একদম নতুন রকেট একাউন্ট খোলার নিয়ম | Rocket Account ২০২৬
একদম নতুন রকেট একাউন্ট খোলার নিয়ম | Rocket Account ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি একদম নতুন রকেট একাউন্ট খোলার নিয়ম, রকেট একাউন্ট খোলার উপায়, রকেট একাউন্ট চেক, রকেট কাস্টমার কেয়ার নাম্বার, রকেট ডায়াল কোড, রকেট হেল্পলাইন লাইভ চ্যাট, Rocket Cash Out Charge, Rocket Helpline, Rocket Customer Care Number, Rocket Dial Code ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী?
পোস্ট সূচিপত্র: একদম নতুন রকেট একাউন্ট খোলার নিয়ম | Rocket Accountতাহলে আমি বলব আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমরা আপনাকে একদম নতুন রকেট একাউন্ট খোলার নিয়ম, রকেট একাউন্ট খোলার উপায়, রকেট একাউন্ট চেক, রকেট কাস্টমার কেয়ার নাম্বার, রকেট ডায়াল কোড, রকেট হেল্পলাইন লাইভ চ্যাট, Rocket Cash Out Charge, Rocket Helpline, Rocket Customer Care Number, Rocket Dial Code ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। আশা করি আজকের লেখাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
রকেট একাউন্ট খোলার উপায় | Rocket Account ২০২৬
আজকে জানাবো, খুব সহজে একদম নতুন একটি রকেট একাউন্ট খোলার নিয়ম-কানুন ও রকেট কাস্টমার কেয়ার নাম্বার। রকেট (Rocket) হলো বাংলাদেশের সর্বপ্রথম শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) একটি সেবা দানকারী প্রতিষ্ঠান।
দেশের জনপ্রিয় বেসরকারি ব্যাংক 'ডাচ-বাংলা ব্যাংক' এর সহযোগী মোবাইল ব্যাংকিং ব্যবস্থা হলো রকেট, যার মাধ্যমে খুব সহজেই রকেট গ্রাহকগণ টাকা লেনদেন, কেনাকাটা, ইউটিলিটি বিল, বিভিন্ন সরকারি-বেসরকারি ফি প্রদান সহ নানা রকম সেবা প্রদান করা যায়। তাই একদম সহজে একটি রকেট একাউন্ট খোলার সম্পূর্ণ প্রক্রিয়া, কেওয়াইসি ভেরিফিকেশন এবং রকেটের অন্যান্য সেটিংসের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরা হলো।
একটি রকেট একাউন্ট খুলতে যা যা লাগে
রকেট একাউন্ট খুলতে কি কি কাগজপত্র, ছবি এবং ডকুমেন্টস লাগে সে সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেব। তাহলে চলুন একটি রকেট একাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস ও কাগজপত্র লাগে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
- আপনার একটি জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID মূল ও ফটোকপি অবশ্যই লাগবে।
- আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- একটি সচল মোবাইল ফোন লাগবে।
- যেকোনো অপারেটর যেমন- গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ইত্যাদি এর একটি সচল সিম লাগবে।
- ফেস ভেরিফিকেশন এর জন্য আপনাকে উপস্থিত থাকতে হবে।
প্রিয় পাঠক, আপনার যদি উপরোক্ত ডকুমেন্টস ও কাগজপত্র গুলো থাকে, তবে আপনি খুব সহজেই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা রকেট এর একটি একাউন্ট দ্রুত খুলতে পারবেন।
রকেট একাউন্ট খোলার উপায় বা নিয়ম - Rocket Account Open
রকেট একাউন্ট সাধারণত নিচের তিনটি উপায় খোলা সম্ভব। ডাচ-বাংলা ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে বা রকেট এজেন্ট পয়েন্টে, নিজে নিজে রকেট অ্যাপ ব্যবহার করে এবং ইউএসএসডি কোড *322# ডায়াল করে সহজেই একটি রকেট একাউন্ট খোলা যায়।
নিচের ৩টি উপায় এর মধ্যে যেকোনো একটি উপায় আপনার রকেট একাউন্টে খুলে নিন-
- রকেট অ্যাপ এর মাধ্যমে নিজে নিজে অ্যাকাউন্ট খোলা।
- আ্যাপ ছাড়া বাটন ফোনে কোড *322# ডায়াল করে রকেট একাউন্ট খোলা।
- রকেট এজেন্ট এর মাধ্যমে একাউন্ট খোলা।
রকেট অ্যাপ এর মাধ্যমে নিজে নিজেই অ্যাকাউন্ট খুলুন
রকেট একাউন্ট অ্যাপের মাধ্যমে খুলতে হলে আপনার অবশ্যই একটি স্মার্ট মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাহলেই আপনি ঘরে বসে নিজে নিজেই একটি রকেট একাউন্ট খুব সহজেই খুলতে পারবেন। ঘরে বসেই অ্যাপস এর মাধ্যমে রকেট একাউন্ট খোলার নিয়ম স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলো এবং আপনি তা অনুসরণ করতে পারেন।
১ম ধাপ:
প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে প্লে স্টোরে গিয়ে রকেট অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। নিচের ছবি দেখে ইন্সটল করে নিন:
![]() |
| নতুন-রকেট-একাউন্ট-খোলার-নিয়ম-উপায় |
২য় ধাপ:
আপনি আপনার যেই মোবাইল নম্বরটিতে 'রকেট একাউন্ট' খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এবার লিখে 'NEXT" বাটনে ট্যাপ করুন।
৩য় ধাপ:
এবার আপনি যেই মোবাইল নম্বরটি দিয়ে জাতীয় পরিচয় পত্র/NID/ভোটার নাম্বার দিয়ে রেজিস্টার করা সেই জাতীয় পরিচয় পত্র/NID/ভোটার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে।
৪র্থ ধাপ:
তারপর রকেট কর্তৃপক্ষ থেকে আপনার কাছে একটি ফোন কল আসবে এবং আপনি সেই ফোন কলটি রিসিভ করুন।
এরপর তারা আপনার কাছে একটি গোপন ৪ ডিজিটের পিন নম্বর জানতে চাইবে আপনি আপনার পছন্দমত একটি ৪ সংখ্যার তিন নম্বর প্রদান করুন। এরপর কলটি অটোমেটিক শেষ হয়ে যাবে।
৫ম ধাপ:
এবার ফোন কলটি কেটে গেলে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং এটি অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে।
৬ষ্ঠ ধাপ:
তারপর আপনি যেই ৪ সংখ্যার গোপন পিন নম্বরটি দিয়েছিলেন সেই পিন নম্বরটি পুনরায় 'PIN' বক্সে লিখুন এবং 'VERIFY' বাটনে ক্লিক করুন।
৭ম ধাপ:
তারপর পুনরায় গোপন পিন নম্বর দিয়ে রকেট অ্যাপটি লগইন করুন। লগ ইন করার সাথে সাথেই আপনার রকেট একাউন্ট খোলা হয়ে গেল। রকেট একাউন্ট খোলা হয়ে গেলে এরপর আপনাকে KYC (Know Your Customer) তথ্য প্রদান করতে হবে যেন আপনার রকেট একাউন্টে নিরাপদ থাকে।
![]() |
| রকেট-একাউন্ট-খোলার-নিয়ম |
কেওয়াইসি (KYC) আপডেট করুন
আপনার রকেট একাউন্টটির ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র/NID/ভোটার নাম্বার কার্ড দিয়ে কেওয়াইসি আপডেট করে নিন। এজন্য আপনার স্মার্টফোনের স্ক্রিনে 'Update Your KYC' অপশনে ট্যাপ করুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- আপনার কেওয়াইসি (KYC) আপডেট করার জন্য 'Account Type' সিলেক্ট করতে হবে।
- তারপর দুটি অপশনের মধ্যে ওপরের 'General Consumer' অপশনটি ট্যাপ করুন (শুধুমাত্র বাংলাদেশে লেনদেনের জন্য)।
- আপনি যদি বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাতে চান তাহলে নিচের 'Remittance Consumer' অপশনটি টাইপ করুন।
- তারপর পরের ধাপে 'টার্মস এন্ড কন্ডিশন' পেইজে 'Agree' বাটনে ট্যাপ করে পরবর্তী 'NEXT' ধাপে প্রবেশ করুন।
- তারপর আপনার মোবাইলে একটি অটো ক্যামেরা চালু হবে এবং Camera এর উপর ক্লিক করে আপনার NID কার্ডের সামনের ও পেছনের ছবি তুলে সিলেক্ট করার পর 'NEXT' বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপে যান।
- আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি আপলোড হয়ে গেলে রকেট কর্তৃপক্ষ অটোমেটিক আপনার অ্যাকাউন্টে আপনার তথ্য অ্যাড হয়ে যাবে।
- এরপর আপনাকে কিছু তথ্য যেমন- জেন্ডার (পুরুষ/মহিলা), বৈবাহিক অবস্থা (বিবাহিত/অবিবাহিত), আপনার ধর্ম, আপনার পেশা এবং আপনার রকেট একাউন্ট খোলার উদ্দেশ্য ইত্যাদি তথ্য পূরণ করে 'NEXT' বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপে যান।
- এবার আপনার ফেস ভেরিফিকেশনের জন্য অপশন আসবে সেখানে আপনি আপনার ফোনের ক্যামেরা মুখ বরাবর ধরে রাখুন যাতে ক্যামেরা আপনাকে সঠিকভাবে স্ক্যান করে নিতে পারে। সর্বশেষ আপনার ফেস ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার রকেট একাউন্ট আপনি নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবেন।
উপরোক্ত নিয়মে আপনি আপনার কেওয়াইসি KYC) তথ্য আপডেট করে নিলে আপনার রকেট একাউন্ট নিরাপদ থাকবে এবং আপনি তা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আশা করি লেখাটি পড়ে আপনি আপনার রকেট একাউন্ট রকেট অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে নিজে নিজে খুলে নিতে পারবেন।
আ্যাপ ছাড়া বাটন ফোনে কোড *322# ডায়াল করে রকেট একাউন্ট খুলে নিন
আপনার যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোন, রকেট অ্যাপ ইত্যাদি নাও থাকে শুধু আপনি আপনার বাটন ফোন দিয়েই খুব সহজে একটি রকেট একাউন্ট খুলে নিতে পারবেন। আবার আপনার স্মার্ট মোবাইল ফোন রয়েছে কিন্তু ইন্টারনেট সংযোগ নেই তারপরও আপনি স্মার্ট ফোন দিয়েই ইউএসএসডি কোড *322# ডায়াল করে খুব সহজেই একটি রকেট একাউন্ট খুলে নিতে পারবেন। আপনার যদি একটি জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ড থাকে তাহলে আপনি নিম্নে লিখিত পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করে একটি রকেট একাউন্ট খুলতে পারবেন।
- প্রথমে আপনার ফোন থেকে *322# লিখে ডায়াল করুন।
- এরপর একাউন্ট সচল করতে 1 লিখে সেন্ড করুন।
- তারপর আপনার পছন্দমত ৪ সংখ্যার একটি গোপন পিন নম্বর সেট করুন এবং সেন্ড করুন।
- আপনার আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনার ফোনে একটি কনফারমেশন এসএমএস আসবে।
- এভাবেই আপনি আপনার বাটন ফোন থেকে কোন ইন্টারনেট সংযোগ বা রকেট অ্যাপ ছাড়াই খুব সহজেই একটি রকেট একাউন্ট খুলতে পারবেন।
তবে আপনার লেনদেন সহ বিভিন্ন সেবা পেতে এবং অ্যাকাউন্ট নিরাপত্তার স্বার্থে আপনার রকেট একাউন্টটি পরবর্তীতে ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে NID কার্ড ও ছবি দিয়ে অবশ্যই কেওয়াইসি (KYC) তথ্য দিয়ে রকেট একাউন্ট ভেরিফাই করে আপডেট করে নিতে হবে।
রকেট এজেন্ট এর মাধ্যমে একাউন্ট খুলুন
আপনি যদি রকেট অ্যাপ কিংবা বাটন ফোনের মাধ্যমে নিজে নিজে রকেট একাউন্ট খুলতে না পারেন বা ঝামেলা মনে করেন তাহলে খুব সহজেই আপনি আপনার নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংকের শাখায়/রকেট এজেন্ট পয়েন্টে গিয়ে একটি রকেট একাউন্ট খুলে নিতে পারবেন। এজেন্টের মাধ্যমে রকেট একাউন্ট খুলতে নিচের পদ্ধতি গুলো ধাপে ধাপে অনুসরণ করুন।
- প্রথমে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ড, সচল মোবাইল ফোন ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আপনার নিকটস্থ বাংলা ব্যাংকের শাখায় বা এজেন্ট পয়েন্টে যান।
- এবার রকেট এজেন্ট প্রতিনিধি আপনার দেওয়া ডকুমেন্টস এবং মোবাইল নাম্বার দিয়ে রকেট সিস্টেম থেকে আপনার মোবাইল নাম্বারটি রকেট একাউন্ট হিসেবে রেজিস্ট্রেশন করবেন।
- আপনার ফোনে একটি রিকোয়েস্ট আসবে এবং আপনি তখন আপনার পছন্দের ৪ সংখ্যার একটি গোপন পিন নাম্বার সেট করবেন।
- গোপন পিন নাম্বার সেট করা হয়ে গেলে আপনার রকেট একাউন্টি সাথে সাথেই চালু হয়ে যাবে।
- তারপর আপনার রকেট একাউন্টটি নিরাপদে ব্যবহার করার জন্য আপনার NID কার্ড ও ছবি দিয়ে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কেওয়াইসি ভেরিফিকেশন করে নিবেন।
উপরোক্ত নিয়মে আপনি খুব সহজেই ডাচ বাংলা ব্যাংকের শাখায়/রকেট এজেন্ট পয়েন্ট শাখায় গিয়ে আপনার ডকুমেন্টস ও ছবি নিয়ে একটি রকেট একাউন্ট খুলে নিতে পারবেন। পরবর্তীতে আপনার NID কার্ড ও ছবি দিয়ে আপনার রকেট একাউন্টে কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে।
রকেট একাউন্ট এর সুবিধা কি কি
রকেট অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা যা গ্রাহকগণ খুব সহজেই ব্যবহার করে অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার চাইতে বেশি ফ্যাসিলিটিস উপভোগ করে থাকেন। তাহলে চলুন রকেট একাউন্টের সুবিধা সমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
- ঘরে বসে নিজে নিজেই রকেট অ্যাপের মাধ্যমে/ইউএসএসডি কোড *322# ডায়াল করে একাউন্ট খোলা যায়।
- রকেট একাউন্ট এর মাধ্যমে খুব সহজেই টাকা পাঠানো, টাকা আনা ও মোবাইল রিচার্জ করা যায়।
- ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে আপনার রকেট একাউন্টের টাকা খুব সহজেই অর্ধেক খরচে উইথড্র করতে পারবেন।
- রকেট একাউন্ট থেকে পানি, গ্যাস, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি ইউটিলিটি বিল পরিশোধ করা যায়।
- ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানের এডুকেশনাল ফি এবং ভর্তি বিষয়ক বিভিন্ন রকেট একাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারেন।
- রকেট একাউন্ট এর মাধ্যমে কেনাকাটায় পেমেন্ট করা যায়।
- যেকোনো ব্যাংক একাউন্ট থেকে আপনি আপনার রকেট একাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন।
- আবার যেকোনো সময় আপনার রকেট একাউন্ট থেকে অন্য রকেট একাউন্টে বা অন্য যেকোনো ব্যাংক একাউন্টে ফান্ড ট্রান্সফার করা যায়।
- বর্তমানে দেশের ৬১১টি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা রকেটের মাধ্যমে পরিশোধ করা হয়। (সূত্র: উইকিপিডিয়া - রকেট)
রকেট কর্তৃপক্ষ উপরোক্ত বিভিন্ন সুবিধা দিয়ে গ্রাহকদের মন জয় করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। নাম যেমন রকেট, তার লেনদেন সুবিধাও রকেটের মতোই উচ্চগতি সম্পন্ন। তাই দিন দিন রকেট একাউন্ট খোলার প্রতি জনগণের টেন্ডেন্সি বেশ লক্ষ্য করা যাচ্ছে।
রকেট কাস্টমার কেয়ার নাম্বার | Rocket Helpline | Rocket Customer Care Number
রকেট তার গ্রাহকদের বিভিন্ন আপডেট তথ্য ও সমাধানের জন্য একটি রকেট কাস্টমার কেয়ার নাম্বার | Rocket Helpline | Rocket Customer Care Number দিন-রাত ২৪ ঘন্টা চালু রেখেছে। আপনি রকেট একাউন্ট সংক্রান্ত যেকোনো তথ্য এবং সমস্যার জন্য রকেট হেল্পলাইন নাম্বারে | Rocket Helpline | Rocket Customer Care Number সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন ও সমস্যার সমাধান নিতে পারবেন। তাই চলুন রকেট কাস্টমার কেয়ার নাম্বার | Rocket Helpline | Rocket Customer Care Number জেনে নেওয়া যাক ।
আরো পড়ুন: আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম)।
রকেট কাস্টমার কেয়ার নাম্বার | Rocket Helpline | Rocket Customer Care Number:
বাংলাদেশ থেকে কল করুন: 16216 (যেকোনো মোবাইল নম্বর গ্রামীণফোন, রবি, বাংলা লিংক, এয়ারটেল ইত্যাদি থেকে কল করুন)।
বিদেশ থেকে কল করুন: +880 9666716216 (দিন-রাত ২৪ ঘন্টা যেকোনো সময় ফোন করুন)।
রকেট কাস্টমার কেয়ার নাম্বার | Rocket Helpline | Rocket Customer Care Number এর সুবিধা
- আপনার রকেট একাউন্ট লক হয়ে গেলে কাস্টমার কেয়ার নাম্বার, রকেট হেল্পলাইন যোগাযোগ করুন।
- আপনার রকেট একাউন্টের গোপন পিন নাম্বার পরিবর্তন করতে চাইলে রকেট কাস্টমার কেয়ার বা রকেট হেল্প লাইনে ফোন দিয়ে কথা বলে নিন।
- সন্দেহমূলক কোনো লেনদেন বা প্রতারক চক্র আপনার পিন নাম্বার চাইলে তৎক্ষণাৎ রকেট কাস্টমার কেয়ারে ফোন দিন।
- আপনার টাকা ভুলবশত অন্য কোন নাম্বারে চলে গেলে সাথে সাথে বিকাশ হেল্পলাইন বা কাস্টমার কেয়ারে ফোন দিন।
FAQ (প্রশ্নোত্তর) - একদম নতুন রকেট একাউন্ট খোলার নিয়ম | Rocket Account ২০২৬
Q1. রকেট একাউন্ট কিভাবে খুলব?
উত্তর: রকেট একাউন্ট আপনি আপনার রকেট অ্যাপ এর মাধ্যমে নিজে নিজে খুলতে পারেন অথবা আপনার জাতীয় পরিচয় পত্র/NID কার্ড, পাসপোর্ট সাইজের ১কপি ছবি, মোবাইল সাথে নিয়ে গিয়ে এজেন্ট পয়েন্টে যোগাযোগ করে খুলতে পারেন।
Q2. কিভাবে রকেট একাউন্ট চেক করব?
উত্তর: রকেট একাউন্ট চেক করতে হলে আপনি রকেট অ্যাপ এ লগইন করে সর্ব উপরে 'Tap for Balance' ট্যাপ করে ধরলে আপনার একাউন্টের ব্যালেন্সের টাকা দেখতে পারবেন। অথবা *322# ডায়াল করে সিরিয়ালের ৫ নাম্বারে 'My Acc' থাকায় 5 লিখে সেন্ড করুন, তারপর সিরিয়ালের ১ নাম্বারে 'Balance' থাকায় 1 লিখে সেন্ড করুন। এরপর আপনার ৪ সংখ্যার পিন নাম্বার লিখে সেন্ড করলে আপনি আপনার রকেট একাউন্টের ব্যালেন্সের টাকা দেখতে পারবেন।
Q3. এনআইডি ছাড়া কি রকেট একাউন্ট খোলা যায়?
উত্তর: না, জাতীয় পরিচয় পত্র/এনআইডি ছাড়া রকেট একাউন্ট খোলা যায় না।
Q4. রকেটের কাস্টমার কেয়ার নাম্বার/হেল্পলাইন নাম্বার কত?
উত্তর: রকেট কাস্টমার কেয়ার/হেল্পলাইন নাম্বার হল:
বাংলাদেশ থেকে কল করুন: 16216 (যেকোনো মোবাইল নম্বর গ্রামীণফোন, রবি, বাংলা লিংক, এয়ারটেল ইত্যাদি থেকে কল করুন)।
বিদেশ থেকে কল করুন: +880 9666716216 (দিন-রাত ২৪ ঘন্টা যেকোনো সময় ফোন করুন)।
Q5. রকেট একাউন্ট খুলতে কোন চার্জ লাগবে কি?
উত্তর: না, রকেট একাউন্ট খুলতে কোন টাকা চার্জ লাগেনা।
Q6. আমি বাংলাদেশের বাইরে রকেট একাউন্ট ব্যবহার করতে পারব কি?
উত্তর: হ্যাঁ, আপনি রেমিটেন্স পাঠানোর জন্য বাংলাদেশের বাইরে আপনার রকেট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
সর্বশেষ কথা - একদম নতুন রকেট একাউন্ট খোলার নিয়ম | Rocket Account ২০২৬
প্রিয় পাঠক এতক্ষণ আমরা একদম নতুন রকেট একাউন্ট খোলার নিয়ম | Rocket Account সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বিস্তারিত জানতে ও বুঝতে পেরেছেন। রকেট একাউন্ট আপনি রকেট অ্যাপ দিয়ে নিজে নিজেই খুলতে পারবেন আবার রকেট এজেন্ট পয়েন্ট/dutch bangla bank শাখায় গিয়েও রকেট একাউন্ট খুলতে পারবেন। আপনার রকেট একাউন্টের গোপন পিন নাম্বার কখনো কারো সাথে শেয়ার করবেন না। যেকোনো রকেটের আপডেট তথ্য ও সমস্যায় পড়লে কিংবা প্রতারকের ফোন কল পেলে সাথে সাথে জরুরী রকেট হেল্পলাইন নাম্বার 16216 এ কল করে জানিয়ে দিন। আপনার রকেট একাউন্ট ব্যবহার নিরাপদ ও নিশ্চিন্ত থাকুন এই প্রত্যাশা রইল।
আরো পড়ুন: নতুন নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৬
লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো, যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। আজকের লেখায় কোন রকম ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url