বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম জানুন ২০২৬
বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম জানুন ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিতে সমস্যা হয়, পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে চান?
পোস্ট সূচিপত্র:বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়মএইতো কিছুদিন আগে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, টেলিফোন বিল ইত্যাদি পরিশোধ করার জন্য বিভিন্ন ব্যাংকে সরকারি ছুটির দিন ব্যতীত লম্বা লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করতে হতো। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে খুব সহজেই বিলগুলো পরিশোধ করা যায়। কিন্তু অনেকেই বিকাশ থেকে প্রিপেইড বা পোস্টপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম-কানুন সম্পর্কে জানেন না। তাদের কথা বিবেচনা করেই আজকে আমরা বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম শিরোনামের লেখাটি নিয়ে হাজির হয়েছি।
বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম ২০২৬
আপনি যদি একজন বিকাশ গ্রাহক হয়ে থাকেন এবং বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহার করে থাকেন তাহলে আজকে জানাবো বিকাশের মাধ্যমে প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধের সঠিক নিয়ম পদ্ধতি। আমি যেহেতু নেস্কো পোস্টপেইড (NESCO Postpaid) বিদ্যুৎ মিটার ব্যবহার করি, সেই অভিজ্ঞতা থেকেই আজকের নিবন্ধটি উপস্থাপন করলাম।
আপনি যদি বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। তাহলে চলুন, ডিজিটাল আর্থিক লেনদেনকারী মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে কিভাবে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়া যায় তার সঠিক নিয়ম ধাপে ধাপে জেনে নেওয়া যাক।
বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দুইভাবে দেওয়া যায়-
- বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম।
- বিকাশ অ্যাপ ছাড়া বাটন ফোনে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম।
বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকেন এবং বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দিতে চান তাহলে নিচের লেখাটি ধাপে ধাপে উল্লেখ করা হলো তা ভালোভাবে অনুসরণ করুন। তাহলে আপনার বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ভালো হবে জানা হয়ে যাবে। তাহলে চলুন বিকাশ অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম টি ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।
প্রথম ধাপ: বিকাশ অ্যাপ 'লগইন' করুন
প্রথমেই আপনি আপনার স্মার্ট মোবাইল ফোনটিতে ইন্টারনেট সংযোগ করে বিকাশ অ্যাপটি ওপেন করুন। তারপর আপনার গোপন পিন নম্বর দিয়ে বিকাশ লগইন করুন।
দ্বিতীয় ধাপ: 'পে বিল' অপশন বেছে নিন
বিকাশ অ্যাপ লগ ইন করার পর বিভিন্ন আইকন এর মধ্য থেকে বাল্বের চিহ্নযুক্ত 'পে বিল' অপশনটি ট্যাপ করুন।
তৃতীয় ধাপ: আপনার বিলের ধরন নির্বাচন করে নিন
এবার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফি, ইন্সুরেন্স, ট্র্যাকার ইত্যাদির মধ্য থেকে আপনার প্রয়োজনীয় বিদ্যুৎ বিল অপশনটি ট্যাপ করুন।
চতুর্থ ধাপ: আপনার বিলার নির্বাচন করে নিন
বিদ্যুৎ অপশনটি ট্যাপ করার সাথে সাথে তার নিচেই দেখুন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, ডেসকো প্রিপেইড, ডেসকো পোস্টপেইড, নেস্কো প্রিপেইড, নেস্কো পোস্টপেইড ইত্যাদি বিদ্যুৎ বিলের সিরিয়াল চলে আসছে। সেখান থেকে আপনি আপনার বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নাম নিশ্চিত হয়ে সিলেক্ট করুন। অর্থাৎ আপনি যেই কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন এবং প্রিপেইড নাকি পোস্টপেইড তা নিশ্চিত হয়ে সিলেক্ট করুন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে, প্রিপেইড মিটার মানে আগে টাকা রিচার্জ করুন, পরে বিদ্যুৎ ব্যবহার করুন। আর পোস্টপেইড মিটার মানে আগে বিদ্যুৎ ব্যবহার করুন, তারপর যত টাকা বিল আসবে তা পরে নির্দিষ্ট তারিখের মধ্যে পরিশোধ করুন। নিচে সিরিয়াল গুলো দেওয়া হল -
- Palli Bidyut (Prepaid)
- Palli Bidyut (Postpaid)
- DESCO (Prepaid)
- DESCO (Postpaid)
- NESCO (Prepaid)
- NESCO (Postpaid)
- BPDB (Prepaid)
- BPDB (Postpaid) ইত্যাদি।
পঞ্চম ধাপ: আপনার মিটার নম্বর ও কন্টাক্ট নম্বর দিন
আপনার বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠান সিলেক্ট করার পর আপনার মিটারের নির্দিষ্ট কাস্টমার নাম্বার (Customer ID) বা মিটার নাম্বার (Meter Number) দিন। এরপর আপনার একটি সচল মোবাইল নাম্বার 'কন্টাক্ট নাম্বার' হিসেবে দিন, যেখানে টাকা রিচার্জ করার পর একটি মেসেজ পাঠানো হবে এবং সেই মেসেজে ২০ ডিজিটের একটি টোকেন নাম্বার পাঠানো হবে।
ষষ্ঠ ধাপ: টাকা রিচার্জের পরিমাণ দিন
কাস্টমার নাম্বার এবং কন্টাক্ট নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তী ধাপে গিয়ে আপনি আপনার প্রিপেইড মাটারে যত টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণ টাকা লিখুন- যেমন: ৫০০ টাকা, ১০০০ টাকা ইত্যাদি। তবে বিপিডিবি, পল্লী বিদ্যুৎ ইত্যাদি প্রিপেইড মিটারের ক্ষেত্রে সাধারণত সর্বনিম্ন রিচার্জ ১০০ টাকা হয়ে থাকে।
সপ্তম ধাপ: সঠিক বিকাশ পিন নম্বর দিন
আপনার প্রিপেইড মিটারের কাস্টমার নাম্বার, কন্টাক্ট নাম্বার এবং রিচার্জ পরিমাণ টাকা লেখার পর আপনি আপনার বিকাশের গোপন পিন নম্বরটি দিয়ে নিচের অংশে অর্ধ গোলাকার গোলাপী স্থানে ট্যাপ করে ধরে রাখুন।
অষ্টম ধাপ বা শেষ ধাপ: ২০ ডিজিটের টোকেন নাম্বার সংগ্রহ ও মিটারে প্রবেশ করান
আপনার বিকাশ একাউন্টে প্রিপেইড বিদ্যুৎ মিটারে রিচার্জ করা পরিমাণ টাকা থাকলে পেমেন্ট কনফার্মেশন হবে। তার কিছুক্ষণ পরেই একটি এসএমএস আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া মোবাইল নাম্বারে আসবে। সেখানে ২০ ডিজিটের একটি টকের নম্বর থাকবে যেখান থেকে আপনি ২০ ডিজিটের নম্বরটি আপনার প্রিপেইড মিটারের কি প্যাডে টাইপ করার পর 'Enter' (নীল/সবুজ) বাটন চাপ দিলেই মিটারে ব্যালেন্স টাকা যোগ হয়ে যাবে। ব্যস, আপনার প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিলের টাকা জমা দেওয়া হয়ে গেল।
প্রিয় পাঠক,কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়া যায় সেই সেই সম্পর্কে বিস্তারিত নিয়ম-কানুন সঠিকভাবে জানতে এবং বুঝতে পেরেছেন। তবে খেয়াল রাখবেন আপনার কাস্টমার নাম্বার বা মিটার নাম্বার এবং কন্টাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার যেন ভুল না হয়। এবার চলুন বিকাশ অ্যাপ ছাড়া বাটন ফোনে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিকাশ অ্যাপ ছাড়া বাটন ফোনে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
আপনার যদি কোন স্মার্ট মোবাইল ফোন না থাকে তবে একটি বাটন ফোন থেকে থাকে তাহলেও আপনি বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দিতে পারবেন। অথবা আপনার যদি একটি স্মার্ট মোবাইল ফোন থাকে কিন্তু ইন্টারনেট সংযোগ না থাকে তাহলেও আপনি আপনার মোবাইলের ডায়ালপ্যাডে ইউএসএসডি কোড *247# ডায়াল করে বিকাশ থেকে প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
তাহলে চলুন বিকাশ অ্যাপ ছাড়া বাটন ফোনে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়মটি ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।
১। প্রথমেই আপনার বাটন মোবাইল ফোনের বা স্মার্ট ফোনের কিপ্যাড থেকে *247# ডায়াল করুন।
২। এবার বিকাশ মেনু থেকে পে বিল 'Pay Bill' ৬ নম্বর অপশন বেছে নিয়ে 6 লিখুুন এবং সেন্ড করুন।
৩। তারপর মেনু থেকে এক নাম্বার ইলেক্ট্রিসিটি প্রিপেইড 'Electricity (Prepaid)' বেছে নিয়ে 1 লিখে সেন্ড করুন।
৪। এরপর আপনার ব্যবহার করা ইলেকট্রিক সিটি বিল-
1 Palli Bidyut (Prepaid)
2 DESCO
3 DPDC
4 BPDB
5 Syylhet BPDB
6 Westzone
7 NESCO
0 Main Menu
বেছে নিন এবং যত নম্বরে আছে সেই নম্বরটি লিখে সেন্ড করুন। যেমন- আমি 7 NESCO নেস্কো প্রিপেইড ব্যবহার করি তাই 7 লিখে সেন্ড করলাম।
৫। তার পরের ধাপে মেক পেমেন্ট 'Make Payment' অপশনের জন্য 2 লিখে সেন্ড করুন।
৬। তারপর মেক পেমেন্টে ইনপুট কাস্টমার নাম্বার 'Input Customer Number' অপশনের জন্য 1 লিখে সেন্ড করুন।
৭। এবার আপনার কাস্টমার নাম্বার 'Customer Number' বা মিটার নাম্বার দিন এবং লিখে সেন্ড করুন।
৮। তারপর আপনার কন্টাক্ট নাম্বার 'Contact Number' বা বিকাশ নাম্বার দিন এবং লিখে সেন্ড করুন।
৯। এবার আপনার রিচার্জ পরিমাণ টাকা (২০০, ৩০০, ৫০০ টাকা) উল্লেখ করুন এবং লিখে সেন্ড করুন।
১০। সর্বশেষ আপনার বিকাশের গোপন পিন নম্বর দিয়ে সেন্ড করুন।
প্রিয় পাঠক, আশা করি বিকাশ অ্যাপ ছাড়া বাটন মোবাইল ফোন থেকে কিভাবে বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের সুবিধার জন্য নিচে ছবি দেওয়া হল। আপনারা ছবিতে নির্দেশ মত সংখ্যা লিখে বাটন ফোন বা স্মার্টফোনে ইন্টারনেট ছাড়া *247# ডায়াল করে বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম দেখে নিন।
আপনাদের সুবিধার জন্য নিচে ছবি দেওয়া হল। বিকাশ থেকে প্রিপেইড মিটারে টাকা রিচার্জের পর টোকেন না পেলে কি করবেন
বিকাশ থেকে আপনার প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল রিচার্জ করার পর আপনি একটি ২০ সংখ্যার টোকেন নম্বর সম্বলিত আপনার মোবাইলের কন্টাক্ট নাম্বারে মেসেজ হিসেবে পাবেন। কিন্তু অনেক সময় নেটওয়ার্ক সমস্যা কিংবা বিকাশের অ্যাপসের সমস্যার কারণে এসএমএস আসতে একটু দেরি হতে পারে। তাই সাথে সাথে টোকেন না পেলে দুশ্চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আপনি যদি বিকাশ থেকে আপনার প্রিপেইড মিটারে টাকা রিচার্জের পর টোকেন নম্বর সম্বলিত এসএমএস না পান তাহলে আপনি নিচের পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন।
বিকাশ অ্যাপ চেক করুন
আপনি যদি বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার প্রিপেইড বিদ্যুৎ বিল দিয়ে থাকেন তাহলে 'পে বিল' সেকশনে গিয়ে ওপরে বাম দিকের প্রথম আইকন 'রিসিট এবং টোকেন' ট্যাপ করুন। তারপরের ধাপে আপনার সর্বশেষ দেওয়া বিলের ডানপাশে 'প্রিপেইড টোকেন' সিলেট করার পর 'এখানে খুঁজুন' অপশনে আপনার মিটার নাম্বার দিয়ে সার্চ করুন। তাহলে আপনি আপনার কাঙ্খিত ২০ ডিজিটের টোকেন নম্বরটি দেখতে পাবেন।
এসএমএসের মাধ্যমে চেক করুন
আপনি যদি আপনার কাঙ্খিত ২০ ডিজিটের টোকেন নম্বরটি দেখতে না পান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনার মিটার নম্বর লিখে 04445616247 নম্বরে সেন্ড করলে ফিরতি মেসেজে আপনি আপনার ২০ ডিজিটের টোকেন নম্বরটি দেখতে পাবেন।
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার/হেল্পলাইন নাম্বার/হট লাইন নাম্বার এ চেক করুন
আপনি বিকাশ থেকে প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল দেওয়ার পরও যদি বিকাশ অ্যাপ, এসএমএস এর মাধ্যমে আপনার কাঙ্খিত ২০ ডিজিটের টোকেন নম্বরটি না দেখতে পান তবে সরাসরি বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার/হেল্পলাইন নাম্বার/হট লাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন।
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার/হেল্পলাইন নাম্বার/হট লাইন নাম্বার: 16247 (যেকোনো সময় কল করুন)।
বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা
সাধারণত বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা অনেক, যা আগে পাওয়া যেত না। আগে বিদ্যুৎ বিল দিতে হলে নির্দিষ্ট ব্যাংকে অফিস চলাকালীন নির্দিষ্ট দিনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষন সময় অপচয় করে বিদ্যুৎ বিল দিতে হতো, যা মানুষের জন্য অনেক কষ্ট সাধ্য ছিল। কিন্তু বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল সহ নানা রকম ইউটিলিটি বিল দেওয়াতে মানুষের সময় এবং খরচ দুটোই সাশ্রয় হয়েছে। একজন বিকাশ গ্রাহক বিকাশের মাধ্যমে পাচ্ছেন -
- দিন-রাত ২৪ ঘন্টা প্রিপেইড বিদ্যুৎ বিল সহ নানা রকম ইউটিলিটি বিল দেওয়ার সুযোগ।
- প্রতি মাসের সাধারণত প্রথম দুটি বিল চার্জবিহীন দেওয়ার সুবিধা।
- বিদ্যুৎ বিল পেমেন্ট করার সাথে সাথেই তাৎক্ষণিক ডিজিটাল টোকেন নম্বর এবং রিসিট পাওয়া যাচ্ছে।
- একবার মিটার নাম্বার সেভ করে রাখলে বারবার মিটার নাম্বার টাইপ করার ঝামেলা নেই।
- একজন বিকাশ গ্রাহক ঘরে বসেই কোন সময় অপচয় না করেই খুব সহজেই নিজের মোবাইল থেকেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারছেন।
আশা করি বিকাশ থেকে প্রিপে ইড বিদ্যুৎ বিল দেওয়ার কি কি সুবিধা সে সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। তাহলে এখন চলুন, বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদানের ক্ষেত্রে কি ধরনের চার্জ ও ভ্যাট দিতে হয় সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
২০২৬ সালের হালনাগাদ তথ্যানুযায়ী বিকাশের চার্জ ও ট্যারিফ চার্জ
| বিদ্যুৎ কোম্পনীর নাম | চার্জের পরিমাণ | বিশেষ সুবিধা |
|---|---|---|
| পল্লী বিদ্যুৎ (প্রিপেইড) | স্লাব ভিত্তিক (৫-২৫ টাকা) | মাসে প্রথম ২টি বিল ফ্রি |
| DPDC (ডিপিডিসি) | ১% (সর্বোচ্চ ৩০ টাকা) | আ্যাপ ব্যবহারকারীদের জন্য ক্যাশব্যাক অফার |
| DESCO (ডেসকো) | নির্দিষ্ট ফি প্রযোজ্য | তাৎক্ষনিক ডিজিটাল রিসিট সুবিধা |
| তিতাস গ্যাস (প্রিপেইড) | চার্জ প্রযোজ্য হতে পারে | স্মার্ট কার্ড রিচার্জ সুবিধা |
প্রিয় পাঠক, অনেক সময় বিকাশ কোম্পানির প্রমোশনাল অফার অনুযায়ী মাঝে মধ্যে ৩টি বা ৫টি পর্যন্ত বিল ফ্রি দেওয়ার সুযোগ দেওয়া হয়। এজন্য আপনার বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করার আগে বিকাশ অ্যাপ এর 'অফার' সেকশনটি অবশ্যই চেক করে নিবেন।
বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার পূর্বে কিছু সতর্কতা
বিকাশ থেকে প্রিপেড মিটারে বিদ্যুৎ বিল দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা মেনে চলতে হবে। তা না হলে আপনি হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। তাই নিচের সতর্কতা মূলক তথ্যগুলো জেনে রাখা ভালো।
- প্রিপেইড মিটার রিচার্জ পূর্বে অবশ্যই মেয়েটার নম্বরটি এবং কন্টাক্ট নাম্বার ভালোভাবে মিলিয়ে নিন। তাছাড়া ভুল হয়ে গেলে রিচার্জ করা টাকা ফেরত পাওয়া বেশ কঠিন এবং সময় সাপেক্ষ হতে পারে।
- আপনার প্রিপেইড মিটারে টাকা শেষ হওয়ার আগেই রিচার্জ করে ভালো। তবে মিটারের টাকা শেষ হয়ে গেলে আপনি মিটারের ইমার্জেন্সি বাটনে ট্যাপ করে সাময়িক বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
- আপনার মিটার রিচার্জ করার সময় বা অন্য কোন কারণে কেউ বিকাশের পিন নাম্বার চাইলে অবশ্যই দিবেন না।
- মনে রাখবেন, বিকাশ কর্তৃপক্ষ কখনোই গ্রাহকদের কাছে গোপন পিন নাম্বার জানতে চায় না।
FAQ (প্রশ্নোত্তর) - বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম জানুন ২০২৬
Q1. বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম কি?
উত্তর: বিকাশে অ্যাপ এবং *247# ডায়াল করে সহজেই বিদ্যুৎ বিল দেওয়া যায়। (উপরে বিস্তারিত লেখা আছে অনুগ্রহ করে দেখে নিন)।
Q2. প্রিপেইড বিদ্যুৎ মিটার কি?
উত্তর: প্রিপেইড বিদ্যুৎ মিটার হলো প্রথমে আপনাকে মিটারে টাকা রিচার্জ করে নিতে হবে তারপরে আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। অনেকটা প্রিপেইড মোবাইল রিচার্জ এর মত। যেমন আগে মোবাইলে টাকা রিচার্জ করে নিতে হবে পরে কথা বলতে হবে।
Q3. বিকাশে বিদ্যুৎ বিল সমস্যা হলে কি করব?
উত্তর: বিকাশে বিদ্যুৎ বিল সমস্যা হলে বিকাশের কাস্টমার কেয়ার নম্বর/হেল্পলাইন নাম্বার *247# এ যেকোন সময় ফোন করুন এবং আপনার সমস্যার কথা বলে সমাধান করে নিন।
Q4. বিকাশ অ্যাপ ছাড়া কি প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়া যায়?
উত্তর: হ্যাঁ, আপনি চাইলে *247# কল করে বাটন ফোন অথবা স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই প্রিপেইড বিদ্যুৎ বিল দিতে পারবেন।
Q5. বিকাশ থেকে অন্য কারো মিটারে রিচার্জ করা যায়?
উত্তর: হ্যাঁ। বিকাশ থেকে অন্য কারো মিটারে সঠিক মিটার নম্বর ও কন্টাক্ট নাম্বার প্রদান করে টোকেন নাম্বার সঠিকভাবে পৌঁছে দিয়ে ২০ সংখ্যার টোকেন নাম্বার আপলোড করে রিচার্জ করা যায়।
আরো পড়ুন: আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম)।
সর্বশেষ কথা - বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম জানুন ২০২৬
প্রিয় পাঠক এতক্ষণ আমরা বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম জানুন ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি আপনার প্রিপেইড মিটারে বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল রিচার্জ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল আর্থিক সেবা দানকারী মোবাইল ব্যাংকিং বিকাশ আমাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে দিয়েছে। এজন্য বিকাশ অবশ্যই প্রশংসা পাওয়ার দাবি রাখে। এরপরও আপনি যদি আপনার প্রিপেইড মিটারে বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিতে সমস্যা মনে করেন তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা বিকাশের হট লাইন 16247 নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিবেন। লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যরাও উপকৃত হতে পারেন। আজকের বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম জানুন ২০২৬ লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।


.webp)
.webp)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url