Rocket helpline | রকেটের সাথে যোগাযোগ করতে চান? ২০২৬

Rocket helpline | রকেটের সাথে যোগাযোগ করতে চান? ২০২৬ আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি Rocket helpline, Rocket hotline number, রকেট helpline live chat, রকেট একাউন্ট চেক, রকেট কাস্টমার কেয়ার নাম্বার, রকেট হট লাইন নাম্বার খুঁজছেন?
rocket-helpline
পোস্ট সূচিপত্র: Rocket helpline | রকেটের সাথে যোগাযোগ করতে চান? ২০২৬তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা Rocket helpline, Rocket hotline number, রকেট helpline live chat, রকেট একাউন্ট চেক, রকেট কাস্টমার কেয়ার নাম্বার, রকেট হট লাইন নাম্বার ইত্যাদি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব।

Rocket helpline | রকেটের সাথে যোগাযোগ করতে চান? ২০২৬

আজকে আপনাদের জানাবো, Rocket helpline, রকেটের সাথে যোগাযোগের উপায়, রকেট কাস্টমার কেয়ার নাম্বার, রকেট হট লাইন নাম্বার, সারাদেশে মোট ২ লক্ষ ৩৯ হাজার ৩টি রকেট এজেন্ট রয়েছে ইত্যাদি। রকেট হেল্পলাইনে আপনি সরাসরি যোগাযোগ করে আপনার রকেট একাউন্ট সংশ্লিষ্ট আপডেট তথ্য, বিভিন্ন অফার এবং রকেট একাউন্টের সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন Rocket hotline | রকেটের সাথে যোগাযোগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Rocket helpline | রকেট হেল্পলাইন কি?

Rocket helpline | রকেট হেল্পলাইন হলো একজন রকেট গ্রাহক যখন তার রকেট অ্যাকাউন্ট সংশ্লিষ্ট কোন আপডেট তথ্য, কেনাকাটা সহ বিভিন্ন পেমেন্ট অফার, রিচার্জ অফার, কার্ড থেকে রকেট একাউন্টে টাকা ট্রান্সফারের অফার, নিজস্ব রকেট একাউন্টের পিন পরিবর্তন, রকেট একাউন্ট ডিজেবল হয়ে যাওয়া, রকেট একাউন্টের মালিকানা পরিবর্তন কিম্বা রকেট সংশ্লিষ্ট সমস্যার সমাধান চান। যেহেতু রকেট সফ্টওয়ার ভিত্তিক প্রতিষ্ঠান, তাই টেকনিক্যাল সমস্যা হতেই পারে। সেজন্য রকেট তার গ্রাহকদের জন্য Rocket hotline নিয়ে গাহকদের পাশে দাঁড়িয়েছে। নীচে Rocket এর helpline, রকেট helpline number, Rocket হেল্পলাইন live chat, রকেট একাউন্ট চেক, রকেট কাস্টমার কেয়ার নাম্বার, রকেট হট লাইন নাম্বার উল্লেখ করা হলো -
Rocket helpline: 16216 (বাংলাদেশ থেকে যেকোন মোবাইল অপারেটর দিয়ে যেকোন সময় ফোন করুন) এবং +8809666716216 (বিদেশ থেকে যেকোন সময় ফোন করুন)।
রকেট যোগাযোগ ঠিকানা
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ইন্টারনেট ব্যাংকিং)
১৭তম ফ্লোর, ৪৭ মতিঝিল কমার্শিয়াল এরিয়া
ঢাকা - ১০০০, বাংলাদেশ।
জরুরী প্রয়োজনে: +880 1810177100.
রকেট ফেসবুক পেইজ: https://www.facebook.com/TakarRocket (ম্যাসেঞ্জারে লাইভ চ্যাট করুন)।

রকেট একাউন্ট চেক - Rocket Account Check

রকেট একাউন্ট চেক করতে হলে আপনি রকেট অ্যাপ এ লগইন করে সর্ব উপরে 'Tap for Balance' ট্যাপ করে ধরলে আপনার একাউন্টের ব্যালেন্সের টাকা দেখতে পারবেন। নীচের ছবিতে দেখুন-
রকেট-হেল্পলাইন-নাম্বার
রকেট-হেল্পলাইন-নাম্বার
আবার আপনি ইন্টারনেট ছাড়াই বাটন ফোনে ইউএসএসডি কোড *322# ডায়াল করে সিরিয়ালের ৫ নাম্বারে 'My Acc' থাকায় 5 লিখে সেন্ড করুন, তারপর সিরিয়ালের ১ নাম্বারে 'Balance' থাকায় 1 লিখে সেন্ড করুন। এরপর আপনার ৪ সংখ্যার পিন নাম্বার লিখে সেন্ড করলে আপনি আপনার রকেট একাউন্টের ব্যালেন্সের টাকা দেখতে পারবেন। নীচের ছবি দেখুন-
রকেট-হেল্পলাইন
রকেট-হেল্পলাইন

রকেট কাস্টমার কেয়ার নাম্বার | Rocket Helpline | Rocket Customer Care Number এর সুবিধা

  • আপনার রকেট একাউন্ট লক হয়ে গেলে কাস্টমার কেয়ার নাম্বার, রকেট হেল্পলাইন যোগাযোগ করুন।
  • আপনার রকেট একাউন্টের গোপন পিন নাম্বার পরিবর্তন করতে চাইলে রকেট কাস্টমার কেয়ার বা রকেট হেল্প লাইনে ফোন দিয়ে কথা বলে নিন।
  • সন্দেহমূলক কোনো লেনদেন বা প্রতারক চক্র আপনার পিন নাম্বার চাইলে তৎক্ষণাৎ রকেট কাস্টমার কেয়ারে ফোন দিন।
  • আপনার টাকা ভুলবশত অন্য কোন নাম্বারে চলে গেলে সাথে সাথে রকেট হেল্পলাইন বা কাস্টমার কেয়ারে ফোন দিন।

রকেট একাউন্ট পিন ভুলে গেলে কি করবেন

রকেট একাউন্ট একটি গুরুত্বপূর্ণ মোবাইল ব্যাংকে একাউন্ট। আমরা এই রকেট একাউন্ট দিয়ে মোবাইল টু মোবাইল টাকা পাঠানো, টাকা নিয়ে আসা, মোবাইল রিচার্জ করা, কেনাকাটায় পেমেন্ট করা এবং সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ফি প্রদান করতে পারি। কিন্তু কিছুদিন ব্যবহার না করার ফলে অনেক সময় আমরা রকেট একাউন্ট পিন ভুলে যায়। গুরুত্বপূর্ণ রকেট একাউন্টের পিন নাম্বার রিসেট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কেননা রকেট পিন নাম্বারের অভাবে আপনি আপনার রকেট একাউন্টের মাধ্যমে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ লেনদেন, পেমেন্ট, ফি ইত্যাদি প্রদান করতে পারছেন না। 
পিন রিসেট করার মোটামুটি দুটো উপায় রয়েছে। যেমন- আপনি সরাসরি রকেট হেল্পলাইনে যোগাযোগ করে রকেট একাউন্টের পিন নাম্বার রিসেট করতে পারেন। আবার রকেট অ্যাপের মাধ্যমে নিজে নিজেই নতুন পিন নাম্বার রিসেট করতে পারেন কিম্বা রকেট এজেন্ট পয়েন্ট বা ফাস্ট ট্র্যাক অফিসে যোগাযোগ করেও রকেট একাউন্টের পিন নাম্বার রিসেট করা যায়।

রকেট একাউন্টের পিন নাম্বার রিসেট করার উপায় - PIN Number Reset

রকেট একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে, পিন নাম্বার পরিবর্তন করতে চাইলে দুশ্চিন্তার কোন কারণ নেই। আপনি নিজে নিজেও এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তবে রকেট একাউন্ট পিন নাম্বার ভুলে গেলে বা পিন নাম্বার পরিবর্তন করতে চাইলে কি করনীয় সে সম্পর্কে ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলো।
পিন নাম্বার রিসেট করার ১ম পদ্ধতি:
যদি আপনি আপনার রকেট একাউন্টের পিন নাম্বারটি ভুলে যান তাহলে আপনাকে ডাচ-বাংলা ব্যাংকের শাখা কিংবা রকেট এজেন্ট পয়েন্ট শাখায় গিয়ে সহায়তা নিতে হবে। পিন নাম্বার রিসেট করার জন্য আপনার নিকটস্থ এজেন্ট পয়েন্ট কিংবা ডাচ-বাংলা ব্যাংকের শাখায় কিংবা ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক অফিসে যোগাযোগ করে পিন নাম্বার রিসেট করে নেওয়াই উত্তম। আপনি যদি আপনার গোপন পিন নাম্বারটি ভুলে যান তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ড, মোবাইল নাম্বার সহ ডাচ বাংলা ব্যাংকের শাখায় গিয়ে পিন পুনরায় সেট করে নেওয়া ভালো। এজন্য রকেট একাউন্টের মালিকানা হিসেবে আপনার জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। তার সাথে এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং যেই সিম কার্ডে রকেট একাউন্ট খোলা রয়েছে মোবাইল সহ সেটি নিয়ে যেতে হবে।
পিন নাম্বার রিসেট করার ২য় পদ্ধতি:
আপনি পিন নাম্বার জানেন কিন্তু আপনি সেই পিন নাম্বারটি চেঞ্জ বা পরিবর্তন করতে চাইলে আপনি নিজে নিজেই পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি নিজে নিজেই আপনার পুরনো পিন নাম্বার বাদ দিয়ে নতুন পিন নাম্বারটি সেট করতে পারবেন। এর জন্য নিচের পদ্ধতিটি ধাপে ধাপে অনুসরণ করুন-
  1. প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে *322# ডায়াল করে নিন।
  2. তারপর সিরিয়ালের ৫ নাম্বারে থাকা মাই একাউন্ট 'My Acc' অপশন সিলেক্ট করার জন্য 5 লিখে সেন্ড করুন।
  3. এরপর সিরিয়ালের ৩ নম্বরে থাকা 'Change Pin' অপশন সিলেক্ট করার জন্য 3 লিখে সেন্ড করুন।
  4. এবার আপনার আগের পুরনো পিন নাম্বার চাইবে, আপনি আগের পিন লিখে সেন্ড করুন।
  5. তারপর আপনাকে নতুন ৪ সংখ্যার পিন দিতে বললে, আপনি নতুন পিন নাম্বার দিবেন এবং অবশ্যই মনে রাখবেন, তবে কাউকে জানাবেন না।
এরপর একটি ওটিপি আসতে পারে এবং সেটি ব্যবহার করে নতুন পিন রিসেট করতে পারবেন। নীচের ছবিতে দেখানো হলো -
পিন-নাম্বার-রিসেট-করার-উপায়
পিন-নাম্বার-রিসেট-করার-উপায়

রকেট একাউন্টের পিন নাম্বার রিসেট করা কেন জরুরী

রকেট একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে কিম্বা আপনি পিন নাম্বার জানেন কিন্তু সেটি খুব সহজ পিন নাম্বার এবং কেউ হয়তো জেনে ফেলেছে তাই গোপন পিন নম্বরটি অবশ্যই পরিবর্তন করে নেওয়া উচিত। এতে করে আপনার রকেট একাউন্টের নিরাপত্তা বাড়বে এবং টাকা হারানো থেকে মুক্তি পাওয়া যাবে। রকেট একাউন্টের পিন নাম্বার রিসেট করার সুবিধা গুলো নিছে উল্লেখ করা হলো-
  • রকেট একাউন্টের পিন নাম্বার রিসেট করলে আপনার রকেট একাউন্টে জমা কৃত টাকা আপনি উঠাতে বা ব্যবহার করতে পারবেন।
  • পিন নাম্বার রিসেট করলে আপনার রকেট একাউন্টটি আরো আপডেট হয় এবং নিরাপত্তা জোরদার হয়।
  • আপনার রকেট একাউন্টের গোপন পিন নাম্বার কেউ জেনে ফেললে আপনি যদি পিন রিসেট করেন তাহলে সে আর আপনার রকেট একাউন্টের টাকা ও তথ্য নিতে পারবে না।
  • রকেট একাউন্টের পিন নাম্বার একটু জটিল নাম্বার দিয়ে রিসেট করে নেওয়া ভালো।
  • আপনার রকেট একাউন্টের পিন নাম্বার একান্তই আপনার একাউন্টের নিরাপত্তার জন্য কখনো কাউকে শেয়ার করা উচিত নয়।
প্রিয় পাঠক, আশা করি রকেট একাউন্ট এর পিন নাম্বার পুনরায় সেট করার নিয়ম বা রিসেট করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। আপনি যদি আপনার রকেট একাউন্টের গোপন পিন নম্বরটি রিসেট করতে না পারেন বা কোনরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি Rocket hotline এর 16216 এ সরাসরি কল করে যোগাযোগ করে গোপন পিন নম্বরটি রিসেট করে নিতে পারবেন।

FAQ (প্রশ্নোত্তর) - Rocket helpline | রকেটের সাথে যোগাযোগ করতে চান?

Q1. রকেট কি?
উত্তর: রকেট হল বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা যা Dutch Bangla Bank PLC কর্তৃক পরিচালিত হয়। রকেটের আ্যাপ বা ইউএসএসডি কোড *322# ডায়াল করে আপনি টাকা সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, কেনাকাটা, ইউটিলিটি বিল পেমেন্ট এবং সরকারি-বেসরকারি বিভিন্ন ফি সহজেই পরিচালনা করতে পারবেন।
Q2. আমি কিভাবে রকেট একাউন্ট খুলব?
উত্তর: রকেট একাউন্ট খোলার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র, আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের নামে তোলা যে কোন অপারেটরের সচল একটি মোবাইল সিম লাগবে। তারপর রকেট আ্যপ, ইউএসএসডি কোড *322# ডায়াল করে এবং ডাচ-বাংলা ব্যাংক শাখা বা রকেট এজেন্ট পয়েন্ট - এই তিনটির যেকোন একটি উপায়ে আপনি রকেট একাউন্ট খুলতে পারবেন।
Q3. আমি কি একত্রির বেশি রকেট একাউন্ট খুলতে পারবো?
উত্তর: না, একটি জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ড দিয়ে মাত্র একটি রকেট একাউন্ট খুলতে পারবেন। তবে আপনার একটি NID কার্ড দিয়ে তোলা একটি সিম কার্ড দিয়ে আপনি রকেট, বিকাশ, নগদ, উপায় ইত্যাদি একটি করে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
Q4. একটি রকেট একাউন্ট খুলতে কি কি লাগে?
উত্তর: একটি অ্যাকাউন্ট খুলতে একটি ভোটার আইডি কার্ড, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, একটি সচল মোবাইল, আপনার জাতীয় পরিচয় পত্র/NID কার্ড দিয়ে তোলা যেকোনো অপারেটরের যেমন- গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক, এয়ারটেল ইত্যাদির একটি সক্রিয় সিম কার্ড।
Q5. রকেট একাউন্ট খুলতে কি কোন টাকা লাগে?
উত্তর: না, রকেট একাউন্ট খুলতে কোন টাকা লাগে না।
Q6. রকেটের পিন নাম্বার ভুলে গেলে কি করব?
উত্তর: রকেটের পিন নাম্বার ভুলে গেলে Rocket helpline এর 16216 এ সরাসরি ফোন করে আপনার পিন নাম্বার রিসেট করে নিন অথবা নিকটস্থ রকেট এজেন্ট/ডাচ-বাংলা ব্যাংক শাখায় যোগাযোগ করুন। অবশ্য এর জন্য আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড/NID কার্ড সহ মোবাইল সাথে রাখতে হবে।
Q7. রকেটের মাধ্যমে টাকা ভুল জায়গায় চলে গেলে কি করব?
উত্তর: রকেটের মাধ্যমে টাকা ভুল জায়গায় চলে গেলে আপনি সরাসরি রকেটের কাস্টমার কেয়ার নাম্বার/হেল্পলাইন নাম্বার 16216 এ কল করে জানিয়ে দিন এবং সম্ভব হলে কল রেকর্ড প্রমাণপত্র হিসেবে রাখুন।
Q8. রকেট থেকে রকেটে টাকা সেন্ড মানি খরচ কত?
উত্তর: রকেট থেকে রকেটে সেন্ড মানি একদম ফ্রি, কোন টাকা চার্জ লাগেনা।
Q9. আমি রকেট একাউন্ট দেশে খোলার পর সেটি কি বিদেশে ব্যবহার করতে পারব?
উত্তর: হ্যাঁ, আপনি একটি রকেট একাউন্ট দেশে খোলার পর সেটি বিদেশে গিয়ে রেমিটেন্স এর টাকা পাঠানোর জন্য এবং অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। তবে ক্যাশ আউট করতে পারবেন না কারণ বিদেশে কোন রকেট এজেন্ট পয়েন্ট নেই।
Q10. আমি কিভাবে আমার রকেট একাউন্ট বন্ধ করব?
উত্তর: আপনি আপনার রকেট একাউন্ট বন্ধ করতে চাইলে নিকটস্থ রকেট এজেন্ট পয়েন্ট/ডাচ-বাংলা ব্যাংক শাখা/ডাচ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকে সরাসরি যোগাযোগ করুন।

সর্বশেষ কথা - Rocket helpline | রকেটের সাথে যোগাযোগ করতে চান? ২০২৬

প্রিয় পাঠক, এতক্ষণ আমরা Rocket helpline | রকেটের সাথে যোগাযোগ করতে চান? ২০২৬ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি রকেট এর কোন আপডেট তথ্য, বিশেষ অফার কিংবা কোন সমস্যার সমাধান চান তাহলে অবশ্যই এর রকেট হেল্পলাইন নাম্বার 16216 এ সরাসরি কল করে তাৎক্ষণিক তথ্য ও সমাধান জেনে নিতে পারবেন। মনে রাখবেন, আপনার রকেট একাউন্টের গোপন পিন নম্বরটি কখনোই কাউকে জানাবেন না। কারণ গোপন পিন নম্বর জেনে নিলে আপনার রকেট একাউন্টের টাকা চুরি হয়ে যেতে পারে।
কেউ যদি গোপন পিন নম্বর জেনে যায় কিংবা আপনি আপনার রকেটের গোপন পিন নম্বর ভুলে যান তাহলে অবশ্যই রকেটের কাস্টমার কেয়ার নাম্বার/হেল্পলাইন নাম্বার 16216 নাম্বারে সরাসরি কল করে বা ডাচ বাংলা ব্যাংক শাখার অফিসে যোগাযোগ করে পিন রিসেট করে নিবেন। আশা করি লেখাটি পড়ে উপকৃত হয়েছেন। আপনি যদি লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। লেখার মাধ্যমে কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url