গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি | Grameen Bank Loan 2026

গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি | Grameen Bank Loan 2026। আসসালামু আলাইকুম। আপনি কি, গ্রামীণ ব্যাংক অনলাইন লোন, গ্রামীণ লোন ডট কম, গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতি, গ্রামীণ লোন, Grameen Bank Loan, Grameen Bank Loan Apply Online, Grameen Bank Personal Loan ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী?
গ্রামীণ-ব্যাংক-লোন-পদ্ধতি
পোস্ট সূচিপত্র: গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি | Grameen Bank Loan 2026তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ গ্রামীণ ব্যাংক অনলাইন লোন, গ্রামীণ লোন ডট কম, গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি, গ্রামীণ লোন, Grameen Bank Loan, Grameen Bank Loan Apply Online, Grameen Bank Personal Loan ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি | Grameen Bank Loan 2026

আজকে জানাবো - গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি, গ্রামীণ ব্যাংকের লোনের প্রকারভেদ, লোন পাওয়ার যোগ্যতা, গ্রামীণ ব্যাংক এনজিও লোন পেতে কি কি কাগজপত্র লাগবে, ধাপে ধাপে লোন নেওয়ার আবেদন প্রক্রিয়া, লোনের সুদের হার, লোন পরিশোধের নিয়ম এবং লোনের সুবিধা-অসুবিধা ইত্যাদি। অবশ্য গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতি ও লোন নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে না জানার কারণে অনেকেই গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে পারেন না।
তাই আপনারা যারা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে চান শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই লেখাটি। আশা করি আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন এবং আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন প্রথমে আমরা গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতি সম্পর্কে জেনে নিই।

গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি | স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া | Grameen Bank Personal Loan

আপনি যদি গ্রামীণ ব্যাংক সমিতি থেকে লোন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় যোগাযোগ করে আবেদন করতে হবে। গ্রামীণ ব্যাংক থেকে লোন নেওয়ার আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলো:
১ম ধাপ: নিকটস্থ গ্রামীণ ব্যাংক শাখায় যোগাযোগ করুন
২০২৬ সালের এপ্রিল মাসের সর্বশেষ হিসাব অনুযায়ী সারাদেশে গ্রামীণ ব্যাংকের ২,৫৬৮টি শাখা রয়েছে। এর মধ্যে আপনার এলাকার নিকটস্থ গ্রামীণ ব্যাংকের শাখায় আপনাকে যেতে হবে।
২য় ধাপ: গ্রুপ সদস্য হোন
গ্রামীণ ব্যাংক এনজিও লোন পেতে সবার আগে গ্রামীণ ব্যাংকের সদস্য হতে হবে। গ্রামীণ ব্যাংকের লোন পেতে হলে প্রথমেই ৫জনের একটি গ্রুপ তৈরি করতে হবে। এই গ্রুপ সদস্যগণ একে অপরের ঋণ নেওয়ার গ্যারান্টার হিসেবে বিবেচিত হবেন। পাঁচজনের গ্রুপ সদস্যের মধ্যে একে অপরের সাথে সুসম্পর্ক থাকা জরুরী।
৩য় ধাপ: আবেদন ফরম পূরণ করুন
গ্রামীণ ব্যাংকের কেন্দ্র সদস্য হওয়ার পর ঋণের জন্য আবেদন ফরম পূরণ করতে হবে, যেটি গ্রামীণ ব্যাংক শাখা অফিস থেকে বিনামূল্যে পাওয়া যাবে। ফরমে আপনার ব্যক্তিগত তথ্য, লোন নেওয়ার উদ্দেশ্য এবং প্রকল্পের বিবরণ বিস্তারিতভাবে ফরমে উল্লেখ করতে হবে।
৪র্থ ধাপ: ফরমের সাথে প্রয়োজনীয় কাগজ ও ছবি জমা দিন
গ্রামীন ব্যাংক লোন আবেদন ফরমের সাথে নিম্নলিখিত কাগজপত্র ও ডকুমেন্টস গুলো জমা দিতে হবে। কাগজপত্র গুলো যেন নির্ভুল এবং সঠিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লোন আবেদন ফরমের সাথে যা যা কাগজপত্র ও ডকুমেন্টস লাগবে -
জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ডের ফটোকপি ১ কপি।
সাম্প্রতিক তোলা দুই তিনটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আপনার লোন নেওয়ার পরিকল্পনা ব্যবসা বা কৃষির জন্য উল্লেখ করতে হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট ও চারিত্রিক সার্টিফিকেট।
প্রয়োজন এ গ্যারান্টারের জাতীয় পরিচয় পত্রের ১ কপি ফটোকপি ও পাসপোর্ট সাইজের ১ কপি ছবি লাগতে পারে।
৫ম ধাপ: আবেদনপত্র ও কাগজ পত্র-ডকুমেন্টস যাচাই-বাছাই
আপনার আবেদন জমা দেওয়ার পর গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত কর্মী আপনার তথ্য যাচাই-বাছাই করবেন। তারা আপনার বাড়ি বা ব্যবসাস্থল পরিদর্শন করতে পারেন এবং আপনার লোন পরিশোধের সক্ষমতা মূল্যায়ন করে দেখবেন। তাছাড়াও তারা আপনার এলাকায় লোকজনের সাথে যোগাযোগ করে আপনার বিষয়ে খোঁজ-খবর নিতে পারেন।
৬ষ্ঠ বা শেষ ধাপ: গ্রামীণ ব্যাংক লোন অনুমোদন ও বিতরণ
গ্রামীণ ব্যাংক শাখার সংশ্লিষ্ট কর্মী আপনার আবেদন পত্র যাচাই-বাছাই করে, আপনার বাড়ি বা ব্যবসায়স্থ ল পরিদর্শন করে এবং আপনার ব্যাপারে খোঁজখবর নিয়ে লোন পাওয়ার যোগ্য বিবেচিত মনে করলে আপনার লোন অনুমোদিত হতে পারে। তারপর আপনার আবেদনপত্র ও কাগজপত্র-ডকুমেন্টস সবকিছু ঠিকঠাক থাকলে চুক্তিপত্রে স্বাক্ষরের পর নির্ধারিত সময়ে সাধারণত ৭ থেকে ১৪ দিনের মধ্যে আপনি আপনার কাঙ্খিত লোনের টাকা পেয়ে যাবেন।
গ্রামীণ-লোন-ডট-কম

গ্রামীণ ব্যাংক কয় ধরনের লোন দেয়

গ্রামীণ ব্যাংক সমিতি বিভিন্ন ধরনের লোন তার গ্রাহকদের জন্য প্রদান করে থাকেন। গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালের ২ অক্টোবর সৃষ্টি হওয়ার পর থেকেই বাংলাদেশের দারিদ্র্য পীড়িত জনগণের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের ঋণের ব্যবস্থা করেছে। গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা ও চাহিদা অনুসারে গ্রামীণ ব্যাংক নিম্নলিখিত লোন প্রথা চালু করেছে।
  • ক্ষুদ্র ঋণ (ব্যাসিক মাইক্রোক্রেডিট)
  • মাইক্রো এন্টারপ্রাইজ লোন বা উদ্যোক্তা লোন
  • হাউজিং লোন
  • কৃষি লোন
  • শিক্ষা ঋণ
  • পশু সম্পদ ঋণ
  • স্ট্রাগলিং মেম্বারস প্রোগ্রাম ঋণ
  • ক্রপ লোন।
গ্রামীণ ব্যাংক সমিতি প্রত্যন্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য উপরের লোন পদ্ধতিগুলো চালু রেখে তাদের সামাজিক জীবনে সম্মানের সাথে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছে। তাহলে চলুন আমরা উপরের গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

ক্ষুদ্র ঋণ (ব্যাসিক মাইক্রোক্রেডিট) - Basic Loan

গ্রামীণ ব্যাংক সমিত লোন পদ্ধতি গুলোর মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ঋণ হচ্ছে ক্ষুদ্র ঋণ (ব্যাসিক মাইক্রোক্রেডিট)। গ্রামীণ ব্যাংকের একেবারে নতুন সদস্যদের জন্য প্রাথমিক লোন হিসেবে এ লোন দেওয়া হয়। গ্রামীণ ব্যাংকের এই লোন প্রক্রিয়া খুবই সহজ এবং যেকোনো পেশার মানুষ এই লোনের জন্য আবেদন করতে পারবেন। সবকিছু কাগজপত্র ও ডকুমেন্টস ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি এই লোন পাওয়া যায়। যদি কোন ভূমিহীন কৃষক এই ক্ষুদ্র ঋণের জন্য আবেদন করেন তাকেও কোনরকম জামানত ছাড়াই এই ঋণ দেওয়া হয়। এই ক্ষুদ্র ঋণ সাধারণত ছোট ব্যবসা বা কৃষি কাজের সহায়তার জন্য ব্যবহার করা যায়।
লোনের পরিমাণ: ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।
লোন পরিশোধের সময় সীমা: ৩ মাস থেকে ৩ বছর পর্যন্ত।
প্রদেয় সুদের হার: ২০%।

মাইক্রো এন্টারপ্রাইজ লোন বা উদ্যোক্তা লোন - Entrepreneur Loan

গ্রামীণ ব্যাংক সদস্যদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করার জন্য সাধারণত মাইক্রো এন্টারপ্রাইজ লোন বা উদ্যোক্তা লোন নিয়ে থাকেন। এই লন সাধারণত দ্রুত অগ্রসর গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য দেওয়া হয়ে থাকে। তাই যদি কেউ তার ব্যবসা সম্প্রসারণের জন্য উদ্যোক্তা লোন নিতে চান তবে তাকে গ্রামীণ ব্যাংকের সদস্য হতে হবে এবং তাদের নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে।
তাই উদ্যোক্তারা সাধারণত নিম্নলিখিত কাজের জন্য এই ঋণ সুবিধা পাবেন -
  • ব্যবসা বৃদ্ধির উদ্দেশ্যে পণ্য ক্রয় করা।
  • কলকারখানা নির্মাণ করে পণ্য উৎপাদন করা বা কারখানার ভাড়া দেওয়া।
  • বিভিন্ন রকম যন্ত্রপাতি ক্রয় করা।
  • বিপণন এবং সেটির প্রচারণা করার জন্য।
  • ব্যবসা সংক্রান্ত কর্মচারী নিয়োগ প্রদান ইত্যাদি।
তবে গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতিতে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে মাইক্রো এন্টারপ্রাইজ লোন বা উদ্যোক্তা লোন পেতে আগে থেকেই ব্যবসা সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা জানাতে হবে। আপনি যদি আপনার ব্যবসা আরো বড় করতে চান এবং তা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে সঠিকভাবে বোঝাতে সক্ষম হন তাহলেই এই ঋণ পাওয়া যাবে।
লোনের পরিমাণ: ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত।
লোন পরিশোধের সময় সীমা: ২ বছর পর্যন্ত।
প্রদেয় সুদের হার: ২০%।

হাউজিং লোন - Housing Loan

গ্রামীন ব্যাংক সমিতি তাদের সদস্যদের যাদের বাড়ি নেই তাদের বাড়িঘর করার জন্য টিন দিয়ে বাড়ি করার জন্য হাউজিং লোন চালু করেছেন। মানুষের পাঁচটি মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। এর মধ্যে বাসস্থান বা বাড়ি থাকা অত্যন্ত জরুরী মৌলিক চাহিদা গুলোর একটি।
grameen-bank-loan
গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ১৯৮৪ সালে হাউজ বিল্ডিং লোন চালু করেছে। তাই একজন গ্রামীণ ব্যাংক সদস্য খুব সহজেই হাউজিং লোন সুবিধা পাবেন।
লোনের পরিমাণ: ৬০ হাজার টাকা পর্যন্ত।
লোন পরিশোধের সময় সীমা: ৫ বছর।
প্রদেয় সুদের হার: ৮%।

কৃষি লোন - Agriculture Loan

বাংলাদেশ প্রধানত কৃষি নির্ভরশীল দেশ। এদেশের অধিকাংশ লোক এখনো কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের মধ্যে অনেকেই ভূমিহীন এবং অনেকেই অল্প পরিমাণে কৃষি জমির মালিক। তাদের কৃষিকাজকে উন্নত করার জন্য এবং সহযোগিতা করার জন্য গ্রামীণ ব্যাংক কৃষি ঋণ সেবা চালু করেছেন। তাই আপনি যদি কৃষি লোন নিয়ে আপনার কৃষিকাজে সহায়তা করতে চান তাহলে আপনি গ্রামীণ ব্যাংকের কৃষি লোন পদ্ধতি থেকে কৃষি লোন নিতে পারবেন। গ্রামীন ব্যাংক পদ্ধতি সাধারণত নিম্নলিখিত কৃষি কাজের জন্য ঋণ প্রদান করে থাকেন।
  • কৃষি জমি ক্রয় করতে বা জমি বর্গা নেওয়ার ক্ষেত্রে কৃষি ঋণ দেয়।
  • সার, বীজ, কীটনাশক ইত্যাদি ক্রয় করতে কৃষি লোন দেয়।
  • কৃষি কাজের ব্যবহারের জন্য যন্ত্রপাতি কিনতে কৃষি লোন দেয়।
  • পশু পালন, মৎস্য চাষ এবং কৃষিভিত্তিক অন্যান্য ব্যবসা বিনিয়োগে কৃষি ঋণ দেয়।

শিক্ষা ঋণ - Education Loan

শিক্ষা জাতির মেরুদন্ড। তাই একটি জাতিকে উন্নত করতে হলে তাকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একথা বিবেচনা করেই গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতিতে ১৯৯৭ সালে শিক্ষা লোন সেবা চালু করেছেন। এই শিক্ষা লোন গ্রামীণ ব্যাংক সদস্যদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য দেওয়া হয়ে থাকে। এই শিক্ষা ঋণ পেতে হলে গ্রামীণ ব্যাংক সদস্যকে গ্রামীণ ব্যাংকের কমপক্ষে ১ বছরের অধিক বয়স হতে হবে। তাদের এক বা একাধিক সন্তান এই লোন পেতে পারেন। সাধারণত তাদের সন্তানরা নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে এই লোন পাবার সম্ভাবনা রয়েছে।
  • মেডিকেলের ছাত্র-ছাত্রী বৃন্দ।
  • ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রী বৃন্দ।
  • পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ।
  • এমএ/এমএস/এমবিএ এর শিক্ষার্থী বৃন্দ।
উপরোক্ত শিক্ষার্থী ছাড়াও গ্রামীণ ব্যাংক ১৭ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গ্রামীণ ব্যাংক শিক্ষা লোন ব্যবস্থা চালু করেছেন। একজন শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত ভর্তি ফি, টিউশন ফি এবং হোস্টেল বা মেসের খরচ এই ঋণের আওতায় প্রযোজ্য হবে। পড়াশোনাকালীন কোন কিস্তি পরিশোধ করতে হবে না। তবে শিক্ষা সমাপ্তির ১ বছর পর থেকে মাসিক কিস্তিতে এই লোনটি পরিশোধ করতে হবে।
লোনের পরিমাণ: ৩৮ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা পর্যন্ত।
লোন পরিশোধের সময় সীমা: শিক্ষা শেষ হওয়ার ১ বছর পর মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে।
প্রদেয় সুদের হার: ৫%।

পশু সম্পদ পালন ঋণ - Livestock Loan

গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতিতে এবার আমরা পশু সম্পদ পালন ঋণ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে কৃষকদের সাধারণত গবাদি পশু ক্রয় এবং মোটাতাজাকরণের জন্য গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তার সদস্যদের পশু সম্পদ ২০% সুদে লোন দিয়ে থাকেন। গ্রামীন দরিদ্র জনগোষ্ঠী যেন পশু পালন করে স্বাবলম্বী ও জীবনমান উন্নয়ন করতে পারে তাই নিম্নলিখিত পশু পালনের জন্য গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ পশু সম্পদ ঋণ দিয়ে থাকেন।
  • গরু পালন
  • ছাগল পালন
  • ভেড়া পালন
  • হাঁস-মুরগি পালন
  • মাছ চাষ ইত্যাদি।
গ্রামীণ ব্যাংক এনজিও লোন পদ্ধতিতে কেউ যদি উপরোক্ত পশুপালন করতে লোন নিতে চান তাহলে লোন গ্রহীতাকে অবশ্যই গ্রামীণ ব্যাংকের সদস্য এবং বয়স ১৮ বছরের উপরে হতে হবে। তাছাড়া পশু পালন সম্পর্কে কমপক্ষে ১ বছরের ট্রেনিং বা অভিজ্ঞতা থাকতে হবে।

স্ট্রাগলিং মেম্বার প্রোগ্রাম ঋণ - Struggling Member Loan

গ্রামীণ ব্যাংক সমিতি অত্যন্ত দরিদ্র ব্যক্তি যারা জীবন সংগ্রাম করে জীবন চালায় করে ভিক্ষুকদের জন্য সম্পূর্ণ সুদ মুক্ত এই স্ট্রাগলিং মেম্বারস প্রোগ্রাম ঋণ সেবা চালু করেছেন। তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য অত্যন্ত ছোট পরিমাণে ঋ ণ দিতে গ্রামীণ ব্যাংক ২০০২ সাল থেকে এই লোন পদ্ধতি চালু করেছেন এবং এখন পর্যন্ত ২১ হাজার ২৫৮ জন উপকৃত হয়েছেন। সুদবিহীন এই লোনটি কোন রকম প্রিমিয়াম ছাড়াই অটোমেটিক বীমার আওতায় থাকে এবং ঋণ গ্রহীতার মৃত্যু ঘটলে বীমা তহবিল থেকে তা পরিশোধ করা হয়।

ক্রপ লোন - Crop Loan

গ্রামীণ ব্যাংক এনজিও লোন পদ্ধতিতে ক্রপ লোন সীমিত সময়ের জন্য বিনিয়োগ হিসেবে দেওয়া হয়। সাধারণত সিজনাল ফসল এর জন্য এই লোন দেওয়া হয়। সীমিত লোনের পরিমাণের ওপর ২০% সুদে ক্রপ লোন দেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের লোন পাওয়ার যোগ্যতা

গ্রামীণ ব্যাংক সমিতি থেকে লোন নিতে হলে একজন গ্রাহককে প্রথমত গ্রামীণ ব্যাংকের লোন পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের লোন পেতে একজন গ্রাহকের নিম্নলিখিত শর্ত গুলো পূরণ করতে হবে তাহলেই তিনি গ্রামীণ ব্যাংকের লোন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
  • গ্রামীন ব্যাংক ঋণ গ্রহীতাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • শুধু মাত্র শিক্ষা লোন ছাড়া অন্যান্য সকল লোনের জন্য ঋণ গ্রহিতাকে অবশ্যই বিবাহিত হতে হবে।
  • একজন গ্রাহকের বয়স ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • গ্রামীণ ব্যাংকের কেন্দ্রের গ্রুপ সদস্যের ৫ জনের মধ্যে ১ জন সদস্য হওয়া বাধ্যতামূলক।
  • লোন নেওয়ার উদ্দেশ্য এবং যথাযথ ব্যবহারের সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দিতে হবে।
  • ঋণ গ্রহীতা কে দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়।
  • যে ব্যক্তি লোন নিতে ইচ্ছুক সংশ্লিষ্ট এলাকায় তার অবশ্যই নিজস্ব ঘর-বাড়ি থাকতে হবে।
  • একজন গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতার লোন পরিশোধের জন্য নিয়মিত আয়ের উৎস থাকতে হবে, যেমন - কৃষি, ছোট ব্যবসা ইত্যাদি।
গ্রামীণ ব্যাংক সমিতি লোন পদ্ধতিতে একজন ঋণ গ্রহীতার উপরোক্ত লোন পাওয়ার যোগ্যতা গুলো থাকলেই কেবলমাত্র তিনি গ্রামীণ ব্যাংকের লোন পেতে পারেন। তাছাড়া লোন পেতে হলে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এর চূড়ান্ত সিদ্ধান্ত লাগবে।

গ্রামীণ ব্যাংক লোন পেতে কি কি কাগজপত্র ও ডকুমেন্টস লাগবে

গ্রামীণ ব্যাংক সমিতি লোন পাওয়ার যোগ্যতা থাকার পাশাপাশি আপনাকে জানতে হবে লোন পেতে কি কি কাগজপত্র ও ডকুমেন্টস জমা দিতে হবে সেই সম্পর্কে। তাই গ্রামীণ ব্যাংকের লোন পেতে হলে আপনার কি কি কাগজপত্র, ছবি ও ডকুমেন্টস লাগবে তা নিচে উল্লেখ করা হলো।
  • ঋণগ্রহীতার জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ডের ফটোকপি লাগবে।
  • আবেদন কারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে।
  • প্রথমবার কেউ যদি ঋণ নিতে চায় তাহলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পাবে।
  • গ্রামীণ ব্যাংকের লোনের জন্য সার্ভিস চার্জ ৫% হারে জমা দিতে হবে।
  • ঋণ গ্রহীতার নমিনের জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি জমা দিতে হবে।
  • সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব ও চারিত্রিক সনদ জমা দিতে হতে পারে।
আপনি যদি গ্রামীণ ব্যাংকের লোন সুবিধা নিতে চান তাহলে উপরে উল্লেখিত কাগজপত্র ও ডকুমেন্টস সহ আপনার নিকটস্থ ইউনিয়ন বা উপজেলার গ্রামীণ ব্যাংক শাখায় সরাসরি গিয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। তারপর তারা আপনাকে লোন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত করলে তবেই আপনি গ্রামীণ ব্যাংক ঋণ পাবেন।

গ্রামীণ ব্যাংকের লোনের সুদের হার কত?

গ্রামীণ ব্যাংকের সুদের হার সাধারণত ৮% থেকে ২০% এর মধ্যে হয়ে থাকে। তবে গ্রামীণ ব্যাংকের লোনের সুদের হার লোনের ধরন এবং লোনের মেয়াদের ওপর নির্ভর করে। গ্রামীণ ব্যাংক ঋণ মূলত ক্রম হ্রাসমান পদ্ধতিতে গণনা করা হয়।
অর্থাৎ আপনি যেই পরিমাণ কিস্তি পরিশোধ করবেন সেই পরিমাণ কম সুদ আপনাকে দিতে হবে। তারপরও নিচে বিভিন্ন ধরনের সুদের হার উল্লেখ করা হলো:
লোনের ধরন লোনের সুদের হার
ব্যাসিক ক্ষুদ্র ঋণ ও ব্যবসায়িক লোন ১০% - ২০%
হাউজিং লোন ৮%
শিক্ষা ঋণ ৫%
স্ট্রাগলিং মেম্বারস প্রোগ্রাম ঋণ ০% (সুদ বিহীন)
মনে রাখবেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই আপনি গ্রামীণ এনজিও সমিতি থেকে লোন নিতে চাইলে তাদের লোনের সুদের হার সহ অন্যান্য শর্তাবলী ভালোভাবে জেনে নিন।

গ্রামীণ ব্যাংক ঋণ পরিশোধের নিয়ম পদ্ধতি

গ্রামীণ ব্যাংক সমিতি থেকে লোন নেওয়ার পর তা পরিশোধ করার নিয়ম পদ্ধতি অন্যান্য এনজিও বা সমিতির চেয়ে বেশ সুবিধা জনক। আপনি আপনার পছন্দমত নিম্নের যেকোন পদ্ধতিতে বা নিয়মে কিস্তি পরিশোধকরতে পারবেন।
কিস্তি পদ্ধতি
গ্রামীণ ব্যাংক সমিতির লোন সাধারণত সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করতে হয়। এক বছরে মোট ৪৬ টি কিস্তি দিতে হয়। কেননা ৫২ সপ্তাহে ১ বছর হিসাবে মোটামুটি ৬টি ছুটি থাকে। তাই আপনি গ্রামীণ ব্যাংক সমিতির কেন্দ্রে গিয়ে সাপ্তাহিক কিস্তিতে আপনার লোনের টাকা পরিশোধ করতে পারবেন।
অগ্রীম কিস্তি পরিশোধ পদ্ধতি
আপনি যদি মনে করেন আপনার সুবিধা মত কিছু টাকা আগেই পরিষদ করে দিবেন সেটিও করতে পারেন। এতে করে আপনার কিস্তি দিয়ে ঋণের চাপ কমিয়ে নিতে পারেন। তাই অগ্রিম কিস্তি পরিশোধের মাধ্যমেও আপনি লোন পরিশোধ করতে পারবেন এবং এতে করে আপনার সুদের পরিমাণ কিছুটা কম হতে পারে।
গ্রেস পিরিয়ড পদ্ধতি
কিছু কিছু লোনের ক্ষেত্রে আপনি ১-২ সপ্তাহের গ্রেস পিরিয়ড হিসেবে লোনের কিস্তি পরিশোধ করতে পারেন।
ডিজিটাল পেমেন্ট পদ্ধতি
বর্তমানে ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে আপনি লোনের টাকা পরিশোধ করতে পারবেন। এছাড়াও সাপ্তাহিক গ্রুপ মিটিংয়ে কেন্দ্র প্রধানের কাছে/ম্যানেজারকে সরাসরি টাকা জমা দিতে পারবেন।

গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতির সুবিধা ও অসুবিধা

গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতির বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। তবে অসুবিধার চেয়ে সুবিধা গুলো বেশি লক্ষ্য করা যায়। কেননা একেবারেই প্রান্তিক জনগোষ্ঠী যারা অত্যন্ত হতদরিদ্র তাদের জন্য জামানতবিহীন লন সুবিধা একটি মাইল ফলক বলা যেতে পারে। তাহলে চলুন প্রথমেই গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতির সুবিধা গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
গ্রামীণ ব্যাংক সমিতির লোন পদ্ধতির সুবিধা
গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে। যথা-
  • গ্রামীণ ব্যাংক সমিতিতে জামানত বিহীন লোন পাওয়ার সুবিধা রয়েছে।
  • অন্যান্য এনজিও চেয়ে নমনীয় সাপ্তাহিক ও গ্রেস পিরিয়ড কিস্তি পরিশোধ সুবিধা।
  • গ্রামীণ ব্যাংক সমিতি লোন গ্রহীতাদের মধ্যে ৯৭% নারী, যা নারী ক্ষতায়নকে উদবুদ্ধ করে।
  • গ্রামীণ ব্যাংক সদস্যদের ব্যবসা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলে।
  • দেশের অন্যান্য এনজিও বা মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে চেয়ে তুলনামূল ক কম সুদের হার।
  • সামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের লোন বিশেষ ভূমিকা পালন করে যেমন শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা মূলক প্রোগ্রাম পরিচালনা করা হয়।
গ্রামীণ ব্যাংক সমিতির লোন পদ্ধতির অসুবিধা
গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। যেমন গ্রামীণ ব্যাংক শ্রমিকদের গ্রুপ দায়িত্ব, সীমিত পরিমাণ লোন, সুদের সমালোচনা, বাধ্যতামূলক সঞ্চয় দেওয়া এবং সাপ্তাহিক মিটিং ইত্যাদি। তাহলে চলুন গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতির কিছু অসুবিধা গুলো দেখে নেওয়া যাক -
  • গ্রুপ সদস্যদের মধ্যে কোন একজন কিস্তি দিতে ব্যর্থ হলে গ্রুপের অন্যান্য সদস্যদের ওপর চাপ পড়ে যা অনেক সময় সমস্যার সৃষ্টি হতে পারে।
  • অনেক সময় চাহিদার চেয়ে কম পরিমাণে লোন পাওয়া যায়।
  • অনেক অর্থনীতিবিদ গ্রামীণ ব্যাংকের ২০% সুদের হার কে উচ্চ বলে সমালোচনা করে থাকেন।
  • গ্রুপের প্রত্যেক সদস্যকে ঋণের ৫-১০% বাধ্যতামূলক সঞ্চয় করতে হয় যা সদস্যদের ওপর অতিরিক্ত মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।
  • নিয়মিত সাপ্তাহিক মিটিংয়ে যোগ দেওয়া অনেকের কাছে সময় সাপেক্ষ ও ঝামেলা মনে হতে পারে।

গ্রামীণ ব্যাংকের লোন নেওয়ার ভুল ধারণা ও যেভাবে এড়িয়ে চলবেন

অনেকেই গ্রামীণ ব্যাংকের লোন বা অন্যান্য এনজিও থেকে লোন গ্রহণ করে থাকেন। কিন্তু লোন নেওয়া সম্পর্কে কিছু সাধারণ ভুল ধারণা থাকে এবং সেই ভুল ধারণা এড়িয়ে যেতে পারেন না। তাই অনেক সময় আর্থিক ভাবে ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তাই যেকোনো লোন যেন আপনার আতঙ্ক ও ক্ষতিগ্রস্তের মধ্যে না পাড়েন সেই সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক।
ভুলের ধরণ যেভাবে ভুল এড়িয়ে যাবেন
ঋণ নেওয়ার পূর্বে ঋণের পরিকল্পনা না করা ঋণ নেওয়ার আগে ব্যবসা বা কাজ ঠিক করুন।
সক্ষমতার চেয়ে বেশি টাকা লোন নেওয়া আপনি যেন সহজে কিস্তি দিতে পারেন, এই রকম পরিমান লোন নিন
লোন নিয়ে শুধু শুধু ফেরত দেওয়ার কথা চিন্তা করা লোনের টাকা পরিকল্পনামত দ্রুত কাজে লাগানোর চেষ্টা করুন
কিস্তি দিতে সমস্যা হলে শাখা ব্যাংক ম্যানেজারকে না জানানো শাখা ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে কিস্তি পরিশোধের সময় বাড়িয়ে নিন
গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে আপনি কি কাজে ব্যবহার করবেন তার একটি সহায়ক তালিকা নিচে উল্লেখ করা হলো। আপনি এই সহায়ক তালিকাটি আপনার পরিকল্পনা মত পূরণ করে ফেলুন। এটি আপনার লোন নেওয়া কি উদ্দেশ্যে নেওয়া এবং কোথায় কত টাকা লাগতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখবে। তাই আপনি লোন নেওয়ার পূর্বে ফর্মটি পূরণ করে আপনার কাছে রেখে দিন। যখন গ্রামীন ব্যাংক সমিতি থেকে টাকা ঋণ পাবেন তারপর মিলিয়ে মিলিয়ে টাকাটা কাজে লাগাবেন।

গ্রামীণ ব্যাংক লোন সহায়ক তালিকা

পরিকল্পনা আপনার উত্তর
আপনার নাম ও ঠিকানা (আপনার নাম ও ঠিকানা লিখুন)
আপনার গ্রুপ নম্বর? (আপনার গ্রুপ নম্বর লিখুন)
আপনি কী কাজের জন্য লোন নিবেন? (ব্যবসা/কাজের নাম লিখুন)
কাজের/ব্যবসার স্থানের নাম? (কাজের/ব্যবসার স্থানের নাম লিখুন)
কাজের/ব্যবসার শুরুতে কত টাকা লাগতে পারে? (টাকার পরিমান লিখুন)
লোনের টাকা কী কাজে লাগাবেন? (মুরগি/ফল/দোকানের মাল কিনবেন লিখুন)
আপনার মাসিক আয় কত হতে পারে? (লিখুন)
সাপ্তাহিক কিস্তি কত? (কিস্তির পরিমান লিখুন)
পরবর্তীতে কত টাকা লাগতে পারে? (টাকার পরিমান লিখুন)
ব্যাক আপ হিসেবে বিকল্প টাকার উৎস কোথায়? (পিতা/মাতা/বন্ধুর নাম লিখে রাখুন)
আপনি যদি আপনার পরিকল্পনা মাফিক উপরের ফর্মটি পূরণ করে রাখেন তাহলে আপনার লোন নেওয়ার উদ্দেশ্য এবং লোনের পরিমাণ সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পাবেন। তাই লোন নেওয়ার পূর্বে আপনার পরিকল্পনা মাফিক ফরমটি পূরণ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
গ্রামীণ ব্যাংকে যোগাযোগের ঠিকানা
গ্রামীণ ব্যাংক, হেড অফিস, মিরপুর - ২
ঢাকা - ১২১৬, বাংলাদেশ।
মোবাইল নম্বর: +৮৮ ০২ ৫৮ ০৫ ৫৬২৮ (দেশ) এবং +৮৮ ০২ ৪৮ ০৩ ৩৭৭০ (বিদেশ থেকে ফোন করুন)।
গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট ঠিকানা: https://grameenbank.org.bd/

FAQ (প্রশ্নোত্তর) - গ্রামীণ ব্যাংকের লোন পদ্ধতি | Grameen Bank Loan 2026

Q1. গ্রামীণ ব্যাংক অনলাইন লোন কি দেয়?
উত্তর: না, গ্রামীণ ব্যাংক অনলাইন লোন দেয় না।
Q2. গ্রামীন লোন কার া পেতে পারেন?
উত্তর: যেকোনো বাংলাদেশী দরিদ্র নাগরিক যাদের বয়স ১৮ থেকে ৬০ বছর এবং নারীরা অগ্রাধিকার।
Q3. গ্রামীণ ব্যাংক সমিতির লোন পেতে কতদিন লাগে?
উত্তর: আবেদন পত্র এবং কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকলে ৭ থেকে ১৪ দিনের মধ্যে লোন পাওয়া যায়।
Q4. গ্রামীণ ব্যাংক সমিতির সুদের হার কত?
উত্তর: গ্রামীণ ব্যাংক সমিতির সুদের হার ৫% - ২০% সাধারণত হয়ে থাকে।
Q5. Grameen Bank Personal Loan কি?
উত্তর: Grameen Bank Personal Loan হল যেকোনো ক্ষুদ্র ঋণ বা উদ্যোক্তা ঋণ। যেটি একজন ব্যক্তি পার্সোনাল হিসেবে লোন নিতে পারেন এবং তার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারেন।
Q6. গ্রামীণ ব্যাংকের লোন নিতে কোন জামানত লাগে কি?
উত্তর: না, গ্রামীণ ব্যাংকের লোন নিতে সাধারণত কোন জামানত লাগে না।

সর্বশেষ কথা - গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি | Grameen Bank Loan 2026

প্রিয় পাঠক এতক্ষণ আমরা বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েছেন এবং বিস্তারিত জানতে পেরেছেন। আপনি যেই উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে ইচ্ছুক ঠিক সেই উদ্দেশ্যেই লোনের টাকা ব্যবহার করুন তাহলে আপনি লাভবান হবেন। আপনি উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ সুবিধা নিলে আপনার জন্য সহায়ক হতে পারে।

আজকে লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। লেখার মধ্যে কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ আর নয়। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url