আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম) - ASA NGO Loan 2026
আমি সহজ কিস্তিতে লোন নিতে চাই। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি আশা এনজিওর লোন পদ্ধতি, আশা ব্যাংক লোন, আশা সমিতির লোন, আশা এনজিও ওয়েবসাইট, আশা এনজিও লোন ফরম, আশা লোন ডট কম, আশা অনলাইন লোন, আশা এনজিও শাখা কয়টি এবং আশা এনজিও ফোন নাম্বার ইত্যাদি জানতে চান?
![]() |
| আশা-এনজিও-লোন-পদ্ধতি |
পোস্ট সূচীপত্র:আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কেননা আমরা আপনাকে আশা এনজিও লোন পদ্ধতি, আশা লোন ডট কম, আশা অনলাইন লোন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। আশা করি, আজকের লেখাটি আপনি মনোযোগ সহকারে পড়বেন এবং আশা সমিতি লোন পদ্ধতি, আশা অনলাইন লোন বা আশা লোন ডট কম সহ বিভিন্ন তথ্য বিস্তারিত জানতে পারবেন।
আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম)
আজকের আর্টিকেলে জানাবো, আশা এনজিও অনলাইন লোন পদ্ধতি (আশা লোন ডট কম) সম্পর্কে বিস্তারিত তথ্য এবং পরামর্শ। এছাড়াও আপনারা আশা এনজিওর পরিচিতি, লোন পাওয়ার যোগ্যতা, লোনের পরিমাণ, জমা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র, সুদের হার, কিস্তি পরিশোধের নিয়ম এবং লোনের সুবিধা সহ বিভিন্ন আলোচনা সম্পর্কে জানতে পারবেন।
| ক্রমিক নং | আশা লোন বা ঋণের বিবরণ |
আশা এনজিও লোন তথ্য/পদ্ধতি (নতুন নিয়ম) ২০২৬ |
|---|---|---|
| ১ | লোনের ক্যাটাগরি/প্রকার |
ক্ষুদ্র ব্যবসা লোন, SME লোন, কৃষি লোন, শিক্ষা লোন, স্বাস্থ্য লোন, জরুরী লোন, রেমিট্যান্স লোন/ঋণ |
| ২ |
সর্বনিম্ন ও সর্বোচ্চ লোনের পরিমান | ৫ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত |
| ৩ |
আশা এনজিও লোন সার্ভিস চার্জ (সুদ) | সাধারণত ১০% থেকে ২৪% পর্যন্ত (লোন ক্যাটাগরি ও মেয়াদের উপর নির্ভরশীল) |
| ৪ |
লোন পরিশোধের মেয়াদ | মাসিক কিস্তি বা ৪৫/৪৬ টি সাপ্তাহিক কিস্তি (১ বা ৩ বছর) |
| ৫ |
লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র | জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সাইজ ছবি, জামিনদার/গ্যারান্টারের তথ্য। |
নিচে আশা এনজিও লোন পাওয়ার সম্পূর্ণ ধাপ ও প্রয়োজনীয় কাগপত্রের বিস্তারিত তালিকা দেওয়া হলো।
তাহলে চলুন আর দেরি না করে আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম) - ASA NGO Loan সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আশা (ASA) এনজিওর পরিচিতি
আশা (ASA - Association for Social Advancement) এনজিও (NGO - Non Government Organization) যা বাংলাদেশে আশা এনজিও নামে পরিচিত। অনেকে আশা এনজিওকে 'আশা সমিতি' বা 'আশা ব্যাংক' নামও বলে থাকেন। এটি মূলত প্রান্তিক ও সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ১৯৭৮ সালের ১৭ই মে জনাব মোঃ শফিকুল হক চৌধুরী (১৯৪৯ - ২০২১) প্রতিষ্ঠিত করেন। প্রথমদিকে এই সংস্থাটি দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও সামাজিক উন্নয়নের উপর কার্যক্রম পরিচালিত করত।
আরো পড়ুন: ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে চান? ২০২৬
কিন্তু বিশাল দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান ও দরিদ্রতা দূর করার লক্ষ্যে ১৯৯১ সালে এটি মাইক্রোফিন্যান্স বা আশা এনজিও লোন পদ্ধতির দিকে মনোনিবেশ করে, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম এনজিও গুলোর মধ্যে একটি। বর্তমানে দেশে আশা এনজিওর শাখা রয়েছে প্রায় ৩ হাজার এবং এর গ্রাহক সংখ্যা প্রায় ৭০ লাখ, যার ৯০ ভাগই নারী সদস্য। বাংলাদেশের গ্রামীণ এবং শহরের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, নারীর উন্নয়ন, স্বাস্থ্য সচেতন এবং অর্থনৈতিক স্বনির্ভরতায় আশা এনজিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। (সূত্র: আশা এনজিও ওয়েবসাইট)
আশা এনজিও লোন পদ্ধতি
আশা এনজিও লোন পদ্ধতি গ্রাহকদের জন্য খুবই সহজ এবং ঝামেলা মুক্ত একটি লোন পদ্ধতি, যা সাধারণত ৫ থেকে ১৫ দিনের মধ্যে ঋণের সকল কার্যক্রম সম্পন্ন হয়। এটি জামানত বিহীন ও স্বচ্ছতার সাথে অতি দ্রুত গ্রাহকদের লোন সেবা দিয়ে থাকে যেন অযথা গ্রাহকদের সময় নষ্ট না হয়। তবে আশা এনজিও থেকে ঋণ পেতে হলে আপনাকে এই এনজিওর কিছু নিয়ম-কানুন অবশ্যই জানতে ও মেনে চলতে হবে। তাদের নিয়ম অনুসরণ না করলে আপনাকে আসা এনজিও লোন দেওয়া হবে না। তাই চলুন প্রথমেই দেখা যাক, কারা কারা এই লোন পাওয়ার যোগ্যতা রাখেন এবং কিভাবে আপনি এই লোন পাবেন তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক।
আশা এনজিও লোন পাওয়ার যোগ্যতা
প্রথমেই আপনাকে এই লোন পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। কারণ যে কেউ ইচ্ছে করলেই এই লোন নিতে পারবেন না। অর্থাৎ আশা লোন পেতে হলে আপনার নিচের যোগ্যতা গুলো থাকতে হবে।
![]() |
| আশা-লোন-ডট-কম |
- আপনাকে স্থায়ী ঠিকানার বাসিন্দা (স্থানীয় শাখার অধীন) হতে হবে।
- আপনার বয়স অবশ্যই ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
- আপনার স্থিতিশীল একটি আয়ের উৎস যেমন- কৃষি বা ব্যবসা থাকতে হবে।
- আপনাকে গ্রুপ সদস্য (গ্রামীণ এলাকার ক্ষেত্রে) হতে হবে।
- আপনার পূর্ব কোন ব্যাংক বা এনজিও খারাপ ঋণ রেকর্ড না থাকা।
- আপনাকে কিছু ক্ষেত্রে বিবাহিত হতে হবে (যদি প্রয়োজন হয়)।
- আপনার লোন গ্যারান্টারের উপস্থিতি ও স্বাক্ষর (যদি প্রয়োজন হয়) লাগতে পারে।
তাহলে প্রিয় পাঠক বুঝতেই পারছেন আপনি যদি আশা এনজিও লোন পাওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন কেবলমাত্র তবেই আপনাকে লোন দেওয়া হবে নতুবা নয়। এখন চলুন আশা এনজিও লোনের প্রকারভেদ সম্পর্কে জেনে নেওয়া যাক।
আশা এনজিও লোনের বিভিন্ন প্রকার
আপনি যদি আশা এনজিও লোন পাওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন তবে আপনি লোন পেতে পারেন। তবে আপনি কোন ধরনের, কত টাকার লোন নিতে চান তা আপনাকে নির্ধারণ করতে হবে। কেননা এই এনজিওতে বা আশা সমিতিতে প্রাইমারি লোন, স্পেশাল লোন, ক্ষুদ্র ঋণ (MSME), শিক্ষা ঋণ, স্বাস্থ্য ঋণ, জরুরী ঋণ ইত্যাদি দেওয়া হয়।
বন্ধুরা, নিজের ছকে আপনাদের সুবিধার্থে লোনের ধরন, উদ্দেশ্য, লোনের পরিমাণ, লোনের মেয়াদ এবং সুদের হার টেবিল আকারে দেওয়া হল।
| লোনের ধরন | লোনের উদ্দেশ্য | লোনের পরিমাণ (টাকা) | লোনের মেয়াদ | সুদের হার (%) |
|---|---|---|---|---|
| প্রাইমারি লোন |
ছোট ব্যবসা, কৃষি | ৫ হাজার - ৯৯ হাজার | ৬-১২ মাস | ১০-১৫ |
| স্পেশাল লোন |
মাঝারি উদ্যোগ |
১ লক্ষ - ১০ লক্ষ | ১২-৩০ মাস | ১০-১৫ |
| শিক্ষা লোন |
শিক্ষা বাবদ খরচ |
১০ হাজার - ৫০ হাজার | ১-৩ বছর | ১০-১৫ |
| স্বাস্থ্য লোন |
চিকিৎসা খরচ |
৫ হাজার - ৩০ হাজার | ৬-১৮ মাস | ১০-১৫ |
| জরুরী লোন |
জরুরী প্রয়োজন |
৫ হাজার - ২০ হাজার | ৩-৬ মাস | ১০-১৫ |
| MSME লোন |
ছোট ও মাঝারি উদ্যোগ |
৫০ হাজার - ২ লক্ষ | ১-২ বছর | ১০-১৫ |
আপনি যদি আপনার আশা এনজিওতে লোন প্রাপ্তির যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে প্রয়োজন ও ক্যাটাগরি অনুযায়ী আপনি লোনের পরিমাণ টাকা ৭-১৫ দিনের মধ্যে পেয়ে যাবেন। এখন আপনি কিভাবে আশা এনজিও লোন বা ঋণ পাবেন তা নিচের ধাপগুলো থেকে জেনে নেওয়া যাক।
![]() |
| আশা-সমিতি-লোন |
আশা এনজিও লোন পদ্ধতির আবেদন ও বিতরণ
প্রিয় পাঠক, আপনি যদি আশা এনজিও লোন প্রাপ্তির যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে কিভাবে আবেদন করবেন, তথ্য যাচাই বাছাই, অনুমোদন এবং বিতরণ হবে তা জেনে নেওয়া যাক।
১. আবেদন: আপনার নিকটস্থ আশা এনজিও বা আশা সমিতি বা আশা ব্যাংকে গিয়ে লোন ফরম পূরণ করুন। ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার আয়ের বিবরণ এবং লোন নেওয়ার উদ্দেশ্য উল্লেখ করুন। তারপর আশা এনজিও মাঠ কর্মীগণের সাথে যোগাযোগ করুন।
২. তথ্য যাচাই বাছাই: আশা এনজিও কর্তৃপক্ষ আপনার স্থায়ী ঠিকানা, আপনার আয়ের উৎস এবং লোন পরিশোধ করার ক্ষমতা যাচাই-বাছাই করবেন।
৩. গ্রুপ তৈরি: গ্রামীণ এলাকায় ৫ থেকে ১০ জনের একটি ছোট গ্রুপ গঠন করুন। গ্রুপের সদস্যগণ একে অপরের জন্য দায়বদ্ধ হবেন।
৪. লোন অনুমোদন: আপনার কাগজপত্র ও তথ্য সঠিক হলে ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার লোন অনুমোদন হয়ে যাবে।
৫. লোন বিতরণ: সবকিছু ঠিকঠাক থাকলে আপনার আবেদনকৃত লোনের টাকা আপনি সরাসরি হাতে বা গ্রুপ মিটিংয়ে পেয়ে যাবেন।
আশা লোন পেতে যা কাগজপত্র লাগবে
আশা এনজিও লোন পদ্ধতি খুবই সহজ এবং দ্রুত পাওয়া যায়। এখানে কোন জামানত বা বিশেষ কোনো ঝামেলা হয় না বললেই চলে। তবে এই লোন পেতে আপনার নিম্নলিখিত কাগজপত্র ও ডকুমেন্টস অবশ্যই জমা দিতে হবে।
- আপনার জাতীয় পরিচয় পত্র (NID) বা ভোটার কার্ড বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- আপনার ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল বা বাড়ি ভাড়ার রশিদ জমা দিতে হবে।
- আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ থেকে ৪ কপি ছবি দিতে হবে।
- আপনার বাৎসরিক আয়ের প্রমাণ হিসেবে (এনজিও এর দায়িত্বরত কর্মকর্তার যাচাই এর মাধ্যমে) প্রমাণ পত্র দিতে হবে।
- আপনার গ্রুপ সদস্যদের জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি (গ্রুপ লোনের জন্য প্রযোজ্য) দিতে হবে।
আশা এনজিও লোনের ফরম আপনার নিকটস্থ আশা এনজিও শাখা থেকে বিনামূল্যে পাবেন এবং আপনার লোনের আবেদন ফরম জমা দেওয়ার পরপরই যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আপনি ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার লোনের টাকা সম্পূর্ণ পেয়ে যাবেন।
আশা লোন পরিশোেধের কিস্তি পদ্ধতি
আশা লোনের পরিশোধের কিস্তি সাধারণত সাপ্তাহিক, মাসিক কিংবা বাৎসরিক হয়ে থাকে। তবে সাধারণত ক্ষুদ্র ঋণে ৬ থেকে ১২ মাস এবং মাঝারি লোনে ১ থেকে ২ বছর মেয়াদী হয়। আসলে লোনের কিস্তির পরিমাণ সাধারণত লোনের পরিমাণ, সুদ ও সময়ের উপর নির্ভর হয়ে থাকে। প্রতিটি গ্রুপ মিটিংয়ে কিস্তি পরিশোধ করা হয় যা খুবই নমনীয় এবং সহজ পদ্ধতি। তাছাড়া বড় অংকের লোনের জন্য পরিশোধের লম্বা সময় পাওয়া যেতে পারে।
আশা লোনের বা ঋনের সুদের হার
আশা এনজিও থেকে লোন নেওয়া হলে তার বার্ষিক সুদের হার বর্তমানে ১০-১৫% (যেকোন সময় পরিবর্তনশীল হতে পারে), যা আপনার নেওয়া লোনের ধরন, লোনের পরিমাণ এবং সময়ের উপর নির্ভর করে। তবে আশা এনজিও লোন পদ্ধতি সব সময় সুদের হার স্বচ্ছতা নিশ্চিত করে থাকে। তাই আপনি লোন নেওয়ার সময় নিকটস্থ শাখা অফিস থেকে সুদের হার সহ সবকিছু ঠিকঠাক মতো শুনে নিবেন।
আশা এনজিও লোন নেওয়ার সুবিধা
আসা এনজিও লোন পদ্ধতি অন্যান্য এনজিও বা ব্যাংকের চেয়ে খুবই সহজ এবং সুবিধাজনক। তাই এটি গ্রাহকদের কাছে দিন দিন জনপ্রিয়তা অর্জন করেই চলেছে। তাই কি কি সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে নিচে উল্লেখ করা হলো।
- আশা এনজিওতে জামানতবিহীন লোন পাওয়া যায়।
- অতি দ্রুত লোন অনুমোদন হয়ে থাকে (৭-১৫ দিনের মধ্যে)
- চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের লোন পাওয়া যায়।
- গ্রামীণ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে দৃষ্টি দেওয়া হয়।
- খুবই নমনীয় কিস্তি এবং আয়ের সাথে মিলিয়ে পরিশোধ করার ব্যবস্থা আছে।
- গ্রাহকের আর্থিক স্বচ্ছলতা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলে।
- লোন পাওয়ার যোগ্যতা খুবই সহজ এবং ঝামেলা হীন।
আশা এনজিও লোন নেওয়ার সতর্কতা
শুধু আশা এনজিও থেকে লোন নেওয়া নয় বরং যেকোনো প্রতিষ্ঠান থেকে লোন নিতে হলে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। নইলে ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে যা আপনার ব্যবসা ক্ষতি ও হুমকির মধ্যে পড়তে পারে। তাই লোন নেওয়ার আগে অবশ্যই নিচের কথাগুলো যাচাই-বাছাই করে নিন।
- লোনের পরিমাণ, সুদের হার এবং বিভিন্ন চার্জ সম্পর্কে জেনে নিন।
- আপনার লোন পরিশোধ করার সক্ষমতা যাচাই করুন এবং অতিরিক্ত লোনের চাপ এড়িয়ে চলুন।
- আশা এনজিও লোন নেওয়ার ব্যাপারে শর্তাবলী ভালোভাবে জেনে নিন। আপনার নিবন্ধিত আশা এনজিও শাখা অফিস থেকে লোন নিন এবং প্রতারক এড়িয়ে চলুন।
- আপনার লোনের উদ্দেশ্যমত লোনের টাকা ব্যবহার করুন।
- সময় মত সুদ সহ সমুদয় টাকা পরিশোধ করুন।
- আমার লেখার ভিত্তি আশা সমিতির লোন পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না।
প্রিয় পাঠক আপনি যদি আপনার সাধ্যমত অর্থাৎ আয় বুঝে আশা এনজিও লোন নিয়ে সঠিকভাবে লোনের টাকা ব্যবহার করেন তাহলে আপনার সমস্যা হওয়ার কথা নয়।
আরো পড়ুন: সিটি ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি ২০২৬
সুতরাং সবকিছু জেনে শুনে বুঝে তারপর লোনের টাকা গ্রহণ করুন। প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট শাখা অফিস ছাড়া বাইরে কোন টাকা লেনদেন করবেন না।
যোগাযোগ
আশা এনজিও হেড অফিসের ঠিকানা:
আশা টাওয়ার, ২৩/৩ বীর উত্তম এএনএম নুরুজ্জামান সড়ক, শ্যামলী, ঢাকা ১২০৭, বাংলাদেশ।
টেলিফোন নম্বর:
+৮৮ ০২ ৪১০২৩০৮৬-৯৫
+৮৮ ০২ ৪১০২৩৪৬১-৬৩।
অর্থাৎ আপনি যদি বাংলাদেশে বা বিদেশে থেকে থাকেন তাহলে সরাসরি (+৮৮ ০২ ৪১০২৩০৮৬, +৮৮ ০২ ৪১০২৩৪৬১) নম্বরে ডায়াল করে হেড অফিসের ঠিকানায় বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন।
FAQ (প্রশ্নোত্তর) - আশা সমিতি লোন পদ্ধতি (আশা লোন ডট কম) - ASA NGO Loan
Q1. আশা এনজিও কত টাকা লোন দেয়?
উত্তর: আশা এনজিও সাধারণত ৫,০০০ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লোন দেয়।
Q2. আশা এনজিও লোন পেতে জামানত লাগবে কি?
উত্তর: না, এটি জামানতবিহীন এবং গ্রুপ ভিত্তিক লোন পাওয়া যায়।
Q3. আশা এনজিও লোন কত দিনে পাওয়া যায়?
উত্তর: সাধারণত ৭ থেকে ১৫ দিনের মধ্যে লোন অনুমোদন এবং বিতরণ করা হয়।
Q4. কোন লোনের পরিমাণ সর্বোচ্চ?
উত্তর: স্পেশাল লোনে ২০ লক্ষ টাকা পর্যন্ত।
Q5. সুদের হার কত?
উত্তর: সাধারণত বার্ষিক ১০% থেকে ১৫% (লোনের ধরন ভেদে পরিবর্তনশীল)।
Q6. লোনের কিস্তি কিভাবে পরিশোধ করতে হয়?
উত্তর: সাধারণত সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক (গ্রুপ মিটিংয়ে নির্ধারিত হয়)।
Q7. আশা অনলাইন লোন পাওয়া যায়?
উত্তর: না। সরাসরি আশা এনজিও শাখা অফিসে গিয়ে আবেদন করে লোন পাওয়া যায়।
সর্বশেষ কথা - আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম) - ASA NGO Loan
প্রিয় পাঠক, এতক্ষণ আমরা আশা সমিতি লোন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা এনজিও একটি বেসরকারি প্রতিষ্ঠান যা গ্রামীণ ও শহরের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ও দরিদ্রতা দূর করে স্বাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছে। আমরা তাদের এই মহতী উদ্যোগকে সর্বদা শ্রদ্ধা এবং সাধুবাদ জানাই। 'মানুষ মানুষের জন্য' এই কথাটি যেন এই আশা এনজিও আমাদের প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে। আমরা এই আশা এনজিওর আরও উন্নতি কামনা করি।
আপনারা যারা এনজিও থেকে টাকা লোন ইচ্ছুক তারা নিজ নিজ এলাকায় অবস্থিত আশা এনজিও শাখা অফিস থেকে যোগাযোগ করে আপনার প্রয়োজন অনুযায়ী লোন নিতে পারবেন। তাদের লোন পদ্ধতি খুবই সহজ এবং ঝামেলা মুক্ত। লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইল যেন আপনার বন্ধু-বান্ধবও উপকৃত হতে পারেন। লেখায় কোন ভুল ত্রুটি থাকলে মার্জনীয় এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া আমাদেরকে কমেন্টের মাধ্যমেও আপনারা জানাতে পারেন। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)
আরো অন্যান্য বিষয় পড়ুন:
- ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে শুরু করবেন - এ টু জেড ২০২৬
- বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ লোন ফরম ২০২৬
- বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম জানুন ২০২৬
- নতুনদের জন্য অনলাইন ইনকাম শুরু করার ১০টি সেরা উপায়
- অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ১০টি গুরুত্বপূর্ণ সেটিংস জেনে রাখুন
- ১৫০০+ মেয়েদের ইসলামিক নাম সুন্দর অর্থসহ (সকল অক্ষর দিয়ে বেস্ট নাম)
- আয়েশা নামের অর্থ কি এবং আয়েশা নামটি কোন রাশি
- জন্ম তারিখ অনুযায়ী রাশি নির্ণয় পদ্ধতি সহজেই জেনে নিন ২০২৬
.webp)




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url