বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম সম্পর্কে জানুনআসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি বিকাশ লোন কিভাবে নিবেন, বিকাশ লোন ফরম, বিকাশ লোন নেওয়ার নিয়ম, City Bank bKash Loan Apply Online, বিকাশ লোনের লিমিট, বিকাশ লোনের ইন্টারেস্ট, বিকাশ লোন কিভাবে পরিশোধ করবেন, বিকাশ লোন সার্ভিস ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী?
বিকাশ-লোন-ফরম
পোস্ট সূচিপত্র: বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরমআপনি যদি বিকাশ লোন নেওয়ার নিয়ম থেকে শুরু করে বিকাশ লোন পরিশোধ করার পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। বিকাশ যে কারো টাকার সমস্যা হলে তাৎক্ষণিক সার্ভিস দিয়ে তার টাকার সমস্যার সমাধান করে থাকে। তাইতো আজকে আপনাদের জন্য "বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম সম্পর্কে জানুন" নিয়ে হাজির হয়েছি। আশা করি লেখাটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম

আজকে আপনাদের জানাবো বিকাশ থেকে লোন নেওয়ার উপায় কি এবং বিকাশের লোন ফরম সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ। আসলে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে বর্তমানে ৩/৬ মাস মেয়াদী ইনস্ট্যান্ট কোন কাগজপত্র ও জামানত ছাড়াই ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। আর এজন্য আপনার যখনই টাকার প্রয়োজন হবে তখনই কারো কাছে টাকা ধার না চেয়ে সরাসরি বিকাশ অ্যাপ এ লোন নিন। যেখানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট, কাগজপত্র, জামানত ইত্যাদি ঝামেলা ছাড়াই সরাসরি লোন নিতে পারবেন। আর এ কাজটি সহজ করে দিয়েছে বিকাশের সহযোগী বেসরকারি প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড, যা সত্যি প্রশংসার দাবি রাখে। তাহলে চলুন বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ এবং বেসরকারি সেবা প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড যৌথভাবে বিকাশ ডিজিটাল লোন (bKash Digital Loan) সুবিধা নিয়ে এসেছে। যে কেউ এই বিকাশ ডিজিটাল লোন নিতে বিকাশ অ্যাপের "লোন" আইকনে ট্যাপ করে মাত্র কয়েক ক্লিকে সিটি ব্যাংক থেকে কোন কাগজপত্র ও জামানত ছাড়াই তাৎক্ষণিক ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবে। সরাসরি এই লোনের টাকা গ্রাহকের বিকাশ একাউন্টে জমা হবে এবং গ্রাহক এই লোনের টাকা বিকাশ একাউন্ট থেকে সহজেই উত্তোলন করতে পারবেন। তবে একজন গ্রাহক একবারে একটি লোনই নিতে পারবেন। এই লোন পরিশোধ করার পর আবার লোন নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার বিকাশ একাউন্টটি তাদের পাইলট প্রকল্পের জন্য নির্বাচিত হতে হবে। আপনি বিকাশ লোন পাবেন কি পাবেন না সেটি সম্পূর্ণ নির্ভর করে বিকাশ এবং সিটি ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষের ওপর।

বিকাশ লোন কাদের দেওয়া হয়

বিকাশ লোন পেতে হলে আপনাকে কিছু শর্তাদি পালন করতে হবে। অর্থাৎ আপনার বিকাশ একাউন্টের ইতিহাস যদি ভালো থাকে এবং আপনি তাদের বিকাশ লোন নেওয়ার উপযুক্ত হয়ে থাকেন তাহলে তারা আপনাকে বিকাশ লোন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত করবেন। তাহলে চলুন বিকাশ লোন পাওয়ার শর্তাবলী গুলো দেখে নেওয়া যাক।
  • আপনার বিকাশ একাউন্টটি অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র/NID/ভোটার কার্ড দিয়ে নিবন্ধিত হতে হবে।
  • আপনার বিকাশ একাউন্টে মাঝেমধ্যেই পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে।
  • বিকাশ লোন পেতে হলে আপনাকে নিয়মিত লেনদেন করতে হবে।
  • বিকাশ অ্যাপ এর মাধ্যমে আপনাকে নিয়মিত কেনাকাটা করার হিস্ট্রি থাকতে হবে।
  • বিকাশ একাউন্টে আপনি একটি ডিপিএস খোলা রাখতে হতে পারে।
  • ব্যাংক থেকে বিকাশে টাকা এড করার হিস্ট্রি থাকা লাগতে পারে।
এসব শর্তাবলী যদি আপনার বিকাশ একাউন্টে থাকে তাহলে বিকাশ কর্তৃপক্ষ আপনাকে বিকাশ লোনের জন্য অফার করতে পারে। অন্যথায় আপনি বিকাশ লোন নাও পেতে পারেন।
বিকাশ থেকে-লোন-নেওয়ার-উপায়
বিকাশ থেকে-লোন-নেওয়ার-উপায়

বিকাশ লোনের জন্য কিভাবে আবেদন করতে হয় | বিকাশ লোন ফরম

বিকাশের লোনের জন্য বিকাশ লোন ফরম কোথায় পাবো কিংবা বিকাশ লোনের জন্য কিভাবে আবেদন করব সে সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন। বিকাশ লোন নেওয়ার জন্য আলাদা কোন কাগজে বিকাশ লোন ফর্ম পূরণ করতে হয় না। তবে আপনি যদি বিকাশের লোনের জন্য প্রযোজ্য হয়ে থাকেন তবে বিকাশ অ্যাপ এর লোন অপশনে গেলে আপনার লোনের পরিমাণ দেখাবে এবং আপনি বিকাশ লোনের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনি যদি বিকাশ লোনের জন্য উপযুক্ত না হয়ে থাকেন তাহলে আপনাকে তাদের শর্তাবলী পূরণ করার পর আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনার বিকাশ একাউন্টটি খুবই একটিভ এবং লেনদেন ইতিহাস খুব ভালো থাকতে হবে।

বিকাশ লোনের আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে উল্লেখ করা হলো

আপনি যদি বিকাশ লোনের জন্য আবেদন করতে চান তাহলে নিচের ধাপগুলো একটার পর একটা অনুসরণ করুন। এখানে বিকাশ লোন সিস্টেম সহজভাবে ব্যাখ্যা করা হলো।
১। লোনের লিমিট চেক করুন
  • প্রথমে বিকাশ অ্যাপ এ ঢুকে "লোন" আইকনে ট্যাপ করে প্রবেশ করুন।
  • আপনি যদি বিকাশ লোন এর জন্য এলিজাবেল হন তবে আপনার বিকাশ লোন লিমিট দেখতে পাবেন।
  • আপনার বিকাশের লেনদেনের ওপর ভিত্তি করে আপনি বিকাশ নির্দিষ্ট পরিমাণ টাকা লোন পছন্দ করতে পারবেন।
২। লোনের টাকার পরিমান নির্বাচন করুন
বিকাশ অ্যাপের "লোন নিন" আইকনে ক্লিক করে আপনার কাঙ্খিত টাকার পরিমান এবং মেয়াদ সিলেক্ট করুন। সাধারণত ৩ মাস বা ৬ মাসের জন্য বিকাশ লোন দেওয়া হয়।
৩। বিকাশ লোনের শর্তাবলী ও চার্জ ফি দেখে নিন
এবার পরের ধাপে বিকাশ লোন ইন্টারেস্ট রেট এবং প্রসেসিং ফি দেখানো হবে। সাধারণত সিটি ব্যাংক লিমিটেড বাৎসরিক ৯% হারে সুদ ধরে থাকে (পরিবর্তনশীল)। আপনার কার্যক্রম সবকিছু ঠিকঠাক থাকলে "এগিয়ে যান" বাটনে ক্লিক করুন।
৪। গোপন পিন নম্বর দিয়ে লোন নিশ্চিত করুন
আপনার বিকাশ গোপন পিন নম্বর দিয়ে টাইপ করে ধরে রাখলেই বিকাশ লোন প্রসেসিং সম্পন্ন হবে এবং আপনার কাঙ্খিত লোনের টাকা আপনার বিকাশ একাউন্টে সরাসরি যোগ হবে। এরপর আপনি সেই লোনের টাকা আপনার ইচ্ছামত উইথড্র করতে পারবেন।

বিকাশ অ্যাপের মাধ্যমে কেন লোন নেবেন?

  • বিকাশ অ্যাপ এ আবেদন করার সাথে সাথেই টাকা লোন পাবেন।
  • লোনের মেয়াদ হতে পারে ৩/৬ মাস মেয়াদী।
  • কোন প্রকার কাগজপত্র লাগবেনা।
  • কোন ব্যাংক অ্যাকাউন্ট বা টাকা জামানত লাগবে না।
  • বিকাশ লোনে ব্যাংক লোনের কোন প্রকার প্রসেসিং ফি নেই।
  • একাউন্ট ব্যালেন্স থেকেই অটো কিস্তি পরিশোধের সুবিধা রয়েছে।

বিকাশ লোন পরিশোধের নিয়মাবলী | Repay System of bKash Loan

বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার পর তা কিভাবে পরিশোধ করতে হয় তার নিয়মাবলী সংক্ষেপে নিচে উল্লেখ করা হলো।
১। বিকাশ লোন আবেদন করার সময় এবং লোনের টাকা পাওয়ার পর অ্যাপের ড্যাশবোর্ডে গ্রাহক লোন কিস্তির পরিমাণ এবং পরিষদের তারিখ দেখতে পাবেন।
২। গ্রাহক চাইলেই লোনের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা অটো ডেবিট হিসেবে কেটে নেওয়া হবে। অথবা গ্রাহক চাইলে নির্দিষ্ট দিনের আগেই নিজেই লোনের টাকা পরিশোধ করতে পারবেন, এর ফলে সুদের খরচ কমে আসার সুবিধা পেতে পারেন।
৩। কিস্তি পরিশোধের নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা না থাকলে এবং নির্দিষ্ট দিনের আগেই লোনের টাকা গ্রহণ কর্তৃক পরিশোধ করতে না পারলে সে ক্ষেত্রে বিলম্ব ফি লাগতে পারে।
৪। এই বিলম্ব ফি এর হার লোনের পরিমাণের ওপর বাৎসরিক ২% প্রযোজ্য।
প্রিয় গ্রাহক আশা করি আপনারা বিকাশ লোন পরিশোধের নিয়মাবলী ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছেন।

বিকাশ লোন পরিশোধ এবং পে-লেটার (Pay Later) সুবিধা

বিকাশ অ্যাপ এর মাধ্যমে লোন নেওয়ার পর লোনের টাকা পরিশোধ করা খুবই সহজ। প্রতিমাসের একটা নির্দিষ্ট তারিখে আপনার বিকাশ একাউন্ট থেকে কিস্তির টাকা কেটে নেওয়া হবে। এছাড়াও বিকাশের পেয়ে লেটার অপশন রয়েছে, যেখান থেকে আপনি ৭ (সাত) দিনের মধ্যে লোন নেওয়া টাকা পরিশোধ করলে কোন প্রকার সুদ দিতে হয় না।
বিকাশ-লোন
বিকাশ-লোন

বিকাশের কোন গ্রাহক এই বিকাশ লোন সুবিধা পাবেন?

বিকাশের লোন সব গ্রাহকেই পাবেন এমন কোন বাধ্যবাধকতা নেই। নির্দিষ্ট বিকাশ গ্রাহকের জন্যই এই বিকাশ লোন সুবিধা প্রযোজ্য। বিকাশ অ্যাপের লোন প্রদানের নীতিমালা অনুযায়ী সিটি ব্যাংক কর্তৃপক্ষ নির্দিষ্ট বিকাশ গ্রাহকদের জন্য এই লোন সুবিধা প্রদান করে থাকেন। আপনি একজন বিকাশ গ্রাহক হিসাবে সিটি ব্যাংক থেকে লোন পাবেন কি না, তা জানতে আপনার মোবাইলের বিকাশ অ্যাপ এর লোন অপশনে যেতে হবে। সেখানে বিকাশের লোন সেকশনে গিয়ে লোনের পরিমাণ লিমিট, লোনের ইন্টারেস্ট, প্রসেসিং ফি, লোন পরিশোধের নিয়মাবলী এবং ক্রেডিট পলিসি ইত্যাদি দেখতে পাবেন। আর এই সকল শর্তাবলী বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিটি ব্যাংক লিমিটেড কর্তৃক সম্পূর্ণ সংরক্ষিত। সুতরাং বিকাশের কোন কোন গ্রাহক এই বিকাশ লোনের সুবিধা পাবেন তা ভালো হবে জেনেছেন এবং বুঝেছেন।

FAQ (প্রশ্নোত্তর) - বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম

Q1. বিকাশ লোনের জন্য কিভাবে উপযুক্ত হওয়া যায়?
উত্তর: বিকাশের লোন সেবাটি বর্তমানে নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য চালু করা হয়েছে। বিকাশ লোনের জন্য উপযুক্ত হতে হলে আপনাকে বিকাশে নিয়মিত ব্যালেন্স রাখতে হবে, ব্যাংক থেকে অ্যাড মানি, সেভিংস, ডিপিএস চালু এবং পেমেন্ট সহ অন্যান্য সার্ভিস গুলো বেশি বেশি ব্যবহার করতে হবে। এতে করে আপনি বিকাশ লোনের জন্য উপযুক্ত হতে পারেন।
Q2. বিকাশ লোনের লিমিট কিভাবে বাড়ানো যায়?
উত্তর: বিকাশ লোনের লিমিট বাড়াতে হলে আপনাকে নিয়মিত বিকাশ লোন নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবং বিকাশের অন্যান্য সার্ভিস বেশি বেশি ব্যবহার করতে হবে।
Q3. আমি বিকাশ থেকে লোন নিতে পারছি না কেন?
উত্তর: আপনার বিকাশে লেনদেন কম থাকলে এবং বিকাশের লোনের জন্য উপযুক্ত না হওয়ায় আপনি বিকাশ থেকে লোন নিতে পারছেন না। বিকাশ লোনের জন্য উপযুক্ত হতে হলে আপনাকে বিকাশে নিয়মিত ব্যালেন্স রাখতে হবে, ব্যাংক থেকে অ্যাড মানি, সেভিংস, ডিপিএস চালু এবং পেমেন্ট সহ অন্যান্য সার্ভিস গুলো বেশি বেশি ব্যবহার করতে হবে।
Q4. বিকাশ অ্যাপ ছাড়া কি লোন নেওয়া যায়?
উত্তর: বর্তমানে বিকাশ অ্যাপ ছাড়া লোন নেওয়া যায় না। তাই বিকাশ লোন অ্যাপ্লাই অনলাইন করতে হলে বিকাশ অ্যাপটিই সবচেয়ে ভালো মাধ্যম।
Q5. বিকাশ লোনের সুদের হার কত?
উত্তর: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিকাশ লোনের সুদের হার নির্ধারিত হয় এবং এই সুদের হার বিকাশ অ্যাপ এর লোন ড্যাশবোর্ডে স্পষ্ট ভাবে উল্লেখ করা থাকে। তবে মোটামুটি সুদের হার ৯%, যা পরিবর্তনশীল।
Q6. বিকাশ লোন নিলে কিভাবে পরিশোধ করা যায়?
উত্তর: বিকাশ লোন নেওয়ার পর একটি নির্দিষ্ট তারিখে বিকাশে ব্যালেন্স রাখলে কিস্তির টাকা অটোমেটিক পরিশোধ হয়ে যায়। অথবা আপনি চাইলে নির্দিষ্ট তারিখের পূর্বে যেকোনো সময় পরিশোধ করতে পারবেন।
বিকাশ কাস্টমার সার্ভিস যোগাযোগ নাম্বার
আপনার বিকাশ সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য দিনরাত ২৪ ঘন্টা আপনি নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যার কথা বলে সমাধান করে নিতে পারবেন। যেকোনো সময় কল করুন।
বিকাশের হেল্প লাইন নাম্বার: ১৬২৪৭
অথবা +৮৮ ০২ ৫৫৬৬৩০০১ (বিদেশ থেকে)।
কল চার্জ মোবাইল অপারেটর অনুযায়ী প্রযোজ্য। গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে ভাষা নির্বাচনের পর শূন্য (০) প্রেস করুন।

সর্বশেষ কথা - বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম

প্রিয় পাঠক, এতক্ষণ আমরা বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তথ্যপ্রযুক্তির যুগে বিকাশ অ্যাপ থেকে ইনস্ট্যান্ট ৫০০ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে হলে আপনাকে একজন নিয়মিত বিকাশ গ্রাহক হতে হবে। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিকাশ লোন এর টাকা পরিশোধ করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। আশা করি লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। লেখাটি পড়ে উপকৃত হলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যেরও উপকৃত হতে পারেন। লেখার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ অথবা বিকাশ লোন সম্পর্কে আরো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url