ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড কি ও সুবিধা | Eastern Bank Limited Credit Card ২০২৬
প্রিয় পাঠক, আপনি কি ইস্টার্ন ব্যাংক (EBL) ক্রেডিট কার্ড কি এবং এই কার্ডের সুবিধাগুলো কি কি, Eastern Bank Limited Credit Card সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? কেননা, অনেকেই ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ক্রেডিট কার্ড এর সুযোগ-সুবিধা সমূহ জানেন না এবং এর ফলে এই ব্যাংকের অনেক অপোরচুনিটি মিস করে থাকেন।
![]() |
| Eastern-Bank-Limited-Credit-Card |
পোস্ট সূচিপত্র:তাই আজকে আমরা আমাদের "Faruk Shahina123" ব্লগে ইস্টার্ন ব্যাংক (EBL) ক্রেডিট কার্ড কি এবং এই কার্ডের সুবিধাগুলো কি কি, Eastern Bank Limited Credit Card সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি। আশা করি, ইবিএল ক্রেডিট কার্ড কি ও এর বিভিন্ন সুবিধা লেখাটিতে আমাদের সাথেই থাকবেন।
ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড কি ও সুবিধা | Eastern Bank Limited Credit Card
আজকে জানাবো ইস্টার্ন ব্যাংক (EBL) ক্রেডিট কার্ড কি? এর সুবিধা সমূহ, এই কার্ডের চার্জ কত? ইবিএল ক্রেডিট কার্ড অফার গুলো কি কি এবং EBL helpline 24 hours ইত্যাদি। ইস্টার্ন ব্যাংক লিমিটেড - ইবিএল (Eastern Bank Limited - EBL) বাংলাদেশের অন্যতম প্রধান এবং বিশ্বস্ত ব্যাংকগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য নাম। যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদা পূরণে এই ব্যাংক বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে এসেছে। এগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক ইবিএল ক্রেডিট কার্ড গুলো গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরো সহজ এবং সুবিধা জনক করে তুলেছে। তাদের নানা ধরনের আকর্ষণীয় সুযোগ-সুবিধা এবং উদ্ভাবনী বিচারের কারণে ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড (Eastern Bank Limited Credit Card) খুব অল্প সময়ে জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
ইস্টার্ন ব্যাংক (EBL) ক্রেডিট কার্ড কি?
ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড (Eastern Bank Limited Credit Card) কেবল একটি আর্থিক ব্যবস্থাই নয় বরং এটি মানুষের আধুনিক জীবনের এক অপরিহার্য অংশে পরিণত হয়েছে। দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে যে কোন জরুরি আর্থিক প্রয়োজন মেটানো পর্যন্ত এই ক্রেডিট কার্ড আপনাকে তাৎক্ষণিক এবং সম্পূর্ণ ঝামেলা মুক্ত সমাধান দিতে পারে অনায়াসে। অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের ভিড়ে ইবিএল ক্রেডিট কার্ড (EBL Credit Card) বিশেষভাবে উল্লেখযোগ্য।
আরো পড়ুন: ক্রেডিট কার্ড কি এবং কিভাবে বানাবো?
ইস্টার্ন ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন প্রকার কাস্টমাইজড ক্রেডিট কার্ড নিয়ে আসে, যা বিভিন্ন ধরনের পেশা এবং চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আকর্ষণীয় কিস্তিতে বকেয়া পরিশোেধের সুব্যবস্থা, বিশেষ ছাড়, বিভিন্ন রিওয়ার্ড পয়েন্ট এবং আরো অনেক সুযোগ-সুবিধা ইবিএল ক্রেডিট কার্ডকে অন্যান্য ক্রেডিট কার্ড মার্কেটে আলাদা পরিচিতি দিয়েছে।
![]() |
| ইবিএল-ক্রেডিট-কার্ড-এর-সুবিধা |
ইস্টার্ন ব্যাংক লিমিটেড ক্রেডিট কার্ড এর জনপ্রিয় কিছু ক্রেডিট কার্ডের বিশেষ বৈশিষ্ট্য, সুযোগ-সুবিধা এবং অফার গুলো থেকে আপনি নিজেই খুব সহজেই আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সঠিক ইবিএল ক্রেডিট কার্ডটি বেছে নিতে পারবেন। ইবিএল কর্তৃপক্ষ গ্রাহকদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড মার্কেটে নিয়ে এসেছে। নিচে সেই ক্রেডিট কার্ড গুলোর প্রকারভেদ তুলে ধরা হলো।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর জনপ্রিয় ক্রেডিট কার্ড সমূহ (Popular EBL Credit Cards)
ইস্টার্ন ব্যাংক পি এল সি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি তফসিলি ব্যাংক। এই ব্যাংক কর্তৃপক্ষ ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম, টাইটানিয়াম ও সিগনেচার সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। এসব কার্ডে সাধারণত ৪৫ দিন পর্যন্ত দেশি এবং আন্তর্জাতিক বাজারে সুদবিহীন কেনাকাটা, শপিং, রেস্তোরার বিল এবং নির্দিষ্ট সংখ্যক ট্রানজেকশনে জিরো রিনিউয়াল ফি সুবিধা পাওয়া যায়। নিচে জনপ্রিয় ইবিএল ক্রেডিট কার্ডগুলোর প্রকারভেদ উল্লেখ করা হলো
- ইবিএল ভিসা ক্লাসিক ক্রেডিট কার্ড (EBL Visa Classic Credit Card)
- ইবিএল ভিসা গোল্ড ক্রেডিট কার্ড (EBL Visa Gold Credit Card)
- ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড (EBL Visa Platinum Credit Card)
- ইবিএল ভিসা উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড (EBL Visa Women Platinum Credit Card)।
ইবিএল ক্রেডিট কার্ড এর সুবিধা (Benefits of EBL Credit Cards)
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (Eastern Bank Limited) কর্তৃপক্ষ ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম এবং উইমেন প্লাটিনাম সহ বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড তার গ্রাহকদের সুবিধার জন্য প্রদান করে থাকে। এসব ক্রেডিট কার্ডের বিভিন্ন বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রথমেই আমরা ইবিএল ভিসা ক্লাসিক ক্রেডিট কার্ড এর বৈশিষ্ট্য ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আরো পড়ুন: ভিসা কার্ড কি এবং কিভাবে বানানো যায়
ইবিএল ভিসা ক্লাসিক ক্রেডিট কার্ড (EBL Visa Classic Credit Card)
ক্লাসিক ক্রেডিট কার্ড (Classic Credit Card) হলো সাধারণ এবং মাঝারি আয়ের ব্যবহারকারী গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং সুবিধা জনক দারুন একটি ক্রেডিট কার্ড। এই কার্ডটি গ্রাহকদের দৈনিক কেনাকাটার পাশাপাশি বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুবিধাও প্রদান করে থাকে। এই কার্ডের প্রধান বৈশিষ্ট্য ও সুবিধাগুলো নিচে বর্ণনা করা হলো।
টাচলেস পেমেন্টের সুবিধা (Benefits of Touchless Payment)
ক্লাসিক ক্রেডিট কার্ড এর মাধ্যমে আপনি কন্টাক্টলেস বা স্পর্শবিহীন পেমেন্টের সুবিধা উপভোগ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করার জন্য আপনাকে কার্ড সোয়াপ বা মেশিনে প্রবেশ করাতে হবে না। কেবলমাত্র ট্যাপ করেই আপনার নির্দিষ্ট পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। এই পদ্ধতিটি অতি দ্রুত এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করে থাকে।
বিনামূল্যে চেকবুক (Free Cheque Book)
ক্লাসিক ক্রেডিট কার্ড এর সাথে আপনি প্রথম বছরের জন্য বিনামূল্যে একটি চেকবুক পাবেন। এই চেকবুক দ্বারা গ্রাহকগণ ক্রেডিট কার্ড ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে চেকের মাধ্যমে খুব সহজেই লেনদেন করতে পারবেন।
ইন্টারেস্ট মুক্ত কেনাকাটার সময়সীমা (Interest-free Shopping Period)
ইবিএল ভিসা ক্লাসিক ক্রেডিট কার্ড (EBL Visa Classic Credit Card)) এর মাধ্যমে আপনি ৪৫ দিন পর্যন্ত ইন্টারেস্ট/সুদ মুক্ত কেনাকাটার সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি যদি আপনার বকেয়া টাকা পরিশোধ করেন তাহলে আপনাকে কোন প্রকার অতিরিক্ত চার্জ বা সুদ দিতে হবে না। সুতরাং এই কার্ডের অন্যতম সুবিধা 'সুদ মুক্ত কেনাকাটার সময়সীমা' মনে করা যেতেই পারে।
ইবিএল পার্টনারদের সাথে বিশেষ ছাড় (Special Discount of EBL Partners)
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (Eastern Bank Limited) এর বিভিন্ন পার্টনার যেমন বিভিন্ন স্বনামধন্য শপিংমল, রেস্টুরেন্ট এবং ট্রাভেল এজেন্সি এই কার্ড ব্যবহারের মাধ্যমে আপনি বিশেষ ছাড় এবং ডিসকাউন্ট অফার উপভোগ করতে পারবেন। এতে করে আপনার কেনাকাটা, খাওয়া-দাওয়া এবং ভ্রমণ অভিজ্ঞতাকে আরো সাশ্রয়ী করে তুলতে পারে।
কিস্তিতে বকেয়া পরিশোের সুবিধা (Facility to Pay Dues i Installments)
ইবিএল ভিসা ক্লাসিক ক্রেডিট কার্ড (EBL Visa Classic Credit Card)) এর মাধ্যমে করা বড় অংকের বকেয়া টাকা আপনি সহজ কিস্তিতে পরিশোধের সুবিধা পাবেন। এটি আপনার আর্থিক ব্যবস্থাপনাকে আরো সহজ করে তুলতে পারে। এর ফলে আপনি আপনার ক্লাসিক ক্রেডিট কার্ডের বকেয়া টাকা কিস্তিতে কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
বিকল্প পেমেন্ট সুবিধা (Alternative Payment Facility)
ক্লাসিক ক্রেডিট কার্ড (EBL Classic Credit Card) এর বিল পরিশোধের জন্য ইবিএল কর্তৃপক্ষ আপনাকে একাধিক বিকল্প পেমেন্ট সুবিধা প্রদান করবে। এর ফলে আপনি নগদ টাকা, অটো ডেবিট (আপনার ব্যাংক একাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ), ইন্টারনেট ব্যাংকিং এবং জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন: বিকাশ (bKash) এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।
পুনর্ব্যবহার ফি মওকুফ (Recycling Fee Waiver)
ক্লাসিক ক্রেডিট কার্ড (EBL Classic Credit Card) টি যদি আপনি এক বছরে অন্তত ২৪ বার ব্যবহার করেন তাহলে আপনাকে এর পুনর্ব্যবহার ফি (বাৎসরিক ফি - Annual Fee) পরিশোধ করতে হবে না। এর অর্থ হলো, এই কার্ডটি নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনি এই খরচ থেকে টাকা বাঁচাতে পারবেন।
২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট (24-Hour Customer Support)
যে কোন সময় আপনার ক্লাসিক ক্রেডিট কার্ড সংক্রান্ত কোনো রকম সমস্যা বা জিজ্ঞাসার জন্য ইবিএল এর ডেডিকেটেড কাস্টমার কেয়ার সার্ভিস সর্বদা প্রস্তুত রয়েছে। আপনি আপনার যেকোনো ক্লাসিক ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট প্রয়োজনে ২৪ ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট পাবেন। ফ্রি গ্রাহক সেবা পাওয়ার জন্য (EBL helpline 24 hours): +৮৮০ ৯৬৭৭৭১৬২৩০ এবং ১৬২৩০ নম্বরে যেকোনো সময় ফোন করুন।
ইবিএল ভিসা গোল্ড ক্রেডিট কার্ড (EBL Visa Gold Credit Card)
ইবিএল ভিসা গোল্ড ক্রেডিট কার্ড (EBL Visa Gold Credit Card) সেই সকল গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা স্ট্যান্ডার্ড সুবিধার পাশাপাশি আরও কিছু প্রিমিয়াম সুযোগ-সুবিধা পেতে আগ্রহী। এই কার্ডের মাধ্যমে আপনি আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে আরো উন্নত করতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। এই গোল্ড ক্রেডিট কার্ড এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ আপনাদের অবগতির জন্য তুলে ধরা হলো।
আরো পড়ুন: অনলাইন মোবাইল লোন বাংলাদেশ
টাচলেস পেমেন্ট সুবিধা (Contactless Payment Facility)
ইবিএল ভিসা ক্লাসিক ক্রেডিট কার্ডের মতোই এই ইবিএল ভিসা গোল্ড ক্রেডিট কার্ডেও টাচলেস পেমেন্ট সুবিধা রয়েছে। এই কার্ডের মাধ্যমে আপনি ৫ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করার জন্য কার্ডটি মেশিনে প্রবেশ করানোর প্রয়োজন নেই। কেবল কার্ডটিকে ট্যাপ করে ধরে রাখলেই দ্রুত এবং নিরাপদ ভাবে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা এড়াতে এই কার্ড আপনাকে অতি দ্রুত পেমেন্ট করার সুবিধা দেবে। তাছাড়া ৫ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করার জন্য আপনাকে পিন নম্বর দিতে হবে না এবং কার্ডটি শুধু ট্যাপ করাই যথেষ্ট।
সুদমুক্ত কেনাকাটার সময়সীমা (Interest-free Purchasing Period)
গোল্ড ক্রেডি ট কার্ডের মাধ্যমে কেনাকাটা অথবা চেক ব্যবহারের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদ মুক্ত সময়সীমা উপভোগ করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি আপনার গোল্ড ক্রেডিট কার্ডের বকেয়া টাকা পরিশোধ করলে কোনরকম অতিরিক্ত ফি বা সুদ দিতে হবে না।
বিশেষ ছাড়ের সুযোগ (Opportunity for a Special Discount )
ইবিএল ভিসা গোল্ড ক্রেডিট কার্ড (EBL Visa Gold Credit Card) এর মাধ্যমে গ্রাহকগণ উক্ত ব্যাংকের বিস্তৃত পার্টনার নেটওয়ার্ক এর অসংখ্য দোকান, রেস্টুরেন্ট এবং ভ্রমণ সংস্থা থেকে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার উপভোগ করা যায়। এর ফলে গোল্ড ক্রেডিট কার্ড গ্রাহকগণ কেনাকাটা, খাওয়া-দাওয়া এবং ভ্রমণ বিষয়ে অতিরিক্ত সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
বিকল্প পেমেন্ট সুবিধা (Alternative Payment Facility)
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (Eastern Bank Limited Credit Card) কর্তৃপক্ষ আপনার সুবিধার জন্য বিভিন্ন বিকল্প পেমেন্ট সুবিধা অপশন রেখেছে। আপনি নগদ টাকা, কিস্তির টাকা, ইবিএল স্কাই ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং বিকাশ এর মত জনপ্রিয় প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার গোল্ড ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন।
বিনামূল্যে কার্ড নবায়ন (Free Card Renewal)
ইবিএল ভিসা গোল্ড ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় বিশেষ সুবিধা হলো বিনামূল্যে ক্রেডিট কার্ড নবায়নের সুযোগ। আপনি যদি এক বছরে কমপক্ষে ২৪ বার লেনদেন করেন তাহলে আপনার ক্রেডি ট কার্ড নবায়ন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। অর্থাৎ গোল্ড ক্রেডিট কার্ডটি যত বেশি ব্যবহার করবেন আপনার বাৎসরিক খরচ ততই কম হবে। এভাবে আপনি আপনার গোল্ড ক্রেডিট কার্ডটি বিনামূল্যে নবায়ন ফি সুবিধা পাবেন।
২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট (24-Hour Customer Support)
ইবিএলগোল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ইবিএল সার্বক্ষণিক গ্রাহক সেবা নিশ্চিত করে থাকে। যে কোন সময় আপনার গোল্ড ক্রেডিট কার্ড সংক্রান্ত প্রয়োজনে আপনি ইবিএল এর কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন। ইবিএল এর কাস্টমার সাপোর্ট (EBL helpline 24 hours) নম্বর হলো: +৮৮০ ৯৬৭৭৭১৬২৩০।
ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড (EBL Visa Platinum Credit Card)
ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড (EBL Visa Platinum Credit Card) তার ব্যবহারকারী/গ্রাহককে এক অসাধারণ সুযোগ-সুবিধার জগতে নিয়ে যাবে, যেখানে সকল বিলাসবহুল অভিজ্ঞতা দিয়ে থাকে। এই প্লাটিনাম ক্রেডিট কার্ডটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, সেই সব গ্রাহকগণ আর্থিক লেনদেন সুবিধার পাশাপাশি অত্যাধুনিক এক্সক্লুসিভ প্রিভিলেজ সুবিধা পেয়ে থাকেন। নিচে প্লাটিনাম ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ তুলে ধরা হলো।
সর্বোচ্চ ক্রেডিট সীমা (Maximum Credit Limit)
ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড এর মাধ্যমে ব্যবহারকারীগণ সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট সীমা উপভোগ করে থাকেন। এই কার্ড দিয়ে বড় ধরনের কেনাকাটা বা জরুরী আর্থিক প্রয়োজন মেটানোর সুবিধা দিয়ে থাকে।
বিমানবন্দরে স্কাই লাউঞ্জ ফ্রি প্রবেশাধিকার (Free Access to the Airport Sky Lounge)
ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড (EBL Visa Platinum Credit Card) এর মাধ্যমে আপনি ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রাম শাহ নিয়ামত উল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইবিএল স্কাই লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এখানে কোন প্রকার বাধা বা অতিরিক্ত চার্জ/ফি দিতে হবে না। শুধু তাই নয়, আপনার সাথে থাকা অতিথি এবং ১২ বছরের নিচের সন্তানেরাও এই সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে যারা প্রায়ই ইন্টারন্যাশনাল ফ্লাইটে বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য এই কার্ড একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে। ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট এর ক্ষেত্রে আপনি ফাস্ট ট্র্যাক চেক-ইন এবং আগমনকালে মিট এন্ড গ্রিট সার্ভিস সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রায়োরিটি পাস সদস্যপদ (Priority Pass Membership)
ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড এর সাথে আপনি একটি বিশেষ প্রায়োরিটি পাস সদস্যপদ পাবেন। এই কার্ডের মাধ্যমে আপনি বিশ্বব্যাপী শতশত ভিআইপি বিমানবন্দর লাউঞ্জে প্রবেশাধিকার লাভ করবেন। তবে কিছু কিছু জায়গায় সামান্য চার্জ প্রযোজ্য হতে পারে।
সুদ মুক্ত সময়সীমা (Interest Free Period)
ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড (Platinum Credit Card) এর মাধ্যমে আপনি কেনাকাটা অথবা চেক ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত সময়সীমা সুবিধা উপভোগ করতে পারবেন।
ঝুঁকি নিশ্চয়তা প্রোগ্রাম (Risk Guarantee Program)
যেকোনো অপ্রত্যাশিত ঘটনা যেমন- কার্ডধারীর মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বকেয়া টাকা মওকুফ করার সুবিধা প্রদান করে। এটি ব্যবহারকারীর জন্য একটি আর্থিক সুরক্ষা কবজ হিসেবে কাজ করে।
ইবিএল স্কাই কয়েন (EBL Sky Coin)
ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে আপনি প্রতিটি কেনাকাটায় স্কাই কয়েন অর্জন করতে পারবেন। পরবর্তীতে এই কয়েন গুলো ফ্লাইট, হোটেল বুকিং, গাড়ি ভাড়া এবং অনলাইন শপিং এর মত বিভিন্ন ক্ষেত্রে রিডিম করতে পারবেন।
আরো পড়ুন: সিটি ব্যাংক পার্সোনাল লোন পাওয়ার উপায়
বিশেষ সুবিধা ও ছাড় (Special Benefit and Discount)
ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে আপনি বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং ট্রাভেল এজেন্সি তে বিসিএস ডিসকাউন্ট এবং অফার সুবিধা লাভ করবেন। তাছাড়া এই কার্ড ব্যবহারকারীগণ অতিরিক্ত সুবিধা হিসেবে দুটি পর্যন্ত ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড পাওয়ার যোগ্য। কার্ডের মাধ্যমে অব্যবহৃত অংশ আপনি সহজ কিস্তিতে পরিশোধ করতে পারবেন। এই কার্ডের সাথে একটি বিনামূল্যে চেকবুক সরবরাহ করা হয়ে থাকে।
বিভিন্ন পেমেন্ট অপশন (Various Payment Options)
এই ক্রেডিট কার্ডর বকেয়া বিল এর টাকা পরিশোধের ক্ষেত্রে ইবিএল কর্তৃপক্ষ আপনাকে বিভিন্ন বিকল্প পেমেন্ট অপশন প্রদান করে থাকে। আপনি নগদ, কিস্তির টাকা, ইবিএল স্কাই ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ এবং অন্যান্য মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন।
বিনামূল্যে কার্ড নবায়ন (Free Card Renewal)
ইবিএল প্লাটিনাম ক্রেডিট কার্ডে আপনি নবায়ন ফি মওকুফের সুযোগ পাবেন। এক বছরে আপনি যদি ২৪ টি লেনদেন সম্পন্ন করে থাকেন তাহলে আপনার কার্ডের বাৎসরিক নবায়ন ফি প্রযোজ্য হবে না।
২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট (24-Hour Customer Support)
ইবিএল প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ইবিএল সার্বক্ষণিক গ্রাহক সেবা নিশ্চিত করে থাকে। যে কোন সময় আপনার প্লাটিনাম ক্রেডিট কার্ড সংক্রান্ত প্রয়োজনে আপনি ইবিএল এর কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন। ইবিএল এর কাস্টমার সাপোর্ট (EBL helpline 24 hours) নম্বর হলো: +৮৮০ ৯৬৭৭৭১৬২৩০।
ইবিএল ভিসা উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড (EBL Visa Women Platinum Credit Card)
ইবিএল ভিসা উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড (EBL Visa Women Platinum Credit Card) বিশেষভাবে নারীদের দৈনন্দিন জীবনকে আরো সহজ, সুরক্ষিত এবং সুবিধাজনক করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এই কার্ডটি কেবল একটি ক্রেডিট কার্ড নয় বরং নারীদের জন্য স্পেশাল কিছু সুবিধা এবং বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে যা তাদের আর্থিক স্বাধীনতা এবং জীবনযাত্রাকে উন্নত করে তোলে। এই কার্ডের প্রধান প্রধান সুবিধা গুলো নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
সুদ মুক্ত সময়সীমা (Interest Free Period)
ইবিএল ভিসা উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড এর মাধ্যমে নারীগণ সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদ মুক্ত সময়সীমার সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে কেনাকাটার পর বিল পরিশোধের জন্য যথেষ্ট সময় পাওয়া যায় এবং অতিরিক্ত কোন ইন্টারেস্ট/সুদ লাগেনা। তাছাড়া এই কার্ডের মাধ্যমে নারীগণ বিশেষভাবে কম সুদের হারে ক্রেডিট সুবিধা পেয়ে থাকেন। তাই কেনাকাটা এবং অন্যান্য আর্থিক প্রয়োজন মেটাতে আরো সাশ্রয় করে তোলে এই কার্ড।
ইবিএল ভিসা উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ডের সুবিধা
এই কার্ডের সকল সুবিধা ঠিক ইবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ডের সকল সুবিধার মতোই শুধুমাত্র নারীরা পেয়ে থাকেন।
কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
এই বিশেষ ক্রেডিট কার্ডটি শুধুমাত্র বাংলাদেশী নারী নাগরিক এবং বাংলাদেশে বৈধ ওয়ার্ক পারমিট থাকা বিদেশি নারীরা আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: আশা এনজিও লোন পদ্ধতি (আশা লোন ডট কম)
EBL helpline 24 hours
Eastern Bank Limited এর সাথে যোগাযোগের জন্য দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন যেকোনো সময় আপনি নিম্নলিখিত হেল্পলাইন নাম্বারে ফোন করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। EBL helpline 24 hours: +880 9677716230 এবং হটলাইন নাম্বার ১৬২৩০।
FAQ (প্রশ্নোত্তর) - ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড কি ও সুবিধা | Eastern Bank Limited Credit Card
Q1. EBL ক্রেডিট কার্ডের চার্জ কত?
উত্তর: ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL) এর ক্রেডিট কার্ডের চার্জ সাধারণত ক্রেডিট কার্ডের ধরন এবং ব্যবহারের ওপর নির্ভর করে। তবে একটি বছরে কমপক্ষে ২৪ বার লেনদেন করলে সাধারণত নবায়ন ফি দেওয়া লাগেনা। তবে বার্ষিক ফি ১,০০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
Q2. ইবিএল ক্রেডিট কার্ডের লিমিট কত?
উত্তর: ইবিএল ক্রেডিট কার্ডের লিমিট সাধারণত কার্ডের ধরনের ওপর নির্ভর করে। তবে এই কার্ডের লিমিট সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত বা তার বেশি হতে পারে।
Q3. ইবিএল কি ডুয়েল কারেন্সি কার্ড প্রদান করে?
উত্তর: হ্যাঁ, ইবিএল ডেবিট, ক্রেডিট ও প্রিপেড সব ধরনের বিভাগেই ডুয়েল কারেন্সি কার্ড প্রদান করে থাকে।
Q4. ইবিএল কাস্টমার কেয়ারে কিভাবে যোগাযোগ করবো?
উত্তর: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য ২৪/৭ চালু থাকা ১৬২৩০ নম্বরে দেশ থেকে যেকোনো মোবাইল থেকে এবং বিদেশ থেকে যেকোন নম্বর থেকে + ৮৮০ ৯৬৭৭৭১৬২৩০ নম্বরে কল করুন।
সর্বশেষ কথা - ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড কি ও সুবিধা | Eastern Bank Limited Credit Card
প্রিয় পাঠক এতক্ষণ আমরা ইস্টার্ন ব্যাংক (EBL) ক্রেডিট কার্ড কি? এর সুবিধা সমূহ, এই কার্ডের চার্জ কত? ইবিএল ক্রেডিট কার্ড অফার গুলো কি কি এবং EBL helpline 24 hours ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। ইস্টার্ন ব্যাংক লিমিটেড বিভিন্ন প্রকার গ্রাহকদের আর্থিক চাহিদা এবং জীবনযাত্রার মানোন্নয়নের কথা মাথায় রেখে একাধিক আকর্ষণীয় ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম এবং নারীদের জন্য ভিসা উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড নিয়ে এসেছে।
প্রিয় পাঠক আপনি আপনার আগ্রহ এবং প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে ইবিএল এর যেকোনো একটি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। এই কার্ডগুলো যেমন আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে উন্নত করবে তেমনি বিভিন্ন অপ্রত্যাশিত পরিস্থিতিতেও আপনাকে আর্থিক সুরক্ষা প্রদান করবে। তবে ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করুন এবং সময়মতো বকেয়া বিলের টাকা পরিশোধ করুন।
আত্মীয় পাঠাক, আশা করি আজকের লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। আজকের ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড কি ও সুবিধা | Eastern Bank Limited Credit Card লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক পরিচিতি:
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url