আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ (আসমাউল হুসনা | ইসমে আজম) ফজিলত জেনে নিন
আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ (আসমাউল হুসনা | ইসমে আজম) ফজিলত জেনে নিন। আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি আল্লাহর ৯৯ নাম বাংলায়, আল্লাহর ৯৯ নাম আরবিতে, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ pdf, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ ছবি, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ (আসমাউল হুসনা | ইসমে আজম) ফজিলত সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী? তাহলে আপনি সঠিক জায়গায় আছেন।
| আল্লাহর-৯৯-নাম-বাংলা-অর্থসহ-ফজিলত |
আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ (আসমাউল হুসনা | ইসমে আজম) ফজিলত
আমরা আজকে আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ (আসমাউল হুসনা | ইসমে আজম) ফজিলত সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এখানে মহান আল্লাহ তা'য়ালার গুণবাচক ও ফজিলতপূর্ণ ৯৯টি নাম ইংরেজি ও আরবি উচ্চারণ সহ অর্থ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আশা করি আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।
আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ (আসমাউল হুসনা) আরবি ও ইংরেজি উচ্চারণ সহ| 99 Names of Allah
| ক্রম | মহান আল্লাহর নাম | ইংরেজি নাম|আরবি নাম | আল্লাহর নামের বাংলা অর্থ |
|---|---|---|---|
| ০১ | আল্লাহ | Allah - الله | আল্লাহ, উপাসনার একমাত্র যোগ্য |
| ০২ | আল-রহমান | Ar-Rahman - ٱلرَّحْمَٰنُ | অসীম দয়ালু |
| ০৩ | আর-রহিম | Ar-Rahim - ٱلرَّحِيمُ | পরম করুণাময় |
| ০৪ | আল-মালিক | Al-Malik - ٱلْمَلِكُ | মহাজগতের একচ্ছত্র মালিক, অধিপতি |
| ০৫ | আল-কুদ্দুস | Al-Kuddus - ٱلْقُدُّوسُ | পরম-পবিত্র, অধিক পবিত্র |
| ০৬ | আস-সালাম | As-Salam - ٱلسَّلَامُ | শান্তি ও নিরাপত্তার উৎস, দোষমুক্ত |
| ০৭ | আল-মু'মিন | Al-Mu'min - ٱلْمُؤْمِنُ | নিরাপত্তা দানকারী |
| ০৮ | আল-মুহাইমিন | Al-Muhaimin - ٱلْمُهَيْمِنُ | অভিভাবক ও রক্ষক |
| ০৯ | আল-আজিজ | Al-Aziz - ٱلْعَزِيزُ | পরাক্রমশালী, মহাসম্মানিত |
| ১০ | আল-জাব্বার | Al-Zabbar - ٱلْجَبَّارُ | ইচ্ছামত সবকিছু নিয়ন্ত্রণকারী |
| ১১ | আল-মুতাকাব্বির | Al-Mutakabbir - ٱلْمُتَكَبِّرُ | মহিমাময়, গৌরবান্বিত |
| ১২ | আল-খালিক | Al-Khaliq - ٱلْخَٰلِقُ | স্রষ্টা, সৃষ্টিকর্তা |
| ১৩ | আল-বারি | Al-Bari - ٱلْبَارِئُ | নিখুঁতভাবে সৃষ্টিকারী |
| ১৪ | আল-মুসাওয়ির |
Al-Musawayir - ٱلْمُصَوِّرُ | আকৃতি দানকারী |
| ১৫ | আল-গাফফার | Al-Gaffar - ٱلْغَفَّارُ | অপরাধ ক্ষমাকারী |
| ১৬ | আল ক্বাহার | Al-Qahhar - ٱلْقَهَّارُ | প্রভাবশালী |
| ১৭ | আল-ওহ্হাব | Al-Wahhab - ٱلْوَهَّابُ | সীমাহীন দানশীল |
| ১৮ | আর-রাজ্জাক | Ar-Razzaq - ٱلرَّزَّاقُ | রিযিক দাতা |
| ১৯ | আল-ফাত্তাহ | Al-Fattah - ٱلْفَتَّاحُ | উন্মোচনকারী |
| ২০ | আল-আ'লিম | Al-A'lim - ٱلْعَلِيمُ | সর্বজ্ঞ, মহাজ্ঞানী |
| ২১ | আল-ক্বাবিদ | Al-Qabid - ٱلْقَابِضُ | সংযমকারী, সরল পথ প্রদর্শনকারী |
| ২২ | আল-বাসিত | Al-Basit - ٱلْبَاسِطُ | প্রাচুর্য দানকারী |
| ২৩ | আল-খাফিদ্ব | Al-Khafid - ٱلْخَافِضُ | মর্যাদা হ্রাস কারী |
| ২৪ | আল-রাফি | Al-Rafi - ٱلْرَّافِعُ | মর্যাদা উন্নতকারী |
| ২৫ | আল-মুই'জ্জ |
Al-Mu'iz - ٱلْمُعِزُّ | সম্মান দানকারী |
| ২৬ | আল-মুযিল্ল | Al-Muzil - ٱلْمُذِلُّ | অপমান দানকারী |
| ২৭ | আস-সামিই |
As-Sami' - ٱلسَّمِيعُ | সর্বশ্রোতা |
| ২৮ | আল-বাসির | Al-Basir - ٱلْبَصِيرُ | সর্বদ্রষ্টা, সর্ববিষয়ে দর্শনকারী |
| ২৯ | আল-হাকাম | Al-Hakam - ٱلْحَكَمُ | বিচারক, হুকুমদাতা |
| ৩০ | আল-আ'দল | Al-Adal - ٱلْعَدْلُ | ন্যায়পরায়ণ |
| ৩১ | আল-লতিফ | Al-Latif - ٱللَّطِيفُ | সূক্ষ্মদর্শী ও সদয় |
| ৩২ | আল-খবির | Al-Khabir - ٱلْخَبِيرُ | সব বিষয়ে অবহিত |
| ৩৩ | আল-হালিম | Al-Halim - ٱلْحَلِيمُ | মহা সহনশীল, অত্যন্ত ধৈর্যশীল |
| ৩৪ | আল-আজিম | Al-Azim - ٱلْعَظِيمُ | মহান, অতি বিরাট |
| ৩৫ | আল-গফুর | Al-Gafur - ٱلْغَفُورُ | পরম ক্ষমাশীল, মার্জনাকারী |
| ৩৬ | আশ-শাকুর | Ash-Shakur - ٱلشَّكُورُ | কৃতজ্ঞতা গ্রহণকারী |
| ৩৭ | আল-আলী | Al-Ali - ٱلْعَلِيُّ | সর্বোচ্চ মর্যাদা শীল |
| ৩৮ | আল-কবির | Al-Kabir - ٱلْكَبِيرُ | সুমহান, মহত্তম, অতি বিরাট |
| ৩৯ | আল-হাফিজ | Al-Hafiz - ٱلْحَفِيظُ | সংরক্ষণকারী |
| ৪০ | আল-মুকিত | Al-Mukit - ٱلْمُقِيتُ | জীবিকার যোগানদাতা |
| ৪১ | আল-হাসিব | Al-Hasib - ٱلْحَسِيبُ | হিসাব গ্রহণকারী |
| ৪২ | আল-জলিল | Al-Jalil - ٱلْجَلِيلُ | গৌরবময় |
| ৪৩ | আল-করিম | Al-Karim - ٱلْكَرِيمُ | উদার দাতা |
| ৪৪ | আর-রকিব |
Ar-Rakib - ٱلْرَّقِيبُ | তত্ত্বাবধায়ক |
| ৪৫ | আল-মুজিব | Al-Mujib - ٱلْمُجِيبُ | সাড়া দানকারী |
| ৪৬ | আল-ওয়াসি | Al-Wasi - ٱلْوَاسِعُ | সীমাহীন |
| ৪৭ | আল-হাকিম | Al-Hakim - ٱلْحَكِيمُ | প্রজ্ঞাময় |
| ৪৮ | আল-ওয়াদুদ | Al-Wadud - ٱلْوَدُودُ | প্রেমময় |
| ৪৯ | আল-মাজিদ | Al-Majid - ٱلْمَجِيدُ | মহিমান্বিত |
| ৫০ | আল-বাই'স | Al-Baith - ٱلْبَاعِثُ | পুনরুত্থানকারী |
| ৫১ | আশ-শাহিদ | Ash-Shahid - ٱلْشَّهِيدُ | সাক্ষী |
| ৫২ | আল-হাক্ক | Al-Haqq - ٱلْحَقُّ | পরম সত্য |
| ৫৩ | আল-ওকিল | Al-Wakil - ٱلْوَكِيلُ | ভরসাযোগ্য |
| ৫৪ | আল-ক্বাওই | Al-Qawee - ٱلْقَوِيُّ | শক্তিশালী |
| ৫৫ | আল-মাতিন | Al-Matin - ٱلْمَتِينُ | দৃঢ় শক্তিধর |
| ৫৬ | আল-ওয়ালি |
Al-Wali - ٱلْوَلِيُ | সাহায্যকারী অভিভাবক |
| ৫৭ | আল-হামিদ | Al-Hamid - ٱلْحَمِيدُ | প্রশংসার অধিকারী |
| ৫৮ | আল-মুহসি | Al-Muhsi - ٱلْمُحْصِي | গণনাকারী |
| ৫৯ | আল-মুবদি | Al-Mubdi - ٱلْمُبْدِئُ | সৃষ্টির সূচনা দানকারী |
| ৬০ | আল-মুই'দ | Al-Mu'id - ٱلْمُعِيدُ | পুনরায় সৃষ্টি দানকারী |
| ৬১ | আল-মহই | Al-Muhei - ٱلْمُحْيِي | জীবন দাতা |
| ৬২ | আল মু'মিত | Al-Mumit - ٱلْمُمِيتُ | মৃত্যু দাতা |
| ৬৩ | আল হাইয়্যু | Al-Hayu - ٱلْحَيُّ | চিরঞ্জীব |
| ৬৪ | আল-কাইয়্যুম | Al-Qayum - ٱلْقَيُّومُ | ধারক ও পালনকর্তা |
| ৬৫ | আল-ওয়াজিদ | Al-Wazid - ٱلْوَاجِدُ | সন্ধানকারী |
| ৬৬ | আল-মাজিদ | Al-Majid - الماجد | মহিমান্বিত |
| ৬৭ | আল-ওয়াহিদ/আহাদ | Al-Wahid - ٱلْأَحَدُ | একক ও অদ্বিতীয় |
| ৬৮ | আস-সামাদ | As-Samad - ٱلصَّمَدُ | অমুখাপেক্ষী |
| ৬৯ | আল-কাদির | Al-Qadir - ٱلْقَادِرُ | সর্বশক্তিমান |
| ৭০ | আল-মুক্বতাদির | Al-Muqtadir - ٱلْمُقْتَدِرُ | নিয়ন্ত্রণকারী |
| ৭১ | আল-মুকাদ্দিম | Al-Muqaddim - المقدم | অগ্রগামী কারী |
| ৭২ | আল-মুআখখির | Al-Muakhhir - ٱلْمُؤَخِّرُ | পশ্চাদপসারক |
| ৭৩ | আল-আউয়াল | Al-Awal - ٱلْأوَّلُ | সবার আগে |
| ৭৪ | আল-আখির | Al-Akhir - ٱلْآخِرُ | সবার পরে |
| ৭৫ | আয-যাহির | Az-Zahir - ٱلظَّٰهِرُ | প্রকাশ্য |
| ৭৬ | আল-বাতিন | Al-Batin - ٱلْبَاطِنُ | অদৃশ্য |
| ৭৭ | আল-ওয়ালি | Al-Wali - ٱلْوَالِي | অভিভাবক |
| ৭৮ | আল-মুতাআলি | Al-Muta'ali - ٱلْمُتَعَالِي | মর্যাদাবান |
| ৭৯ | আল-বার্ | Al-Barr - ٱلْبَرُّ | কল্যাণকারী |
| ৮০ | আত-তাওয়াব | Al-Tawab - ٱلتَّوَابُ | তওবা গ্রহণকারী |
| ৮১ | আল-মুনতাকিম | Al-Mutaqim - ٱلْمُنْتَقِمُ | প্রতিশোধ গ্রহণকারী |
| ৮২ | আল-আ'ফু | Al-A'fu - ٱلْعَفُوُّ | ক্ষমাশীল |
| ৮৩ | আর-রউফ | Ar-Rauf - ٱلْرَّؤُوفُ | দয়ালু |
| ৮৪ | মালিকুল মূলক | Maliqul Muluk - مَالِكُ ٱلْمُلْكِ | সবকিছুর মালিক |
| ৮৫ | যুল জালালি ওয়াল ইকরাম | Zul JalaliWal-ذُو ٱلْجَلَالِ وَٱلْإِكْرَامِ | মহিমা ও সম্মানের অধিকারী |
| ৮৬ | আল-মুকসিত | Al-Muqsit - ٱلْمُقْسِطُ | ন্যায়বিচারকারী |
| ৮৭ | আল-জামি | Al-Zami - ٱلْجَامِعُ | একত্রকারী |
| ৮৮ | আল-গানি | Al-Gani - ٱلْغَنِيُّ | অমুখাপেক্ষী |
| ৮৯ | আল-মুগনি | Al-Mugni - ٱلْمُغْنِيُ | সম্পদ দাতা |
| ৯০ | আল-মানি | Al-Mani - ٱلْمَانِعُ | বাধা দানকারী |
| ৯১ | আদ-দার |
Ad-Darr - ٱلضَّارُّ | ক্ষতিসাধনকারী |
| ৯২ | আন- নাফি | An-Nafi - ٱلنَّافِعُ | উপকার দানকারী |
| ৯৩ | আন-নূর | An-Nur - ٱلْنُورُ | আলো |
| ৯৪ | আল-হাদি | Al-Hadi - ٱلْهَادِي | পথপ্রদর্শক |
| ৯৫ | আল-বাদি | Al-Badi - ٱلْبَدِيعُ | অভিনব স্রষ্টা |
| ৯৬ | আল-বাকি | Al-Baki - ٱلْبَاقِي | চিরস্থায়ী |
| ৯৭ | আল-ওয়ারিস | Al-Waris - ٱلْوَارِثُ | উত্তরাধিকারী |
| ৯৮ | আর-রশিদ | Ar-Rashid - ٱلرَّشِيدُ | দিশা দাতা |
| ৯৯ | আস-সবুর | As-Sabur - ٱلصَّبُورُ | ধৈর্যশীল |
আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ (আসমাউল হুসনা অর্থ - সর্বশ্রেষ্ঠ সুন্দর নাম)
মহান আল্লাহ তা'য়ালার গুণবাচক ৯৯টি নামকে আরবিতে আসমাউল হুসনা (أَسْمَاءُ ٱللَّٰهِ ٱلْحُسْنَىٰ) বলে। এই নামগুলোর কিছু নাম মহাগ্রন্থ আল কোরআন এবং কিছু নাম সহিহ হাদিসের মাধ্যমে জানা যায়। আসমাউল হুসনা সাধারণত আল্লাহর প্রশংসা, দয়ালু কার্যকলাপ, কৃতজ্ঞতা, গুনাগুনের পরিপূর্ণতা, রহমত ও ন্যায়বিচার কার্যকলাপ নির্দেশ করে থাকে। মুসলমানগন বিভিন্ন ইবাদত বন্দেগী এবং জিকির-আজগারে এই গুণাবলী সম্পর্কিত নাম গুলো ব্যবহার করে থাকেন। ফলে অশেষ সওয়াবের ভাগীদার হয়ে থাকেন। মহান আল্লাহ তায়ালার কুরআন ও হাদিসে উল্লেখিত ৯৯টি নাম ছাড়াও আল্লাহর গুণাবলী সম্পর্কিত আরো নাম রয়েছে, যা তিনি নিজেই গোপন রেখেছেন। সেই নামগুলো সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সম্পূর্ণ জ্ঞান রাখেন না।
| আসমাউল-হুসনা-ইসমে-আজম |
ইসমে আজম (সর্বশ্রেষ্ঠ নাম)
মহান আল্লাহর নাম সম্পর্কিত বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে, আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ একটি নাম রয়েছে। যা ইসলামিক পরিভাষায় 'ইসমে আজম' বা 'সর্বশ্রেষ্ঠ নাম' বলা হয়। ইসমে আজম নাম সমূহ দ্বারা মহান আল্লাহর বিশালতাকে বোঝানো হয়ে থাকে। আবার ইসমে আজমকে আল্লাহর মহান নাম হিসেবেও গণ্য করা হয়। তবে ইসমে আজম আল্লাহ তায়ালার কোন নাম এটা সুনির্দিষ্ট ভাবে এখনো জানা যায় না। তবে মুসলমানদের নিকট ইসমে আজম হচ্ছে আল্লাহ তায়ালার এক বিশেষ নাম এবং এক বিশেষ দোয়া। বিজ্ঞ আলেমদের মতে, ইসমে আজম সহকারে আল্লাহর নিকট ভক্তি শ্রদ্ধা সহ দোয়া করলে আল্লাহ অবশ্যই তা কবুল করে থাকেন।
ইসমে আজম সম্পর্কিত হাদিস
হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, একদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়ারত যায়েদ ইবনে সাহাবীদের পাশ দিয়ে যাচ্ছিলেন। দোয়াতে তিনি এ সময় বলছিলেন -
অর্থ: হে আমার প্রতিপালক! আপনার নিকট এই উছিলায় চাই যে (আমি বলি) কেবল আপনার ঐ প্রশংসা করি, আপনি ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই, আপনি এক, আপনার কোন শরীক নেই, অনুগ্রহ প্রদর্শনকারী। হে আমার আসমান ও জমিনের সৃষ্টিকর্তা! হে মর্যাদা ও সম্মান এর অধিকারী! হে চিরঞ্জীব ও সর্বনিয়ন্তা!"
তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাহিদ ইবনে সাবিত! তুমি কি জানো, তুমি কি দিয়ে দোয়া করছো? তুমি দোয়া করেছো 'ইসমে আজম' দিয়ে, যা দিয়ে দোয়া করলে মহান আল্লাহ কবুল করেন এবং তার দ্বারা কিছু চাইলে তা প্রদান করেন"। (সুনানে তিরমিজি: ৩৫৪৪)
ইসমে আজম হল রহস্যময় অব্যর্থ দোয়া যা খুবই শক্তিশালী একটি দোয়া যা বিভিন্ন আলেমগণ বিভিন্নভাবে এটিকে দোয়া বা নাম হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু কেউই সুনির্দিষ্ট করে 'ইসমে আজম' সম্পর্কে বলতে পারেননি। অনেকের মতে, মহান আল্লাহ পাক ইচ্ছা করেই এই নাম ও দোয়াকে লুকায়িত করে রেখেছেন কেননা স্থান ভেদে কিছু মানুষ এই দোয়াকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।
ইসমে আজম হল এক আল্লাহর রহস্য। আল্লাহ এটা কাউকে জানান নাই এবং এটা জানাও সম্ভব না। তবে বিজ্ঞ আলেমদের কেউ কেউ মনে করেন ইসমে আজম হলো - 'আল্লাহ' অথবা 'রব' অথবা 'আল হাইয়্যু, আল-কাইয়্যুম'।
আল্লাহর ৯৯ নামের ফজিলত
মহান আল্লাহর ৯৯ নামের অনেক ফজিলত রয়েছে। মহান আল্লাহ তা'য়ালাকে জানার সর্বোত্তম উপায় হল তাঁর সুন্দর নাম সমূহ ও গুণাবলী সম্পর্কে জানা। কেননা মানুষ তার সৃষ্টিকর্তাকে যত বেশি চিনবে, তার ঈমান ততই মজবুত হবে এবং সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা আরও গভীর হবে। আল কুরআনের সূরা আ'রাফে মহান আল্লাহতালা নিজেই বলেছেন,
অর্থ: আল্লাহরই সবচেয়ে সুন্দর নামসমূহ (আসমাউল হুসনা) রয়েছে। সুতরাং তোমরা তাঁকে সে নামগুলোর মাধ্যমে ডাকো"। (সুরা আরাফ; আয়াত নং: ১৮০)
আবু হুরায়রা রাঃ বর্ণনা করেন যে, "আল্লাহর ৯৯টি গুণবাচক নাম রয়েছে অর্থাৎ ১০০ থেকে ১ কম। যে ব্যক্তি এই নাম গুলোর অর্থে বিশ্বাস স্থাপন করে এবং সেগুলো অনুসারে কাজ করে, সে বেহেস্তে প্রবেশ করবে। আল্লাহ একক (বিজোড়) এবং তিনি বিজোড় সংখ্যাকে পছন্দ করেন"। (সহিহ বুখারী, খন্ড ৮, বই ৭৫, হাদিস ৪১৯)
অন্য এক হাদিস থেকে জানা যায়, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"আল্লাহর ৯৯টি নাম রয়েছে, ১০০ থেকে ১ কম। যে ব্যক্তি এইগুলো হৃদয়ে স্থান দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। কোন কিছু গণনার অর্থ হল তা হৃদয় মুখস্থ রাখা"। (সহিহ বুখারী, খন্ড ৯, বই ৯৩, হাদিস ৪৮৯)
সুতরাং এ থেকে বুঝা যায় যে, মহান আল্লাহর নাম গুলোর অর্থ জানা, সেগুলো দিয়ে দোয়া ও তাসবিহ পাঠ করা এবং জীবনে প্রয়োগ করা হলো প্রকৃত ঈমানদারের গুরুত্বপূর্ণ অংশ।
সর্বশেষ কথা - আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ (আসমাউল হুসনা | ইসমে আজম) ফজিলত
প্রিয় পাঠক এতক্ষণ আমরা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ (আসমাউল হুসনা | ইসমে আজম) ফজিলত সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি লেখাটি ভালোভাবে পড়েছেন এবং বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। আজকের লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইল যেন অন্যেরাও উপকৃত হতে পারেন। লেখার মাধ্যমে কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানালে আমরা চির কৃতজ্ঞ থাকব। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরো পড়ুন: বিভিন্ন অক্ষর দিয়ে ছেলে ও মেয়েদের ইসলামিক নামের তালিকা অর্থসহ
🚹 আপনি আপনার পছন্দনীয় বাংলা নিম্নলিখিত অক্ষর দিয়ে আপনার কলিজার টুকরা ছেলে সন্তানের জন্য কাঙ্খিত নামটি ইংরেজি উচ্চারণ সহ অর্থ বিস্তারিত ভাবে জেনে নিন ⬇️
------------------------------------------------------------------------------------------------
🚺 আপনি আপনার পছন্দনীয় বাংলা নিম্নলিখিত বিভিন্ন অক্ষর (অ থেকে হ পর্যন্ত) দিয়ে আপনার কলিজার টুকরা মেয়ে সন্তানের জন্য কাঙ্খিত নামটি ইংরেজি উচ্চারণ সহ অর্থ বিস্তারিত ভাবে জেনে নিন ⬇️
👉 ভিজিট করুন: Faruk Shahina
লেখক পরিচিতি:
মোহাঃ গোলাম কবির
বি.এস-সি (অনার্স), এম.এস-সি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
(বিভিন্ন তথ্য সম্বলিত নিয়মিত ব্লগ লেখক)


এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url