সোনালী ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম ২০২৬

সোনালী ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম ২০২৬। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি সোনালী ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার? আপনি কি আপনার সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি একদম সঠিক জায়গায় আছেন।
সোনালী-ব্যাংক-থেকে-বিকাশে-টাকা-আনার-নিয়ম
পোস্ট সূচিপত্র: সোনালী ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম ২০২৬কেননা আজকে আমরা আপনার জন্য সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। আসলে আমাদের যেকোনো সময় যে কোন প্রয়োজনে টাকার প্রয়োজন হতেই পারে। তাই বলে ব্যাংক অফিসের সময়সূচীর জন্য তো আর অপেক্ষা করা যায় না! জরুরী প্রয়োজনে আপনি খুব সহজেই সোনালী ব্যাংক থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা নিয়ে আসুন মুহুর্তেই। আর এজন্য আজকের সোনালী ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম শিরোনামে লেখাটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে।

সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

সোনালী ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চান। কিন্তু সঠিক তথ্য ও পদ্ধতি না জানার কারণে এই কাজটি অনেক সময় সম্ভব হয় না। তাই আজকে আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার সোনালী ব্যাংক একাউন্ট থেকে নিজের নিজের বিকাশ একাউন্টে টাকা নিয়ে আসবেন সেই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন ও পরামর্শ। তাহলে চলুন সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার

আপনি এখন মুহুর্তেই ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনার ব্যাঙ্ক একাউন্ট থেকে বিকাশ কাস্টমার একাউন্টে ফান্ড ট্রান্সফার দিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমেই ব্যাংকের বেনিফিশিয়ারি হিসেবে আপনার বিকাশ একাউন্ট এ্যাড করতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অর্থাৎ মোবাইল নাম্বার, ইমেইল ইত্যাদি আপনার বিকাশ একাউন্টের সাথে অবশ্যই মিল থাকতে হবে। তারপরেই আপনি আপনার টাকা ব্যাংক থেকে বিকাশ একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। আপনি ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে এই মুহূর্তে নিম্নলিখিত ব্যাংকগুলোর অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ একাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করতে পারবেন। কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোর তালিকা নিচে দেওয়া হল।
  • এবি ব্যাংক পিএলসি
  • অগ্রণী ব্যাংক পিএলসি
  • সিটি ব্যাংক পিএলসি
  • ব্র্যাক ব্যাংক পিএলসি
  • সোনালী ব্যাংক পিএলসি
  • শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
  • ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
  • এক্সিম ব্যাংক পিএলসি
  • সীমান্ত ব্যাংক পিএলসি
  • ঢাকা ব্যাংক পিএলসি
  • মধুমতি ব্যাংক পিএলসি
  • সাউথ ইস্ট ব্যাংক পিএলসি
  • যমুনা ব্যাংক পিএলসি
  • ব্যাংক এশিয়া পিএলসি
  • জনতা ব্যাংক পিএলসি ইত্যাদি।

তবে আজকে আমরা সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে জানব

বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথ উদ্যোগে এই সেবার উদ্বোধন করেছেন। দেশজুড়ে সোনালী ব্যাংকের ১২২৫টি শাখার সব গ্রাহকের জন্য লেনদেনকে আরো সহজ এবং সময়-খরচ সাশ্রয়ের লক্ষ্যে বিকাশের সাথে এই চুক্তি করে। আপনাকে সোনালী ব্যাংক থেকে আপনার বিকাশ একাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করতে হলে প্রথমেই বেনিফিশিয়ারি অ্যাড বা লিংক আ্যাড করতে হবে। তাহলে চলুন কিভাবে আপনি ব্যাংক থেকে বেনিফিশিয়ারি অ্যাড বা লিংক আ্যাড করবেন সে সম্পর্কে জেনে নিই।
সোনালী-ব্যাংক-থেকে-বিকাশ-একাউন্টে-টাকা-আনার-নিয়ম
সোনালী-ব্যাংক-থেকে-বিকাশ-একাউন্টে-টাকা-আনার-নিয়ম

বেনিফিশিয়ারি অ্যাড বা লিংক আ্যাড করার পদ্ধতি

প্রথমে গ্রাহককে সংশ্লিষ্ট স্থানীয় সোনালী ব্যাংকে গিয়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট এবং বিকাশ একাউন্ট এর মধ্যে লিংক বা সংযোগ স্থাপন করতে হবে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি লিংকিং অনুমোদন করে দেবেন একদিন থেকে তিন দিনের মধ্যে। আপনার একাউন্ট সফলভাবে লিংকিং বা সংযুক্ত হওয়ার মেসেজ পাওয়ার পরই আপনি আপনার ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। তবে অ্যাড মানির ক্ষেত্রে আপনি ব্যাংক টু বিকাশ এবং বিকাশ টু ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন।

ব্যাংক থেকে আপনার বিকাশে টাকা আনুন

আপনার সোনালী ব্যাংকের একাউন্টের সাথে বিকাশ একাউন্টের লিংক বা সংযোগ সফল হওয়ার পরেই আপনি বিকাশ অ্যাপের "অ্যাড মানি" এর মাধ্যমে বিকাশে টাকা আনতে পারবেন। বিকাশে টাকা আনতে হলে-
  • প্রথমে আপনার বিকাশ অ্যাপ ইন্টারনেটের মাধ্যমে চালু করে নিন।
  • তারপর আপনার গোপন পাসওয়ার্ড দিয়ে বিকাশের মূল মেনুতে প্রবেশ করুন।
  • আপনাকে প্রথমে বিকাশ অ্যাপ থেকে "অ্যাড মানি" তে ট্যাপ করতে হবে।
  • এরপর "ব্যাংক টু বিকাশ" অপশনে ট্যাপ করুন।
  • তারপর "ব্যাংক একাউন্ট" অপশনটি ট্যাপ করুন।
  • এরপর অনুমোদিত অনেকগুলো ব্যাংকের লিস্ট থেকে আপনি আপনার "সোনালী ব্যাংক" ট্যাপ করুন।
  • এবার আপনার একাউন্ট নাম্বার ও অন্যান্য সঠিক তথ্য টাইপ করুন।
  • আপনার কাঙ্খিত টাকার পরিমান লিখে পরের ধাপে এগিয়ে যান।
  • এবার আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি OTP যাবে সেটি টাইপ করুন।
  • সর্বশেষ ওটিপি (OTP) নাম্বার সাবমিট করার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার বিকাশ একাউন্টে আপনার কাঙ্খিত টাকা চলে আসবে।
নিচের ছবিতে দেখানো হলো -
সোনালী-ব্যাংক-থেকে-বিকাশে-টাকা-আনার-নিয়ম
সোনালী-ব্যাংক-থেকে-বিকাশে-টাকা-আনার-নিয়ম
প্রিয় গ্রাহক, আশা করি কিভাবে আপনি আপনার সোনালী ব্যাংক একাউন্ট থেকে নিজের বিকাশ একাউন্টে টাকা আনবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন।

সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনার সুবিধা

সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনার অনেক রকম সুবিধা রয়েছে। তার মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো।
সোনালী ব্যাংকের গ্রাহকগণ বিকাশের মাধ্যমে ঘরে বসেই ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি সেবা নিতে পারবেন।
ব্যাংকের গ্রাহকগণ যেকোনো সময় যে কোন স্থান থেকে বিকাশ একাউন্টে টাকা স্থানান্তর করে এজেন্ট পয়েন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
একইভাবে বিকাশের মাধ্যমে সোনালী ব্যাংকের একাউন্টেও টাকা জমা দেওয়া যাবে।
ব্যাংকের একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনার মাধ্যমে গ্রাহকের সময় এবং খরচ দুটোই কমে গেল।

FAQ (প্রশ্নোত্তর) - সোনালী ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম ২০২৬

Q1. সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার খরচ কত?
উত্তর: সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার খরচ ফ্রি। তবে বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে ১% চার্জ প্রযোজ্য হতে পারে।
Q2. সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম কি?
উত্তর: সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে বিকাশ অ্যাপসের লিংক করে বিকাশে টাকা আনা এবং সোনালী ব্যাংকের একাউন্টে টাকা পাঠানো যায়।
ব্যাংক-থেকে-বিকাশে-টাকা-আনার-নিয়ম
ব্যাংক-থেকে-বিকাশে-টাকা-আনার-নিয়ম
সে ক্ষেত্রে সোনালী ব্যাংক এবং বিকাশ একাউন্ট একই মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড দিয়ে খুলতে হবে।
Q3. সোনালী ব্যাংক ওয়ালেট কি?
উত্তর: সোনালী ই-ওয়ালেট হলো বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির মোবাইল ওয়ালেট অ্যাপ।
Q4. সোনালী ব্যাংকের কার্ড হেল্প লাইন নম্বর কত?
উত্তর: সোনালী ব্যাংকের হট লাইন নম্বর: ১৬৬৩৯
টেলিফোন নম্বর: +৮৮ ০৯৬ ১০০১৬৬৩৯ (For international call)।
Q5. সোনালী ব্যাংকের একাউন্টের সাথে বিকাশ একাউন্টের লিংক বা সংযোগ হতে কত সময় লাগে?
উত্তর: সোনালী ব্যাংকের একাউন্টের সাথে বিকাশ একাউন্টের লিংক বা সংযোগ হতে ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা লাগে।
Q6. সোনালী ব্যাংকের একাউন্টের সাথে বিকাশ একাউন্টের লিংক বা সংযোগের সময় ব্যাংক ও বিকাশ একাউন্টের মোবাইল নাম্বার মিল থাকতে হয়?
উত্তর: হ্যাঁ, সোনালী ব্যাংকের একাউন্টের সাথে বিকাশ একাউন্টের লিংক বা সংযোগের সময় ব্যাংক ও বিকাশ একাউন্টের মোবাইল নাম্বার মিল থাকতে হয়।

সর্বশেষ কথা - সোনালী ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম ২০২৬

প্রিয় পাঠক, এতক্ষণ আমরা সোনালী ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি ভালোভাবে মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। বিকাশ মোবাইল ব্যাংকিং সেবার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যা আমাদের দৈনন্দিন জরুরী প্রয়োজন মিটিয়ে থাকে। আমাদের অসুবিধা দূর করে সময় এবং খরচ কমিয়ে দিয়েছে। মানুষের জীবনকে আরো সহজ এবং ঝামেলা মুক্ত করে দিয়েছে বিকাশ। বিকাশের মাধ্যমে আমরা ব্যাংকিং সেবা সহজেই করতে পারি।
আশা করি সোনালী ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনার নিয়ম ২০২৬ লেখাটি পড়ে উপকৃত হয়েছেন। লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইলো যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে আরো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url