নুসাইবা নামের অর্থ কি? | Nusaiba Name Meaning in Bengali 2026
আসসালামু আলাইকুম। অনেক পিতা-মাতা ও অভিভাবকগণ তাদের নবজাতক কন্যা শিশুর জন্য উচ্চ বংশীয়, ভাগ্যবতী সুন্দর এবং ঐতিহ্যবাহী প্রখ্যাত ইসলামিক নাম "নুসাইবা" রাখতে চান। কিন্তু নুসাইবা নামের অর্থ কি, এই নামের সাথে মিল রেখে নাম, নুসাইবা নামের ইতিহাস এবং এই নামের মেয়েরা কেমন হয় ইত্যাদি সম্পর্কে অনেকেই জানেন না।
![]() |
| নুসাইবা-নামের-অর্থ-কি |
পোস্ট সূচিপত্র:নুসাইবা (Nusaiba) নামের অর্থ, এই নামের ইসলামিক ইতিহাস, নুসাইবা নামের সাথে মিল রেখে মেয়েদের সুন্দর নাম এবং এই নামের মেয়েরা বাস্তব জীবনে কেমন হয় ইত্যাদি সম্পর্কে যারা বিস্তারিত জানতে আগ্রহী তাদের জন্য আমরা আমাদের "Faruk Shahina" ওয়েবসাইটে এই লেখাটি নিয়ে হাজির হয়েছি।
নুসাইবা নামের অর্থ কি? | Nusaiba Name Meaning in Bengali
নুসাইবা (Nusaiba) নামের অর্থ হলো ভাগ্যবতী, সম্মানিত নারী, উচ্চ বংশীয় নারী। এটি একটি সুন্দর, রুচিসম্মত এবং জনপ্রিয় আরবি ইসলামিক মেয়েদের নাম।বর্তমানে 'নুসাইবা' নামটি যতটা সুন্দর, এর অর্থ তার চেয়েও আরো বেশি সুন্দর। এই নামটি বাংলাদেশে মেয়ে সোনামণিদের জন্য দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তাছাড়া 'নুসাইবা' নামটি মুসলিম বিশ্বের অগণিত মেয়ে শিশুর নুসাইবা নামে নাম করণ করা হয়েছে। তাই আপনিও যদি আপনার সোনামণি কন্যা বাবুর জন্য 'নুসাইবা' নাম রাখেন তবে মন্দ হয় না। এবার চলুন নুসাইবা নামের ইসলামিক ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক।
নুসাইবা নামের ইতিহাস - Nusaiba Name History
নুসাইবা (نسيبة) একটি আরবি শব্দ ও ইসলামিক নাম, যার একটি অত্যন্ত সম্মানিত মর্যাদাপূর্ণ এবং ইসলামী ঐতিহ্য অর্থ রয়েছে। এই নামের ইসলামিক অর্থ হলো - ভাগ্যবতী, উচ্চ বংশীয় নারী, সম্মানিত নারী। নুসাইবা নামের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রখ্যাত সাহাবী হযরত নুসাইবা বিনতে কাব (রা:) এর নাম অনুসারে মুসলিম সমাজে এই নামটি বেশ জনপ্রিয়। তিনি ইসলামের ইতিহাসের পাতায় 'উম্মে আমারা' নামে অধিক পরিচিত।
তিনি ইসলামের প্রাথমিক যুগের অন্যতম মুসলিম নারী ছিলেন যিনি ইসলাম গ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। নুসাইবা বিনতে কাব (রা:) ইসলামের সর্বশেষ নবী ও রাসূল সা: এর নারী সাহাবীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং একজন বীর নারী যোদ্ধা ছিলেন।
নুসাইবা (রা:) এর যুদ্ধে অংশগ্রহণ
নুসাইবা রা: (Nusaiba R.) আক্কায়াতের দ্বিতীয় বাইয়াত, হুদাইবিয়ার সন্ধি, খাইবার ও হুনাইনের যুদ্ধসহ অনেক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে বিরুদ্ধে সংক্ষেপে অংশগ্রহণ করেন। মহানবী সাঃ এর নেতৃত্বে ইসলামের আগমনের পর থেকেই মুসলিম বিশ্বে এই নুসাইবা নামটি নারীত্বের শক্তি, দুর্বার সাহস, আত্মত্যাগ এবং মর্যাদার প্রতীক হিসেবে সমাদৃত হয়ে আসছে।
বীর নারী যোদ্ধা নুসাইবা (রা:)
নুসাইবা (রা:) ছিলেন ইসলামের প্রথম নারী যোদ্ধা। বিখ্যাত ওহুদের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বিচক্ষণতা দেখিয়ে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। তিনি ইসলামের ইতিহাসে একজন বীর নারী যোদ্ধা হিসেবে পরিচিত হয়ে আছেন।
নুসাইবা নামটি কি ইসলামিক নাম?
নুসাইবা একটি অত্যন্ত পছন্দনীয় এবং জনপ্রিয় ইসলামিক নাম। মহাগ্রন্থ পবিত্র আল-কুরআনে এই নামটি উল্লেখিত রয়েছে। মহান আল্লাহ তায়ালা সূরা আল ফুরকান এর ৫৪ নম্বর আয়াতে এই নামটি উল্লেখ করেছেন। এই নামটি যেমন শ্রুতি মধুর ও জনপ্রিয় তেমনি এর অর্থও বেশ ভালো যা ইতিবাচক অর্থ বহন করে। যেহেতু নুসাইবা নামটি সরাসরি পবিত্র কুরআন শরীফে উল্লেখ রয়েছে এবং একজন বিশিষ্ট মহিলা সাহাবীর নাম ছিল নুসাইবা, সেহেতু এই 'নুসাইবা' নামটি অবশ্যই আরবি ইসলামিক নাম হওয়ার কথা।
![]() |
| Nusaiba-Name-Meaning-in-Bengali |
বিভিন্ন ভাষায় নুসাইবা নামের বানান
অনেক পিতা-মাতা ও অভিভাবকগণ তাদের মেয়ে শিশুর জন্য নুসাইবা নাম পছন্দ করে থাকেন। তাই তারা নুসাইবা নামের গভীরতা জানতে কৌতূহলী হিসেবে এর ইংরেজি, আরবি ও উর্দু বানান সম্পর্কে জানতে বিশেষ আগ্রহী থাকেন। তাহলে চলুন নুসাইবা নামের বানান বিভিন্ন ভাষায় দেখে নেওয়া যাক।
- নুসাইবা নামের সঠিক বাংলা বানান: নুসাইবা
- নুসাইবা নামের সঠিক আরবি বানান: نسيبة
- নুসাইবা নামের সঠিক ইংরেজি বানান: Nusaiba
- নুসাইবা নামের সঠিক হিন্দি বানান: नुसैबा
- নুসাইবা নামের সঠিক উর্দু বানান: نسیبہ
নুসাইবা নামের বৈশিষ্ট্য
নুসাইবা নামটি একটি আরবি ইসলামিক নাম যার অর্থ হলো ভাগ্যবতী, উচ্চ বংশীয় নারী, সম্মানিত নারী। নুসাইবা নামটি একই সাথে আরবি এবং ইসলামিক নাম, যা সরাসরি পবিত্র আল-কুরআনের সূরা ফুরকান এর ৫৪ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। নামটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপকভাবে সামাদৃত এবং প্রচলিত। নুসাইবা নামটি কুরআনিক এবং একজন বিশিষ্ট নারী সাহাবীর সাথে মিল হওয়ায় মুসলিম পরিবারগুলোতে এই নামটি নিয়ে বেশ আগ্রহ এবং কৌতুহল রয়েছে। নিচের ছকে এই নামটির বৈশিষ্ট্য উল্লেখ করা হলো।
নুসাইবা নামের বৈশিষ্ট্য সমূহ
| ক্রমিক নং | শিরোনাম | নুসাইবা নামের তথ্য |
|---|---|---|
| ১ | মূল নাম | নুসাইবা |
| ২ |
নামের অর্থ |
ভাগ্যবতী, উচ্চ বংশীয় নারী, ভদ্রমহিলা ইত্যাদি। |
| ৩ |
ইংরেজি বানান |
Nusaiba |
| ৪ |
আরবি বানান |
نسيبة |
| ৫ |
হিন্দি বানান |
नुसैबा |
| ৬ |
লিঙ্গ |
মেয়ে/স্ত্রীলিঙ্গ |
| ৭ |
নামটি ছোট |
হ্যাঁ |
| ৮ | নামের দৈর্ঘ্য |
৪ বর্ণ ও ১ শব্দ |
| ৯ |
নামটি ইসলামিক কিনা |
হ্যাঁ |
| ১০ |
নামটি সুপরিচিত ও জনপ্রিয় |
হ্যাঁ |
| ১১ |
নামের উচ্চারণ |
সাবলীল ও শ্রুতি মধুর |
| ১২ |
নামটি আধুনিক কিনা |
হ্যাঁ |
| ১৩ |
নামের প্রথম অক্ষর |
ন |
| ১৪ | ব্যবহৃত দেশের নাম |
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইরান, মধ্যপ্রাচ্যের দেশসমূহ সহ বিশ্বের সকল মুসলিম দেশ। |
Nusaiba Name Meaning in Bengali
| SL No. | Title | Characteristics of Nusaiba Name |
|---|---|---|
| 1 | Name | Nusaiba |
| 2 | Meaning of Nusaiba Name | Respected woman, Fortunate woman, Lucky |
| 3 | Name Source | Arabic |
| 4 | Arabic Spelling | نسيبة |
| 5 | Name Gender | Female |
| 6 | Islamic Name | Yes |
| 7 | Fluent and Melodious? | Yes |
| 8 | Modern Name? | Yes |
| 9 | Famous Name? | Yes |
| 10 | Country | Bangladesh, Pakistan, India, Saudi Arabia, the Middle East, and Muslim countries worldwide. |
নুসাইবা কোন লিঙ্গের নাম?
নুসাইবা নামটি সাধারণত স্ত্রীলিঙ্গের নাম হিসেবে ব্যবহৃত হয়। নামটির উচ্চারণগত দিক থেকে এবং ব্যবহারিক দিক থেকেও বেশ নারী সুলভ মনে হয়। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম গণ তাদের মেয়ে সন্তানের নামের ক্ষেত্রে এই নুসাইবা নামটি পছন্দ করে থাকেন। সচরাচর ছেলে বাবুর নাম রাখার ক্ষেত্রে এই নামটি বাছাই করা হয় না এবং নামটি ছেলেদের জন্য উপযুক্ত নয়। সুতরাং নুসাইবা স্ত্রীলিঙ্গের নাম হিসেবেই সুপরিচিত এবং জনপ্রিয়।
আরো পড়ুন: সুমাইয়া নামের অর্থ কি জানেন?
নুসাইবা নামের মেয়েরা কেমন হয়?
কোন একটি নাম দিয়ে একজন মানুষের ব্যক্তিত্ব এবং চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করা সম্ভব নয় এবং অপ্রাসঙ্গিক বটে। তবে সামগ্রিকভাবে বলা যায়, নুসাইবা (Nusaiba) একটি আরবি ইসলামিক নাম এবং একটি ভালো নাম যা একজন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া এই নামটির অর্থ ভাগ্যবতী, সম্মানিত নারী, উচ্চ বংশীয় নারী যা অত্যন্ত গুণবাচক অর্থ বহন করে। সেই হিসেবে নুসাইবা নামের মেয়েরা চারিত্রিক দিক থেকে ও মানসিক দিক থেকে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল।
নুসাইবা নামের সাথে মিল রেখে কিছু নাম
অনেক বাবা-মা তাদের সন্তানের নাম নুসাইবা এর সাথে যুক্ত করে জান্নাত, নওশীন, চৌধুরী ইত্যাদি শব্দ ব্যবহার করে দুই শব্দের নাম রাখতে পছন্দ করেন। এর ফলে নামটি যেমন পূর্ণতা পায় তেমনি এর অর্থও বেশ ভালো হয়ে থাকে। তাছাড়া দুই শব্দের নাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আন্তর্জাতিক পাসপোর্ট ও ভিসার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন পড়ে। তাই নুসাইবা যুক্ত কিছু বাছাইকৃত নাম নিচে উল্লেখ করা হলো।
- নুসাইবা জান্নাত - Nusaiba Jannat
- নুসাইবা নওশীন - Nusaiba Nawshin
- নুসাইবা সিদ্দিক - Nusaiba Siddiq
- নুসাইবা সাফা - Nusaiba Safa
- নুসাইবা তাসফিয়া - Nusaiba Tasfia
- নুসাইবা মিম - Nusaiba Mim
- নুসাইবা মির্জা - Nusaiba Mirza
- নুসাইবা নিশাত - Nusaiba Nishat
- নুসাইবা ফিরদাউস - Nusaiba Firdaus
- নুসাইবা তালুকদার - Nusaiba Talukder
- নুসাইবা সুলতানা - Nusaiba Sultana
- নুসাইবা জাহান - Nusaiba Jahan
- নুসাইবা আরোহী - Nusaiba Arohi
- নুসাইবা আলতাফ - Nusaiba Altaf
- নুসাইবা মাহমুদ - Nusaiba Mahmud
- নুসাইবা নিশাত মিম - Nusaiba Nishat Mim
- নুসাইবা তাহজিব - Nusaiba Tahjib
- নুসাইবা খাতুন - Nusaiba Khatun
- নুসাইবা হুসাইন - Nusaiba Hossain
- নুসাইবা চৌধুরী - Nusaiba Chowdhury
- নুসাইবা আমিন - Nusaiba Amin
- নুসাইবা রহমান - Nusaiba Rahman
- নুসাইবা হক - Nusaiba Haq
- নুসাইবা আক্তার - Nusaiba Akter
- নুসাইবা ইসলাম - Nusaiba Islam
- নুসাইবা মিনহা - Nusaiba Minha
- নুসাইবা খান - Nusaiba Khan
- নুসাইবা আফরিন - Nusaiba Afrin
- নুসাইবা ইফফাত - Nusaiba Iffat
- নুসাইবা মুসতারী - Nusaiba Mustary
- নুসাইবা নূর - Nusaiba Nur
- নুসাইবা নেহা - Nusaiba Neha
- নুসাইবা নওরীন - Nusaiba Nowrin
- নুসাইবা অথৈ - Nusaiba Othoi
- নুসাইবা বিনতে কা'ব - Nusaiba Binte Kaa'b
- নুসরাত জাহান নুসাইবা - Nusrat Jahan Nusaiba
- নুসাইবা জান্নাত নূর - Nusaiba Jannat Nur
- নুসাইবা বিনতে তাবাসসুম - Nusaiba Binte Tabassum
- নুসাইবা মুন্তাহীন নিশু - Nusaiba Muntahin Nishu
- নুসাইবা ইসলাম মিম - Nusaiba Islam Mim
- নুসাইবা জাহান লাবিবা - Nusaiba Jahan Labiba
- তাহমিনা চৌধুরী নুসাইবা - Tahmina Chawdhury Nusaiba
- নুসাইবা জাহান ইভা - Nusaiba Jahan Eva
FAQ (প্রশ্নোত্তর) - নুসাইবা নামের অর্থ কি? | Nusaiba Name Meaning in Bengali
Q1. নুসাইবা আফরিন নামের অর্থ কি?
উত্তর: 'নুসাইবা আফরিন' (Nusaiba Afrin) নামের অর্থ হলো একজন ভাগ্যবতী নারী, যিনি প্রশংসনীয় বা গুণের অধিকারী। কেননা নুসাইবা অর্থ ভাগ্যবতী নারী এবং আফরিন শব্দের অর্থ প্রশংসা। নুসাইবা আফরিন একটি সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম।
Q2. নুসাইবা জান্নাত নামের অর্থ কি?
উত্তর: 'নুসাইবা জান্নাত' (Nusaiba Jannat) নামের সামগ্রিক অর্থ হলো 'ভাগ্যবতী বেহেশতের নারী'। নুসাইবা জান্নাত একটি রুচিসম্মত সুন্দর এবং অর্থপূর্ণ জনপ্রিয় ইসলামিক নাম।
Q3. নুসাইবা নূর নামের অর্থ কি?
উত্তর: 'নুসাইবা নূর' (Nusaiba Nur) নামের অর্থ হলো গুণবতী বা ভাগ্যবতী নারীর আলো। কেননা নুসাইবা শব্দের অর্থ ভাগ্যবতী নারী এবং নুর শব্দের অর্থ আলো বা জ্যোতি। নুসাইবা নূর (نسيبة نور)
একটি সুন্দর ইসলামিক অর্থপূর্ণ জনপ্রিয় নাম।
Q4. নুসাইবা জাহান নামের অর্থ কি?
উত্তর: 'নুসাইবা জাহান' (Nusaiba Jahan) নামের অর্থ হলো বিশ্বের সৌভাগ্যবতী নারী। কেননা নুসাইবা শব্দের অর্থ ভাগ্যবতী নারী এবং জাহান শব্দের অর্থ দুনিয়া বা বিশ্ব। 'নুসাইবা জাহান' একটি সুন্দর ইসলামিক অর্থপূর্ণ নাম।
Q5. নুসাইবা নামের আরবি অর্থ কি?
উত্তর: নুসাইবা নামের আরবি অর্থ হলো উচ্চ বংশীয় নারী, সৌভাগ্যবতী নারী, ভালো বংশ পরিচয় এর নারী।
আরো পড়ুন: আয়েশা নামের অর্থ কি?
সর্বশেষ কথা - নুসাইবা নামের অর্থ কি? | Nusaiba Name Meaning in Bengali
প্রিয় পাঠক এতক্ষণ আমরা নুসাইবা নামের অর্থ, এই নামের বৈশিষ্ট্য, নুসাইবা নামের সাথে মিল রেখে নাম, বিভিন্ন ভাষায় নুসাইবা নামের বানান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। নুসাইবা একটি চমৎকার কুরআনিক নাম যা একজন প্রখ্যাত সাহাবীর নামও বটে। আপনি যদি আপনার মেয়ে সন্তানের জন্য নুসাইবা জান্নাত, নুসাইবা ইসলাম মিম, নুসাইবা বিনতে কামাল (কামাল এর স্থানে আপনার নাম) রাখেন তাহলে বেশ চমৎকার হবে। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url