছর হিজরী শাওয়াল মাসের শুরুতে চাঁদ দেখার নিশ্চয়তা পাওয়ার পর সরকারিভাবে ঈদুল ফিতর বা রোজার ঈদের তারিখ ঘোষণা করে থাকেন। আজকের লেখায় উল্লেখিত তারিখ আরবি হিজরী ক্যালেন্ডার হিসাব থেকে আনুমানিক - আনুষ্ঠানিক তারিখ ১ দিন আগে বা ১ দিন পরে হতে পারে (যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল)।

২০২৭ সালের ঈদুল ফিতর বা রোজার ঈদের চূড়ান্ত প্রস্তুতি নিন

সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের দুটি প্রধান ধর্মীয় উৎসব গুলোর মধ্যে একটি হল ঈদুল ফিতর এবং আরেকটি হল ঈদুল আযহা। দীর্ঘ একমাস রমজানের রোজা পালন করার পর প্রতি বছর ঈদুল ফিতর বা রোজার ঈদ মুসলমানদের ঘরে আনন্দ খুশির সংবাদ দিতে ফিরে আসে। তাই এই দিনটিকে আরো আনন্দময় করে তোলার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া বিশেষ প্রয়োজন। ২০২৭ সালের ঈদুল ফিতর বা রোজার ঈদের চূড়ান্ত প্রস্তুতি নিতে নিচের লেখাগুলো ফলো করতে পারেন।
  • ইসলামিক ফাউন্ডেশন/বিটিভি/বাংলাদেশ বেতার এর ঈদুল ফিতর বা রোজার ঈদ পালনের চূড়ান্ত তারিখ ঘোষণা নিশ্চিত করুন।
  • পরিবার পরিজন নিয়ে বাড়ি যাওয়ার জন্য অন্তত ১০-১৫ দিন আগে বাস, ট্রেন, প্লেন বা লঞ্চের টিকিট বুকিং করুন।
  • বাড়ি যাওয়ার আগেই জায়নামাজ, সুগন্ধি, আতর, পাজামা-পাঞ্জাবি, টুপি, তসবিহ ইত্যাদি কেনাকাটা করে নিন।
  • পিতা-মাতা, ভাই-বোন সহ প্রিয়জনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করুন।
  • জাকাত এ মাসে দান করলে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়, তাই যাকাতের উপযুক্ত হলে হিসাব করে যাকাত দিয়ে দিন।
  • ঈদুল ফিতর/রোজার নামাজের জন্য ঈদ গাহে যাবার পূর্বেই হিসাব মতো ফিতরা দিয়ে দিন।
  • ঈদুল ফিতর বা রোজার ঈদের নামাজের আগের রাতে ঈদুল ফিতর নামাজের স্থান/ঈদগাহ এর ঠিকানা ও নামাজের সময় ভালোভাবে জেনে নিন।
  • ঈদুল ফিতর নামাজের যাওয়ার উদ্দেশ্যে নতুন না হলেও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক, আতর-গোলাপ খুশবু মেখে, চোখে সুরমা পরে সাধ্যমত পরিপাটি হয়ে উত্তমরূপে ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নিন।
  • ঈদুল ফিতর নামাজে যাওয়ার আগে হালকা মিষ্টি মুখ যেমন- ফিরনি, সেমাই খেয়ে নিতে পারেন। এটা সুন্নতি কাজ।
  • ঈদগা ময়দানে গরিব-দুঃখী ও অসহায় মানুষদের দিকে খোঁজ-খবর নেওয়া সুন্নত, তাই এ ব্যাপারে আশেপাশে একটু খেয়াল করুন।
  • ঈদগা ও এর আশেপাশে অসহায় লোকদের সাধ্যমত দান-সদকা করার চেষ্টা করুন।
  • নামাজ শেষে গোরস্থানের মৃত আত্মীয়-স্বজন ও মুসলিম বিশ্বের নির্যাতিত, নিপীড়িত লোকদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করুন।
  • ঈদগাহে যাওয়ার জন্য এক রাস্তা এবং ঈদগাহ থেকে বাসায় ফেরত আসার জন্য অন্য রাস্তা ব্যবহার করার চেষ্টা করুন, এটাও একটা সুন্নতি কাজ।
  • বাড়িতে এসে সবার সাথে আন্তরিক কুশল বিনিময় করুন এবং বাচ্চাদের উপহার দেওয়ার চেষ্টা করুন।
  • আপনার বাড়ির আশেপাশে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাসায় গিয়ে হালকা ভাবে খোঁজ-খবর নিয়ে কুশল বিনিময় করুন।
  • সর্বোপরি ঈদুল ফিতর বা রোজার ঈদের খুশি সর্বত্র ছড়িয়ে দিয়ে মুসলিম উম্মাহর জন্য নিজেকে নিবেদিত করুন।

ঈদুল ফিতর বা রোজার ঈদের দিনের সুন্নত ও মুস্তাহাব সমূহ

  • নিজ পাড়ার বা মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করা।
  • মেসওয়াক করা বা দাঁত পরিষ্কার করা।
  • উত্তম রূপে গোসল করা।
  • খুশবু ব্যবহার করা ও পরিচ্ছন্ন কাপড় পরিধান করা।
  • সাদকাতুল ফিতর ঈদুল ফিতর নামাজের পূর্বেই আদায় করা।
  • খুশি ও আনন্দ প্রকাশ করা।
  • ঈদের ময়দানে যাওয়ার পূর্বে কিছু নাস্তা করা।
  • মিষ্টি জাতীয় ও বিজোড় সংখ্যার খেজুর দিয়ে নাস্তা করা।
  • সামর্থ্য অনুযায়ী অধিক পরিমাণ দান-সাদকা করা।
  • পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
  • ঈদগাহে এক পথে যাওয়া এবং অপর পথে ফিরে আসা।
  • ঈদগাহে যাওয়ার সময় চুপে চুপে তাকবীরের তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক হলো - 'আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ'। (ফাতওয়া ও মাসায়েল তয় খণ্ড, পৃষ্ঠা ৩৯৫)

ঈদুল ফিতর বা রোজার ঈদে যেসব ভুল করবেন না

  • ঈদুল ফিতর বাই রোজার ঈদের চূড়ান্ত তারিখ না জেনে ঈদের প্রস্তুতি নেওয়া ঠিক হবে না।
  • ঈদের শেষ মুহূর্তে কেনাকাটা ঠিক হবে না। কেননা এ সময় ভালো জিনিসপত্র পাওয়া যায় না এবং দাম তুলনা মূলক একটু বেশি হয়।
  • ঈদে বাড়ি যাওয়ার পূর্বে টিকিট না কেটে ভিড়ের মধ্যে পরিবার পরিজন নিয়ে যাওয়া ঠিক হবে না।
  • ঈদুল ফিতর বা রোজার ঈদের আনন্দ ও খুশি বাড়ানোর জন্য ইসলামের বিধি-বিধানের বাইরে বাড়তি কিছু করা বা বিদ'আত করা ঠিক হবে না।

২০২৭ সালের ঈদুল ফিতর বা রোজার ঈদের তাৎপর্য ও গুরুত্ব

ঈদুল ফিতর বা রোজার ঈদ হলো মুসলমান সম্প্রদায়ের দীর্ঘ একমাস রোজা পালনের পর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। 'ঈদ' আরবি শব্দ যার অর্থ 'আনন্দ' বা 'খুশি' এবং 'ফিতর' এর অর্থ 'ইফতার করা' বা 'রোজা ভেঙে ফেলা'। অর্থাৎ দীর্ঘ একমাস রোজা পালনের পর আত্মশুদ্ধি, সংযম এবং ইবাদতের সফল সমাপ্তি হিসেবে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর বা রোজার ঈদ পালন করা হয়।

ইসলাম প্রবর্তিত আনন্দ উৎসব ইহকালীন এবং পরকালীন দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। মুসলমানদের ঈদ নিছকই কোন উৎসব নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতও বটে। আর এটিই হল ইসলামের সৌন্দর্য। ঈদুল ফিতর বা রোজার ঈদ মর্যাদাপূর্ণ ইবাদতে পরিণত হবে তাদের জন্য একমাত্র যারা যথাযোগ্য মর্যাদার সাথে পবিত্র রমজান মাসের রোজা পালন করেছেন এবং মহান আল্লাহ যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে তা পালন করে তাকওয়া অর্জন (আল্লাহ ভীতি) করেছেন। নিচে ঈদুল ফিতর বা রোজার ঈদের তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরা হলো।
আত্মশুদ্ধি এবং কৃতজ্ঞতা
সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ দীর্ঘ একমাস ধরে সব ধরনের গুনাহ, লোভ-লালসা ও পানাহার থেকে নিজেকে বিরত রেখে তাকওয়া অর্জন করে মুসলিমগণ আল্লাহর শুকরিয়া করে এই ঈদুল ফিতর বা রোজার ঈদের দিনে তা পূর্ণতা পায়। রমজানের রোজা ও তারাবির নামাজ শেষে এই ঈদুল ফিতরের ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তা'আলা তাঁর বান্দাকে নিষ্পাপ করে দেন। প্রকৃত রোজাদারদের জন্য নবী করিম সাঃ এর ঘোষণা হলো - 'যারা যথাযথভাবে রোজা পালন করে তারা ঈদুল ফিতর নামাজ শেষে নবজাতক শিশুর ন্যায় পাপমুক্ত হয়ে বাড়ি ফিরে এবং মহান আল্লাহ তায়ালা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন'।
পুরস্কারের দিন ঈদুল ফিতর
এক মাস ব্যাপী রোজা, তারাবি নামাজ এবং ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত পালনের পর আল্লাহ তায়ালা এই রোজার ঈদের দিনে বান্দাকে তাঁর রহমত ও ক্ষমার পুরস্কারে ভূষিত করেন। হাদিসে ঈদুল ফিতরের বা রোজার ঈদের দিনটিকে 'ইয়াওমুল জায়েজ' বা 'পুরস্কারের দিন' হিসেবে বলা হয়েছে।

মুসলমানদের ঈদুল ফিতরের ইহকলীন তাৎপর্য হলো রমজান মাসের দীর্ঘ একমাস রোজা শেষে সদকাতুল ফিতর আদায় করে গরিবদের আর্থিক সহায়তার বিশেষ ব্যবস্থা করা। অসচ্ছল পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এবং কর্মহীন দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে দুটি ঈদ যথেষ্ট ভূমিকা।

মুসলমানদের ঈদুল ফিতরের পরকালীন তাৎপর্য হলো মহান রাব্বুল আলামিন রমজান মাসকে বিভিন্ন ধরনের নিয়ামতে ভরপুর করেছেন। এ মাসেই পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর রজনীতে মহাগ্রন্থ আল কুরআন নাযিল করা হয়েছে। রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা এবং রাতে ইবাদত বন্দেগীতে মশগুল থেকে সওয়াব হাসিল করা প্রতিটি মুসলমানের জন্য যেন আল্লাহর নেয়মত বাড়তি পাওয়া। আর এ সমস্ত নেয়ামতের শুকরিয়া স্বরূপ ঈদ আনন্দ উৎসবের ব্যবস্থা।
সামাজিকতা ও ভাতৃত্ব
ঈদুল ফিতরের দিন ধনী গরীবের ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করে। ঈদুল ফিতরে ফিতরা আদায় করা বাধ্যতামূলক। যাতে সমাজের দরিদ্র ও অভাবগ্রস্থ মানুষ আনন্দের ভাগীদার হতে পারেন। এতে করে সামাজিক বন্ডিং আরো সুদৃঢ় হয় এবং মুসলমান-মুসলমান ভাতৃত্ব সম্পর্ক আরো বেড়ে যায়।
সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি
ঈদুল ফিতরের দিন বা রোজার ঈদের দিন মুসলমান সম্প্রদায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু-বান্ধবের বাড়িতে বেড়ানো, কুশল বিনিময় এবং মিষ্টিমুখ করার মাধ্যমে পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতি বৃদ্ধি পেয়ে থাকে। তাই ঈদুল ফিতর বা রোজার ঈদে মুসলমান সম্প্রদায়ের একে অপরের প্রতি সম্প্রীতি এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়া অতি উত্তম কাজ।

FAQ (প্রশ্নোত্তর) - বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে | রোজার ঈদ | Eid ul Fitr

Q1. ২০২৭ সালের রোজার ঈদ বা ঈদুল ফিতর কত তারিখে বাংলাদেশ?
উত্তর: বাংলাদেশে ২০২৭ সালের রোজার ঈদ ১০ মার্চ, বুধবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
Q2. ২০২৭ সালের রোজা কত তারিখে বাংলাদেশ?
উত্তর: বাংলাদেশ ২০২৭ সালের রোজা শুরু ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে।
Q3. Eid ul Fitr 2027 in Bangladesh?
উত্তর: Eid ul Fitr 2027 in Bangladesh 10 March, Wednesday (Dependent on the Moon sighting).
Q4. ২০২৭ সালের রমজান/রোজা কত তারিখ?
উত্তর: 2027 সালের পবিত্র রমজান মাস ৮ অথবা ৯ ফেব্রুয়ারি (চাঁদ দেখার উপর নির্ভরশীল) শুরু।

সর্বশেষ কথা - বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে | রোজার ঈদ | Eid ul Fitr

প্রিয় পাঠক, এতক্ষণ আমরা বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে, ২০২৭ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ, রোজার ঈদ, ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য, Eid ul Fitr 2027 বিস্তারিত আলোচনা করেছি। আশা করি লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন বুঝেছেন। বাংলাদেশে ঈদুল ফিতর বা রোজার ঈদ ২০১৭ সালের ১০ মার্চ, বুধবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
আশা করি লেখাটি পড়ে উপকৃত হয়েছেন। লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ হতে পারেন। আজকের লেখার মধ্যে কোনরকম ভুলত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৭ কত তারিখে | রোজার ঈদ | Eid ul Fitr লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
eid-ul-fitr
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)
আরো অন্যান্য বিষয় পড়ুন:

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url