অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলুন | Islami Bank Account Opening Online ২০২৬

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | Islami Bank Account Opening Online ২০২৬। আসসালাম আলাইকুম। আপনি কি ইন্টারনেটের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে, ইসলামী ব্যাংক একাউন্ট চেক, ইসলামী ব্যাংক একাউন্ট ফরম, Islami Bank Account Opening Online, Islami Bank Helpline WhatsApp Number ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী?
ইসলামী-ব্যাংক-একাউন্ট
পোস্ট সূচিপত্র: অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলুন | Islami Bank Account Opening Onlineতাহলে আপনি একদম সঠিক জায়গায় আছেন। কেননা আজকে আমরা ইন্টারনেটের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংকের একাউন্ট খুলতে কি কি লাগে, ইসলামী ব্যাংক একাউন্ট চেক, ইসলামী ব্যাংক একাউন্ট ফরম, Islami Bank Account Opening Online, Islami Bank Helpline WhatsApp Number সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার বিশেষ অনুরোধ রইলো।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | Islami Bank Account Opening Online ২০২৬

আজকে আপনাদের জানাবো, অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, Islami Bank Account Opening Online, একাউন্ট খুলতে কি কি কাগজপত্র-ডকুমেন্টস লাগে, একাউন্টের জন্য আবেদন ফরম, একাউন্ট চেক, Islami Bank Helpline WhatsApp Number ইত্যাদি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি ইসলামী শরিয়া ভিত্তিক দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক ১৯৮৩ সালের ১৩ই মার্চ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় (সূত্র: উইকিপিডিয়া)।
ব্যাংকে না গিয়ে অনলাইনে ঘরে বসেই ইসলামী ব্যাংক একাউন্ট খুলে খুব সহজেই লেনদেন শুরু করতে পারবেন। কিন্তু সঠিকভাবে নিয়ম-কানুন না জানার কারণে অনেকেই অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারেন না। তাই চলুন ইন্টারনেটের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনে নিই।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম - Islami Bank Account Opening Online

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে আপনার স্মার্ট মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ থেকে ইসলামী ব্যাংকের নিজস্ব সেলফিন অ্যাপ (CellFin App) ডাউনলোড করে ইন্সটল করুন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্র/NID কার্ডের ছবি, আপনার ফেস এর সেলফি তুলে ৬ সংখ্যার একটি গোপন পাসওয়ার্ড সেট করে আপনার সেলফিন একাউন্ট (CellFin) রেজিস্ট্রেশন করুন।
অনলাইনে-ইসলামী-ব্যাংক-একাউন্ট-খোলার-নিয়ম
অনলাইনে-ইসলামী-ব্যাংক-একাউন্ট-খোলার-নিয়ম
এরপর ওপেন একাউন্ট ('Open A/C') অপশন থেকে আপনার অন্যান্য তথ্য, আপনার নমিনির তথ্য, ছবি এবং NID এর ছবি তুলে আপলোড করে মুহূর্তেই একটি ইসলামী ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম পদ্ধতি স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলো।
১ম ধাপ: CellFin অ্যাপ ডাউনলোড করুন
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে আপনাকে ইসলামী ব্যাংকের নিজস্ব CellFin (সেলফিন) অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এজন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ থেকে 'CellFin islami bank' লিখে সার্চ করে CellFin (সেলফিন) অ্যাপ ইন্সটল করুন। তারপর CellFin (সেলফিন) অ্যাপটি ইন্সটল হয়ে গেলে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য পরবর্তী ধাপে যেতে হবে।
২য় ধাপ: রেজিস্ট্রেশন করুন
অনলাইন ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য CellFin (সেলফিন) অ্যাকাউন্ট খুলতে হবে তাই রেজিস্ট্রেশন 'Registration' বাটনে ক্লিক করুন।
  • আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে 'Bangladesh' সিলেক্ট করুন অথবা বিদেশ থেকে হলে 'Abroad' সিলেক্ট করুন।
  • আপনার যেহেতু ব্যাংক একাউন্ট নেই তাই আপনাকে NID কার্ড দিয়ে প্রথমে CellFin একাউন্ট খুলতে হবে এবং পরবর্তীতে আপনার ব্যাংক একাউন্ট অ্যাড করতে হবে।
  • তারপর আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং সিম অপারেটর সিলেক্ট করে CellFin (সেলফিন) অ্যাপের জন্য একটি ৬ সংখ্যার গোপন পাসওয়ার্ড দিতে হবে। তারপর 'Registered' বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি OTP কোড আসবে, সেই ওটিপি কোডটি বসিয়ে দিয়ে 'Submit' বাটনে ক্লিক করুন।
  • তারপর প্রথমে আপনার NID কার্ডের সামনের এবং পরে পিছনের ছবি তুলে আপলোড দিয়ে 'Confirm Upload' বাটনে ক্লিক করুন। অবশ্য আগের তোলা ছবিও আপলোড করতে পারবেন।
  • এবার CellFin (সেলফিন) অ্যাপের নীতিমালার সাথে একমত হয়ে 'Agree' করে 'NEXT' বাটনে ক্লিক করুন।
সবশেষে 'অভিনন্দন! সফলভাবে আপনার CellFin একাউন্ট খোলা হয়েছে' - এই রকম একটি মেসেজ নোটিফিকেশন পাবেন। তারপর আপনার দেওয়া মোবাইল নাম্বার ও ৬ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনার CellFin (সেলফিন) অ্যাপে লগইন করে ব্যবহার করতে পারবেন।
৩য় ধাপঃ ব্যাংক শাখা ও পেশা সিলেক্ট করুন
ব্যাংক শাখা ও পেশা সিলেক্ট করার মাধ্যমে সেলফিন থেকে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা শুরু। এজন্য প্রথমে CellFin (সেলফিন) অ্যাপে ৬ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার এখান থেকে ওপেন একাউন্ট 'Open A/C' অপশনে গিয়ে আপনার সেলফিন অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে সাবমিট 'Submit' বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি নিচের মত একটি সিরিয়াল নাম্বারে কিছু তথ্য চাইবে যেমন -
  • ব্যাংকের ব্রাঞ্চ নাম (সহজ যোগাযোগের জন্য ইসলামী ব্যাংকের নিকটস্থ শাখার নাম দেওয়া ভালো)
  • আবেদনকারীর পিতার নাম
  • আবেদনকারীর মাতার নাম
  • আবেদনকারীর বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
  • আবেদনকারীর মাসিক আয়
  • আবেদনকারীর আয়ের উৎস
  • আবেদনকারীর পেশা
  • আবেদনকারীর ঠিকানা যেমন- বাড়ি নম্বর, রোড নম্বর ইত্যাদি
  • আবেদনকারীর জেলা
  • আবেদনকারীর থানা
  • আবেদনকারীর পোস্ট কোড ইত্যাদি।
উপরের তথ্যগুলো NID কার্ড থেকে সঠিকভাবে দিয়ে নেক্সট 'NEXT' বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার দেওয়া তথ্যগুলো প্রিভিউ দেখাবে এবং আপনি আপনার দেওয়া তথ্য গুলো ভালোভাবে দেখে বা চেক করে কনফার্ম 'Confirm' বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করুন।
৪র্থ ধাপ: অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করুন
এই ধাপে এসে আপনি আপনার একাউন্টের ধরন সিলেক্ট করবেন। সাধারণত তিন ধরনের ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায় যেমন -
মুদারাবা সেভিংস একাউন্ট (MSA): সাধারণ সঞ্চয়ী একাউন্ট যা ব্যক্তিগত সঞ্চয়ের জন্য ব্যবহৃত হয়।
মুদারাবা স্পেশাল সেভিংস একাউন্ট (MSSA): বিশেষ সঞ্চয়ী একাউন্ট যেটি নির্দিষ্ট সময়ের জন্য সঞ্চয় রেখে বেশি মুনাফা প্রদান করে।
মুদারাবা মান্থলি প্রফিট ডেপোজিট একাউন্ট (MMPDA): মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করে।
আপনি আপনার আর্থিক প্রয়োজন অনুযায়ী সঠিক অ্যাকাউন্ট ক্যাটাগরি নির্বাচন করুন। তবে প্রাথমিক অবস্থায় আপনার জন্য মুদারাবা সেভিংস একাউন্ট (MSA) উপযুক্ত হতে পারে এবং সেটি সিলেক্ট করুন।
৫ম ধাপ: আপনার নমিনির তথ্য দিন
আপনি আপনার ব্যাংক একাউন্টের জন্য যাকে নমিনি হিসেবে সিলেট করবেন তার নিম্নলিখিত তথ্যগুলো দিন। নমিনি আপনার অবর্তমানে আপনার ব্যাংক একাউন্টের যাবতীয় কার্য সম্পাদন এবং অর্থ/টাকা উত্তোলন করতে পারবেন। তাই আপনার নমিনির তথ্যগুলো ভোটার আইডি কার্ড মিলিয়ে প্রদান করুন।
  • নমিনির নাম
  • নমিনির পিতার নাম
  • নমিনির মাতার নাম
  • নমিনির ভোটার আইডি কার্ড/পাসপোর্ট নাম্বার
  • নমিনির সাথে আপনার সম্পর্ক
  • নমিনির পূর্ণ ঠিকানা যেমন- বাড়ি নম্বর, রোড নম্বর, থানা, জেলার নাম ও পোস্ট কোড।
  • নমিনির ভোটার আইডি কার্ড/পাসপোর্ট এর ছবি আপলোড করুন।
  • নমিনির স্পষ্ট রঙিন ছবি দিন।
আপনার নমিনির সকল তথ্য পুনরায় চেক করে নেক্সট 'NEXT' বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করুন।
৬ষ্ঠ বা শেষ ধাপ: আপনার দেওয়া সকল তথ্য যাচাই ও অ্যাকাউন্ট নিশ্চিত করুন
সর্বশেষ এই ধাপে প্রথমেই আপনার নমিনির সকল তথ্য আবারো দেখানো হবে এবং সেই তথ্যগুলো আরেকবার ভালোভাবে চেক করে কনফার্ম 'Confirm' বাটনে ক্লিক করুন। কনফার্ম 'Confirm' বাটনে ক্লিক করার সাথে সাথে 'Bank Account Opened Successfully' দেখা যাবে এবং সফলভাবে আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (IBBL) একাউন্ট চালু হয়েছে।

তারপর সরাসরি ওকে 'OK' বাটনে ক্লিক করে আপনার ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি শেষ করবেন। তারপর আপনার একাউন্ট ভিজিট করার জন্য প্রথমে আপনার সেলফিন অ্যাপের হোম পেজে প্রবেশ করে সেখানে আপনার গোপন ৬ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব্যাংক একাউন্ট 'Bank A/C' অপশনে প্রবেশ করলে আপনার ব্যাংক একাউন্টের যাবতীয় তথ্য ও টাকা ব্যালেন্স দেখতে পাবেন। আপনার বুঝার জন্য নিচে ছবি দেওয়া হলো -
islami-bank-account-opening-online
islami-bank-account-opening-online
আপনি যদি CellFin (সেলফিন) অ্যাপের মাধ্যমে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলেন তবে আপনাকে কোন ধরনের চেক বই বা এটিএম কার্ড দেওয়া হবে না। তাই চেক বই ও এটিএম কার্ডের জন্য আপনার দেওয়া মোবাইল নাম্বার সহ একটি মোবাইল এবং ভোটার আইডি কার্ড সাথে নিয়ে গিয়ে আপনার সিলেক্ট করা ব্যাংকের শাখায় টাকা ডিপোজিট করে চেক বই ও এটিএম কার্ডের জন্য আবেদন করবেন।

কিছুদিন পর তারা আপনাকে চেক বই ও এটিএম কার্ড নেওয়ার জন্য একটি ডেট দিবেন এবং সে ডেটে আপনি আপনার ব্যাংকের চেক বই এবং এটিএম কার্ড নিয়ে এসে তাৎক্ষণিক ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি আপনার সকল কার্যক্রম চেক বই, এটিএম কার্ড ইত্যাদির মাধ্যমে লেনদেন করতে পারবেন।

সরাসরি ইসলামী ব্যাংকে গিয়ে একাউন্ট খোলার নিয়ম | ইসলামী ব্যাংক একাউন্ট ফরম

আবার আপনি যদি মনে করেন তাহলে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে সংশ্লিষ্ট ব্যাংক অফিসারের নিকট থেকে একাউন্ট ওপেনিং ফরম পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র-ডকুমেন্টস দিয়ে আপনি খুব সহজেই একটি ইসলামী ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে | ইসলামী ব্যাংক একাউন্ট ফরম

একটি ব্যাংক একাউন্ট গ্রাহক এবং ব্যাংকের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। তাই আপনার ব্যাংক একাউন্টের নিরাপত্তার জন্য ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে তা নিচে উল্লেখ করা হলো।
  • আপনার জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/NID এর ১ কপি ফটো কপি।
  • আপনার পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি।
  • আপনার নমিনির জাতীয় পরিচয় পত্র ১ কপি ফটোকপি ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • আপনার পেশা বা আয়ের প্রমাণপত্র।
  • আপনার আয়কর রিটার্ন সার্টিফিকেট TIN সার্টিফিকেট (যদি থাকে)।
  • আপনার ব্যবসায়িক চলতি হিসাবের জন্য ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)।
আপনার কাগজপত্র ও ডকুমেন্টস সবকিছু ঠিকঠাক থাকলে ৭ থেকে ১০ দিনের মধ্যেই আপনার একটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলা হয়ে যাবে। অবশ্য এভাবে ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে ব্যাংক একাউন্ট খুলতে গেলে ন্যূনতম ৫০০/১,০০০ টাকা জমা দিতে হয়। কিন্তু আপনি যদি ঘরে বসে নিজে নিজেই অনলাইনে সেলফিনে ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে আপনার কোন টাকা আপাতত জমা দেওয়া লাগছে না।

ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার ও কি কি

ইসলামে ব্যাংক একাউন্ট সাধারণত ৪ টাইপের বা ক্যাটাগরির হয়ে থাকে। আপনি যেই টাইপের/ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তাহলে চলুন ব্যাংকের ৪ ধরনের অ্যাকাউন্ট সম্পর্কে জেনে নেই।
  1. সেভিংস একাউন্ট
  2. কারেন্ট একাউন্ট
  3. মেয়াদী সঞ্চয় একাউন্ট
  4. মাসিক সঞ্চয় একাউন্ট।
উপরোক্ত এই চার ধরনের ব্যাংক একাউন্টের মধ্যেও আবার গ্রাহকদের সুবিধা অনুযায়ী কিছু আলাদা আলাদা একাউন্ট রয়েছে। যেমন ধরুন, সেভিংস একাউন্ট এর মধ্যে রয়েছে মুদারাবা স্টুডেন্ট সেভিংস একাউন্ট, মুদারাবা ফার্মাস সেভিংস একাউন্ট, এমপ্লয়ি সেভিংস একাউন্ট ইত্যাদি। আপনি ব্যাংক গুলোর ক্যাটাগরি অনুসারে ডকুমেন্ট সংগ্রহ করে সেলফিন এর মাধ্যমে ইসলামী ব্যাংকে একটি অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।

Islami Bank Helpline WhatsApp Number | ইসলামী ব্যাংক হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার

আপনার যেকোনো জরুরী প্রয়োজনে ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার, ইসলামী ব্যাংকের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইসলামী ব্যাংকের জরুরী সেবা নাম্বার প্রয়োজন হতে পারে তাই আপনাদের কথা বিবেচনা করে নিচে ইসলামী ব্যাংক হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার সহ জরুরী নাম্বার উল্লেখ করা হলো যেখানে আপনারা ২৪/৭ যে কোন সময় ফোন দিতে পারেন।
ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার: 16259
ইসলামী ব্যাংক কাস্টমার সার্ভিস: +8802 8331090 (বিদেশ থেকে ফোন করুন)
Islami Bank Helpline WhatsApp Number : 01711435638, 01711435639.
যোগাযোগের ঠিকানা
ইসলামী ব্যাংক টাওয়ার
৪০ দিলকুশা বা/এ, ঢাকা - ১০০০
বাংলাদেশ। জিপিও বক্স নাম্বার: ২৩৩।

FAQ (প্রশ্নোত্তর) - অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলুন | Islami Bank Account Opening Online ২০২৬

Q1. ইসলামী ব্যাংক একাউন্ট কি অনলাইনে খোলা যায়?
উত্তর: হ্যাঁ, ইসলামী ব্যাংক একাউন্ট সেলফি অ্যাপ এর মাধ্যমে অনলাইনে খোলা যায়।
Q2. ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কত টাকা লাগে?
উত্তর: ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে ১ হাজার টাকা লাগে। এর মধ্যে আপনি ৫০০ টাকা যে কোন সময় তুলতে পারবেন, বাকি ৫০০ টাকা তুলতে পারবেন না।
Q3. ইসলামী ব্যাংক একাউন্ট চেক করব কিভাবে?
উত্তর: ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার জন্য প্রথমে আপনার সেলফিন অ্যাপ গোপন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপর মোবাইলের বিভিন্ন অপশনের মধ্যে ব্যাংক একাউন্ট 'Bank A/C' অপশনে গিয়ে ক্লিক করুন। এরপর আপনি আপনার নাম দেখতে পাবেন সেখানে ট্যাপ করলেই আপনার অ্যাকাউন্টের টাকার ব্যালেন্স চেক করতে পারবেন। নীচের ছবিতে দেখুন।

Q4. ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার চেক করব কিভাবে?

উত্তর: ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার চেক করার জন্য প্রথমে আপনাকে ব্যাংকের সেলফিন অ্যাপ এ ৬ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। তারপর বিভিন্ন অপশনের মধ্য থেকে ব্যাংক একাউন্ট 'Bank A/C' অপশন এ গিয়ে ট্যাপ করুন। এবার আপনি আপনার নাম দেখতে পাবেন, সেখানে ক্লিক করলেই আপনার একাউন্টের নাম্বার ও একাউন্টে টাকার পরিমান ব্যালেন্স দেখতে পাবেন। নিচের ছবিতে দেখুন -
ইসলামী-ব্যাংক-একাউন্ট-নাম্বার-চেক
Q5. Islami Bank Helpline WhatsApp Number কত?
উত্তর: Islami Bank Helpline WhatsApp Number: +8801711435638, 01711435639.
Islami Bank Helpline: 16259 (যেকোনো সময় ফোন করুন)।
ইসলামী ব্যাংক কাস্টমার সার্ভিস: +8802 8331090 (বিদেশ থেকে ফোন করুন)।
Q6. Islami Bank Helpline Live Chat কত?
উত্তর: Islami Bank Helpline Live Chat: 16259 (যেকোনো সময় যে কোন স্থান থেকে ফোন করুন)।

সর্বশেষ কথা - অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | Islami Bank Account Opening Online

প্রিয় পাঠক, এতক্ষণ আমরা অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | Islami Bank Account Opening Online সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আশা করি লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন এবং ভালোভাবে জানতে বুঝতে পেরেছেন। ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট এখন অনলাইনে ঘরে বসেই হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়েও সেলফিন অ্যাপ এর মাধ্যমে খোলা যায়। ইসলামিক ব্যাংক একাউন্ট অনলাইনে খোলার পর আপনার একাউন্টটির নিরাপত্তার জন্য ৬ সংখ্যার একটি গোপন পিন/পাসওয়ার্ড সেট করুন এবং নিরাপদে ব্যবহার করুন। যেকোনো প্রয়োজনে ইসলামী ব্যাংকের হেল্পলাইন নাম্বার 16259 এ ফোন করুন।
আশা করি আজকের লেখাটি পড়ে উপকৃত হয়েছেন। ইন্টারনেটের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | Islami Bank Account Opening Online লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইল যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। লেখার মাধ্যমে কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের অনলাইনে ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম | Islami Bank Account Opening Online লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
ইসলামী-ব্যাংক-একাউন্ট
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url