Islami Bank Loan - ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি ২০২৬
Islami Bank Loan - ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি, ইসলামী ব্যাংক লোন ক্যালকুলেটর, ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন পাওয়ার যোগ্যতা, ইসলামী ব্যাংকের পার্সোনাল লোনের আবেদন প্রক্রিয়া, সুদের হার, Islami Bank Loan, Islami Bank Loan Apply Online, Islami Bank Customer Care Number এবং লোন পরিশোধের নিয়ম-কানুন সহ বিস্তারিত জানতে চান?
![]() |
| ইসলামী-ব্যাংক-পার্সোনাল-লোন |
পোষ্ট সূচিপত্র: Islami Bank Loan - ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি ২০২৬ তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমরা ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি, ইসলামী ব্যাংক লোন ক্যালকুলেটর, ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন পাওয়ার যোগ্যতা, ইসলামী ব্যাংক পার্সোনাল লোনের আবেদন প্রক্রিয়া, সুদের হার, Islami Bank Loan, Islami Bank Loan Apply Online, Islami Bank Customer Care Number এবং লোন পরিশোধের নিয়ম-কানুন সহ বিস্তারিত আলোচনা করব। তাই আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার বিশেষ অনুরোধ রইলো।
Islami Bank Loan - ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি ২০২৬
আজকে আপনাদের জানাবো, Islami Bank Loan - ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি, লোন পাওয়ার যোগ্যতা, লোনের জন্য আবেদন পত্র, লোনের সুদের হার এবং লোন পরিশোধ করার নিয়মাবলী। ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন স্কিম ইসলামিক শরিয়া ভিত্তির ওপর নির্ভরশীল। পার্সোনাল লোনকে ইসলামী ব্যাংকের পরিভাষায় বিনিয়োগ বা 'পার্সোনাল ইনভেস্টমেন্ট' বলা হয়ে থাকে যা সুদ মুক্ত এবং মুরাবাহা মডেলে পরিচালিত।
যেকোনো বেতনভোগী, পেশাজীবী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ সবাই এই বিনিয়োগের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হন। ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন আপনার যেকোনো জরুরী চাহিদা মেটাতে সহায়তা করতে পারে। তাহলে চলুন ইসলামী ব্যাংকের পার্সোনাল লোনের মেয়াদ, পরিমাণ, মুনাফার হার, কিস্তির হার এবং কারা কারা আবেদন করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইসলামী ব্যাংক পার্সোনাল লোনের উদ্দেশ্য - Purpose of Islami Bank Personal Loan
ইসলামে ব্যাংকের পার্সোনাল লোনের উদ্দেশ্য গুলো নিচে উল্লেখ করা হলো। অর্থাৎ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কোন কোন উদ্দেশ্যে গ্রাহকদের টাকা বিনিয়োগ করে থাকে তার একটা ধারণা নেওয়া যাক।
- চিকিৎসা ব্যয়
- শিক্ষা খরচ
- বিবাহ অনুষ্ঠানের খরচ
- ভ্রমণ বাবদ ব্যয়
- গৃহসজ্জা বা আসবাবপত্র ক্রয়
- ব্যক্তিগত অন্যান্য বিশেষ প্রয়োজন।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ লোন গ্রাহকদের জন্য উপরোক্ত খাপে টাকা বিনিয়োগ করে থাকে যা ব্যক্তিগত ঋণ হিসেবে বিবেচিত হয়। এবার চলুন ইসলামী ব্যাংক তার গ্রাহকদের জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা, কত দিনের জন্য বিনিয়োগ করে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইসলামী ব্যাংক পার্সোনাল লোনের পরিমাণ এবং মেয়াদ
ইসলামী ব্যাংক তার গ্রাহকদের জন্য পার্সোনাল লোন হিসেবে ন্যূনতম এবং সর্বোচ্চ কত টাকা, কত দিন মেয়াদে দিয়ে থাকে তা নিচে স্পষ্ট ভাবে উল্লেখ করা হলো।
ন্যূনতম ঋণের পরিমাণ: ১ লাখ টাকা।
সর্বোচ্চ ঋণের পরিমাণ: ২০ লাখ টাকা।
লোনের মেয়াদ: ১ থেকে ৫ বছর (চাকরিজীবীদের জন্য চাকরির মেয়াদ পর্যন্ত)।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তার গ্রাহকদের মাসিক আয়, চাকরির অভিজ্ঞতা ও DBR অনুসারে লোনের টাকার পরিমণ নির্ধারণ করে থাকেন।
ইসলামী ব্যাংক পার্সোনাল লোনের প্রফিট রেট এবং কিস্তির পরিমাণ
ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন নিলে একজন গ্রাহককে কি পরিমান প্রফিট দিতে হবে এবং প্রতি মাসে কিস্তির পরিমাণ কেমন হবে তা নিচে উল্লেখ করা হলো।
ইসলামের ব্যাংকের পার্সোনাল লোনের প্রফিট রেট: ৯% - ১১% (ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে, পরিবর্তনশীল হতে পারে)।
পার্সোনাল লোনের প্রসেসিং ফি: ২%
মাসিক কিস্তির পরিমাণ: হিসাব মত (কেউ ১০ লাখ টাকা লোন নিলে ৫ বছরে ৯% প্রফিটে মাসিক কিস্তির পরিমাণ ~ ২০ হাজার ৭৫০ টাকার মত)।
![]() |
| ইসলামী-ব্যাংক-পার্সোনাল-লোন-পদ্ধতি |
ইসলামী ব্যাংকের পার্সোনাল লোনের জন্য কারা আবেদন করতে পারবেন
ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে একজন গ্রাহকের নিচে উল্লেখিত যোগ্যতা গুলো থাকা লাগবে। তাহলে তিনি ইসলামী ব্যাংকের পার্সোনাল/ব্যক্তিগত ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। নতুবা তিনি ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন পাবেন না।
- আবেদনকারী কে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর মাসিক আয় কমপক্ষে ২৫ হাজার টাকা বা তার ঊর্ধ্বে থাকতে হবে।
- আবেদনকারী চাকরিজীবী হলে ১ বছরের অভিজ্ঞতা লাগবে।
- ঋণগ্রহীতা ব্যবসায়ী হলে ব্যবসায়ী হিসেবে একই ব্যবসায় ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
উপরোক্ত যোগ্যতা গুলো থাকলে একজন গ্রাহক ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন পেতে পারেন। পেশাজীবী ও চাকরিজীবী হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি পেশাজীবী লোনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
ইসলামী ব্যাংকের ব্যক্তিগত লোন নিতে যেসব কাগজপত্র ও ডকুমেন্টস লাগবে
ইসলামী ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ পেতে হলে একজন গ্রাহকের নিম্নলিখিত কাগজপত্র ও ডকুমেন্টস আবেদনপত্রের সাথে অবশ্যই জামা দিতে হবে। কোন গ্রাহক প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস জমা দিতে ব্যর্থ হলে তিনি পার্সোনাল লোনের জন্য অযোগ্য হিসেবে গণ্য হবেন এবং কোন লোন পাবেন না। ইসলামী ব্যাংকের পার্সোনাল লোনের টাকা পেতে নিচে প্রয়োজনীয় কাগজপত্র এবং ডকুমেন্টস উল্লেখ করা হলো।
আরো পড়ুন: আশা এনজিও লোন পদ্ধতি -আশা লোন ডট কম
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ড এর ফটোকপি।
- আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- ঋণ গ্রহীতার গ্যারান্টারের/জামিনদারের জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID কার্ড এর ফটোকপি ও ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- গ্রাহকের ইউটিলিটি বিল যেমন-বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল ইত্যাদির কপি জমা দিতে হবে।
- চাকরির পে স্লিপ/স্যালারির সার্টিফিকেট কপি জমা দিতে হবে।
- আবেদনকারীর টিন সার্টিফিকেট ই-টিন (e-TIN) জমা দিতে হবে (৫ লাখ টাকার ওপরে লোন নিলে)।
- গ্রাহকের আয় প্রমাণ সাপেক্ষে গত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট কপি জমা দিতে হবে।
একজন গ্রাহক ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চাইলে তাকে উপরোক্ত কাগজপত্র এবং ডকুমেন্টস অবশ্যই জমা দিতে হবে। এই লোন জামানতবিহীন হলেও গ্যারান্টার/জামিনদার থাকা বাধ্যতামূলক।
ইসলামী ব্যাংকের পার্সোনাল লোনের জন্য আবেদন প্রক্রিয়া
ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন নিতে হলে একজন গ্রাহক কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে ধাপে ধাপে উল্লেখ করা হলো।
১ম ধাপ: ব্যাংকের শাখায় যোগাযোগ করুন
আপনি ইসলামী ব্যাংকের নিকটস্থ যেই শাখা থেকে পার্সোনাল লোন নিতে চান সেই শাখায় গিয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করে পার্সোনাল লোন নেওয়ার বিষয়টি তাদেরকে জানান। কর্তব্যরত লোন অফিসার আপনাকে প্রাথমিকভাবে একটি ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পরামর্শ দিতে পারেন (আপনার যদি একাউন্ট না থাকে)। তারপর তারা আপনার পেশাগত ও সক্ষমতা বিবেচনা করে তারা আপনাকে লোন ক্যাটাগরিতে লোন নেওয়ার পরামর্শ দিবেন।
২য় ধাপ: ব্যাংকের শাখা থেকে আবেদন পত্র সংগ্রহ করুন
ইসলামী ব্যাংকের লোন অফিসার আপনার চাকরি, পেশা বা ব্যবসার তথ্য জানার পর আপনাকে লোনের জন্য একটি আবেদন পত্র ফরম বিনামূল্যে সরবরাহ করবেন। এরপর আপনি সেই লোনের আবেদন ফরম বাসায় নিয়ে এসে সঠিকভাবে তথ্য দিয়ে পূরণ করুন।
৩য় ধাপ: কাগজপত্র সহ ফরম জমা দিন
আপনার আবেদন পত্রের লোন ফরম যথাযথভাবে পূরণ করে আপনার ও গ্যারান্টারের প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও ডকুমেন্টস সহ ব্যাংকের শাখায় গিয়ে লোন অফিসারের নিকট জমা দিন।
৪র্থ ধাপ: আবেদন পত্র যাচাই-বাছাই (Verification)
আপনার পার্সোনাল লোনের আবেদন পত্রের ফরম জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ আপনার এলাকায়/আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করে সকল তথ্য যাচাই বাছাই এবং আপনার লোন পরিশোধের সক্ষমতা বিবেচনা করে দেখবেন। আপনি যদি পার্সোনাল লোনের টাকার কিস্তি ঠিকমতো দেওয়ার যোগ্য এবং আপনার সম্পর্কে বিশ্বাসযোগ্য ধারণা পোষণ করেন তবেই আপনাকে ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন পাওয়ার যোগ্য হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
৫ম ধাপ: পার্সোনাল লোন অনুমোদন ও বিতরণ
আপনার সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষ পজিটিভ ধারণা পেলে আপনার লোনটি চূড়ান্তভাবে অনুমোদন করে দিবেন। তারপর ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার চাহিদা মত লোনের টাকা আপনার ব্যাংক একাউন্টে বা ব্যাংকের নিয়মে আপনার কাছে পৌঁছে যাবে।
অবশ্য ইসলামী ব্যাংকের অনলাইন এপ্লিকেশন ফরম ডাউনলোড করেও জমা দেওয়া এবং লোন পাওয়া সম্ভব। প্রিয় পাঠক, আশা করি আপনি কিভাবে পার্সোনাল লোনের জন্য আবেদন করবেন সে সম্পর্কে একটা ধারণা পেয়েছেন।
পার্সোনাল লোন পরিশোধের নিয়ম
ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন আপনাকে মাসিক কিস্তিতে (EMI) সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় অথবা অনলাইনের মাধ্যমে কিস্তি পরিশোধ করতে পারবেন। তবে আপনি নির্দিষ্ট সময়ের পূর্বেই লোনের টাকা পরিশোধ করে লোনের চাপ কমিয়ে নিতে পারেন এবং তাতে মুনাফা/প্রফিটের পরিমাণ কম দিতে হবে।
ইসলামী ব্যাংকের পার্সোনাল লোনের সুবিধা
ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিলে নিম্নলিখিত সুবিধা গুলো পাওয়া যায় যা নিচে উল্লেখ করা হলো।
- সম্পূর্ণ শরিয়া ভিত্তিক লোন সুবিধা
- সম্পূর্ণ সুদ মুক্ত লোন
- জামানত ছাড়া পাওয়া যায়
- নমনীয় মেয়াদ (৫ বছর)
- দ্রুত অনুমোদন হয় এবং
- লোন পাওয়ার প্রক্রিয়া খুবই স্বচ্ছ।
পার্সোনাল লোনের সতর্কতা
ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে আপনাকে বেশ সতর্ক ও সচেতন থাকতে হবে। কি কি সতর্কতা অবলম্বন করা যায় তা নিচে উল্লেখ করা হলো।
- আপনার মাসিক আয় প্রমাণিত থাকা বাধ্যতামূলক।
- লোনের প্রসেসিং ফি ২%
- মাসিক কিস্তি বকেয়া হলে ব্যাংক পেনাল্টি খেতে পারেন।
ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতির সাফল্য গাঁথা
মিজানুর রহমান, রাজশাহী: তিনি চিকিৎসার জন্য ৫ লাখ টাকা লোন নিয়েছিলেন। তারপর সেই ইসলামী ব্যাংকের লোনের টাকা দিয়ে যথাযথ চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরেছেন। তারপর ৫ বছরের মধ্যেই ব্যাংকের প্রফিট সহ সকল টাকা পরিশোধ করেছেন।
ফাতেমা বেগম, টাঙ্গাইল: তিনি শিক্ষা খরচের জন্য ৪ লাখ টাকা ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়েছিলেন। তিনি ব্যবসায়ী হিসেবে সমুদয় টাকা ৫ বছরের মধ্যে প্রফিটসহ পরিশোধ করেছেন।
এভাবেই ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন জনগণের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ অব্যাহত রেখেছেন। আমরা ইসলামী ব্যাংকের দিন দিন যেন উন্নতি করতে পারেন সেই প্রার্থনা ও প্রত্যাশা করি।
ইসলামী ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার | Islami Bank Customer Care Number
ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট যেকোনো প্রশ্ন বা সমস্যা সমাধানের জন্য সরাসরি ইসলামী ব্যাংকের হট লাইন নাম্বার কল সেন্টারে ফোন করুন দিনরাত ২৪ ঘন্টা যেকোনো সময়।
কল সেন্টার নাম্বার: 16259 ও +88 028331090.
FAQ (প্রশ্নোত্তর) - Islami Bank Loan | ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি ২০২৬
Q1. ইসলামী ব্যাংক কি পার্সোনাল লোন দেয়?
উত্তর: ইসলামী ব্যাংক ইলেকট্রনিক্স পণ্য, ফার্নিচার, সেবা ইত্যাদি ক্রয় করার জন্য 'Personal Investment' হিসেবে টাকা দেয় যেটি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। এটি মূলত 'ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন' হিসেবে বিবেচিত হয়।
Q2. ইসলামিক পার্সোনাল লোন কি হালাল?
উত্তর: আসল টাকার অতিরিক্ত যেকোনো পূর্বনির্ধারিত অর্থ প্রদান ইসলামে নিষিদ্ধ। শরীয়ত মতে কেবল এক প্রকারের ঋণের অনুমতি আছে, আর সেটি হল কর্দ আল হাসান অর্থাৎ 'উত্তম ঋণ' যেখানে ঋণদাতা প্রদেয় অর্থের ওপর অতিরিক্ত কোন অর্থ বা সুদ ধার্য করে না।
Q3. অমুসলিমরা কি ইসলামী ব্যাংকে ঋণের জন্য আবেদন করতে পারবে?
উত্তর: ইসলামী ব্যাংকগুলো মুসলিম এবং অমুসলিম উভয় সম্প্রদায়কে স্বাগত জানায়। তাই তারাও ইসলামী ব্যাংকে ঋণের জন্য আবেদন করতে পারবেন।
Q4. ইসলামী ব্যাংক লোন ক্যালকুলেটর কি?
উত্তর: ইসলামী ব্যাংক লোন ক্যালকুলেটর হলো একজন ঋণগ্রহীতা লোন নেওয়ার আগেই তার সম্ভাব্য লোনের পরিমাণ, সুদের হার এবং কত বছরের মেয়াদের জন্য লোন নিতে চায়, সে হিসেবে মাসিক কিস্তি কত হবে তা নির্ধারণ করার হিসাব কেই লোন ক্যালকুলেটর বলে। অর্থাৎ ইসলামী ব্যাংক লোন ক্যালকুলেটর মাসিক কিস্তি নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।
Q5. Islami Bank Customer Care Number কত?
উত্তর: Islami Bank Customer Care Number হলো 16259 (২৪/৭ যেকোনো সময় ফোন করুন)।
সর্বশেষ কথা - Islami Bank Loan - ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি ২০২৬
প্রিয় পাঠক এতক্ষণ আমরা Islami Bank Loan - ইসলামী ব্যাংক পার্সোনাল লোন পদ্ধতি ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি মনোযোগ দিয়ে পড়েছেন এবং ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। ইসলামী ব্যাংক সরাসরি পার্সোনাল লোন দেয় না। তবে পারসোনাল ইনভেস্টমেন্ট নামে গ্রাহকের চাহিদার ভিত্তিতে কোন আসবাবপত্র, ব্যবসার মালামাল সহ প্রয়োজনীয় খাতে টাকা বিনিয়োগ করে থাকেন।
এটাকে ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী ব্যাংকের যেকোনো প্রশ্নের উত্তর পেতে সরাসরি তাদের কাস্টমার কেয়ার হেল্পলাইন 16259 নাম্বারে ফোন করে জেনে নিন। আজকের লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। লেখার মাধ্যমে কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)





অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url