অ্যান্ড্রয়েড ফোনের যত সিক্রেট কোড জেনে রাখুন ২০২৬

অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ যত সিক্রেট কোড জেনে রাখুন ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি একটি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনেছেন? আপনি কি আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ গোপন কোড সমূহ সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে আজকের অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ যত সিক্রেট কোড শিরোনামের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ রইল।
অ্যান্ড্রয়েড-ফোনের-যত-সিক্রেট-কোড
পোস্ট সূচিপত্র: অ্যান্ড্রয়েড ফোনের যত সিক্রেট কোড জেনে রাখুনএকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ মোবাইল ফোন আজ সবার হাতে হাতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ কিছু গোপন কোড সম্পর্কে?

অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ যত সিক্রেট কোড জেনে রাখুন

আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের গোপন কোড ব্যবহার করে মোবাইলের সফটওয়্যার, হার্ডওয়ার এবং গোপন সেটিংস সহজেই জানতে এবং পরিবর্তন করতে পারবেন। আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডায়াল প্যাডে কিছু গোপন কোড ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ফোনের নিরাপত্তা এবং দীর্ঘ মেয়াদী সচল রাখতে পারবেন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সিক্রেট কোড সমূহ ব্যবহার করে আপনি আপনার মোবাইলের তথ্য, ব্যাটারি স্ট্যাটাস, ক্যামেরা ইনফরমেশন এবং আইএমইআই (IMEI) এর মত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য আপনি নিজেই জেনে নিতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ কোড সমূহ মূলত টেকনিশিয়ান এবং মোবাইল সফটওয়্যার ডেভেলপারদের জন্য তৈরি করা হয়েছে। তারপরও সাধারণ ইউজাররা এই সিক্রেট কোড গুলো সাবধানতা বসত ব্যবহার করতে পারবেন।

কোন ভুল কোড ডায়াল করলে আপনার স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য চিরদিনের জন্য মুছে যেতে পারে। তাই অত্যন্ত সাবধানতা অবলম্বন করে আপনি কোড গুলো ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ যত সিক্রেট কোড সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আইএমইআই (IMEI)

একটি স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নম্বর হলো আইএমইআই (IMEI) নম্বর। আর এই আইএমইআই (IMEI) নম্বর ব্যবহার করে আপনি আপনার শখের মোবাইল ফোনটি ট্র্যাকিং এবং আসল-নকল যাচাই করতে পারবেন। আবার মোবাইলটি যদি কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আপনার স্মার্ট মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নাম্বার দিয়ে উদ্ধার করা সম্ভব। আর এই গুরুত্বপূর্ণ আইএমইআই (IMEI) নাম্বারটি পেতে হলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডায়াল প্যাডে এখনই ডায়াল করুন এবং জেনে নিন আপনার মোবাইলের আইএমইআই (IMEI) নাম্বার কত।
অ্যান্ড্রয়েড-ফোনের-যত-সিক্রেট-কোড-জেনে-রাখুন
তাই আপনার স্মার্টফোনের ডায়ালপ্যাড বা কি-প্যাডে ডায়াল করুন এবং দেখে নিন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নাম্বার কত।
📳Android IMEI number Code: *#06#
প্রিয় পাঠক, আপনি আপনার আইএমইআই (IMEI) নাম্বারটি জেনে নেওয়ার পর ডায়েরি কিংবা গুরুত্বপূর্ণ জায়গায় আইএমইআই (IMEI) নাম্বারটি সংরক্ষণ করুন এবং আপনার প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটির নিরাপত্তা নিশ্চিত করুন।
ইনফরমেশন মেনু - Information Menu
আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ইনফরমেশন মেনু একবারেই বের করতে হলে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে নিচের কোডটি ডায়াল করুন এবং আপনার মোবাইল ফোনের সম্পূর্ণ তথ্য জেনে নিন। এখান থেকে আপনি আপনার মোবাইলের ব্যাটারি স্ট্যাটাস, ওয়াইফাই এবং ইউসেজ স্ট্যাটিসটিক্স ইত্যাদি তথ্য সহজেই জানতে পারবেন। তাই আর দেরি না করে এখনই ডায়াল করে নিন।
📳Phone Information Check Code: *#*#4636#*#*
ক্যামেরা ইনফরমেশন - Camera Information
আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ক্যামেরার যাবতীয় তথ্য জানতে গোপন কোড ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে আপনার মোবাইলের ক্যামেরার কোথাও সমস্যা আছে কিনা কিংবা পরিবর্তন করতে হবে কিনা তা আপনি জানতে পারবেন।
অ্যান্ড্রয়েড-ফোনের-গোপন-কোড
তাহলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটির ক্যামেরা তথ্য জানতে এখনই ডায়াল করুন।
📳 Android Camera Information Code: *#34971539#*#*

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের হার্ডওয়্যার টেস্ট করার কোড সমূহ

📳 Full Hardware Test Menu Code: *#0*# (Samsung ফোনে বেশি কার্যকর)।
📳 Android Phone Serial Number Check Code: *#0001# (Samsung ফোনে বেশি কার্যকর)।
📳Vibration and Backlight Test Code: *#*#0842#*#*
📳 Mobile Touch Screen Test Code: *#*#2664#*#*
📳 Android Phone Hardware Version Check Code: *#*#2222#*#*
📳 Android Phone Bluetooth Address Check Code: *#*#232337#*#

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যাটারি আর পারফরম্যান্স দেখার কোড

📳 Phone Information/Battery Status Check Code: *#*#4636#*#*
📳Battery Information Check Code: *#0228# (Samsung মোবাইল স্পেসিফিক কোড, তবে সাবধান⚠️)
নেটওয়ার্ক আর ওয়াই ফাই (WiFi) টেস্ট করার কোড
📳 Mobile WiFi Test Code: *#*#232339#*#*
📳 Network Service Test Code: *#*#197328640#*#*
আপনার কল অন্য কোন নম্বরে ডাইভার্ট করা আছে কিনা তা দেখতে কল ফরওয়ার্ডিং কোড চেক করুন।
📳 Call Forwarding Check Code: *#67# অথবা *#21#
আপনার মোবাইলে কল ওয়েটিং সার্ভিস চালু করতে
📳 Call Waiting Service Code: *43#
আপনার মোবাইলে আউটগোয়িং কলে নম্বর গোপন করতে
📳 Call Outgoing Code: #31# (iPhone)
অ্যান্ড্রয়েড মোবাইল (Android Mobile) ফোন রিসেট করার কোড
📳 Android Mobile Reset Code: *#*#7780#*#* (⚠️⚠️⚠️ সাবধান!)
আপনার ডিভাইসের সকল তথ্য মুছতে চাইলে (⚠️⚠️⚠️ সাবধান!)
আপনি আপনার ডিভাইস থেকে দ্রুত সব তথ্য মুছে ফেলতে এই কোডটি ব্যবহার করতে পারেন। এটিকে একটি ফ্যাক্টরি রিসেট হিসেবে ভাবতে পারেন। আপনার কি প্যাড এ টাইপ করুন।
📳 Android Factory Reset Code: *2767*3855# (⚠️⚠️⚠️ সাবধান! এই কোড ডায়াল করলে আপনার ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে)।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের লক দেখার কোড

আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের লক দেখতে চান তাহলে আপনার মোবাইলের কিপ্যাড এ নিচের কোডটি লিখে ডায়াল করুন এবং আপনার মোবাইলের লক দেখে নিন।
📳 Android Phone Lock Check Code: *#7465625#
মোবাইলের পাওয়ার বাটনে পরিবর্তন আনতে চাইলে
আপনি যদি আপনার মোবাইলের পাওয়ার বাটন এর আচরণ পরিবর্তন করতে চান তবে আপনি নিচের কোডটি ব্যবহার করতে পারেন। যেকোনো জরুরী পরিস্থিতিতে আপনি আপনার ডিভাইসটি যদি দ্রুত বন্ধ করতে চান তখন আপনার মোবাইলের কিপ্যাড নিচের লেখাটি লিখে ডায়াল করুন।
📳 Android Power Button Change Code: *#*#7594#*#*
উপরের কোড সমূহ মূলতঃ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে। সেজন্য এইসব কোড সব ফোনে কিন্তু পুরোপুরি কাজ নাও করতে পারে। তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেননা বিভিন্ন কোম্পানি তাদের নিজেদের মতো করে কোড গুলো কাস্টমাইজেশন করে থাকে। তবে কিছু সাধারণ কোর্ট যেমন আইএমইআই নাম্বার চেক করার জন্য এই *#06# কোডটি প্রায় সকল ফোনেই কাজ করে।

অ্যান্ড্রয়েড কোড ব্যবহারের উপকারিতা

ফোনের সিক্রেট কোড বা হিডেন কোড ব্যবহার করলে খুব সহজেই ফোনের বিভিন্ন লুকানো বা গোপন তথ্য এবং ফিচার সম্পর্কে জানা যায়। অ্যান্ড্রয়েড ডিভাইসের ওইসব গোপন কোড বা সিক্রেট কোড ব্যবহার করে আপনি অতি দ্রুত আপনার মোবাইলের আইএমইআই নাম্বার চেক করা, ব্যাটারি স্ট্যাটাস চেক করা, নেটওয়ার্ক তথ্য চেক করা ইত্যাদি ইউসেজ ডাটা দেখতে পারবেন।

তাছাড়াও আপনার মোবাইলের হার্ডওয়ার টেস্ট করার কোড এর মাধ্যমে আপনি আপনার মোবাইলের ক্যামেরা, টাচ স্ক্রিন, সেনসর, স্পিকার ইত্যাদি ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করতে পারবেন। অন্তত আপনার মোবাইলটি সার্ভিসিং সেন্টারে দেওয়ার আগে আপনি নিজে থেকেই কিন্তু সমস্যাগুলো শনাক্ত করতে পারবেন। তবে সব সময় নিরাপদ কোড গুলো ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।

নিরাপদ কোড গুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার কারী হিসেবে অনেক বেশি স্মার্ট এবং দক্ষ ইউজার হবেন। তবে মনে রাখবেন, (⚠️⚠️⚠️ সাবধান!) সব কোড নিরাপদ নয় এবং ভুল ভাবে ব্যবহার করলে মোবাইলের সমস্ত ডাটা হারানোর সংখ্যা থাকে। তাই আপনি আপনার প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটির গোপন কোড সমূহ সাবধানতার সহিত ব্যবহার করে একজন স্মার্ট ইউজার হন - এই প্রত্যাশাই রইল।

FAQ (প্রশ্নোত্তর) - অ্যান্ড্রয়েড ফোনের যত সিক্রেট কোড জেনে রাখুন

Q1. বাংলাদেশের মোবাইল কোড কত?
উত্তর: বাংলাদেশের মোবাইল কোড বা কান্ট্রি কলিং কোড +৮৮০।
Q2. দেশের কোড চেনার উপায়?
উত্তর: কোন দেশের কোড চেনার উপায় হলো প্রথমে ১-৩ টি অংক থাকে এবং এর আগে সর্বদা একটি + চিহ্ন অথবা, 00 থাকে। যেমন বাংলাদেশের মোবাইল কোড বা কান্ট্রি কলিং কোড +৮৮০, আমেরিকার মোবাইল কোড বা কান্ট্রি কলিং কোড +1 বা 00 1 এবং ইংল্যান্ডের মোবাইল কোড বা কান্ট্রি কলিং কোড +44 বা 00 44.
Q3. বাংলাদেশের মোবাইল সিম কোড কত?
উত্তর: বাংলাদেশের মোবাইল অপারেটর সিম কোড হলো 017 ও 013 (গ্রামীণফোন), 019 ও 014 (বাংলালিংক), 018 ও 016 (রবি ও এয়ারটল) এং 015 (টেলিটক)।
Q4. +7 দেশের কোড কি?
উত্তর: রাশিয়া দেশের কোড +7
Q5. 44 কোন দেশের কোড নাম্বার?
উত্তর: 44 হলো যুক্তরাজ্য বা ইংল্যান্ড বা ইউকে UK (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড) দেশের কান্ট্রি কোড নাম্বার।

সর্বশেষ কথা - অ্যান্ড্রয়েড ফোনের যত সিক্রেট কোড জেনে রাখুন

প্রিয় পাঠক এতক্ষণ আমরা অ্যান্ড্রয়েড ফোনের যত সিক্রেট কোড বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি পড়েছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। কোডগুলো অতি সাবধানতার সহিত ব্যবহার করবেন। কেননা আপনার একটি ভুল ডায়াল কোডের জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসটির পুরনো সবকিছু ডাটা বা তথ্য ডিলিট বা মুছে যেতে পারে। সে ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ফাইল ও তথ্য মুছে যাবে। অতি প্রয়োজন হলে আপনি সেগুলো ব্যাকআপ হিসেবে অন্য জায়গায় রেখে তারপর ফোন রিসেট করতে পারেন।

আশা করি, উপরের লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। আজকের লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো, যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। আজ আর নয়। এরকম আরো ভালো ভালো লেখা পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং আমাদের সাথেই থাকুন। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
faruk-shahina
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)
আরো অন্যান্য বিষয় পড়ুন:

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url